10/10/2026
#প্রি_অর্ডার,
ফ্ল্যাপ:
জীবন আর সম্পর্কের কাছ থেকে ঠিক কী চান, তা নিয়ে সুধার চিন্তাভাবনা ভীষণ স্পষ্ট। চন্দর ঠিক তার উল্টো—এক দ্বিধাদ্বন্দ্বে ভরা মানুষ। সে একজন সাধারণ চাকরিজীবী, যে নিজের স্বপ্নগুলোকে প্রতিনিয়ত ভবিষ্যতের জন্য তুলে রাখে। সমাজের চোখে ‘সবকিছু ঠিকঠাক’ করেই চলতে চায় সে, আবার একই সঙ্গে সমস্ত নিয়মের বাইরে গিয়ে বাঁচার এক অমোঘ আকর্ষণও তাকে টানে।
মুসাফির ক্যাফে-র সুধা আর চন্দর মুম্বাইয়ের মতো এক বিশাল শহরে টিকে থাকার লড়াই করছে। সম্পর্কের জটিল গোলকধাঁধা, নিজেদের আবেগ, দ্বিধা আর টানাপোড়েন—সবকিছু সামলে তারা খুঁজে চলেছে একসঙ্গে পথ চলার উপায়। একই সঙ্গে, তারা যেন কথোপকথনে ফিরিয়ে আনছে ১৯৪৯ সালে প্রকাশিত ধর্মবীর ভারতীর কালজয়ী উপন্যাস গুনাহোঁ কা দেবতা-র সেই চন্দর আর সুধাকেও; যে উপন্যাস একসময় এলাহাবাদের মতো ছোট শহরের সামাজিক শৃঙ্খল আর প্রেমের সম্পর্কের ওপর ফেলেছিল এক তীক্ষ্ণ, কঠিন আলো।
কখনো কৌতূহল জাগায়, কখনো ভাবতে বাধ্য করে, আবার কখনো চেনা আবেগের জায়গায় খানিকটা বিরক্তিও ধরিয়ে দেয়—সুধা ও চন্দরের এই ব্যতিক্রমী প্রেমকাহিনি আধুনিক সম্পর্কের একেবারেই নতুন ও সতেজ এক পাঠ।
বই: “মুসাফির ক্যাফে”
লেখক: দিব্য প্রকাশ দ্যুবে।
অনুবাদ: শিরিন রিতু।
প্রকাশনা: স্বরবিন্দু প্রকাশন।
মলাট মূল্য: ৩৫০৳।
ছাড় মূল্য: ২১০৳ (৪০% ছাড়)।
প্রি অর্ডারে যা যা থাকছে...
১। মিনি কফির প্যাকেট,
২। কফি মগের ডাই কাটিং চাবির রিং,
৩। রঙিন পুস্তানি ২টা,
৪। কফি মগের ডাই কাটিং বুকমার্ক,
৫। প্রচ্ছদ বুকমার্ক,
৬। ১৫০০ টাকার নেটফ্লিক্স সাবস্ক্রিপশন কুপন।
(শুধু প্রি অর্ডার কারীরা কুপন কোড পাবেন, বই হাতে পাওয়ার পর সেই কুপন সযত্নে রাখবেন, লটারির মাধ্যমে বিজয়ী ৩জন যাথাক্রমে....
১ম জন- ৫০০৳ মূল্যের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন কেনার জন্য নগদ টাকা।
২য় জন- ৫০০৳ মূল্যের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন কেনার জন্য নগদ টাকা।
৩য় জন- ৫০০৳ মূল্যের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন কেনার জন্য নগদ টাকা।
📌বইটি প্রি-অর্ডার করতে এখনই নক করুন ক্ষণিকা-khonika বুকশপ পেইজের ইনবক্সে।