Nafe book shop

Nafe book shop দরকারি সকল কিছু এক ই সাথে

14/04/2026

ভালো কিছু পড়ুন ভালো কিছু দেখুন ভালো কিছু শুনুন। কারণ আমরা যা দেখি যা পড়ি যা শুনি এ সকল কিছু আমাদের অবচেতন মন গ্রহণ করে এবং পরবর্তীতে সেই অনুযায়ী আমাদের কাজ চিন্তা চেনতা নিয়ন্ত্রণ করে ।💌

ষোলো 'গল্পসমগ্র-১' এ আছে এমনই নানা গল্প, যেখানে জীবনের প্রতিটি রঙ ধরা পড়েছে। হাসি আছে, ভয় আছে, আফসোস আছে। আর আছে সেই একট...
11/04/2026

ষোলো 'গল্পসমগ্র-১' এ আছে এমনই নানা গল্প, যেখানে জীবনের প্রতিটি রঙ ধরা পড়েছে। হাসি আছে, ভয় আছে, আফসোস আছে। আর আছে সেই একটুকু আলো; যা পথ দেখায়।

বই টি অর্ডার করতে যোগাযোগ করো, আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে।

আপনারা কি প্রস্তুত? কারণ রকমারি নিয়ে আসছে এমন এক ধামাকা, যা কেউ আশা করেনি!  বইয়ের তাক গুছিয়ে রেডি হয়ে যান, কারণ এই সুযোগ...
09/04/2026

আপনারা কি প্রস্তুত? কারণ রকমারি নিয়ে আসছে এমন এক ধামাকা, যা কেউ আশা করেনি! বইয়ের তাক গুছিয়ে রেডি হয়ে যান, কারণ এই সুযোগ কোনোভাবেই মিস করার মতো না!

কমেন্টে শেয়ার করুন ধামাকাটা কি হতে পারে, আর বন্ধুদের ট্যাগ করে সতর্ক করে দিন!

07/04/2026
07/04/2026

রিজিকের সংকট কাটিয়ে বারাকাহপূর্ণ জীবন লাভ করার সিক্রেটস জানতে চান?

কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা আজকাল অনেক বেশি স্ক্রিনে আসক্ত। কিন্তু ষোলো গল্পসমগ্র – ১ এর গল্পগুলো এতটাই আকর্ষণীয় ও মজার...
06/04/2026

কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা আজকাল অনেক বেশি স্ক্রিনে আসক্ত। কিন্তু ষোলো গল্পসমগ্র – ১ এর গল্পগুলো এতটাই আকর্ষণীয় ও মজার যে একজন পাঠক ফোন বাদ দিয়ে বই পড়তে বাধ্য হচ্ছে।

তুমি কি 'ষোলো গল্পসমগ্র - ১' সংগ্রহ করেছো? না করে থাকলে এখনই সংগ্রহ করে নাও। নিজে পড়ো, বন্ধুদের গিফট করো। একবার স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর সুযোগ পাবে না; মিস মানেই লস!

ডোমেইন হোস্টিং বিজনেস  শুরু করতে চাইছেন… কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? না বুঝে কিনে পরে আফসোস করার আগে থা...
05/04/2026

ডোমেইন হোস্টিং বিজনেস শুরু করতে চাইছেন… কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না?
না বুঝে কিনে পরে আফসোস করার আগে থামুন একবার ⚠️
হয়তো আপনি ভুল জায়গা থেকেই শুরু করতে যাচ্ছেন 🚨

স্বাধীন খান মোহাম্মদ নকীব এর 'হিডেন ইনকাম সোর্স' — এমন একটি ই-বুক, যা আপনাকে “আয় করার পথ” দেখানোর আগে, সেই পথটা ঠিকভাবে চিনতে শেখায়।

🔍 কী পাবেন এই ই-বুকে?

✔ ডোমেইন কী, কেন দরকার — একদম সহজ ভাষায়
✔ হোস্টিং কীভাবে কাজ করে — বাস্তব উদাহরণসহ
✔ DNS-এর মতো জটিল বিষয় — সহজভাবে বুঝে নেওয়ার সুযোগ
✔ কেনার আগে কী কী চেক করবেন — স্মার্ট ডিসিশনের গাইড
✔ ভুল প্যাকেজ কেনা থেকে নিজেকে বাঁচানোর টিপস

এই বই শুধু থিওরি না, এখানে প্র্যাকটিকালি দেখানো হয়েছে-

🎯 ডোমেইন-হোস্টিং জ্ঞান দিয়ে কীভাবে সাইড ইনকাম শুরু করবেন
🎯 ধীরে ধীরে সেটাকে কীভাবে গ্রো করবেন

🔍 কেন এই ই-বুকটা আলাদা?

✨ নতুনদের জন্য — সহজ, ফ্রেন্ডলি গাইড
✨ যারা আগে থেকেই জানেন — তাদের জন্যও ক্লিয়ারিটি
✨ “ভুল করে পরে আফসোস” — এই জায়গাটাতেই আপনাকে থামিয়ে দেবে

📌 আপনি যদি চান—
✔ সঠিক সিদ্ধান্ত নিতে
✔ ডোমেইন-হোস্টিং ভালোভাবে বুঝতে
✔ আর সেই জ্ঞানকে ইনকামে রূপ দিতে

তাহলে এই ই-বুক হতে পারে আপনার পারফেক্ট স্টার্ট। আজই অর্ডার করুন।

অর্ডার করতে ইনবক্স

05/04/2026

অফার অফার অফার

ছবিটিতে বইটি কিছুটা বেঁকে আছে, তাই না?আপনার চোখ তো দেখছি জহুরির মতো! আচ্ছা, ছবিটা যে সামান্য হেলে আছে—সেটা কি স্রেফ আপনা...
05/04/2026

ছবিটিতে বইটি কিছুটা বেঁকে আছে, তাই না?

আপনার চোখ তো দেখছি জহুরির মতো! আচ্ছা, ছবিটা যে সামান্য হেলে আছে—সেটা কি স্রেফ আপনার তীক্ষ্ণ দৃষ্টির কারসাজি, নাকি মনের কোনো এক কোণে লুকিয়ে থাকা ‘পারফেকশন’ খোঁজার OCD-এর ফল?

থাক, সে কথা। বরং চলুন, আপনাকে একটা গল্প শোনাই।

আজ থেকে প্রায় চৌদ্দশ বছর আগের কথা। ধূসর মরুর বুক চিরে আরব উপদ্বীপ তখন ডুবে আছে এক ঘনকালো অন্ধকারে। যে সমাজে মনুষ্যত্বের চেয়ে পাশবিকতাই ছিল বড় পরিচয়। কনকনে মরুঝড়ে একরত্তি মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলা, তুচ্ছ অজুহাতে বছরের পর বছর রক্তক্ষয়ী দাঙ্গা জিইয়ে রাখা, আর প্রাণহীন পাথরের মূর্তির পায়ে মাথা ঠুকে চলা—এই ছিল তাদের তথাকথিত আভিজাত্য।

মানুষের বিবেক আর দ্বীন তখন সত্যের পথ থেকে ঠিক ১৮০ ডিগ্রি বেঁকে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কী জানেন? বর্তমান আয়নার সামনে দাঁড়ালে হয়তো আপনার প্রতিচ্ছবিটাও অনেকটা তেমনই দেখাবে। মুখে আধুনিকতার খোলস কিংবা বিশ্বাসের বুলি আউড়ালেও, আমাদের যাপিত জীবনটা যেন সেই 'জাহেলিয়াতের'ই কার্বন কপি।

তখন তারা পূজা করত পাথরের মূর্তির। আমরা এখন পূজা করি সোশ্যাল মিডিয়ার ভিউ, অর্থ-সম্পদের মোহ আর সীমাহীন ভোগবাদের। শুধু নাম বদলেছে, কিন্তু গোলামির শিকলটা সেই আগের মতোই রয়ে গেছে। আমাদের অন্তরগুলো আজ সেই পুরনো জাহেলিয়াতেই বন্দি।

এখন প্রশ্ন হলো—এই মরীচিকা থেকে মুক্তির উপায় কী?

আসুন না, একটু পেছনে ফিরে তাকাই। একটু পরখ করে দেখি—সেই অন্ধকার সময়ের একেকটা মানুষ কীভাবে পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতে পরিণত হয়েছিলেন। আমরাও কি পারি না তাদের মতো হতে? অন্তত চেষ্টা করতে?
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন…

বই: মুসলিমবঙ্গ (দ্বীন, কওম, যমীন)লেখক: আসিফ আদনান হাফিজাহুল্লাহপৃষ্ঠা সংখ্যা: ৪৪০+কভার: হার্ড কভার সমস্যা হলো, আমরা এমন ...
05/04/2026

বই: মুসলিমবঙ্গ (দ্বীন, কওম, যমীন)
লেখক: আসিফ আদনান হাফিজাহুল্লাহ
পৃষ্ঠা সংখ্যা: ৪৪০+
কভার: হার্ড কভার

সমস্যা হলো, আমরা এমন এক সময়ে বাস করছি যখন পুরোনো সব হিসেব পালটে যাচ্ছে, কিন্তু আমরা এখনো আঁকড়ে আছি পুরোনো প্যারাডাইম।
আবু জাহল ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েও অন্ধ হয়ে ছিল, আমরা যুগসন্ধির সময়ে দাঁড়িয়েও আসন্ন প্রলয়কে দেখতে পাচ্ছি না।

অর্ডার করতে মেসেজ করুন

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafe book shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category