Golden Online Shop

Golden Online Shop 1) Woman Clothing
2) Export Quality T-shirt , Polo T-shirt
3)Laptop Sticker
4) Marble stone We ensure 100% standard product in a fair price range.

We will provide necessary daily needs, Man & Woman Clothing, health equipments, imported products and bring it to your door. We always think about our customer's satisfaction. Quality is our commitment.

23/09/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।
@

18/07/2024

যেকোনো আন্দোলনের সময় কাউকে অখুশী না করে, সবার মন রক্ষা করার জন্য, সেফ জোনে থেকে, বড় বড় সেলিব্রেটিরা যেসব স্ট্যাটাস দেয়৷ আপনিও চাইলে এই সিস্টেম ফলো করে মাত্র চারটি ধাপেই একটি স্ট্যাটাস লিখতে পারবেন।
* প্রথম ধাপ: দেশ নিয়ে একটা হতাশাজনক র‍্যান্ডম উক্তি করুন৷ যেমন-
"আমার প্রিয় দেশ আজ ভালো নেই। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। আমার প্রিয় ভার্সিটি আজ অসুখী। দেশের এই অবস্থায় আমি লজ্জিত৷ সুস্থ নেই আমার প্রিয় মাতৃভূমি। আমার দেশটার কি হয়ে গেল।"
* দ্বিতীয় ধাপ: আপনি শুধুমাত্র ভায়োলেন্সের বিপক্ষে, রক্তপাত চান না, এটা জোর গলায় বলুন৷ মোটেও এগুলো কারা করছে, কেন করছে, সেসব নাম ভুলেও উচ্চারণ করবেন না৷ যেমন-
"কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। আর কোনো সংঘাত না হোক৷ সংঘাত রক্তপাতে কোনো সমাধান আসে না। আর কোনো রক্তক্ষরণ দেখতে চাই না। সহিংসতা কাম্য নয়। আমার প্রাণের ভার্সিটিতে আর রক্তপাত চাইনা। রক্ত নয়, শান্তি চাই। আর কোনো মায়ের কোল খালি না হোক। আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না৷"
* তৃতীয় ধাপ: হুদাই একটা প্রশ্ন ছুড়ে দিন। প্রশ্ন কাকে করছেন, প্রশ্নের উদ্দেশ্য কি, এগুলো ভুলেও লিখবেন না। র‍্যান্ডম একটা উদ্দেশ্যহীন প্রশ্ন হলেই হবে। যেমন-
"ছাত্রদের আজ কি হয়ে গেল? সবাই এমন চুপ কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? দেশের আজ এই অবস্থা কেন? সোনার বাংলা আজ শ্মশান কেন? আর কত রক্তপাত হলে আমরা থামব?"
* চতুর্থ ধাপ: এবার একটা কাল্পনিক সমাধানের আশা ব্যক্ত করে আপনার মূল্যবান বক্তব্য শেষ করুন৷ যেমন-
"খুব দ্রুত চলমান সংকটের যৌক্তিক সমাধান কামনা করছি। এই সংকটের অতি দ্রুতই যথাযথ সমাধান হোক। দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার যথাযথ সমাধান কাম্য। এই অস্থিরতা দ্রুত কেটে যাক৷ সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ৷"
এভাবেই প্রতিটা ধাপ থেকে মাত্র একটা বা দুইটা করে লাইন নিয়ে ধারাবাহিকভাবে সাজিয়ে একটা প্যারাগ্রাফ লিখে আপনিও আজই দিয়ে দিতে পারেন একটি সময়োপযোগী, আন্দোলন এবং সরকার দুজনেরই পক্ষে থাকার মত, ঝুকিমুক্ত, সহজ ও সুন্দর ফেসবুক স্ট্যাটাস। আমাকে ক্রেডিট না দিলেও চলবে৷ ধন্যবাদ। 🫣😄
Courtesy : Sohail rahman! Hats off 👏

যার সাথে থাকলে গুনাহ করতে লজ্জা লাগে, এমন সঙ্গী গ্রহণ করা উচিত। যে সাথে থাকলে ইবাদত করতে সংকোচ লাগে, এমন সঙ্গী পরিহার কর...
21/11/2023

যার সাথে থাকলে গুনাহ করতে লজ্জা লাগে, এমন সঙ্গী গ্রহণ করা উচিত। যে সাথে থাকলে ইবাদত করতে সংকোচ লাগে, এমন সঙ্গী পরিহার করা উচিত।
- শায়েখ আতিক উল্লাহ

12/08/2023

কালোজিরার স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা। শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই না কালোজিরা চুল ও ত্বকের জন্যও অনেক উপকারি। প্রত্যেকের রান্নাঘরেই কালোজিরা থাকে যা খাবারকে সুবাসিত করে। আসুন আমরা আজ আশ্চর্য বীজ কালোজিরার উপকারিতা গুলো জেনে নেই।
স্মরণ শক্তি বৃদ্ধি :
এক চা-চামচ পুদিনাপাতার রস বা কমলার রস বা এক কাপ রঙ চায়ের সাথে এক চা-চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত সেব্য। যা দুশ্চিন্ত দূর করে। এছাড়া কালোজিরা মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক। মস্তিস্কের রক্ত সঞ্চলন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। কালোজিরা খেলে আমাদের দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে মস্তিস্কের রক্ত সঞ্চলন বৃদ্ধির হয়। যা আমাদের স্মৃতি শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।
মাথা ব্যাথা নিরাময়ে :
১/২ চা-চামচ কালোজিরার তেল মাথায় ভালোভাবে লাগাতে হবে এবং এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে তিনবার করে ২/৩ সপ্তাহ খেতে হবে।
সর্দি সারাতে :
এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক ৩বার সেব্য এবং মাথায় ও ঘাড়ে রোগ সেরে না যাওয়া পর্যন্ত মালিশ করতে হবে। এছাড়া এক চা-চামচ কালোজিরার সঙ্গে তিন চা-চামচ মধু ও দুই চা-চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি-কাশি দূর হয়। সর্দি বসে গেলে কালিজিরা বেটে কপালে প্রলেপ দিন। একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালিজিরা বেঁধে শুকতে থাকুন, শ্লেষ্মা তরল হয়ে ঝরে পড়বে। আরো দ্রুত ফল পেতে বুকে ও পিঠে কালিজিরার তেল মালিশ করুন।
বাতের ব্যাথা দূরীকরণে:
আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে মালিশ করে; এক চা-চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালোজিরার তেল সমপরিমান মধু বা এক কাপ রং চায়ের সাথে দৈনিক ৩বার করে ২/৩ সপ্তাহ সেব্য।
বিভিন্ন প্রকার চর্মরোগ সারাতে :
আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে মালিশকরে; এক চা-চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালোজিরার তেল সমপরিমান মধু বা এককাপ রং চায়ের সাথে দৈনিক ৩বার করে ২/৩ সপ্তাহ পান করুন।
হার্টের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে :
এক চা-চামচ কালোজিরার তেল সহ এক কাপ দুধ খেয়ে দৈনিক ২বার করে ৪/৫ সপ্তাহ সেব্য এবং শুধু কালোজিরার তেল বুকে নিয়মিত মালিশ করতে হবে।
ব্লাড প্রেসারনিয়ন্ত্রনে রাখতে :
প্রতিদিন সকালে সমস্ত শরীরে কালোজিরার তেল মালিশ করে সূর্যেরতাপে কমপক্ষে আধাঘন্টা অবস্থান করতে হবে এবং এক চা-চামচ কালোজিরার তেল সমপরিমাণমধুসহ প্রতি সপ্তাহে ২/৩ দিন খেলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ রাখে। এছাড়া কালোজিরা বা কালোজিরা তেল বহুমুত্র রোগীদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে ও উচ্চ রক্তচাপকে হ্রাস করে।
অর্শ রোগ নিরাময়ে :
এক চা-চামচ মাখন ও সমপরিমাণ তেল চুরন/তিলের তেল, এক চা-চামচ কালোজিরার তেল সহ প্রতিদিন খালি পেটে ৩/৪ সপ্তাহ খাবেন।
শ্বাস কষ্ট বা হাঁপানি রোগ সারাতে:
যারা হাঁপানী বা শ্বাসকষ্ট জনিত সমসসায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাস কষ্টজনিত সমস্যা উপশম হবে।এছাড়া এক কাপ চা-চামচ কালোজিরার তেল, এক কাপ দুধ বা রং চায়ের সাথে দৈনিক ৩বার করে নিয়মিত সেব্য।
ডায়বেটিক নিয়ন্ত্রণে:
ডায়াবেটিকদের রোগ উপশমে বেশ কাজে লাগে কালিজিরা। এক চিমটি পরিমাণ কালিজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া এক কাপ চা-চামচকালোজিরার তেল, এক কাপ রং চা বা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক ২বার করে নিয়মিত সেব্য। যা ডায়বেটিকস নিয়ন্ত্রণে একশত ভাগ ফলপ্রসূ।
অনিয়মিত মাসিক রোগের ক্ষেত্রে :
এক কাপকাঁচা হলুদের রস বা সমপরিমাণ আতপ চাল ধোয়া পানির সাথে এক কাপ চা-চামচ কালোজিরার তেল মিশিয়ে দৈনিক ৩বার করে নিয়মিত সেব্য। যা শতভাগ কার্যকরী ।
দুগ্ধ দান কারিনীমা’ দের দুধ বৃদ্ধির জন্য :
যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই, তাদের মহৌষধ কালিজিরা। মায়েরা প্রতি রাতে শোয়ার আগে ৫-১০ গ্রাম কালিজিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন। মাত্র ১০-১৫ দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে। এছাড়া এ সমস্যা সমাধানে কালিজিরা ভর্তা করে ভাতের সঙ্গে খেতে পারেন।এছাড়াএকচা-চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দৈনিক ৩বার করে নিয়মিত খাবেন যা শতভাগ কার্যকরী।
ত্বকের তারুণ্য ধরে রাখে
ত্বকের গঠনের উন্নতি ও ত্বকের প্রভা বৃদ্ধির জন্য কালোজিরা অত্যাবশ্যকীয়। এতে লিনোলেইক ও লিনোলেনিক নামের এসেনশিয়াল ফ্যাটি এসিড থাকে যা পরিবেশের প্রখরতা, স্ট্রেস ইত্যাদি থেকে আপনার ত্বককে রক্ষা করে এবং ত্বককে সুন্দর করে ও ত্বকের তারুণ্য ধরে রাখে।
· মধু ও কালোজিরার পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে আধাঘন্টা বা একঘন্টা রাখে ধুয়ে ফেলুন, এতে ত্বক উজ্জ্বল হবে।
· যদি আপনার ব্রণের সমস্যা থাকে তাহলে আপেল সাইডার ভিনেগারের সাথে কালোজিরা মিশিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। নিয়মিত লাগালে ব্রণ দূর হবে।
· শুষ্ক ত্বকের জন্য কালোজিরার গুঁড়া ও কালোজিরার তেলের সাথে তিলের তেল মিশিয়ে ত্বকে লাগান। এক সপ্তাহের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন।
গ্যাষ্ট্রীক বা আমাশয় নিরাময়ে :
এক চা-চামচ তেলসমপরিমাণ মধু সহ দিনে ৩বার করে ২/৩ সপ্তাহ সেব্য।
জন্ডিস বা লিভারের বিভিন্ন সমস্যার দূরীকরণে :
একগ্লাস ত্রিপলার শরবতের সাথে এক চা-চামচ কালোজিরার তেল দিনে ৩বার করে ৪/৫ সপ্তাহসেব্য।
রিউমেটিক এবং পিঠেব্যাথা দূর করার জন্য:
কালোজিরার থেকে যে তেল বের করা হয় তা আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী রিউমেটিক এবং পিঠে ব্যথা কমাতে বেশ সাহায্য করে। এছাড়াও সাধারণভাবে কালোজিরা খেলেও অনেক উপকার পাওয়া যায়।
শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে কালোজিরা:
দুই বছরের অধিক বয়সী শিশুদের কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে কালোজিরা। দুই বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরার তেল সেবন করা উচিত নয়। তবে বাহ্যিক ভাবে ব্যবহার করা যাবে।
মাথা ব্যথায দূর করতে:
মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তি স্থানে দৈনিক ৩/৪ বার কালোজিরা তেল মালিশ করলে উপকার পাওয়া যায়।
স্বাস্থ্য ভাল রাখতে:
মধুসহ প্রতিদিন সকালে কালোজিরা খেলে স্বাস্থ্য ভালো থাকে ও সকল রোগ মহামারী হতে রক্ষা পাওয়া যায়।
হজমের সমস্যায দূরীকরণে:
হজমের সমস্যায় এক-দুই চা-চামচ কালিজিরা বেটে পানির সঙ্গে খেতে থাকুন। এভাবে প্রতিদিন দু-তিনবার খেলে এক মাসের মধ্যে হজমশক্তি বেড়ে যাবে। পাশাপাশি পেট ফাঁপাভাবও দূর হবে।
লিভারের সুরক্ষায়:
লিভারের সুরক্ষায় ভেষজটি অনন্য। লিভার ক্যান্সারের জন্য দায়ী আফলাটক্সিন নামক বিষ ধ্বংস করে কালিজিরা।
চুল পড়া বন্ধ করতে:
কালিজিরা খেয়ে যান, চুল পর্যাপ্ত পুষ্টি পাবে। ফলে চুল পড়া বন্ধ হবে। আরো ফল পেতে চুলের গোড়ায় এর তেল মালিশ করতে থাকুন।
দাঁত ব্যথা দূরীকরণে:
দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালোজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে; জিহ্বা, তালু, দাঁতের মাড়ির জীবাণু মরে।
শান্তিপূর্ণ ঘুমের প্রয়োজনে:
কালোজিরা তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপর্ন নিদ্রা হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কালোজিরা:
কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। এতে করে যে কোন জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বস্থ্যের উন্নতি করে। ১ চামচ কালোজিরা অথবা কয়েক ফোটা কালোজিরার তেল ও ১চামচ মধুসহ প্রতিদিন সেবন করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
২৮।পারকিনসন্স রোগের প্রতিকারে
কালোজিরায় থাইমোকুইনিন থাকে যা পারকিনসন্স ও ডিমেনশিয়ায় আক্রান্তদের দেহে উৎপন্ন টক্সিনের প্রভাব থেকে নিউরনের সুরক্ষায় কাজ করে।
চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে
কালোজিরার তেল চুলের কোষ ও ফলিকলকে চাঙ্গা করে ও শক্তিশালী করে যার ফলে নতুন চুল সৃষ্টি হয়। এছাড়াও কালোজিরার তেল চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়।
কিডনির পাথর ও ব্লাডার
২৫০ গ্রাম কালোজিরা ও সমপরিমাণ বিশুদ্ধ মধু। কালোজিরা উত্তমরূপে গুঁড়ো করে মধুর সাথে মিশ্রিত করে দুই চামচ মিশ্রণ আধাকাপ গরমপানিতে মিশিয়ে প্রতিদিন আধাকাপ তেল সহ পান করতে হবে। কালোজিরার টীংচার মধুসহ দিনে ৩/৪ বার ১৫ ফোটা সেবন করতে পারেন।
চোখের ব্যথা দূর করতে
রাতে ঘুমোবার আগে চোখের উভয়পাশে ও ভুরুতে কালোজিরা তেল মালিশ করুন এবং এককাপ গাজরের রসের সাথে একমাস কালোজিরা তেল সেবন করুন। নিয়মিত গাজর খেয়ে ও কালোজিরা টীংচার সেবন আর তেল মালিশে উপকার হবে। প্রয়োজনে নির্দেশিত হোমিও ও বায়োকেমিক ওষুধ সেবন।
উচ্চরক্তচাপ
যখনই গরম পানীয় বা চা পান করবেন তখনই কালোজিরা কোন না কোন ভাবে সাথে খাবেন। গরমখাদ্য বা ভাত খাওয়ার সময় কালোজিরা ভর্তা খান। এ উভয়পদ্ধতির সাথে রসুনের তেল সাথে নেন। সারা দেহে রসুন ও কালোজিরা তেল মালিশ করুন। কালোজিরা, নিম ও রসুনের তেল একসাথে মিশিয়ে মাথায় ব্যবহার করুন। ভালো মনে করলে পুরাতন রোগীদের ক্ষেত্রে একাজটি ২/৩ দিন অন্তরও করা যায়।
ডায়রিয়া
মুখে খাবার স্যালাইন ও হোমিও ওষুধের পাশাপাশি ১ কাপ দই ও বড় একচামচ কালোজিরা তেল দিনে ২ বার
জ্বর :
সকাল-সন্ধ্যায় লেবুর রসের সাথে ১ চামচ কালোজিরা তেল পান করুন। কালোজিরা ও লেবুর টীংচার (অ্যাসেটিকঅ্যাসিড) সংমিশ্রন করে দেয়া যেতে পারে।।
সকাল রোগের প্রতিষেধক :
মধুসহ প্রতিদিন সকালে কালোজিরা তেল সেবনে স্বাস্থ্য ভালো থাকে ও সকল মহামারী হতে রক্ষা পাওয়া যায়।
সতর্কতা :
গর্ভাবস্থায় ও দুই বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরার তেল সেবন করা উচিত নয়। তবে বাহ্যিক ভাবে ব্যবহার করা যাবে।

10/07/2023

হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা কর।
(আল ইমরানঃ২০০)

19/03/2023

স্নিগ্ধ মায়ায় মুড়ে পৃথিবী হাসে
মনোরম শীতলতা বাতাসে ভাসে।
মুমিনের প্রাণে প্রাণে মধু শিহরণ
দিকে দিকে লেগে গেছে খুশির প্লাবন।
পাখি সব সুর তুলে গায় সুখে গান
দরোজায় কড়া নাড়ে প্রিয় রমাদ্বান।
ছোট, বড় সবে মিলে গুনছে প্রহর
পাপ মুছে বয়ে যাবে ক্ষমার নহর!
কুরআনের তিলাওয়াত হবে নাজেরা
বুঝে বুঝে পাঠ হবে যায় যত পারা!
স্মৃতি ঘরে গেলে কেউ দুয়ার ঠেলে
সাহরী ও সালাতের ক্ষণগুলো মিলে।
শিশুরা দাওয়ায় বসে দিনসূচি ভাবে,
দ্বিপ্রহরে দল বেঁধে যাবে মক্তবে।
কিশোরী মনের কোণে মায়াছবি আঁকে,
সবকটা রোজা রেখে চমকাবে মাকে।
রামাদ্বান পানে চেয়ে অপেক্ষা ক'দিনের,
শুদ্ধিতে মেতে রবে মুসাফির ক্ষণিকের!
অপেক্ষা ক'দিনের
~মাওয়া

16/03/2023
30/01/2023

সুরা: আল-বাক্বারাহ
আয়াত নং :-150
টিকা নং:150, 151, 152,

وَ مِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ١ؕ وَ حَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ١ۙ لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَیْكُمْ حُجَّةٌ١ۙۗ اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ١ۗ فَلَا تَخْشَوْهُمْ وَ اخْشَوْنِیْ١ۗ وَ لِاُتِمَّ نِعْمَتِیْ عَلَیْكُمْ وَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَۙۛ

At whatever place you may be, you must turn your face towards the Masjid Haram, and wherever you may be, you must turn your face towards the same at prayer so that people might not find an argument against you. 150 As for the unjust people, they will never stop talking; so do not fear them but fear Me -- (Do this) so that I may complete My favour 151 upon you and you may find the way to real success, 152

আর যেখান থেকেই তুমি চল না কেন তোমার মুখ মসজিদে হারামের দিকে ফেরাও এবং যেখানেই তোমরা থাকো না কেন সে দিকেই মুখ করে নামায পড়ো, যাতে লোকেরা তোমাদের বিরুদ্ধে কোন প্রমাণ খাড়া করতে না পারে, ১৫০ তবে যারা যালেম, তাদের মুখ কোন অবস্থায়ই বন্ধ হবে না। কাজেই তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো – আর এ জন্য যে, আমি তোমাদের ওপর নিজের অনুগ্রহ পূর্ণ করে দেবো১৫১ এবং এই আশায়১৫২ যে, আমার এই নির্দেশের আনুগত্যের ফলে তোমরা ঠিক তেমনিভাবে সাফল্যের পথ লাভ করবে

তাফসীর :

টিকা: 150
অর্থাৎ আমাদের এই নির্দেশটি পুরোপুরি মেনে চলো। কখনো যেন তোমাদের ভিন্ন রকম আচরণ না দেখা যায়। তোমাদের কাউকে যেন নির্দিষ্ট দিকের পরিবর্তে কখনো অন্য দিকে মুখ করে নামায পড়তে দেখা না যায়। অন্যথায় শত্রুরা তোমাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করার সুযোগ পাবেঃ আহা, কী চমৎকার ‘মধ্যপন্থী উম্মাত’! এরাই হয়েছে আবার সত্যের সাক্ষী! এরা মুখে বলে, এই নির্দেশটি আমাদের রবের পক্ষ থেকে এসেছে কিন্তু কাজের সময় এর বিরুদ্ধাচরণ করছে।

টিকা: 151
এখানে অনুগ্রহ বলতে নেতৃত্ব বুঝানো হয়েছে। বনী ইসরাঈলদের থেকে কেড়ে নিয়ে এই নেতৃত্ব উম্মাতে মুসলিমাকে দেয়া হয়েছিল। আল্লাহ‌ প্রণীত বিধান অনুযায়ী একটি উম্মাতকে দুনিয়ার জাতিসমূহের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করা এবং মানবজাতিকে সৎকর্মশীলতা ও আল্লাহর ইবাদাতের পথে পরিচালিত করার দায়িত্বে তাকে নিয়োজিত করা ছিল তার সত্যানুসারিতার চরম পুরস্কার। এই নেতৃত্বের দায়িত্ব যে উম্মাতকে দেয়া হয়েছে তার ওপর আসলে আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত পরিপূর্ণ করা হয়েছে। আল্লাহ‌ এখানে বলছেন, কিব্‌লাহ পরিবর্তনের এ নির্দেশটি আসলে এই পদে তোমাদের সমাসীন করার নিশানী। কাজেই অকৃতজ্ঞতা ও নাফরমানীর প্রকাশ ঘটলে যাতে এ পদটি তোমাদের থেকে ছিনিয়ে না নেয়া হয় সে জন্যও তোমাদের আমার এই নির্দেশ মেনে চলা দরকার। এটা মেনে চললে তোমাদের প্রতি এই নিয়ামত ও অনুগ্রহ পরিপূর্ণ করে দেয়া হবে।

টিকা: 152
অর্থাৎ এই নির্দেশ মেনে চলার সময় মনে মনে এই আশা পোষণ করতে থাকো। এটা একটা রাজকীয় বর্ণনাভংগী মাত্র। বিপুল ক্ষমতার অধিকারী বাদশাহর পক্ষ থেকে যখন তাঁর কোন চাকরকে বলে দেয়া হয়, বাদশাহর পক্ষ থেকে অমুক অমুক অনুগ্রহ ও দানের আশা করতে পারো, তখন কেবলমাত্র এতটুকু ঘোষণা শুনেই সংশ্লিষ্ট চাকর বা রাজ কর্মচারী তার গৃহে আনন্দ-উল্লাস করতে পারে এবং লোকেরাও তাকে মোবারকবাদ দিতে পারে।

English Tafheem:

150. The followers of the Prophet (peace be upon him) were asked to follow the order to turn towards the Ka'bah, and to do so strictly, since any lapse in this matter on their part would give their opponents a weapon to use against them in their polemics. They would be able to hold Muslims up to ridicule on the grounds that they had voilated what they themselves claimed to be from their Lord.
151. The 'favour' here refers to the position of world leadership and guidance from which God removed the children of israel and which was the conferred upon this ummah. The highest reward that can be granted to a people in recognition of its righteousness is its designation, by God's command, to the leadership of the world in order to guide the entire human race to godliness and righteousness.
What is said here, therefore, is that the command to change the qiblah was a sign of installation of the Muslims to leadership. Hence, the Muslims should follow the directives of God if for no other reason than that ingratitude and disobedience might deprive them of the honour that had been bestowed upon them.
152. '...Perhaps you will be guided to the right way' is indicative here of the regal appropriate for God's address to His creatures. The indication from a soverign, while addressing his slave, that the latter could expect some favour from him is quite enough to make that slave rejoice and celebrate.

Half Sleeve T-Shirt 👕 for men
28/10/2022

Half Sleeve T-Shirt 👕 for men

Address

9/2 Ring Road, Shyamoli
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share