Book Point BD Moral Books

Book Point BD Moral Books Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Book Point BD Moral Books, Book shop, 34 Northbrook Hall Road, Banglabazar, Dhaka.

সুপ্রিয় বোন! তোমার ব্যাপারে সবচাইতে উত্তম যা বলা হয় সেটা হলো তুমি সমাজের অর্ধেক। আর অর্ধেক তুমি জন্ম দাও,তাই বলা হয় তুম...
28/09/2025

সুপ্রিয় বোন! তোমার ব্যাপারে সবচাইতে উত্তম যা বলা হয় সেটা হলো তুমি সমাজের অর্ধেক। আর অর্ধেক তুমি জন্ম দাও,তাই বলা হয় তুমি-ই পুরো সমাজ। প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকে একজন নারী। আমরা যদি উম্মাহর মহান সে বীরদেরকে দেখি তাহলে তাদের সফলতার পেছনে দেখবো তাদের মা নতুবা তাদের স্ত্রীর সাপোর্ট। উম্মাহর সেই মহীয়সী নারীরা তাদের সব দিক দিয়ে সাহায্য করেছেন। আমাদের পূর্বসূরী মায়েরা নিজের স্বামী সন্তানদেরকে আল্লাহর পথে চলার জন্য উদ্বুদ্ধ করতেন।
অথচ আজকে তোমরা পাশ্চাত্য সমাজের দাসত্ব বরণ করে নিয়েছে। ইসলামের বিরুদ্ধে কুফফার বিশ্বের শক্তিশালী মারণাস্ত্র হল নারীবাদ। নারীমুক্তির নামে পাশ্চাত্য সমাজ আজ পশু সমাজে পরিণত হয়েছে।
অবাধ যৌনতার সয়লাপ পাশ্চাত্য সমাজ। পশ্চিমাদের ভয়াল থাবা থেকে মুক্তি পেতে হলে ফিরে আসতে হবে ইসলামের বিশ্বজয়ী জীবনাদর্শের দিকে।
বই : প্র্যাক্টিসিং মুসলিমাহ
লেখক : শারমিন জান্নাত
পৃষ্ঠা : ১৫২
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
বিক্রয় মূল্য : ২১০ টাকা
বইটি অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

নবিজি শিশুদের বিশেষভাবে ভালোবাসতেন। তিনি তাদের সঙ্গে সময় কাটাতেন, তাদের শেখাতেন, বাতলে দিতেন সঠিক পথের দিশা। একটি শিশু ...
15/08/2024

নবিজি শিশুদের বিশেষভাবে ভালোবাসতেন। তিনি তাদের সঙ্গে সময় কাটাতেন, তাদের শেখাতেন, বাতলে দিতেন সঠিক পথের দিশা। একটি শিশু ছোটোবেলা থেকেই কীভাবে উত্তম চরিত্র লালন করতে পারে, তা হাতেকলমে দেখিয়ে দিতেন তিনি। উমর ইবনে আবু সালামা (রা.) বর্ণনা করেন—‘ছোটোবেলায় আমি আল্লাহর রাসূল (সা.)-এর তত্ত্বাবধানে থাকতাম। খাওয়ার সময় আমার হাত খাবারের পাত্রের বিভিন্ন জায়গায় হাতড়ে ফিরত। নবিজি আমাকে বললেন, “হে বালক! আল্লাহর নামে খাও, ডান হাত দিয়ে খাও এবং পাত্রে তোমার সামনে যা আছে, তা থেকে খাবার গ্রহণ করো।” তখন থেকে খেতে বসলেই আমি নবিজির এই নির্দেশনাসমূহ মেনে চলি।' সহিহ বুখারি ৫৭৩৬
ছোটোদের প্রতি নবিজির এসব সুন্দর সুন্দর শিক্ষা ছড়িয়ে দিতে আমরা এই বইটিতে তাঁর ১০০টি শিশুতোষ হাদিস তুলে ধরেছি।
বই : ছোটোদের আদব শেখার ১০০ হাদিস
লেখক : জাভিদ আহমাদ খতিব
অনুবাদক : ফরহাদ খান নাঈম
পৃষ্ঠা : ১০৪
কাভার : হার্ড কাভার
বিক্রয় মূল্য : ২৫০ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/chotoder-adab
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

সালাতে খুশু-খুজু নিয়ে বাংলায় যতগুলো বই প্রকাশিত হয়েছে, সবগুলোই মোটামোটি পড়া হয়েছে। তবে এই বইটাকে সে বইগুলোর মধ্যে সবচেয়ে...
07/06/2024

সালাতে খুশু-খুজু নিয়ে বাংলায় যতগুলো বই প্রকাশিত হয়েছে, সবগুলোই মোটামোটি পড়া হয়েছে। তবে এই বইটাকে সে বইগুলোর মধ্যে সবচেয়ে সেরা মনে হয়েছে। নামাজে খুশু, মধুরতা ও প্রশান্তির জন্য এটাকে একটি মাইফলক হিসেবে ধরা যায়। বইটির প্রচার-প্রসার হওয়া খুবই জরুরী। এমনকি আমার পড়া সেরা বইগুলোর মধ্যে এটি একটি। খুশু-খুজু নিয়ে এত বৃহৎ পরিসরে, বিস্তারিত আলোচনা নিয়ে বাংলায় আর কোনো বই আছে কিনা জানি না। বইটা পড়ার পর, এ বইয়ের সাথে সম্পৃক্ত সকলের জন্য অন্তরের গহীন থেকে দু’আ চলে এসেছে। বইটি প্রকাশিত হয়েছে “বুকিশ পাবলিশার” থেকে। অনুবাদ করেছে নাক বাংলা এবং কুরআনের আলো টিম। সম্পাদনা করেছে আহমাদ আল-সাবা। নামাজ একটি বন্ধন। আল্লাহর সাথে বান্দার প্রশান্তিময় শীতলার বাঁধন। এই শীতলতা তখনই অনুভব করা যায়, যখন সেটা নামাজের মতো নামাজ হয়। যে কেউই নামাজের অমৃতসুধার সন্ধান পেতে পারে। এর জন্য দরকার নামাজের গুরুত্ব অনুধাবন করা এবং খুশু অর্জনের রহস্য উন্মোচন করা। সেই রহস্য উন্মোচন করা এবং অন্তরের শীতলতা পাওয়ার বাস্তবিক বিষয়গুলো নিয়েই কুয়েতের দাঈ মিশারী আল-খারাজ এর অনন্য এই সম্পদ, এই বই–“কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়?
বই : কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়
লেখক : নাকবাংলা টিম, মিশারী আল-খারাজ
বিষয় : দুআ ও যিকির, সালাত/নামায
অনুবাদক : কুরআনের আলো টিম
পৃষ্ঠা : 368, কভার : হার্ড কভার
সংস্করণ : New Edition, Oct 2023
ভাষা : বাংলা
বিক্রয় মূল্য : ৩৬০ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/namajer-madhurata
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

‘আল কুরআনের কাব্যানুবাদ’ বাংলাভাষায় রচিত কুরআনের বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ কাব্যানুবাদ। আলেম লেখক ও কবি মুহিব খান অনূদিত এ রচন...
24/04/2024

‘আল কুরআনের কাব্যানুবাদ’ বাংলাভাষায় রচিত কুরআনের বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ কাব্যানুবাদ। আলেম লেখক ও কবি মুহিব খান অনূদিত এ রচনা বাংলাভাষার সাহিত্যে একটি ঐতিহাসিক ও গৌরবময় সংযোজন। বাংলা মুসলিম সভ্যতার অন্যতম ও বিরল রচনাকীর্তিও এই গ্রন্থ।
এ রচনা কবিতায় অনুবাদ বলে দুরূহ, দুর্বহ ও জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এই রচনা। ভাবানুবাদ বা মর্মানুবাদ নয়, পূর্ণাঙ্গ কুরআনের বিশুদ্ধ মূলানুগত্ব এ কাব্যানুবাদের বৈশিষ্ট্য। কুরআনের তরজমা সহজে পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত কার্যকরী, ফলদায়ী ও উপযোগী এই গ্রন্থ।
কুরআনের আরবি লিপির পাশাপাশিই উৎকীর্ণ হয়েছে এর কাব্যানুবাদ; ফলে যেকোনো মানুষের জন্যই এ কাব্যানুবাদটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য।
বই : আল কুরআনের কাব্যানুবাদ
লেখক : মুহিব খান
ভাষা : বাংলা
বিষয় : তরজমাতুল কুরআন, কবিতা ও সাহিত্য
পৃষ্ঠাসংখ্যা : ৮০০
মূল্য : ১৫০০৳ (প্রিমিয়াম)
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/al-quraner-kabbanubad
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

‘আমি বিলাল। গায়ের বরণ কালো। আবেসিনিয়ার এক নিগ্রো দাস রাবাহের ঘরে জন্ম আমার। দাসের ছেলে হিসেবে জন্ম থেকেই আমি দাস। দাসত্ব...
12/04/2024

‘আমি বিলাল। গায়ের বরণ কালো। আবেসিনিয়ার এক নিগ্রো দাস রাবাহের ঘরে জন্ম আমার। দাসের ছেলে হিসেবে জন্ম থেকেই আমি দাস। দাসত্বের মাঝেই আমার চোখের আলো ফুটেছে। বেড়ে উঠেছি গোলামীর শৃংখল পায়ে জড়িয়ে। এই গোলামীর মধ্য দিয়েই যৌবনকে স্পর্শ করেছি। দাস হিসেবে আমার বেচা-কেনা হয়েছে বারবার…’এভাবেই বইটির সূচনা। এক জীবনঘনিষ্ঠ আত্মকথনের মধ্য দিয়ে। এই আত্মস্বর এগিয়ে গিয়েছে দীর্ঘ স্মৃতিচারণের পথ ধরে। অতীতের দিনগুলোর নিখুঁত ছবি যেন এঁকে দিচ্ছিলেন বেলাল রা. উপস্থিত শ্রোতাদের কল্পনার ক্যানভাসে। শৈশবের দাসত্ব, কৈশরের বঞ্চনা, যৌবনের নির্মম অত্যচার, পরবর্তীতে ইসলাম গ্রহণের মধ্য দিয়ে অর্থময় প্রশান্তিপূর্ণ জীবনে প্রবেশের গল্পগুলো একের পর এক উঠে এসেছে। বইয়ের ভাব যেমন যেমন উচ্চস্তরের, ভাষাও তেমনি প্রঞ্জল, গতিশীল ও ওজস্বিনী। লেখক সৈয়দ সালিম গিলানী একাধারে সুনিপুণ বাকশিল্পী, কবি ও ভক্ত। তার আন্তরিকতাপূর্ণ ভক্তির ভাবোচ্ছ্বাস ও কাব্যের লালিত্য গ্রন্থটিকে সুষমামণ্ডিত করেছে। তার ভাব ও ভাষায় কাব্যের ললিত রচনায় প্রতিধ্বনিত হয়েছে ভক্তিপ্রবণ মুসলিম অন্তরের মর্মকথা।
বই : বেলালের আত্মস্বর
লেখক : সৈয়দ সালিম গিলানী
বিষয় : মুসলিম ব্যক্তিত্ব, সাহাবীদের জীবনী
পৃষ্ঠা : 274, কভার : হার্ড কভার,
সংস্করণ : 1st Published, 2021
মুদ্রিত মূল্য : ৩৩৫ টাকা
বিক্রয় মূল্য : ২৫০ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/belaler-attoshor
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ রোযা সম্পর্কে আমরা কতটুকু জানি? বড়জোর প্রতি বছর সাহরী-ইফতারের সময়সূচী সম্বলিত ফ্রি বিতরণের...
07/03/2024

ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ রোযা সম্পর্কে আমরা কতটুকু জানি? বড়জোর প্রতি বছর সাহরী-ইফতারের সময়সূচী সম্বলিত ফ্রি বিতরণের লিফলেট, হ্যান্ডবিল, ক্যালেন্ডারগুলোই হয়তো আমাদের জ্ঞানের উৎস। কিন্তু এই মহান ইবাদত, যার পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিতে চেয়েছেন, সেটি কি আমরা তার এই পুরস্কারপ্রাপ্তির যোগ্য হওয়ার জন্যে পালন করতে পারছি? কেয়ামতের দিন বহু রোযাদার উঠবেন, যখন তাদের আমলনামায় লেখা থাকবে “বে-রোযাদার”! কেন? রোযা রেখেছেন বটে কিন্তু নিয়ম না জেনে, ভুল-ভ্রান্তির তোয়াক্কা না-করে, দায়সারাভাবে। তাই জানার কোনো বিকল্প নেই। রোযা নিয়ে অনেক বইয়ের মাঝে রীতিমত হাজার মাসআলার “এনসাইক্লোপিডিয়া" এই বইটি।
বিস্তারিত দলীল-প্রমাণ তাহকীকী টিকা-টিপ্পনী এবং শবে বরাত, শবে কদর, ঈদের নামায, চাঁদ দেখা, রোযার আধুনিক মাসায়েল, রোযার বৈজ্ঞানিক উপকারিতা ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু প্রবন্ধ সংযোজিত হওয়ায় এই সরল-সাবলীল অনুবাদটি হয়েছে ঋদ্ধ। এর বর্তমান সংস্করণে তারাবীহ বিশ্বকোষ ও ইতিকাফ বিশ্বকোষ শীর্ষক দুটি কিতাব একই মলাটবদ্ধ হওয়ায় এটি অধিকতর পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। বাংলা বর্ণানুক্রম অনুযায়ী প্রতিটি মাসআলা ও প্রবন্ধ বিন্যস্ত হওয়ায় কাঙ্ক্ষিত বিষয়টি অনায়াসেই খুঁজে পাবেন এখানে । সংগ্রহে রাখুন রোযার বিষয়ে বাংলাভাষার বৃহত্তর মাসায়েল সংকলন : সিয়াম বিশ্বকোষ।
সিয়াম বিশ্বকোষ (প্রিমিয়াম)
লেখক : মুফতী মুহাম্মাদ ইনআমুল হক কাসেমী
অনুবাদঃ মুফতি ইলিয়াস বিন আলাউদ্দিন
পৃষ্ঠা : ৬০০
মূদ্রিত মূল্য : ১০০০ টাকা
বিক্রয় মূল্য : ৫৫০ টাকা @৪৫% ছাড়
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/siam-bishwakosh
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন: 01729-011588

কত মেঘ, কত রং, আর কত জোসনা। কুরআনের নান্দনিকতা ব্যাখ্যা করার জন্য এ বাক্যটি কতটা যুতসই? না, কুরআনকে আসলে সংজ্ঞার ফ্রেমে ...
15/02/2024

কত মেঘ, কত রং, আর কত জোসনা। কুরআনের নান্দনিকতা ব্যাখ্যা করার জন্য এ বাক্যটি কতটা যুতসই? না, কুরআনকে আসলে সংজ্ঞার ফ্রেমে বাঁধা যায় না। এ এক মহা বিস্ময়ের নাম। আচ্ছা, কুরআনকে নানা দৃষ্টিভঙ্গি থেকে পড়ার ইচ্ছে কি কখনো উঁকি দিয়েছে আপনার মনে? মানে, কুরআনের ভাষাগত সৌন্দর্য, ব্যাকরণের সাত-সতেরো, আগের যুগের ইমামদের ব্যাখ্যা—কিংবা আধুনিক যুগের আয়নায় কুরআন পাঠ, এমন শত আকাঙ্ক্ষা ভর করেছে কখনো আপনার মাথায়? কুরআন কি হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলে? কুরআন কি মানুষের প্রাত্যহিক একেবারে খুবই আটপৌরে বিষয় নিয়েও কথা বলে? আচ্ছা, কুরআন নিয়েও কি গল্প করা যায়? এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে হামেশাই ঘুরপাক খায়। আপনার এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ‘জেগে ওঠো আবার’ বইটির পাতা ওলটালে। ঝরঝরে বাংলায়, অনেকটা সাহিত্যের ঢঙয়ে কুরআনকে ব্যাখ্যা করা হয়েছে শত দৃষ্টিকোণ থেকে। বইটি পড়ার পর জ্যামে আটকে থাকা বাসে বসেও আপনি টের পাবেন—কুরআন আপনার সাথে কথা বলছে। অলস দুপুরে পুকুর ঘাটে বসেও আপনি অনুভব করবেন—কে যেন আপনার কানে কানে কুরআনের কথা শুনিয়ে যাচ্ছে। জীবনের সাথে যদি কুরআনকে একাকার করে ফেলতে চান, যদি জীবনটা সাজাতে চান কুরআনের ছন্দ-সূত্র বা মূলনীতি মেনে, তাহলে আর এক পলকও দেরি নয়। খাটের কোণায় একটা সোনালি আলোর ল্যাম্প জ্বেলে, বালিশে হেলান দিয়ে ডুব দিন ‘জেগে ওঠো আবার’-এর রহস্য অরণ্যে—সেথায় কখনো মেঘ, কখনো রদ্দুর, আর কখনো জোসনা ফোটে।
বই : জেগে ওঠো আবার
লেখক : মিজানুর রহমান আজহারি
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 216, কভার : পেপার ব্যাক
মুদ্রিত মূল্য : ৩৭০ টাকা
বিক্রয় মূল্য : ২৭৮ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/jege-utho
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
মিজানুর রহমান আজহারির লেখা অন্যান্য বইগুলো অর্ডার করতে নিজের লিংকগুলো ভিজিট করুন।
রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ :
https://bookpointbd.com/book/sura-yusuf
আহবান :
https://www.bookpointbd.com/book/ahban
ম্যাসেজ :
https://www.bookpointbd.com/book/message
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

ড. রাগিব সারজানি একজন দরদি দাঈ, একজন কুশলী ইতিহাসবিদ। আলোচনার ময়দানে ও বইয়ের পাতায় তিনি তুলে ধরেন মুসলিম উম্মাহর ইতিহাস ...
04/01/2024

ড. রাগিব সারজানি একজন দরদি দাঈ, একজন কুশলী ইতিহাসবিদ। আলোচনার ময়দানে ও বইয়ের পাতায় তিনি তুলে ধরেন মুসলিম উম্মাহর ইতিহাস ও অবদান, করণীয় ও প্রয়োজন। তিনি সমৃদ্ধ অতীতের গল্প শোনান, সমুজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বোনেন। তিনি ঘুমন্ত রাহবারকে জাগরণের আহ্বান জানান, দিগ্ভ্রান্ত পথিককে রাহবারের পথ দেখান। নন্দিত ও বরণীয় লেখক ড. রাগিব সারজানির এক অনন্যসাধারণ গ্রন্থ ‘মা-যা কাদ্দামাল মুসলিমুনা লিল-আলাম’। গ্রন্থটিতে তিনি তুলে ধরেছেন পৃথিবী ও মানবজাতির কল্যাণে মুসলিমজাতির উদ্ভাবন ও আবিষ্কার এবং কীর্তি ও অবদানের বয়ান। তথ্য ও যুক্তির মিশেলে তিনি রচনা করেছেন শ্রেষ্ঠতম জাতির নিখুঁত পরিচয় ও বৈশিষ্ট্য অভিধান। গ্রন্থটিতে আছে ঘুমন্ত রাহবার ও দিকহারা কাফেলা—উভয় শ্রেণির প্রয়োজনীয় তথ্যের চমকপ্রদ বিবরণ। গ্রন্থটি তাই হতে পারে প্রতিটি মুসলমান ও প্রতিটি মানবসন্তানের অধ্যয়ন-তালিকায় অমূল্য সংযোজন।
গ্রন্থটি ২০০৯ সালে মিশরের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘মুবারক অ্যাওয়ার্ড’ এবং ২০১৪ সালে ইন্দোনেশিয়ায় সে দেশের ভাষায় অনূদিত ‘শ্রেষ্ঠ বই’ পুরস্কারে ভূষিত হয়।
বই : মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে
লেখক : ড. রাগিব সারজানী
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য
কভার : হার্ড কভার
বিক্রয় মূল্য : ১০০০ টাকা (ফিক্সড)
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/muslim-jati
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

আমাদের মুসলিমজাতির ইতিহাসে বরেণ্য মনীষীর অভাব নেই। মহান আল্লাহ তাআলা প্রতিযুগেই এমন কিছু মহান ব্যক্তিকে প্রেরণ করেছেন, য...
02/01/2024

আমাদের মুসলিমজাতির ইতিহাসে বরেণ্য মনীষীর অভাব নেই। মহান আল্লাহ তাআলা প্রতিযুগেই এমন কিছু মহান ব্যক্তিকে প্রেরণ করেছেন, যারা আপন কীর্তি ও কর্ম এবং যোগ্যতা ও কর্ম-অবদানের কারণে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন। তাঁরা আমাদের গৌরব, আমাদের শ্রেষ্ঠত্বের নিদর্শন । তবে তাদের মাঝে এমন কিছু বরণীয় মহামনীষীও রয়েছেন, যাঁরা ব্যতিক্রমী প্রতিভা, অত্যুচ্চ যোগ্যতা, বহুমাত্রিক দক্ষতা, কালজয়ী অবদান এবং উম্মাহর কল্যাণে অনন্যসাধারণ অবদানের কারণে চিরস্মরণীয় হয়ে আছেন। যাঁদের জীবন মহান পূর্বসূরিদের উত্তম নমুনা এবং উত্তরসূরিদের জন্য নমুনা-আদর্শ। যাঁদের জীবনের পুরোটাই হওয়া উচিত পাঠ্য ও অনুসৃত। যাঁরা নিজেদের নাম ইতিহাসের পাতায় লিখে গিয়েছেন চিরদিনের জন্য।
তাদেরই একজন হলেন সুলতান মুহাম্মাদ আল ফাতিহ ! মুহাম্মাদ আল ফাতিহের জীবন-ইতিহাস মানে কি শুধুই কনস্টান্টিনোপলের বিজয়-ইতিহাস?!
না, মুহাম্মাদ আল ফাতিহের জীবন-ইতিহাস মানে—
একজন আদর্শ রাষ্ট্রনায়কের ইতিহাস। একজন আদর্শ শাসকের ইতিহাস। একজন আদর্শ সমরনায়কের ইতিহাস। একজন আদর্শ রণবিশারদের ইতিহাস। একজন আদর্শ সমাজসংস্কারকের ইতিহাস। একজন আদর্শ পরিকল্পনাবিদের ইতিহাস। একজন আদর্শ জ্ঞানপিপাসুর ইতিহাস। একজন আদর্শ জ্ঞানপ্রেমী ও শিক্ষানুরাগীর ইতিহাস। একজন আদর্শ কূটনীতিবিদের ইতিহাস। একজন আদর্শ রাজনীতিবিদের ইতিহাস। একজন আদর্শ সংস্কৃতিপ্রেমীর ইতিহাস। একজন ............!
এবং একজন ‘আল্লাহভীরু’ পরম বিশ্বাসী বান্দার ইতিহাস। সর্বোপরি ‘নিমাল আমিরে’র ইতিহাস। মুহাম্মাদ আল ফাতিহের জীবন-ইতিহাসে আছে— একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থার বিবরণ। একটি আদর্শ জাতির বিবরণ। একটি আদর্শ যোদ্ধাবাহিনীর বিবরণ। একজন আদর্শ পিতার আদর্শ সন্তান প্রতিপালনের বিবরণ। দ্বীন ও দুনিয়ার সুষম সমন্বয়ের অনুকরণীয় বিবরণ। আর তাই আপনি যদি হয়ে থাকেন—
একজন পরিবারকর্তা, যিনি সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান। একজন রাজনীতিবিদ, যিনি আদর্শ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। একজন ইতিহাসপ্রেমী, যিনি আদর্শ পুরুষদের জীবন-ইতিহাস জানতে চান। একজন উদ্যোক্তা, যিনি খুঁজছেন আদর্শ প্রতিষ্ঠান গড়ার গাইডলাইন। কিংবা একজন ‘স্বপ্নদেখা’ মুসলিম, যিনি হন্যে হয়ে খুঁজছেন অনুকরণীয় রোলমডেল।
বই : মুহাম্মাদ আল ফাতিহ
লেখক : ড. রাগিব সারজানি
অনুবাদক : আবু মুসআব ওসমান
পৃষ্ঠা : ১৬০০
মুদ্রিত মূল্য : ৩১০০ টাকা
বিক্রয় মূল্য : ১৭০৫ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/muhammad-al-fatih
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

আড়াই হাজার বছর আগে গ্রিকো-হেলেনিক ঐতিহ্যের কফিন থেকে বেরিয়ে এসেছে ল্যাটিন সভ্যতা। আধুনিক পশ্চিমা বিশ্ব সেই ল্যাটিন সভ্যত...
28/12/2023

আড়াই হাজার বছর আগে গ্রিকো-হেলেনিক ঐতিহ্যের কফিন থেকে বেরিয়ে এসেছে ল্যাটিন সভ্যতা। আধুনিক পশ্চিমা বিশ্ব সেই ল্যাটিন সভ্যতারই ধারাবাহিকতা মাত্র। মাঝে কয়েকটি শতক ইসলামি সভ্যতার উত্থানে সে দিশেহারা হয়ে উ™£ান্ত কাল কাটিয়েছে বটে, তবে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে মুসলিম উম্মাহর দুর্বলতা ও দায়িত্বহীনতার সুযোগে, অচিরেই হয়ে উঠেছে ইসলামের প্রধানতম প্রতিপক্ষ।প্রত্যেক যুগে পৃথিবীর সকল সভ্যতা কেন শুধু ইসলামের বিপক্ষেই ঐক্যবদ্ধ হওয়ার তাড়না বোধ করে? ইসলামের সঙ্গে গোটা বিশ্বের সংঘাতময় সম্পর্কের সূত্র কোথায়? এর মূল কারণটাই-বা কী? কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে পাশ্চাত্য সভ্যতা ও ইসলাম?এসব মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থটিতে। চলুন তবে ইতিহাসের ডানায় ভর করে ঘুরে আসি ইসলাম ও পাশ্চাত্যের সেই দ্বন্দ্বমুখর রক্ত পিচ্ছিল পথে। আত্মসন্ধানের অভিষ্ট লক্ষ্যে অভিযাত্রী হই আমি, আপনি, সকলেই।
বই : ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত
লেখক : জিয়াউল হক
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ইসলামি ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা : 464, কভার : হার্ড কভার,
সংস্করণ : 1st Published, 2023
আইএসবিএন : 89849696889, ভাষা : বাংলা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/islam-o-pashchatto
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

অতীত-পৃথিবীতে একটি সুদীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, যখন আন্দালুস শব্দটি প্রতিটি মুসলমানের কর্ণকুহরে মধুর ঝঙ্কার সৃষ্টি করত, য...
26/12/2023

অতীত-পৃথিবীতে একটি সুদীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, যখন আন্দালুস শব্দটি প্রতিটি মুসলমানের কর্ণকুহরে মধুর ঝঙ্কার সৃষ্টি করত, যখন আন্দালুস শব্দটি অবিশ্বাসীদের অন্তরে সমীহ-ভাব সৃষ্টি করত। আন্দালুস ছিল সভ্যতা ও সংস্কৃতির সূতিকাগার। আন্দালুস ছিল খেলাফতে ইসলামিয়ার কেন্দ্রভূমি। ইউরোপের বুকে একখণ্ড ইসলাম-ভূমি!
সুদীর্ঘ আট শত বছর! আজকের ‘সভ্য’ ইউরোপ যখন আচ্ছন্ন নিকষকালো আঁধারে, জানত না কাকে বলে শিক্ষার আলো, সভ্যতা কাকে বলে, ইউরোপের এক কোণ তখন আলোকিত জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতি এবং আবিষ্কার-উদ্ভাবনে। সেই আন্দালুস কীভাবে আমাদের হয়েছিল? কীভাবেই আবার হাতছাড়া হলো? কী কী কার্যকারণ সক্রিয় ছিল বিজয়ের ক্ষেত্রে এবং পতনের ক্ষেত্রে?
আন্দালুস-ভূমিতে সুদীর্ঘ আট শত বছর ব্যাপ্ত মুসলিম শাসনামলের এক প্রামাণ্য ইতিহাস গ্রন্থ এটি। এতে আন্দালুসের ইতিহাস রচিত হয়েছে। জানা অজানা বহু প্রশ্নের উত্তর মিলবে।
বই : আন্দালুসের ইতিহাস (দুই খণ্ড)
লেখক : ড. রাগিব সারজানী
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ইসলামি ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা : 993, কভার : হার্ড কভার
মুদ্রিত মূল্য : ১৩০০ টাকা
বিক্রয় মূল্য : ৭৮০ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/andaluser-itihas
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

Address

34 Northbrook Hall Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Book Point BD Moral Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Point BD Moral Books:

Share

Category