Intibah Books

Intibah Books ইনতিবাহ্ বুকস্ শুধুমাত্র বোনদের অর্ডার গ্রহণ করে থাকে।

রাসূল সা.-এর স্ত্রীগণ ইতিহাসের শ্রেষ্ঠ নারী। কুরআন তাদের আখ্যায়িত করেছে ‘উম্মুল মুমিনিন’ বা ‘মুমিনদের মা’ নামে। তাঁরা আম...
28/06/2022

রাসূল সা.-এর স্ত্রীগণ ইতিহাসের শ্রেষ্ঠ নারী। কুরআন তাদের আখ্যায়িত করেছে ‘উম্মুল মুমিনিন’ বা ‘মুমিনদের মা’ নামে। তাঁরা আমাদের মা। তাদের সম্পর্কে আমরা কতটুকু জানি? তাদের পরিচয়, আল্লাহর রাসূলের সাথে যাপিত নিত্য জীবন, চরিত্র, আচরণ ইত্যাদি সম্পর্কে আমাদের অনেকের জানার পরিসর সামান্যই। অথবা যা জানি তা গৎবাঁধা সন-তারিখের বিবরণী ও কয়েকটি ঘটনা মাত্র।

উম্মুল মুমিমিনদের জীবনকে নতুন এক দৃষ্টিভঙ্গি থেকে জানতে, তাদের নিত্য জীবনের সান্নিধ্যে আমাদের জীবনকে বিন্যাস করে নিতে, তাদের সম্পর্কে মনের মাঝে আকুলিবিকুলি করা প্রশ্নগুলোর ভারসাম্যপূর্ণ জবাব পেতে অনবদ্য বই ড. ইয়াসির ক্বাদির ‘উম্মুল মুমিনিন’ প্রকাশিত হলো।

এছাড়াও সকল ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

নারীর উপহার। হাকিমুল উম্মত আশরাফ আলি থানবি রহ.-এর নারীবিষয়ক বয়ানের সংকলন। বইটিতে মোট পাঁচটি বয়ান স্থান পেয়েছে। প্রতিটি ব...
25/06/2022

নারীর উপহার। হাকিমুল উম্মত আশরাফ আলি থানবি রহ.-এর নারীবিষয়ক বয়ানের সংকলন। বইটিতে মোট পাঁচটি বয়ান স্থান পেয়েছে। প্রতিটি বয়ান যে-কোনো মানুষের চিন্তার জগতটাকে চরম ঝাঁকুনি দেবে—এ বিশ্বাস আমাদের আছে।
নারী হলো কল্যাণের আঁধার। নারীকে যারা অবহেলা করি, মনে করি—’নারী করুণার পাত্র, দয়ার ভিখারি’ তারা নিজের চিন্তাকে পরখ করে নিতে পারি। আমরা নিশ্চিত, এ বয়ানগুলো আপনার ধারণা পাল্টে দেবে। নারী ও পুরুষের পারস্পরিক দায়িত্ব ও অধিকার নিয়ে যারা সোচ্চার তারা এখানে পাবেন ভাবনার নতুন খোরাক। ঘরোয়া বিষয়াদি নিয়ে যারা অস্থির তারা পাবেন স্বস্তির ঠিকানা।

এছাড়াও সকল ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

নারী! ওরা তোমাকে স্বাধীনতার প্রলোভন দেখায়। মুক্তির কথা বলে। স্বাবলম্বিতার স্বপ্ন দেখায়। ওরা বলতে চায়, তুমি পরাধীন। তোমার...
22/06/2022

নারী! ওরা তোমাকে স্বাধীনতার প্রলোভন দেখায়। মুক্তির কথা বলে। স্বাবলম্বিতার স্বপ্ন দেখায়। ওরা বলতে চায়, তুমি পরাধীন। তোমার ঘর তোমার কারাগার। তোমার স্বামী তোমার মনিব। তোমার সন্তান তোমার বোঝা। ওরা চায় তুমি ঘর থেকে বেরিয়ে যাও। পরিবারের মায়ার বাঁধন ছিঁড়ে ফেলো। কর্মাঙ্গণে গিয়ে পুরুষের পাশে দাঁড়াও। মাস শেষে কয়েকটি মুদ্রার মালিক হয়ে নিজেকে সফল ভাবতে থাকো। আসলেই কী তুমি পরাধীন? তাহলে ওরা কেন তোমাকে স্বাধীন করতে চায়? ওরা চায় তুমি তোমার স্নেহশীল পিতা ও দায়িত্ববান স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। তাদের নিরাপত্তা ও দায়িত্বের ছায়া থেকে বেরিয়ে যাও। তারপর কর্পোরেট জগতের আলো আঁধারীতে ওরা তোমাকে খুবলে খুবলে খাবে। সামান্য কিছু মুদ্রার বিনিময়ে ওরা কিনে নিতে চাইবে তোমার স্বাধীনতা, ব্যক্তিত্ব, পবিত্রতা, চরিত্র, দেহ সবকিছু। নারী স্বাধীনতার চটকদার সব শ্লোগানের আঁড়ালে ওরা লুকিয়ে রাখে ওদের দূরভিসন্ধি। প্রতারিত হয়ো না নারী!। আস্থা রাখো তোমার রবের প্রতি। আস্থা রাখো তোমার রবের বিধানের প্রতি। তোমাকে স্বাধীনতার বুলি শুনিয়ে ওরা আসলে কী হাসিল করতে চায়? কোথায় নিয়ে ওরা তোমাকে দাঁড় করাতে চায়? তোমার প্রকৃত স্বাধীনতা আসলে কোথায়? তোমার রব তোমাকে কী বিধান দিয়েছেন? তিনিই কি তোমার জন্য যথেষ্ট নন।

এসব প্রশ্নের জবাব দিয়েছেন বর্তমান সময়ের খ্যাতিমান স্কলার ডক্টর ইয়াদ কুনাইবী হাফিজাহুল্লাহ। তার প্রাঞ্জল বর্ণনা আর তথ্যপূর্ণ বক্তব্যে ফুটে উঠেছে তথাকথিত নারী স্বাধীনতার স্বরূপ। তার জনপ্রিয় সিরিজ ‘সিলসিলাতুল মারআহ’ এর শ্রুতি অনুবাদ বাংলাভাষী পাঠকের হাতে তুলে দিচ্ছে শব্দতরু।

এছাড়াও সকল ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

ঘুমের ঘোরে মানুষ স্বপ্নের জগতে প্রবেশ করে। বিচরণ করে স্বপ্ন নামক জগতে। এমন কোনো মানুষ নেই, যারা স্বপ্ন দেখে না। দিন হোক ...
21/06/2022

ঘুমের ঘোরে মানুষ স্বপ্নের জগতে প্রবেশ করে। বিচরণ করে স্বপ্ন নামক জগতে। এমন কোনো মানুষ নেই, যারা স্বপ্ন দেখে না। দিন হোক বা রাত, যে-কোনো সময়-ই মানুষ স্বপ্ন দেখতে পারে।

কেউ দেখে ভালো স্বপ্ন, কেউ দেখে খারাপ। স্বপ্নের মধ্যে কেউ হাসে, কেউ কাঁদে। কেউ খুশি হয়ে যায়, আর কেউ হয় চিন্তিত। স্বপ্নে কেউ পায় স্বস্তি, আর কেউ পায় ভয়। স্বপ্ন—কখনও নিয়ে আসে সুসংবাদ, আবার কখনও দুঃসংবাদ। মোটকথা, স্বপ্ন সবার দোরগোড়ায় কড়া নাড়ে। সবার সামনেই হাজির হয় ভিন্ন ভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে।

আমরা স্বপ্ন দেখি, সাথে সাথে অনেক ভুলভ্রান্তিও করি। এছাড়া, অনেক অনেক ভুল পদক্ষেপও গ্রহণ করি। ফলে, অতি সহজেই নিজের বিপদ নিজেই ডেকে আনি। তার কারণ, আমরা জানি না—স্বপ্নটা আসলে কী? জানি না, কোন স্বপ্ন কীরকম? জানি না, স্বপ্ন‌ দেখলে আমাদের কী করণীয়? মোটকথা, স্বপ্নের বিষয়ে অজ্ঞতা আমাদের নিপতিত করে বিপদের মুখে।

স্বপ্ন কী, স্বপ্ন কীরকম, স্বপ্ন মানুষ কেন দেখে, কোন স্বপ্নের ব্যাখ্যা কী— ইত্যাদি বিষয় নিয়ে মানব সভ্যতার কৌতূহল ও আকাঙ্ক্ষা ব্যাপক।

স্বপ্ন কী, স্বপ্ন কীরকম, স্বপ্নের প্রকারভেদ, স্বপ্নের সাথে বাস্তবতা, স্বপ্নের ব্যাখ্যা ও স্বপ্ন বিষয়ক সতর্কবার্তা-সহ—ইত্যাদি বিষয় “স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা” নামক বইয়ে সন্নিবেশিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি পাঠক, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং সতর্কতা অবলম্বন করতে পারবেন, ইন শা আল্লাহ।

এছাড়াও সকল ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

একজন মুসলিম নারীর প্রধান ক্যারিয়ার হল তার সংসার। নিজের সংসারকে ইসলামের একটি শক্তিশালী দূর্গ এবং ইসলামী প্রজন্ম গড়ে তোলার...
20/06/2022

একজন মুসলিম নারীর প্রধান ক্যারিয়ার হল তার সংসার। নিজের সংসারকে ইসলামের একটি শক্তিশালী দূর্গ এবং ইসলামী প্রজন্ম গড়ে তোলার পাঠশালা হিসেবে সাজিয়ে তোলাই একজন নারীর স্বার্থকতা। ইসলামী সমাজ বিনির্মাণে একজন নারীর এমন অবদান কোন অর্থকড়ি দিয়ে কেনা সম্ভব না। মহান আল্লাহ তা’য়ালা প্রকৃতিগতভাবেই একজন নারীর মাঝে প্রজন্ম গড়ে তোলার অদৃশ্য যোগ্যতা দিয়ে রেখেছেন।

প্রজন্ম গড়ে তোলার অন্যতম কেন্দ্র হল সংসার, পরিবার। আর এই সংসার ও পরিবারের গুরুত্বপূর্ণ খুঁটি হল নারীর স্ত্রী এবং মায়ের পরিচয় ধারণ। তবে সমাজে এটাই নারীর একমাত্র পরিচয় না। সমাজে তার আরো বিভিন্ন পরিচয় থাকতে পারে। আবার কোন কোন নারীকে স্ত্রী কিংবা মা পরিচয় থেকে বঞ্চিত থেকে অন্যকোন পরিচয় ধারণ করেই জীবন কাটিয়ে দিতে হয়। বিষয়টা প্রথমত সমাজের সাধারণ বাস্তবতা। দ্বিতীয়ত একটি সংকটও বটে।

এই পরিস্থিতিতে বাস্তবতা হিসেবে একজন নারী উল্লেখিত দুটি পরিচয়ের বাইরে থেকেও ইসলামী সমাজ বিনির্মাণ এবং প্রজন্ম গড়ার আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। নারীর ভিতর আল্লাহপ্রদত্ত এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে উপযুক্ত ক্ষেত্র ও পরিবেশ তৈরির প্রতি ইসলামপন্থীদের মনোযোগী হওয়া জরুরী। আবার সংকট হিসেবেও এর নিরসনের জন্য মুসলিমদের দায়িত্ব হল ইসলামী শরীয়ার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

এছাড়াও সকল ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

ইসলামের ইতিহাসে মুসলিম নারীদের অবদান অনস্বীকার্য। পুরুষদের পাশাপাশি তাঁরাও রেখে গেছেন অকৃত্রিম খেদমত। ইসলামের প্রতি তাদে...
19/06/2022

ইসলামের ইতিহাসে মুসলিম নারীদের অবদান অনস্বীকার্য। পুরুষদের পাশাপাশি তাঁরাও রেখে গেছেন অকৃত্রিম খেদমত। ইসলামের প্রতি তাদের ভালোবাসা, আত্মত্যাগ অতুলনীয়। এছাড়াও পরিপূর্ণ পর্দা করে জ্ঞানচর্চা, ইবাদত-বন্দেগী, আধ্যাত্মিক চর্চা, ফাতওয়া প্রদানসহ অন্যান্য ক্ষেত্রেও তাদের অবদান অবিস্মরণীয় হয়ে আছে।

দুঃখের বিষয় হচ্ছে, তাদের এই দীপ্তিময় জীবন সম্পর্কে আমাদের মা-বোনদের অনেকেরই অজানা। এই গ্রন্থে সেইসব মরণজয়ী নারীদের ইতিহাস তুলে ধরা হয়েছে, যারা ইসলামের জন্য নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন, পাড়ি দিয়েছেন রক্তনদী। আমাদের নারীদেরকে তাদের পূর্বকালীন নারীদের বীরত্ব-গাথা সোনালি অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিতেই বক্ষ্যমাণ গ্রন্থটি।

এছাড়াও সকল ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

নারী সাহাবিদের স্বর্ণময় জীবন সম্পর্কে আমরা অনেকেই জানি না। আর জানা থাকলেও দেখা যায় বিভিন্ন ধরনের অতিরঞ্জিত কাহিনীর আলোকে...
18/06/2022

নারী সাহাবিদের স্বর্ণময় জীবন সম্পর্কে আমরা অনেকেই জানি না। আর জানা থাকলেও দেখা যায় বিভিন্ন ধরনের অতিরঞ্জিত কাহিনীর আলোকে সাজানো কল্পিত রূপকথার গল্পসমগ্র দিয়ে ভর্তি। যার সত্যতা বলতে কিছুই অবশিষ্ট নেই।
বইটিতে নারী সাহবীদের জীবন থেকে আমাদের জন্য শিক্ষনীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। মুহতারাম শায়খ আফতাব উদ্দিন ফারুক নারী সাহাবিদের জীবনীকে উপজীব্য করে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ সংকলন করেছেন। যাতে কুরআন, হাদীস ও নির্ভরযোগ্য ঐতিহাসিক গ্রন্থ থেকে ঘটনা ও তথ্য একত্রিত করা হয়েছে।
এই বইটি থেকে নারী-পুরুষ সকলেই উপকৃত হবেন ইং শা আল্লহ।

এছাড়াও যে কোন ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

নারীর দ্বীন পালনের পথে যেসকল বাধা ও প্রতিবন্ধকতা আসে, যেসব অপ্রত্যাশিত বিষয়ের মুখোমুখি হয়ে সদ্য দ্বীনে ফেরা মেয়েটি বিহ্ব...
17/06/2022

নারীর দ্বীন পালনের পথে যেসকল বাধা ও প্রতিবন্ধকতা আসে, যেসব অপ্রত্যাশিত বিষয়ের মুখোমুখি হয়ে সদ্য দ্বীনে ফেরা মেয়েটি বিহ্বল হয়ে পড়ে, দিশা হারিয়ে ফেলে, বুঝে উঠতে পারে না—এই ক্রান্তিকালীন সময়ে তার ঠিক কী করা উচিত আর কী করা উচিত না—এসব নিয়েই রচিত উইমেন্স গাইড!

সাহিত্যে রসে এবং গল্পে গল্পে উদ্ভুত সমস্যাগুলোর চমৎকার সব সমাধান ও দিকনির্দেশনা সম্বলিত বইটি দিকভ্রান্ত নারী সমাজের গাইড বুক হয়ে কাজ করবে। এবং পরম যত্নে মাথায় হাত বুলিয়ে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বুঝিয়ে দেবে।
প্রতিটি মুসলিম নারীর জন্য বইটি বিশেষভাবে রিকমেন্ডেড। উইমেন্স গাইড মুসলিম নারীর দ্বীনি গাইডলাইন। বইটি লিখেছেন হাফেজা-আলেমা সহ একঝাঁক দ্বীনি বোন!

এছাড়াও সকল ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে...
16/06/2022

তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায় তারা। ভাসতে ভাসতে কেউ কেউ ডুবে যায় ব্যর্থতা ও হতাশার অতল গভীরে। কেউ বা গিয়ে পড়ে তরীহীন গভীর সমুদ্রে। ভেসে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতন। তবে ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই যায়। লেখক চেষ্টা করেছেন সেই ক্ষতে একটুখানি ওষুধের প্রলেপ দিতে। অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ।

গদ্যে-পদ্যে-প্রবন্ধে অনবদ্য হয়ে উঠেছে বইখানি। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে।

বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা জীবন্ত সত্তা। তারা কথা বলতে পারে। জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, নাচ-গান নিয়ে মত্ত, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণীদের উদ্দেশ্যেই এই বইখানা লেখা। যতটা উচ্ছৃঙ্খলই সে হোক না কেন, এই বই তাকে দু-দণ্ড স্থির হয়ে বসে ভাবতে বাধ্য করবে। তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে। তার চোখ দুটো সামান্য হলেও অশ্রুসিক্ত করবে, ইন শা আল্লাহ।

এছাড়াও সকল ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

‘ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী’ বইটিতে যৌবন বয়সে ঘটে যাওয়া প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে...
15/06/2022

‘ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী’ বইটিতে যৌবন বয়সে ঘটে যাওয়া প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। ‘নারীদের কীর্তিগাথা’ শিরোনামে অতীতের কিছু চমৎকার ঘটনা, মুসলিম তরুণিদের চরিত্র, পড়াশোনা বিষয়ে গাইডলাইন, পর্দা নিয়ে কথা, মা-বাবার প্রতি আদবকেতা, বান্ধুবী নির্বাচন, হারাম সম্পর্ক থেকে পরিত্রাণের উপায়, ফ্রি মিক্সিং, প্রকৃত ভালোবাসার কোথায় পাবেন, বিয়ের প্রস্তাব কীভাবে এবং কখন, কর্মক্ষেত্রে নারী, বাজারে চলাফেরার নীতি, একজন স্ত্রী থেকে মা হয়ে উঠার গল্প, নারীর ঈমানী শিক্ষা, দাওয়াত—মোটকথা একজন মুসলিম তরুণীর যা যা জানা প্রয়োজন, সব বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়েছে এই বইতে।
এগুলো প্রত্যেক বোনের জানা প্রয়োজন। লেখক অত্যন্ত দরদ-মাখা কণ্ঠে বোনদের নসিহত করছেন। অন্ধকারে চলতে থাকা বোনদেরকে আলোর দিশা দিয়েছেন।

এছাড়াও সকল ইসলামি বই নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

ইসলাম পর্দাকে ফরজ করেছে এক মহান উদ্দেশ্যে। এর উপকারিতা অপরিসীম। পর্দা এমন একটি ইবাদত যাতে রয়েছে সৌভাগ্য। পর্দার সৌন্দর্য...
14/06/2022

ইসলাম পর্দাকে ফরজ করেছে এক মহান উদ্দেশ্যে। এর উপকারিতা অপরিসীম। পর্দা এমন একটি ইবাদত যাতে রয়েছে সৌভাগ্য। পর্দার সৌন্দর্য ছেয়ে যায়, ছাপিয়ে যায় সকল সৌন্দর্যকে। যেসব মা-বোনেরা পর্দা করে চলে তারা এক অপার্থিব তৃপ্তির আবহে সময় কাটায়। সবকিছুতেই তারা খুঁজে পায় সুখ-শান্তি ও অনাবিল তৃপ্তি। যা অন্য সকল জাগতিক প্রশান্তিকে ভুলিয়ে দেয়।
নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন, নারীরা যাতে নিজেকে, নিজের রূপ-লাবণ্যকে আড়াল করে রাখতে পারে পর-পুরুষ থেকে, তার সতীত্বের দুশমন থেকে। মানবতার হিংস্র নেকড়েদের কাছ থেকে। সতীত্ব ও পবিত্রতার শত্রুদের থেকে। তাদের কাছ থেকেও যারা নারীর দিকে তাকায়, লোভাতুর ও কামাতুর দৃষ্টিতে, ভেতর যাদের আঁধারঘেরা, দুর্গন্ধময়।

নারী ইসলামের এই পর্দাকে যতো বেশি আঁকড়ে ধরবে ততো উচ্চতায় তার স্থান হবে। সেই উচ্চতায় বসে বসে নারী সুবাস ছড়াবে সুকুমারবৃত্তির, অনাবিলতার, স্বর্গীয় জ্যোতিধারার। ইসলাম পুরুষদের সাথে মহিলাদেরকে পর্দার বিধান দান করেছে যেন তারা একটি মূল্যবান জহরত, সুরক্ষিত রত্ন হিসেবে রক্ষিত থাকে। সেখানে কোনোদিন পৌঁছতে পারবে না কোনো পঙ্কিল

এছাড়াও সকল ইসলামি বই সুলভ মূল্যে নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

জান্নাত চির সুখের ঠিকানা। মুমিনের কাজকর্ম সবকিছুই আবর্তিত হয় জান্নাতকে ঘিরে। আল্লাহর কিছু কিছু বান্দা দুনিয়াতেই তাদের ...
13/06/2022

জান্নাত চির সুখের ঠিকানা। মুমিনের কাজকর্ম সবকিছুই আবর্তিত হয় জান্নাতকে ঘিরে। আল্লাহর কিছু কিছু বান্দা দুনিয়াতেই তাদের নেক কাজ, ইখলাসের পরাকাষ্ঠা স্বরূপ জান্নাতের সুসংবাদ লাভে ধন্য হন।‌ বইটি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ২৭ জন নারী সাহাবীর জীবনীর সংকলিত রূপ যাতে পাঠক জানতে পারবেন, সোনালী যুগের এই সোনালী মানুষগুলোর জান্নাতের সুসংবাদ পাওয়ার আমলগুলো সম্পর্কে। কিভাবে তারা দুনিয়াতেই এই মহান সৌভাগ্য অর্জন করেছেন।

রাজনীতি, অর্থনীতি, কাব্যালংকার, সন্তান প্রতিপালন, মধ্যরাতে প্রভুর দরবারে তাদের নিরব আহাজারি, জিহাদের ময়দানে অভিজ্ঞ ঘোরসাওয়ারের ন্যায় যুদ্ধের‌ নিপুণতা প্রদর্শন, সৃষ্টিজীবের প্রতি তাদের দয়াদ্র আচরণ, হাদিস ও ফিকাহ শাস্ত্রে গভীর ব্যুৎপত্তি এই সবকিছু দ্বারাই তাদের চরিত্র মাধুর্য সজ্জিত ছিল।

মহান চরিত্রের এই নারীগণের মাঝে এমন আরও অনেক বিষয় রয়েছে যা আমাদের মুসলিম বোনদেরকে উৎসাহিত করবে।

এছাড়াও সকল ইসলামি বই সুলভ মূল্যে নিতে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Intibah Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share