Boioyaleeツ

Boioyaleeツ ❤️বই উত্তম বন্ধু❤️
(1)

সংগ্রহশালায় যুক্ত হলেন তারা আলহামদুলিল্লাহ 😌মজলুম নারী সাহাবি গিফ্ট ফ্রম ইহদা পাবলিকেশন সাথে ধন্যবাদ amaderswapno.com কে...
27/11/2024

সংগ্রহশালায় যুক্ত হলেন তারা আলহামদুলিল্লাহ 😌
মজলুম নারী সাহাবি গিফ্ট ফ্রম ইহদা পাবলিকেশন

সাথে ধন্যবাদ amaderswapno.com কে

সরাসরি শপে এসে বই কিনতে চাইলে চলে আসুন এই ঠিকানায়☺️

Shop no - 7, 2nd floor Qawmi Market, Northbrook Hall Road, Banglabazar, Dhaka 1100

মক্কা থেকে আট মাইল দূরে তানইম প্রান্তর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই। প্রান্তরের মাঝে স্থাপন করা হয়েছে...
25/11/2024

মক্কা থেকে আট মাইল দূরে তানইম প্রান্তর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই। প্রান্তরের মাঝে স্থাপন করা হয়েছে একটি শূলি। সমবেত জনতার সকলেই কাফের-মুশরিক। সকলেই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এক তীব্র ও ভয়াবহ আনন্দের। রক্তের নেশায় সকলের চোখ চকচক করছে। কেউ কেউ তো হাতে অস্ত্র নিয়ে প্রস্তুত হয়েই আছে। কারণ, আজ এই প্রান্তরে জনসম্মুখে এক যুবককে শূলিতে চড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হবে। আর এই হত্যাকাণ্ডে অংশ নেবে একদল ভীরু, রক্তখেকো হায়েনার দল।

একটু পর যুবককে নিয়ে আসা হলো। যুবকের চেহারা ভাবলেশহীন। বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই সে শান্ত-স্নিগ্ধ চেহারায়। যেন তাকে মাঠে উপস্থিত প্রতিশোধস্পৃহায় পাগল হয়ে যাওয়া মুশরিকদের জিঘাংসা স্পর্শই করছে না। সে ভাবছে অন্যকিছু। না, পরিবারের কথা, বন্ধু-বান্ধবের কথা সে ভাবছে না। তার মনের অলিন্দে প্রিয়তমের স্মৃতির সুবাস। সে ভেবে চলছে প্রেমাস্পদের কথা। আজকের পর কি সে আর কখনোই তাঁর দেখা পাবে না?

বই : ফুল বাগিচার বুলবুলি
লেখক : আম্মারুল হক
___

হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১৩ জন সহধর্মিণীদের বলা হয় উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মাতা।রাসুল সাল্...
25/11/2024

হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১৩ জন সহধর্মিণীদের বলা হয় উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মাতা।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীদের জীবনী নিয়ে রচিত মৌলিক গ্রন্থসমূহ প্রকাশ করেছে পড়প্রকাশ। উম্মুল মুমিনিনদের জীবনে ঘটে যাওয়া অনেক শিক্ষণীয় ঘটনাবলী রয়েছে এই পুরো সিরিজটিতে।

তেরোজনের জীবনী নিয়ে তেরোটি আলাদা বইকে একত্রে উম্মুল মুমিনিন সিরিজ বলা হয়ে থাকে৷ সহজ ও সাবলিল ভাষায় রচিত এই সিরিজটি আপনাকে জীবন ঘনিষ্ঠ নানান গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে সহজে জানতে সহায়তা করবে।

#নারী_সাহাবির_জীবন
#সুখময়_দাম্পত্য
#নারী_সম্পর্কীয়
#বইমেলা২০২৪
#ইসলামিকবইমেলা
#উম্মুলমুমিনীন

📚 নবিজির হাদিসের দরসে 📚মানবজীবনের প্রয়োজনীয় ১,০০০ হাদিসের সংগ্রহ। সহজ ভাষায় অনুবাদ ও ব্যাখ্যাসহ, জীবনের প্রতিটি ধাপে পথপ...
24/11/2024

📚 নবিজির হাদিসের দরসে 📚

মানবজীবনের প্রয়োজনীয় ১,০০০ হাদিসের সংগ্রহ। সহজ ভাষায় অনুবাদ ও ব্যাখ্যাসহ, জীবনের প্রতিটি ধাপে পথপ্রদর্শক। ইলম পিপাসুদের জন্য অনন্য গ্রন্থ।

আল্লামা ইকবালের কবিতা পড়েছেন কখনো?তিনি উর্দুভাষী কবি। উর্দু-ফার্সি বোঝেন না, এমন পাঠকদের জন্য তাকে পাঠ করতে না পারার  আপ...
22/11/2024

আল্লামা ইকবালের কবিতা পড়েছেন কখনো?

তিনি উর্দুভাষী কবি। উর্দু-ফার্সি বোঝেন না, এমন পাঠকদের জন্য তাকে পাঠ করতে না পারার আপসোস থেকেই যায়। ইকবালের ভাবের গভীরতায় অবগাহন করতে পারেন না বলে অনেকেই অতৃপ্তিতে ভোগেন।

এমন পাঠকদের আপসোস অনেকটাই হালকা হবে গার্ডিয়ানের "ইকবালের কবিতা" বইটি পড়ে।

সৈয়দ আলী আহসান, কবি ফররুখ আহমদ, কবি আবুল হোসেনের মতো বাংলা সাহিত্যের প্রথিতযশা কবিগণ ইকবালের কবিতার অনুবাদ করেছেন।

#বই
#গার্ডিয়ান_পাবলিকেশন

মাতৃত্বের সুদীর্ঘ সফরের জন্য প্রয়োজন যথার্থ প্রস্তুতি। ‘মাতৃত্বের সফর’ বইটি সেই প্রস্তুতিরই একটি সুবিন্যস্ত সহায়িকা। ম...
19/11/2024

মাতৃত্বের সুদীর্ঘ সফরের জন্য প্রয়োজন যথার্থ প্রস্তুতি। ‘মাতৃত্বের সফর’ বইটি সেই প্রস্তুতিরই একটি সুবিন্যস্ত সহায়িকা। মা হওয়ার দিনগুলোতে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতির বিষয়ে একটি পূর্ণাঙ্গ স্কেচ আঁকার চেষ্টা করেছেন লেখিকা।মাতৃত্বের বিভিন্ন পর্যায়, স্বাস্থ্যগত করণীয়, দ্বীনি পরামর্শ ও মাসায়িল ইত্যাদি জরুরি আলাপ এসেছে বইটিতে।

সন্তানসম্ভবা নারীর যত্নে স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যের করণীয়ের ওপরও করা হয়েছে জরুরি আলোকপাত। কুরআন-হাদিসের প্রাসঙ্গিক প্রয়োগ বইটিকে দিয়েছে একধরনের সুবাসিত সিগ্ধতা। শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের সারনির্যাস সংযোজন বইটিকে করেছে গ্রহণযোগ্য ও সুন্দর।

আশা করছি, এ বইটি মাতৃত্বের সফরে থাকা প্রত্যেক নারীর জন্য এবং বিশেষ করে নতুন মা হতে যাওয়া নারীদের জন্য সহায়ক ও উপকারী হবে।

এক ছোট্ট গ্রামে একজন একাকী, মধ্যবয়ষ্ক লোক ছিলেন। একদিন তিনি তার ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দেখুন, স্বর্গীয়...
18/11/2024

এক ছোট্ট গ্রামে একজন একাকী, মধ্যবয়ষ্ক লোক ছিলেন। একদিন তিনি তার ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দেখুন, স্বর্গীয় পোশাক গায়ে, জাঁকালো গয়নায় সজ্জিত অসাধারণ একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তার অবাক করা ঘ্রাণ আর সৌন্দর্যে বিমোহিত হয়ে লোকটি ভদ্রতার সাথে তাকে জিজ্ঞাসা করলেন,,”কে আপনি?” মহিলাটি উত্তরে বললেন, “আমি আনন্দ উৎকর্ষের দেবী। আমি আপনার কাছে উন্নতি, সফলতা, ভালোবাসা অর্পণ করতে এসেছি।” তার কথায় খুশি হয়ে সাথে সাথে লোকটি তাকে ভিতরে আসার আমন্ত্রণ জানালেন, এবং তার সম্মানার্থে ভোজের আয়োজন করলেন।

কিছু সময় পর লোকই তার দরজায় আবার কড়া নাড়ার শব্দ পেলন । এবারেও দেখা গেল একজন মহিলা, তবে এবারে তার গায়ে ময়লা কাপড়, প্রচন্ড দুর্গন্ধ। কেন এসেছে জিজ্ঞেস করলে উত্তরে মহিলাটি বলল, “আমি দুঃখ এবং অন্ধকারের দেবী। আমি আপনার জীবনের দুঃখ ব্যর্থতা এবং একাকীত্ব দিতে এসেছি।” মহিলার কথায় প্রচন্ড ভয় পেয়ে তিনি সেই মুহূর্তে তাকে চলে যেতে বললেন। যাইহোক, মহিলা তখন বললেন, “আমার যমজ বোন যেখানে যায় আমি তাকে সেখানে অনুসরণ করি। যদি আপনি আমার বোনকে থেকে যাওয়ার জন্য বলো তাহলে আপনাকে অবশ্যই আমাকেও ভেতরে আসার আমন্ত্রণ দিতে হবে।” যখন লোকটি আনন্দ উৎকর্ষের দেবীকে জিজ্ঞাস করল এটা কি সত্যি, তখন দেবী তার মাথা নাড়লেন এবং বললেন, “আমরা এক অবিচ্ছেদ্য জোড়। আপনি একজনকে ছেড়ে আরেকজনকে গ্রহণ করতে পারো না।”

নাম :হোয়েন থিংস ডোন্ট গো ইওর ওয়ে
লেখক: হেমিন সুনিম
অনুবাদক: উর্মিলা হুসাইন পিয়া
প্রকাশনী: : রুশদা প্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : 176

বাদলা দিনের পানির আশায় মাঠ-ঘাট যেমন তৃষ্ণাতুর হয়ে থাকে ঠিক সেভাবে পরপুরুষের লোলুপ দৃষ্টি পড়তে পড়তে একজন নারীর পর্দাহীন দ...
18/11/2024

বাদলা দিনের পানির আশায় মাঠ-ঘাট যেমন তৃষ্ণাতুর হয়ে থাকে ঠিক সেভাবে পরপুরুষের লোলুপ দৃষ্টি পড়তে পড়তে একজন নারীর পর্দাহীন দেহের আসল সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে ওঠে। অনাবৃত দেহটি পর্দার স্বাদ আস্বাদনে তৃষ্ণাতুর মাটির ন্যায় হাহাকার করতে থাকে।

বই- হিজাব নিজেকে আবৃত করুণ
লেখক- যাইনাব বিনতে মুহাম্মাদ আলী
প্রকাশনা- মাকতাবাতুল ক্বলব-مكتبة القلب

18/11/2024

আসসালামু আলাইকুম
এক্টিভদের দেখতে চাই☺️

পাত্রীর ছবি তুলে নিয়ে যাওয়াছেলেপক্ষের মহিলারা পাত্রীর ছবি তুলে নিয়ে যান পরিবারের অন্যান্য মহিলা বা ছেলেকে দেখানোর জন্য। ...
17/11/2024

পাত্রীর ছবি তুলে নিয়ে যাওয়া

ছেলেপক্ষের মহিলারা পাত্রীর ছবি তুলে নিয়ে যান পরিবারের অন্যান্য মহিলা বা ছেলেকে দেখানোর জন্য। শুধু এটুকুতে কোনো সমস্যা নেই। তবে অধিকাংশ ক্ষেত্রেই এটা এটুকুতে সীমাবদ্ধ থাকে না; বরং এই ছবি পরিবারের অন্যান্য পুরুষের কাছেও চলে যায়, তারাও দেখে। তাই ছবি তোলাই উচিত না। তবে কোনো পরিবারের দ্বীনদারির ওপর যদি আস্থা হয়, সেটা ভিন্ন ব্যাপার। আর পাত্রপক্ষেরও বিষয়টি মাথায় রাখা উচিত, শুধু পাত্র বা মহিলাদের ব্যতীত অন্য কাউকে ছবি দেখানো জায়েয নেই। এটা সুস্পষ্ট আমানতের খেয়ানত হয়। একজন মেয়েকে অন্যের কাছে পর্দাহীন করে দেয়ার দায়ভারও মাথায় নিতে হবে।
বই : পর্দা গাইডলাইন
লেখক : তানজীল আরেফীন আদনান

11/11/2024

“বর আর ঢোল এই দুই জিনিস সারাক্ষণ মা'ইরের উপর রাখতে হয়”

- হাজার বছর ধরে ( জহির রায়হান )

Address

Shop No/7, 2nd Floor Qawmi Market, Northbrook Hall Road, Banglabazar, Dhaka 1100
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Boioyaleeツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boioyaleeツ:

Share

Category