A_To_Z Book House

A_To_Z Book House islam and all University School book

৫৬% স্পেশাল ডিসকাউন্ট অফার মাত্র - ৬৬০ টাকা                     শত ঘটনা সিরিজ (১-১০)   বই গুলোর মুদ্রিত মূল্য -১৫০০ টাকা...
31/08/2022

৫৬% স্পেশাল ডিসকাউন্ট অফার মাত্র - ৬৬০ টাকা
শত ঘটনা সিরিজ (১-১০)
বই গুলোর মুদ্রিত মূল্য -১৫০০ টাকা

সাথে থাকছে মুল্যবান ৩ টি আকর্ষণীয় গিফট
*আতর,তসবিহ,,টুপি


সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হলেন সত্য ও ন্যায়ের মাপকাঠি। তাঁরা একেকজন আকাশের একেকটি তারকার মতো। মানবজীবনে পানির যেমন কোনো বিকল্প নেই—তদ্রূপ সভ্য ও সুন্দর রাষ্ট্র এবং সমাজ, পরিবার ও ব্যক্তিজীবন গঠনে সাহাবায়ে কেরামের আদর্শেরও কোনো বিকল্প নেই। তাঁদের পরস্পরের মধ্যে মর্যাদা হিসেবে স্তরভেদ থাকতে পারে; কিন্তু পরবর্তী যুগের এমন কোনো মুসলমান তিনি যত বড় জ্ঞানী, গুণী ও সাধক হোন না কেন, কেউই একজন সাহাবীর মর্যাদা লাভ করতে পারবে না—এ ব্যাপারে পবিত্র কুরআন, সুন্নাহ এবং ইজমা একমত।
সাহাবায়ে কেরামই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর উম্মতের মধ্যে প্রথম মাধ্যমসূত্র। পরবর্তী উম্মত পবিত্র কুরআন, কুরআনের ব্যাখ্যা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, তাঁর শিক্ষা ও আদর্শ—মোটকথা দ্বীনের সবকিছু তাঁদের সূত্রেই জানতে পেরেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে رَضِىَ الله عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ বলে যাঁদের কথা বুঝিয়েছেন, যাঁদের ওপর নিজের সন্তুষ্টির কথা ব্যক্ত করেছেন—তাঁরা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। যাঁদের চরিত্র-আদর্শের সার্টিফিকেট স্বয়ং আহকামুল হাকিমীন কর্তৃক স্বীকৃত। সুতরাং মানবজীবনে সাহাবায়ে কেরামের আদর্শের গুরুত্ব অনস্বীকার্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজ আমাদের মাঝে না থাকলেও তাঁরা আমাদের জন্য রেখে গিয়েছেন তাঁদের উত্তম আদর্শগুলোকে। সে আদর্শই আমাদের জীবনের পাথেয়। তাঁদের জীবনের পরতে পরতে যেসব আদর্শ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো হতে পারে আমাদের ঈমানী খোরাক। অপরদিকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শের পরিচয় দিতে গিয়ে বলেন—উত্তম আদর্শ হলো مَا اَنَا عَلَيْهِ وَاَصْحَابِه “আমি ও আমার সাহাবীগণ যে আদর্শের ওপর রয়েছে।”
সুতরাং সাহাবায়ে কেরামের জীবন, তাঁদের উপদেশ ও ঘটনাবলি আলোচনা করা একান্ত জরুরি। এছাড়াও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হলেন সেসব মহামনীষী, যাঁরা পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ লাভ করেছেন।
সুতরাং সাহাবায়ে কেরামের আদর্শের কোনো বিকল্প হতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে ওঠা সাহাবায়ে কেরামের অনুকরণ ও অনুসরণ অপরিহার্য। অতএব তাঁদের জীবনাদর্শ, ঘটনা ও কীর্তি বিশদভাবে পড়াশোনা ও পর্যালোচনার একান্ত প্রয়োজন—যাতে করে আমরা সে মোতাবেক জীবন গড়তে পারি।
বক্ষ্যমাণ সিরিজগ্রন্থগুলো তাঁদের জীবনের পরতে পরতে ছড়িয়ে থাকা মূল্যবান ঘটনাসমূহ দ্বারা সাজানো হয়েছে। আশাi করি
প্রতিটি গল্পই ভালো লাগবে এবং আদর্শ জীবন গঠনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা রাখি।
যোগাযোগ এ জন্য - ০১৮৮৬৯৭৪৯৫৩

ইসলামের সবচেয়ে আধ্যাত্নিক বিষয়গুলোর মধ্যে একটি হলো রূহ, যা সম্পর্কে আমাদের কিছু জিজ্ঞাসা রয়েছে । সেই জিজ্ঞাসাগুলোর উত্তর...
31/08/2022

ইসলামের সবচেয়ে আধ্যাত্নিক বিষয়গুলোর মধ্যে একটি হলো রূহ, যা সম্পর্কে আমাদের কিছু জিজ্ঞাসা রয়েছে । সেই জিজ্ঞাসাগুলোর উত্তর নিয়েই বিখ্যাত লেখক ইমাম শামসুদ্দীন ইবন কাইয়্যিম আল জাওযিয়াহ এর বই "আল কিতাবুর রূহ", এর অনুবাদ গ্রন্হ "রূহ কি?"------

বইটির ভিতরের কিছু অংশ পড়ে দেখার জন্য নিচের ড্রাইভ লিঙ্কটি ক্লিক করুন---
https://drive.google.com/drive/folders/1LXHWYJOyv4qkEuYtvaTp_nD5yJx6caBl

“তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি বলো রূহ হচ্ছে আমার রবের নির্দেশ মাত্র।”
এমন বিষয় নিয়ে প্রায় ৫০০ পৃষ্ঠার একটি বই লিখেছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গবেষক শামছুদ্দীন মুহাম্মাদ ইবনে আবু বকর ইবনে কাইয়্যিম আল জাওযীয়াহ (রহ.)। বইটি খুবই সুখপাঠ্য, প্রাঞ্জল ও সমৃদ্ধ। এ জাতীয় বইয়ের পাঠক সংখ্যা সীমিত। বোদ্ধা পাঠক মাত্রই এসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করেন। বইটি বাংলা ভাষায় ইদানীং অনেকেই অনুবাদ করেছেন। নাম দিয়েছেন রূহ কি ও আত্মার রহস্য। আমরা এ বইটির মূল নামেই এবং কোরআনের আয়াতের ধারা অনুযায়ীই করেছি। নাম দিয়েছি ‘রূহ কি’? বইটিতে আল্লামা ইবনে কাইয়্যিম তেমন কোনো উপশিরোনাম দেননি, তবে ২১টি অধ্যায়ে বইটি সাজিয়েছেন। এর অনুবাদ কার্যক্রম খুবই দুঃসাধ্য কাজ। মূল আরবি গ্রন্থ ‘আল কিতাবুর রূহ’ নামের গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে । সেই সাথে কিছু শিরোনাম সংযোজন করা হয়েছে।

বইঃ রূহ কী?
মূলঃ ইমাম শামসুদ্দীন আবু আব্দুল্লাহ ইবনে কাইয়্যিম আল জাও-যিয়াহ (রহ)
অনুবাদঃ মুহাম্মদ লুৎফুর রহমান
সম্পাদনাঃ মীনা বুক হাউস সম্পাদনা পর্ষদ
বাইন্ডিংঃ হার্ডব্যাক
পৃষ্ঠা সংখ্যাঃ ৬৫২
কাগজঃ ৭০ জি এস এম অফসেট কাগজ
সাইজঃ ৮"× ৬"
মুদ্রিত হাদীয়াঃ ৬০০৳

অর্ডার করতে মেসেজ করুন -

আপনি মানুষটির প্রাণসত্ত্বা ধারন করে আছে আপনার এই সুন্দর দেহটি। আপনার দেহের তাপমাত্রা, আদ্রতা, উচ্চতা, হরমোন নিঃসরণ, রক্ত...
29/08/2022

আপনি মানুষটির প্রাণসত্ত্বা ধারন করে আছে আপনার এই সুন্দর দেহটি। আপনার দেহের তাপমাত্রা, আদ্রতা, উচ্চতা, হরমোন নিঃসরণ, রক্ত সংবহন, অঙ্গ-প্রত্যঙ্গের গতিবিধিসহ নানান যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ার স্বাভাবিকতা ও আপনার দৈহিক সুস্থতা সমানুপাতিক। চৌদ্দশ বছর পূর্বে মরুর বুকে মুহাম্মদ সাঃ এর ঐশীবানীর মানুষের প্রয়োগিক একটি অংশ স্বাস্থ্যবিধি এবং প্রকৃত নিয়মে দৈহিক, মানসিক, আত্মিক সুস্থতার সুসমন্বয়ে প্রকৃত ও পরিপূর্ণ সুস্থতার নির্দেশনা। এরূপ মৌলিক ও কতিপয় প্রাথমিক বিষয় নিয়ে রচিত বক্ষমান গ্রন্থটি। রচনাটি সাস্থ্য সম্পর্কে আপনার, মানসিক ভিত্তি তৈরি করে দৃষ্টিকে প্রসারিত করে এগিয়ে নিবে বহু দূর। সাস্থ্য সচেতনতায় রাসূল প্রদর্শিত আল্লাহর বিধান মেনে পৃথিবীতে সুস্থতা ও আখিরাতে পুণ্যের রাশি নিয়ে বেহেশতের উদ্দেশ্য লালিত আপনার জন্য। নবী করীমের অনুসারী না হলেও ইহলৌকিক কল্যানের উদ্দেশ্যে আপনার জন্যও।
📙 বই- স্বভাবসিদ্ধ স্বাস্থ্যবিধি কুরআন ও সুন্নাহ'য়
🖋️ লেখক- সোহরাব আল আমিনী
🖊️ সম্পাদনা- তানজিল আরেফীন আদনান
প্রকাশনী- আয়ান প্রকাশন
মুদ্রিত মূল্য- ২৩০৳
পৃষ্ঠা সংখ্যা- ১১৮
বাইন্ডিং- পেপারব্যাক

🛑আর রাহীকুল মাখতুম🛑 ♦️এই কিতাবের বৈশিষ্ট♦️👉রাসূল (সঃ) এর মোহরাঙ্কিত সুধাময় মহাকাব্যিক জীবন হলো আর রাহীকুল মাখতুম।👉এই গ্র...
29/08/2022

🛑আর রাহীকুল মাখতুম🛑

♦️এই কিতাবের বৈশিষ্ট♦️

👉রাসূল (সঃ) এর মোহরাঙ্কিত সুধাময় মহাকাব্যিক জীবন হলো আর রাহীকুল মাখতুম।

👉এই গ্রন্থটি সিরাতের উপর রচিত অতীতের শত শত গ্রন্থের মৌলিক ও নির্ভরযোগ্য উপাদানের সমন্বয়ে গঠিত একটি সংকলন।

👉বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে রাসূল (সঃ) এর পবিত্র সীরাত উপস্থাপন করেছে, যা পাঠকের সামনে উজ্জ্বল করে দেয় সীরাতুল মুস্তাকীমের নিশানাসমগ্র।

👉এই কিতাবটি সীরাত বিষয়ক বিশাল সংগ্রহশালার একটি নির্যাস গ্রন্থ।

👉এই বইয়ের বাক্যবিন্যাস ও শব্দচয়ন অসাধারণ। প্রাঞ্জল ও জাদুময় লেখায় তিনি ফুটিয়ে তুলেছেন আখলাক চরিত্র, চিন্তা-চেতনা ও মানবীয় মহৎ গুণাবলির বিকাশ।

👉বইটি দেখিয়ে দেয় সীরাতুন্নাবী পাঠের সঠিক পদ্ধতি।।

👉আর রাহীকুল মাখতূম একটি অনবদ্য সীরাত-গ্রন্থ রাসূল (সঃ) এর জীবনের উপর।

👉কুরআনুল কারীম, হাদীসে নববী ও ইতিহাসের পাতা থেকে নির্যাস বের করে বিজ্ঞ লেখক বিশুদ্ধ বর্ণনা গুলোর প্রেক্ষিতে সাজিয়ে তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন।

👉নবিজীর পুরো জীবনী জানার জন্য এই সীরাতটি অনন্য।

♦️বইটি অধ্যয়নে আমরা যেসব বিষয় অনুধাবণ করব♦️

➡️জাহিলিয়াতের সংক্ষিপ্ত বিবরণ, তৎকালীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা।

➡️রাসূল (সঃ) এর বংশ পরিচয়, বিবাহ, দাম্পত্য, সন্তান-সন্ততি, তাঁর আবির্ভাব এবং বহুল আলোচিত পবিত্র জীবনের চল্লিশটি বছর।

➡️নুবুওয়াত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চিত্র, নবুওয়তী জীবন ও দাওয়াত, প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তার অন্তর্নিহিত কারণসমূহ।

➡️মক্কা ভূমির বাইরে ইসলামের দাওয়াত প্রদান, হিজরত, মাদানি জীবন, যুদ্ধ-বিগ্রহ, সন্ধি-চুক্তি, রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এবং তার ইহ লৌকিক জীবন থেকে তিরোধান।

সিরাত সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন
-আর রাহীকুল মাখতুম
অর্ডার করতে ইনবক্স করুন,
অথবা কল করুন ☎️01323149000

বইগুলোর বৈশিষ্ঠঃ  ১) সৃষ্টিকর্তার অস্তিত্ব-অনস্তিত্ব ব্যাপক যুক্তি-তর্কের মাধ্যমে প্রমাণিত।২) গল্পের প্রতিটি পরতে পরতে র...
28/08/2022

বইগুলোর বৈশিষ্ঠঃ

১) সৃষ্টিকর্তার অস্তিত্ব-অনস্তিত্ব ব্যাপক যুক্তি-তর্কের মাধ্যমে প্রমাণিত।
২) গল্পের প্রতিটি পরতে পরতে রয়েছে কিছু না কিছু শিক্ষা।
৩) গল্পের প্রতিটি চরিত্রের মাধ্যমে পাঠক কে কিছু বার্তা দেওয়া হয়েছে।
৪) প্রতিটি প্রশ্নের আলাদা আলাদা উত্তর পাবেন বইটিতে।
৫) এগুলো সম্পূর্ণ ইসলামি আত্মউন্নয়নমূলক বই।
৬) বইগুলোতে অসাধারন যুক্তি ও ভালো ভালো রেফারেন্সও দেওয়া আছে।
৭) অত্যন্ত সহজ সাবলীল ভাবে লিখা যাতে যে কেউই সহজে বুঝতে পারে।

পাঠকের উপকারিতাঃ

১) অনেক অন্ধ বিশ্বাসীদের বিশ্বাসের আমুল পরিবর্তন ঘটেছে বই পড়ে।

২) গল্পের কোন এক মোড়ে পাঠক হয়তো নিজেকেই খুঁজে পাবে ভিন্ন একরূপে।

৩) লেখক গল্পের প্রতিটি চরিত্রের মাধ্যমে পাঠক কে কিছু বার্তা দিয়ে গিয়েছেন। কখনো মায়ের চরিত্রে পাঠককে মায়ের আঁচল টুকুর মূল্য বুঝিয়েছেন। কখনো বাবার চরিত্রে বাবা নামক বটবৃক্ষের ছায়াটুকুর মূল্যায়ন করতে শিখিয়েছেন। আবার কখনো বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর বন্ধনটুকু অটুট রাখার পন্থাও বাতলে দিয়েছে বড্ড সুকৌশলে।

৪) আপনি হয়তো বলছেন স্রষ্ঠা নেই, তবে যদি স্রষ্ঠা সত্যিই থেকে থাকে তবে পরের জীবনে আপনার কি হবে? এজন্যে সিদ্ধান্ত নেবার আগে আরেকবার চিন্তা করে নিন, সত্য এবং মিথ্যা নিরপেক্ষ ভাবে খোঁজার চেষ্টা করুন!

৫) হতাশা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার অন্যতম পাথেয় হতে পারে এই বইটি। লেখক আরিফ আজাদ ১৪ টি অধ্যায়ের মাধ্যমে জীবন জাগরণের উপায় গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

৬) নাস্তিক জগতে নাস্তিকদের জন্য একজন সম্মানীয় ব্যক্তি আরজ আলী মাতুব্বর। তার হাত ধরেই অনেক মানুষ নাস্তিক হয়েছে। উনার বইয়ে উনি খুব দারুন দারুন প্রশ্ন করেছেন ইসলামের বিপরীতে। আজ আরজ আলী যদি বেঁচে থাকতেন, আমার মনে হয় আরিফ আজাদের দেওয়া সব উত্তর তিনি অকপটে মেনে নিতেন এবং হয়তো সত্যের পথে ফিরে আসতেন।

৭) গল্পগুলোর উপস্থাপনা ছিল অসাধারণ। এক নিমিষেই পড়ে ফেলার মতোন বই এটি।

Address

Nilkhat
Dhaka
1202

Alerts

Be the first to know and let us send you an email when A_To_Z Book House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A_To_Z Book House:

Shortcuts

Share

Category