29/10/2023
❌~প্রি-অর্ডার পোস্ট~❌
১.বই: ইতিকথা ত্রয়ী
- পুতুলনাচের ইতিকথা
- শহরবাসের ইতিকথা
- ইতিকথার পরের কথা
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
জনরা: সামাজিক/চিরায়ত
ধরণ: স্ট্যান্ডার্ড-হার্ডকাভার
মুদ্রিত মূল্য: ৭০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৪৪৮
🎯 প্রি-অর্ডার মূল্য: ৩৫০ টাকা (৫০% ছাড়ে)
🎯 ব্লার্ব:
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সাহিত্য পুতুলনাচের ইতিকথা (১৯৩৬), শহরবাসের ইতিকথা (১৯৪৬), ইতিকথার পরের কথা (১৯৫২) এই তিনটি উপন্যাসকে ত্রয়ী হিসেবে আখ্যায়িত করা হলেও এতে অভিন্ন চরিত্রের কোনো উপ্যাখান বর্ণিত হয়নি। বহুল পঠিত উপন্যাস পুতুলনাচের ইতিকথা পঠনের পর পাঠকের হৃদয় হয়তো খুঁজবে শশী ডাক্তারকে, চপলা কুসুমকে। তাদের পরিণতিকে। কিন্তু লেখক যেন চেয়েছেন অপূর্ণতার মাঝেই বেঁচে থাকুক পুতুলনাচের পুতুলেরা। তবে তিনি পাঠককে বঞ্চিত করেননি কোনো অংশেই। গ্রামীন মৃত্তিকার গন্ধ ছেড়ে তিনি পিচঢালা পথের উষ্ণতা ছড়িয়েছেন শহরবাসের ইতিকথায়। সে পথে হেঁটেছে তরুণ মোহন কিন্তু অভিজ্ঞতা বেড়েছে বয়োজেষ্ঠ পীতাম্বরের। চরিত্রসমূহের যুক্তি-তর্কের মাধ্যমে এ খণ্ডে রচিত হয়েছে শহরকাব্য। লেখকের বিচক্ষণ লেখনশৈলীতে উচ্চাভিলাষী মোহনের মাঝে পাঠকের অবচেতন মন খুঁজে নেবে শশী ডাক্তারকে। অন্যদিকে ইতিকথার পরের কথায় বিলেত ফেরত শুভর দৃষ্টিতে গ্রাম ও শহরের মিতালিই যেন চিত্রিত। নন্দ, জগদীশ, লক্ষ্মী এদের মাঝে লেখক কোথাও যেন লুকিয়ে রেখেছেন তার পূর্ববর্তী বইয়ের মনস্তত্ত্ব। তবে ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টিতে যুক্ত হবার সুবাদে পুতুলনাচের ইতিকথার তুলনায় শহরবাসের ইতিকথা এবং ইতিকথার পরের কথায় মার্কসবাদের প্রভাব অধিক লক্ষণীয়। এই ত্রয়ী উপন্যাস কোনো চরিত্র নির্ভর ত্রয়ী নয়। বরং এই ত্রয়ী গাঁথা হয়েছে সমাজ ব্যবস্থার সুতোয়, রাজনৈতিক উপাদানে, গ্রাম-শহরের দ্বন্দ্বসঙ্কুল পটভূমিতে যার গিঁটে গিঁটে রয়েছে মানসিক টানাপোড়েন।
২.বই: সুবর্ণ-রাধিকা
লেখক: সাখাওয়াত হোসেন
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
জনরা: গল্পগ্রন্থ (লভক্রাফটিয়ান হরর, অতিপ্রাকৃত, সাইকোলজিক্যাল, থ্রিলার কিংবা জীবনধর্মী)
সংস্করণ: স্ট্যান্ডার্ড-হার্ডকভার
মলাট মূল্য: ৩৮০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
🎯 প্রি-অর্ডার মূল্য: ২৩০ টাকা (প্রায় ৪০% ছাড়ে)
🎯 গল্প তালিকা:
১. আদিম
২. প্রসূন
৩. গ্রন্থন
৪. বৃশ্চিক
৫. অপার্থিব
৬. অন্তরকলন
৭. বিভাস
৮. শালুক
৯. পারাবার
১০. অংশন
১১. মোচক
১২. মন্দির
১৩. ঘুম
১৪. হাওয়া
১৫. লা পেরেগ্রিনা
১৬. অন্বয়
১৭. নবমী
১৮. দাহ
১৯. জননী
২০. অর্বুদ
২১. সুবর্ণ-রাধিকা
🎯 ব্লার্ব:
‘সুবর্ণ-রাধিকা’ সাখাওয়াত হোসেন-এর প্রথম গল্পগ্রন্থ। লভক্রাফটিয়ান হরর, অতিপ্রাকৃত, সাইকোলজিক্যাল, থ্রিলার কিংবা জীবনধর্মী জনরার–একুশটা গল্পের হিজিবিজি এক জগত। এই জগতের কোথাও কিছু একটা ঠিক নেই।
এই জগতে অল্পবয়সী এক বালক আটকা পড়ে শূন্যের ভেতর, নির্ঝঞ্ঝাট হাসানের সংসারে ঢুকে পড়ে অপার্থিব এক ফুল কিংবা অজান্তেই স্বর্গের একমাত্র নিষিদ্ধ গন্দম বৃক্ষের দিকে ছুটে চলে দিয়া। এই জগতে চলছে প্রাণপণ খোঁজাখুঁজি। কেউ খুঁজছে ব্যক্তিগত অন্তরকলন-এর সমাধান, কেউ খুঁজছে দুর্লভ অ্যাকোনাইট, কেউ খুঁজছে বিয়ের আগে আচমকা স্টেশন থেকে উধাও হওয়া স্ত্রী আবার কেউ খুঁজছে ছয় দিন বয়সী বাচ্চাকে বারান্দার রেলিং থেকে নিচে ফেলে দেওয়া নিকৃষ্ট খুনি।
এই জগতের স্বপ্নগুলো হ-য-ব-র-ল।
এই জগতে হুটহাট দুঃখবতী চিঠি নিয়ে আসে ডানাওয়ালা ছায়া, এই জগতে আচমকা খুলে যায় প্যান্ডোরার বাক্স, খুলে যায় ভগ্নমন্দিরের দরজা, ধীরে ধীরে খসে পড়ে যায় মানুষের খোলস আর গজিয়ে উঠে কুকুরের লেজ, এই জগত খোদ আশ্চর্য সব দুঃখ পুষে নিদারুণ। এই জগতের গহীন জঙ্গলে নিজের জন্য কবর খুঁড়তে শুরু করে নরম্যান্ডরা, জঙ্গল থেকে কেউ কেউ নিয়ে আসে পৌরাণিক সঙ্গী। অক্সালিস ফুল ফোটার অপেক্ষায় কারোর এই জগতে কাটে একশো বৎসর, একটা অজ্ঞাত প্রশ্নের উত্তর খোঁজার আশায় কারোর মৃত্যু হয় না সাত জনম। এই জগতে সন্তানকে আক্ষরিক অর্থে ভাগ করে নেয় বাবা মা, এই জগতের লাশগুলো চুয়ান্ন টুকরো হয় আর একটুকরো হয় উধাও, এই জগতের লিফটগুলো মাঝে মাঝে আটকা পড়ে গোপন সুপ্ত স্মৃতি সহ, এই জগতে গভীর রাতে নেমে আসে কিছু ঘুমপরী। তারা আলতো হাতে কপাল ছুঁয়ে দিয়ে যায়, আমরা যাদের ভালোবাসি খুব আর আমাদের কপাল ছুঁতে ভুলে যায়।
এই উদ্ভট হিজিবিজি জগতে আপনাকে স্বাগত।
✅ প্রি-অর্ডার করতে ইনবক্স করুন।