Biamillha Shop

Biamillha Shop Nutric group, a leader in regene group, a leader in regenerative health supplement since 2000
Offici

26/01/2024

Conion 24 inchi LED TV
Price only 8000 taka

25/08/2023

এটিএন বাংলা সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ । সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন । About ATN Bangla===============ATN Bangl...

16/08/2023

#...

24/05/2023

বুকপকেটে মোবাইল ফোন হঠাৎ বি*স্ফোরণ, ভাইরাল ভিডিও ...

মহিলাদের বন্ধ্যাত্বের কারণ।।।কোনো দম্পতি এক বছর জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া একই সাথে বসবাস ও মিলনের পরও যদি সন্তান ধ...
27/04/2021

মহিলাদের বন্ধ্যাত্বের কারণ।।।

কোনো দম্পতি এক বছর জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া একই সাথে বসবাস ও মিলনের পরও যদি সন্তান ধারণ না করে থাকেন, তাকে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলে। এটি হতে পারে প্রাথমিক যাদের কখনোই গর্ভসঞ্চারণ হয়নি অথবা মাধ্যমিক যাদের আগে গর্ভসঞ্চারণের পর এখন আর গর্ভসঞ্চারণ হচ্ছে না। সাধারণত ৮০ শতাংশ দম্পতির চেষ্টার প্রথম বছরের মধ্যেই সন্তান হয়ে থাকে। ১০ শতাংশ দম্পতির দ্বিতীয় বছরের মধ্যে হয়ে থাকে। বাকি ১০ শতাংশের কোনো না কোনো কারণে সন্তান ধারণে অসুবিধা হয়ে থাকে এবং তাদের জন্য বিশেষ চিকিৎসা দরকার। এই না হওয়ার পেছনে স্বামী–স্ত্রী দুজনের যে–কেউই কারণ হতে পারেন। আবার সমিমলিত অসুবিধার কারণেও হতে পারে।

নারীদের বন্ধ্যাত্বের কারণসমূহঃ
বন্ধ্যাত্বের নানা কারণ থাকে। কেবল নারী নয়, পুরুষেরও বন্ধ্যাত্ব থাকতে পারে। তবে মেয়েদের ক্ষেত্রে কয়েকটি সমস্যা থাকলে ভবিষ্যতে বন্ধ্যাত্বের আশঙ্কা তৈরি হয়।এখন জেনে নেওয়া যাক সেই কারণগুলো-

১।পলিসিস্টিক ওভারিঃ
অনিয়মিত ঋতুস্রাব, ভ্যাজাইনাল ডিসচার্জ, ক্লান্তিতে শরীর ভেঙে পড়া, তলপেটে ব্যথা বা ভারীভাব ইত্যাদিই পলিসিস্টিক ওভারির লক্ষণ।সমস্যা চলতে থাকলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।পলিসিস্টিক ওভারির সমস্যায় ভুগলে অনিয়মিত ঋতুস্রাব, ব্রণ, বন্ধ্যাত্বের সমস্যা তো হয়ই, ভবিষ্যতে হাই কোলেস্টেরল ও ডায়াবেটিসে ভোগার আশঙ্কাও থাকে।ওজন কমানো এর একমাত্র নিরাময়ের পথ।
২।ফাইব্রয়েডের সমস্যাঃ
ফাইব্রয়েড হল ইউটেরাসের টিউমার।ইউটেরাসের মাসল লেয়ার থেকে উৎপন্ন হয় এই ধরনের টিউমার, সিঙ্গল বা মাল্টিপল টিউমার হতে পারে। কখনও কখনও এটা ইউটেরাইন ক্যাভিটির মধ্যে থাকে, কখনও বাইরে বেরিয়ে আসে। সাধারণত এর ফলে প্রবল রক্তপাত হয় ঋতুস্রাবের সময়, কখনও কখনও পেটে ব্যথা থাকে। এর ফলে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।তবে সাধারণত এই ধরনের টিউমার থেকে ক্যানসারের আশঙ্কা থাকে না।
৩।এন্ডোমেট্রিওসিসঃ
এন্ডোমেট্রিওসিস মহিলাদের বন্ধ্যাত্বের অন্যতম কারণ।এই রোগের প্রাথমিক সমস্যা হচ্ছে পিরিয়ডের সময় পেটে ব্যথা। সাধারণত এঁদের খুব বেশি রক্তপাত হয়।যাদের এন্ডোমেট্রিওসিস আছে যৌন সম্পর্ক স্থাপনের সময়ে তারা অস্বস্তিতে ভোগেন। এন্ডোমেট্রিওসিস বন্ধ্যাত্বের অন্যতম কারণ হতে পারে। ঋতুস্রাবের সময় পেলভিক ও তলপেট অঞ্চলে যন্ত্রণা হলেও ডাক্তারের পরামর্শ নিন। এগুলি পেলভিক এন্ডোমেট্রিওসিসের লক্ষণ।

Address

3rd Lane , Gopibag, Motijhil
Dhaka
1222

Alerts

Be the first to know and let us send you an email when Biamillha Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biamillha Shop:

Share