হিলফুল ফুযূল - Book Shop

Call Contact the business

হিলফুল ফুযূল - Book Shop 🍁জ্ঞানই গড়ে আদর্শ ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্র।
উদ্দেশ্য :সহজ-স্বচ্ছভাবে শান্তির বার্তা পৌছানো।🍁

আকাশের ওপারে আকাশলেখক : লস্ট মডেস্টি ব্লগপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন।বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, বিভিন্ন আসক্তি এ...
25/10/2023

আকাশের ওপারে আকাশ
লেখক : লস্ট মডেস্টি ব্লগ
প্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন।
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, বিভিন্ন আসক্তি এবং তার নিরাময়।
কভার : পেপার ব্যাক।

২৮০৳

24/12/2022

ধর্মরাষ্ট্র এবং জাতিরাষ্ট্রের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি এইটা আমাদের জানা দরকার।

১. ধর্মরাষ্ট্র মানুষের নৈতিকতার উপর টিকে থাকে। এবং একক আদর্শকে সামনে রেখে নৈতিক ও কল্যাণমূলক কাজগুলোকে ধর্মীয় সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকে।

২. জাতিরাষ্ট্র শক্তির উপর টিকে। একক শক্তি দিয়ে না। নানাবিধ শক্তি। বলতে পারেন বিচ্ছিন্ন কতগুলো নীতি এবং আদর্শকে সামনে রেখে সবকিছু করা হয়। যা মন চায় তাই করে থাকে।
এইজন্যই আপনি দেখতে পাবেন - ইসলাম যে একক ধর্মরাষ্ট্রের ফর্মুলা দিয়ে গেছে তা আজো নীতি ও আদর্শের দিক থেকে অনন্য এবং তুলনাহীন। ইসলাম প্রমাণ করেছে ধর্মরাষ্ট্র ১৪০০ বছর পরও নৈতিক। পক্ষান্তরে জাতিরাষ্ট্র পূর্বাপর সারশূন্য।

22/12/2022

কোনো সৃষ্টি, হোক সেটা প্রানী কিম্বা উদ্ভিদ - সেটা কখনোই চিরঞ্জীব হইতে পারে না।

সৃষ্টি চিরঞ্জীব এইটা যারা বিশ্বাস করে, মনে-প্রাণে ধারণ করে, সেই অনুসারে কথা কয়, তারা কখনোই মুসলিম হইতে পারে না। তারা অমুসলিম।

চিরঞ্জীব একমাত্র মহামহিম, মহান, সর্বশক্তিমান আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা। যার কোনো সমকক্ষ নেই। যিনি সবকিছুর উর্ধ্বে।

এইটুকু আকিদা মুসলিম হিসেবে থাকা দরকার আছে কিনা?

20/12/2022

যারা চুক্তি করে টাকা নিয়ে ওয়াজ করেন, তারা মূলত দাওয়াতের কাজ করেন না। তারা স্টেজে পারফর্ম করেন। যে যত ভালো পারফর্মার, তার ডিমান্ড তত বেশি।

সুতরাং যারা মাহফিলের মঞ্চে পারফর্মেন্স করে চুক্তিভিত্তিক পারিশ্রমিক নেন, তাদের জন্য দাঈ, বক্তা, ওয়ায়েজ, ইসলামি চিন্তাবিদ ইত্যাদি শব্দ প্রযোজ্য হতে পারে না। সর্বোচ্চ তাদেরকে ‘ওয়াজ শিল্পী’ বলা যেতে পারে।

বাংলাদেশে বর্তমানে অধিকাংশ মাহফিল একটি স্থানীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। আগে যাত্রা-কনসার্ট হতো, এখন মাহফিল হয়। এগুলোতে হেদায়েতের কথা বলা বা হেদায়েত গ্রহণের চেয়ে, সুর, চিৎকার, বিনোদনই মুখ্য হয়ে গেছে। আর এসব মাহফিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে ওয়াজ শিল্প।

'ওয়াজ শিল্পের যারা কারিগর, তারাই ওয়াজ শিল্পী।'

✒️ ভাই নাজমুল হাসান হাফিজাহুল্লাহ্

19/12/2022

একদিন উমর ইবন আব্দুল আযীয কাঁদছিলেন। তার কান্না দেখে স্ত্রী ফাতেমাও কাঁদলেন। বাড়ির সবাই তাদের কান্নায় কাঁদতে লাগল। কিন্তু কেউ জানে না কী কারণে কাঁদছে।

কান্না শেষ হওয়ার পর ফাতেমা বললেন, ‘আমীরুল মুমিনীন! আপনার জন্য আমার বাবা কুরবান হোক। কী জন্য কেঁদেছিলেন?’

-তিনি বললেন,
“ফাতেমা! আমার সেদিনের কথা মনে আসছিল, যেদিন সবাই আল্লাহর সামনে থেকে চলে যাবে। একটা দল জান্নাতে যাবে, আরেকটা দল জাহান্নামে!”
তারপর চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন।
[হিলয়াতুল আউলিয়া: ৫/২৬৯]

18/12/2022

এসকালে তোমার! নামে সূর্য উঠে ঠিক, মুমিন ঘুমায় কম্বল গায়ে জানাই তাকে ধিক।

সুপ্রভাত🖤

10/12/2022

ইমাম শাফেয়ী রাহিমাহুল্লাহ বলেন, "আল্লাহর কিতাবে এমন একটি আয়াত রয়েছে যা জালিমদের হৃদয়ে তীরের মত বিঁধে আর মাজলুমের অন্তরে প্রশান্তি আনে।"

তাঁকে জিজ্ঞাসা করা হল "হে ইমাম! সেটি কোন আয়াত?"
জবাবে তিনি বললেন; সেই আয়াতটি হল-

"তোমার রব কোনো কিছুকেই ভুলে যান না।"
(সূরা মারইয়াম-৬৪)

Address

Dhaka

Telephone

+8801887551935

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিলফুল ফুযূল - Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হিলফুল ফুযূল - Book Shop:

Shortcuts

Share

Category