Saifiya Books

Saifiya Books বাংলা ভাষায় সর্বপ্রথম রচিত কোরআন শরীফের মৌলিক তাফসীর “তাফসীরে মাশাহিদুল ঈমান” এখন পাওয়া যাচ্ছে সাইফিয়া বুকস এ!

��� তাফসীরে মাশাহিদুল ঈমান ���

এটি সর্বপ্রথম বাংলা ভাষায় রচিত পবিত্র কোরআনুল কারিমের সচিত্র তাফসীর। বর্তমানে পবিত্র কোরআনের অন্যান্য যে সকল তাফসীর রয়েছে সেগুলো মূলত বিভিন্ন ভাষা যেমন আরবী, ঊর্দু, ফার্সী ইত্যাদি ভাষা থেকে অনুবাদকৃত। এসব তাফসীর বেশীরভাগই আলেমদের উদ্দেশ্যে রচিত বিধায় সর্বসাধারণের পক্ষে এর মর্ম বুঝা কঠিন। কিন্তু এই তাফসীরটি মূলতঃ সাধারণ পাঠকের জন্য খুব সহজ-সরল ভাষায় রচিত যাতে তারা সহ

জেই পবিত্র কোরআনের জটিল-কঠিন বিষয়সমূহ হৃদয়ঙ্গম করতে পারে; এমনকি স্কুল-কলেজের ছেলে মেয়েরাও যাতে ইসলামের বিষয়সমুহ সহজভাবে বুঝতে পারে। আবার বিদ্যানুরাগী বড় বড় আলেমদের জন্যও এটি সহজবোধ্য, সঠিক দিশা-দিক-নির্দেশনাপূর্ণ তাফসীর। এক কথায় বাংলা ভাষায় সত্যিাকারের ঈমান-ইসলামকে তুলে ধরার জন্য এটি একটি মাইলফলক যার মাধ্যমে লিখক গবেষণায় ২০২০ একুশে পদকে ভুষিত হয়েছেন। মোটকথা এটি ইসলাম চর্চার মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এক অনন্য রত্ন।


��� তাফসীরে মাশাহিদুল ঈমানের বৈশিষ্ট্যঃ ���
• এতে কোরআন পাকের মূল আরবী এবারত, এর বাংলা উচ্চারণ এবং প্রতিটি আয়াতের বঙ্গানুবাদ ও প্রয়োজনীয় তাফসীর রয়েছে। এটি তিন খণ্ডে সমাপ্ত হয়েছে।
• একই বিষয়ে জগৎবিখ্যাত তাফসীরকারকগণের মতামত।
• হজের বর্ণনাসহ পবিত্র মক্কা ও মদীনা শরীফের সচিত্র প্রতিবেদন এবং মহান প্রিয়নবীর সাঃ রওজা পাকের জিয়ারতের বর্ননা।
• পবিত্র জান্নাতুল বাকী ও জান্নাতুল মুয়াল্লায় প্রিয়নবীর সাঃ পরিবারবর্গ ও সাহাবায়ে কেরামগণের মাজারের অবস্থান নির্দেশনা।
• কোরআন পাকে বর্ণিত বিভিন্ন ঐতিহাসিক স্থান-ঘটনার সচিত্র প্রতিবেদন, মানচিত্র ও দূর্লভ চিত্রসমূহ।

��� বিশেষ বৈশিষ্ট্যঃ ���
এটি আন্তর্জাতিক মানের ক্রিমলেইড নন রিফ্লেক্টিং পেপারে ছাপা যা চোখের জন্য আরামদায়ক ও নিরাপদ। উচ্চমানের আর্টিফিশিয়াল লেদার ও ওয়াটারপ্রুফ সেলুলয়েড পলিমারের কাভারিং সুরক্ষায় তৈরী হয়েছে এবং এটি বহনের জন্য রয়েছে একটি সুন্দর ব্যাগ। সব মিলিয়ে কিতাবটি প্রজন্মের পর প্রজন্ম অক্ষত থাকবে ইনশাআল্লাহ।

��� আল ইরশাদুল ঈমানী - তাফহিমুল বুখরী ���
এটি বাংলায় রচিত বুখারী শরীফের এক অনন্য ব্যখ্যাগ্রন্থ। এতে প্রথমে রয়েছে হরকত (জের জবর পেশ) সহ আরবি এবারত, বাংলা উচ্চারণ, অনুবাদ, এবং প্রয়োজনীয় বিশদ ব্যাখ্যা। বুখারী শরীফ এতোদিন জনগণের জন্য একপ্রকার দুর্বোধ্য-দুর্পাঠ্য ছিল, ফলে বাংলাভাষাভাসীদের প্রচলিত গুটিকয়েক আক্ষরিক অনুবাদকৃত বুখারী কিতাবের উপর নির্ভর করতে হত। “আল ইরশাদুল ঈমানী – তাফহিমুল বুখারী (পাঁচ খণ্ডে সমাপ্ত)” অত্যন্ত সহজ সরল বোধগম্য ভাষায় রচিত বিধায় জনসাধারণ, স্কুল-কলেজ-ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং আলেমগণের জন্য একটি অসাধারণ ও যুগান্তকারী তোহফা হিসেবে বিবেচ্য হচ্ছে।

��� লেখকের সংক্ষিপ্ত পরিচয়: ���
দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান প্রিয়তম হাবীব (ﷺ) এর বহুবিধ রহমত ও বিশেষ নেয়ামতে মহীয়ান, সবদিকে অতুলনীয় উচ্চ যে মহান অলি, সুগভীর হৃদয় ও রূহানী দৃষ্টি সম্পন্ন বিরল প্রতিভাবান আলেম, দ্বীন-মিল্লাতের মহান রক্ষক ও দিশারী, তাঁর সময়ে যাঁর সাথে জাহেরী বাতেনী কোন দিকেই দুনিয়ায় বাস্তবে কারো তুলনা চলে না, তিনি হজরত আল্লামা হাফেজ, ক্বারী সৈয়দ ছাইফুর রহমান নিজামী শাহ্ সাহেব কেবলা। মহান রাব্বুল আলামীন ও তাঁর প্রিয়তম হাবীব (ﷺ) এর অতুলনীয় সম্পর্ক ও নৈকট্যের মূল দিক ছাড়াও তিনি বিশ্ববরেণ্য শায়খুল হাদীস, মুফাচ্ছির ও ফকীহ যাঁর সুদীর্ঘ শিক্ষকতায় হাজার হাজার ছাত্রবৃন্দ আজ মুহাদ্দিছ, মুফাচ্ছির, মুফতি, ওয়ায়েজ, শিক্ষক, অধ্যাপক হিসেবে দ্বীনের খেদমত করে চলেছেন। একাধারে তিনি বেমেছাল বক্তা ও গবেষক-লেখক, শরীয়ত, তরিকত, রূহানী জগত ও মারেফাতের অতি উচ্চস্তরের পীর ও মুর্শীদ, দ্বীনের মূল ধারা আহলে সুন্নাতের ধারক-রক্ষক, বাতেলের কবল থেকে দ্বীন-মিল্লাতের সুরক্ষায় ঈমানের হেফাজতে চিরনিবেদিত এক মহান আলোকধারা।
উল্লেখ্য যে, তিনি ১৯৬০ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল (হাদীস) পরীক্ষায় অংশগ্রহণ করে পাকিস্তান মাদ্রাসা বোর্ডে এম.এম. প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে তিনি শিক্ষকতায় আত্মনিয়োগ করেন। বেশকিছু মাদ্রাসায় শিক্ষকতা করেছেন; এর মধ্যে উল্লেখযোগ্য হল ষোলশহর জামেয়া আহমদীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসা ও সোবহানীয়া আলিয়া মাদ্রাসায় শায়খুল হাদীস হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি (১৯৭৫ সালে) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মস্তাননগর শরীফে নিজ জমির উপর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এখানে দীর্ঘদিন শিক্ষকতা ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তাঁর পিতা কুতুবে আলম, হযরত সৈয়দ শাহ্ গোলাম রহমান এছমতি রহঃ তাঁকে তরিকতের খেলাফত দান করেন। স্বীয় পীরের নিকট থেকে খেলাফত লাভের পর তিনি মহান প্রিয়নবী (ﷺ), পীরানে পীর হযরত আব্দুল কাদের জিলানী (গাওসে পাক) এবং হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতী (গরীব নাওয়াজ) রহঃ এর রূহানী খেলাফত লাভ করেন। পরে আরও অনেক প্রসিদ্ধ অলি-বুজুর্গ তাঁদের সিলসিলার ধারা জারি রাখার জন্য তাঁকে খেলাফত দান করেন। আশির দশকে দেশের নেতৃস্থানীয় চারশত বিশিষ্ট সিনিয়র ওলামা মাশায়েখ সর্বসম্মতিক্রমে তাঁকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর প্রেসিডেন্ট নির্বাচিত করেন (যার প্রস্তাবক ছিলেন পীরে কামেল হজরত আল্লামা আবদুল হক মুহাদ্দিছ ও পীরে কামেল হযরত আল্লামা আকবর আলী রেজভী রহঃ প্রমূখ বুজুর্গান)। তিনি বাংলাদেশ ওয়াক্‌ফ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে ১৯৯৬ হতে ২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ইসলামী গবেষণায় বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি ২০২০ সালে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার একুশে পদক লাভ করেন।
লন্ডন, আমেরিকা ও মধ্যপ্রচ্যে তিনি বিভিন্ন সময়ে বহু সুন্নী কনফারেন্স ও সেমিনারে অংশগ্রহণ করেন। ১৯৯৫ সালে কুয়েতের জ্বালানি মন্ত্রী জনাব সৈয়দ ইউসূফ হাশেম আল রেফায়ীর আমন্ত্রণে তিনি কুয়েত সফর করেন এবং বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করেন। ১৯৯৬ সালে লন্ডনের ‘ওয়ালথাম ফারইস্ট ইসলামিক এসোসিয়েশন’ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলন এবং আরো কয়েকটি সেমিনারে অংশগ্রহণ করেন। ১৯৯৭ সালে মিশর সরকারের আমন্ত্রণে কায়রোতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ক্বেরাত ও ক্বারী প্রতিযোগিতা’য় অন্যতম বিচারকের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে উজবেকিস্থানের (বুখারায়) ‘মীর আরব মাদ্রাসা’ আয়োজিত ‘Strengthening the Spiritual Heritage of Islam’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি এশিয়া, আমেরিকা, আফ্রিকা, অষ্ট্রেলিয়া ও ইউরোপের বহু দেশ সফর করে বহু বড় বড় সুন্নী কনফারেন্স, সভা-সমিতি, মত-বিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
‘তাফসীরে মাশাহিদুল ঈমান’ ছাড়াও তঁরা রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলী হলঃ
• তাফহীমুল বুখারী (পাঁচ খণ্ডে সমাপ্ত)।
• খোৎবাতে রহমানিয়া (আরবী-বাংলা)
• ইসলামের আকায়েদে সবুজ মনের নিবন্ধন (আরবী-বাংলা)
• ইসলামের মানদন্ডে দ্বীনধর্মের আত্মপ্রকাশ (আরবী-বাংলা)
• নবীজির পবিত্র মাতা-পিতা, নাই তাদের কোন পাপ-পঙ্কিলতা
• মহান ঈদে আজম মিলাদুন্নবী উদযাপন, প্রকৃত সুন্নী হওয়ার নিদর্শন
• কোরআন-সুন্নাহ ইজমার ভাটি, আহলুচ্ছুন্নাত ওয়াল জামাতের মাপকাঠি
• আল্লাহ-রাসূলের হক বাত, বাতেল ফেরকার বজ্রাঘাত এবং এর ইংরেজী সংস্করণ – Thunder Stroke against the Misguiders
• আল্লাহর উপহার, দরূদের সদব্যবহার
• একের ভিতর চার (চারটি কিতাবের একত্রিত সংকলন)
• সৃষ্টির অদ্বিতীয় বিদ্যার সাগর, হাজির-নাজির নবী দিবাকর
• আল-ইমাম ফিল মিলাদ ওয়াল কিয়াম
• রদ্দে কুফর, শিরিক ও বিদাত - একের ভিতর সাত
• হায় কবরের পথে
• ঈমানদারদের শুভ বুদ্ধির উদয়ের দিন একের ভিতর তিন
• ত্রিবেণী বিশেষ নিয়ামত যা চায় করতে পারে আল্লাহর কুদরত
• দ্বীন বাঁচানোর গ্রন্থ চার অলি সাথী কারবালা সমাচার
• আসল ধর্ম (ইংরেজী সংস্করণ – Pure Religion)
• তাসাউফ সম্পর্কে পবিত্র কোরআন-হাদীসের বাস্তব তথ্য
• শান্তির জীবন-যাপন বনাম স্রষ্টা ও সৃষ্টির হক আদায়করণ
• অলি-মুর্শীদের সংশ্রবতা জীবনের সফলতা
• ইসলামী পর্দা ও আহলুচ্ছুন্নাত ওয়াল জামাত
• শাজারা মোবারক (বাংলা ও ঊর্দূ দু’টি সংস্করণ)

��� হাদিয়াঃ ���

তাফসীরে মাশাহিদুল ঈমান
প্রতি সেট (তিন খণ্ড একত্রে) ৭৫০০.০০ টাকা
�বিশেষ ছাড় কৃত মূল্যঃ� প্রতি সেট (তিন খণ্ড একত্রে) ৪০০০.০০ (চার হাজার টাকা মাত্র!!!) / ৫০.০০ ইউএস ডলার!!!

তাফহিমুল বুখারী
প্রতি সেট (পাঁচ খণ্ড একত্রে) ১৫,০০০.০০ / ১৭৭.০০ ইউএস ডলার
� বিশেষ ছাড়কৃত মূল্যঃ� প্রতি সেট (পাঁচ খণ্ড একত্রে) ১২,৫০০.০০ টাকা / ১৫০ ইউএস ডলার!!!

মূল্য পরিশোধের নিয়মাবলীঃ ক্যাশ অন ডেলিভারি (ঢাকা ও চট্টগ্রাম শহরে ডেলিভারি চার্জঃ ফ্রি!!! দেশের অন্যান্য অঞ্চল সমূহে ডেলিভারি চার্জঃ ১০০ টাকা)। ইন্টারন্যাশনাল ডেলিভারির জন্য যোযাযোগ করুন:
+৮৮ ০১৩০ ৩৩৪৪ ৫৯৪, +৮৮ ০১৯১৬ ৫৭২ ৬২২, +৮৮ ০১৮১৯ ৩২৬ ৪৪৪, +৮৮ ০১৬২৪ ৭৬২ ৭২১

Address

2493 College Road, HSIA Airport
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Saifiya Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saifiya Books:

Shortcuts

Share