AZ fashion Gallery

AZ fashion  Gallery লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
(1)

সেমি সিল্ক ডিজিটাল প্রিন্ট  আচলে সুন্দর  টার্সেল করাআলাদা ব্লাউজ পিস সহ মূল্য 780 টাকাস্টক এভেলেবেলঅর্ডার করতে ইনবক্স কর...
07/08/2026

সেমি সিল্ক ডিজিটাল প্রিন্ট
আচলে সুন্দর টার্সেল করা
আলাদা ব্লাউজ পিস সহ
মূল্য 780 টাকা
স্টক এভেলেবেল
অর্ডার করতে ইনবক্স করুন 😍😍

05/07/2026

মানুষের যখন মুগ্ধতা কেটে যায় এবং দায়বদ্ধতা বোঝা মনে হয়, তখন মায়া-মমতা সব কর্পূরের মতো উড়ে যায়। বিচ্ছেদের মুহূর্তে তারা প্রমাণ করতে চায়-পেছনের সবটুকুই ছিল অভিনয়। নিজের প্র’তা’রণাকে বৈধতা দিতেই তারা আপনাকে অ’প’রাধী বানিয়ে হাসিমুখে হাত ছেড়ে দেয়। মায়া ফুরিয়ে গেলে স্মৃতির চেয়ে আপনাকে দো’ষী করাই তাদের কাছে বেশি প্রিয় হয়ে ওঠে।

পুরানো দিনের কথা ভুলে গিয়ে তারা নতুন অজুহাত সাজায় যেন নিজেদের দোষ আপনার ওপর চাপিয়ে দেওয়া যায়। যে মানুষটি একসময় আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, প্রয়োজন ফুরিয়ে গেলে সেই মানুষটিই সবচেয়ে বেশি অচেনা হয়ে যায়। দিনশেষে মায়াহীন মানুষের কাছে আপনার দীর্ঘশ্বাস কিংবা কান্নার কোনো মূল্য থাকে না। তারা কেবল নিজের মুক্তি আর স্বার্থটুকুই চেনে।

23/06/2026

দীর্ঘ এই যাত্রাপথ, ক্লান্তিকর অপেক্ষা, আর গন্তব্যের অনিশ্চয়তা - প্রতিটি মুহূর্ত যেন একাকীত্বের গল্প বলে।

"জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত, একদম হবেই, হয়েই যাবে - বলে ধরে নিয়েন না। হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায়।...
26/05/2026

"জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত, একদম হবেই, হয়েই যাবে - বলে ধরে নিয়েন না। হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায়। ঠিক চোখের সামনের মানুষটাও হারায় যায় চোখের পলকে। সমস্ত অকাট্য যুক্তি হার মানে ভাগ্যের খেলায়, সমস্ত হিসেব নিকেশ বদলে যায় নিয়তির লিখনে।

এই ক্ষুদ্র জীবনে আমি নিশ্চিত ভালো রেজাল্টটা মিস হতে দেখেছি, কনফার্ম চাকরিটা শেষমেশ না হতে দেখেছি, সব আয়োজন শেষে বিয়ে ভে ঙ্গে যেতে দেখেছি। একদম শেষ মুহূর্তে কোনো পূর্বাভাস ছাড়াই ঝ ড়ের মতো সব এলোমেলো হয়ে যেতে দেখেছি।

আমি জেনেছি, এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চয়তায় ভরা। আমি মেনে নিয়েছি, একদম সত্যি সত্যি পেয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের হাতে নেই, কখনো ছিলো না।"

নিউ ডিজাইতাঁত বুটিকস ফুল শাড়ি এমব্রয়ডারি কাজ করাপাড়ে আলাদা লেইছ  লাগানোশাড়ী  ১৪ হাতআলাদা ব্লাউজ সহ  অর্ডার করতে ইনবক...
06/04/2026

নিউ ডিজাই
তাঁত বুটিকস
ফুল শাড়ি এমব্রয়ডারি কাজ করা
পাড়ে আলাদা লেইছ লাগানো
শাড়ী ১৪ হাত
আলাদা ব্লাউজ সহ
অর্ডার করতে ইনবক্সে করুন!

14/03/2026

জীবনে হাজারটা ভুল করলেও, কাউকে নিজের স্বার্থে 'ব্যবহার' করার মতো জঘন্য কাজ কখনো করবেন না। আমরা অনেক সময় নিজের একাকীত্ব কাটাতে, কিংবা সাময়িক একটু 'শান্তি'র খোঁজে অন্য একটা মানুষকে জীবনের সাথে জড়িয়ে ফেলি। কিন্তু সেই মানুষটা যখন বুঝতে পারে আপনি তাকে কোনোদিন ভালোই বাসেননি, বরং নিজের সুবিধার জন্য তাকে কেবল ব্যবহার করেছেন-তখন তার ভেতরটা এক নিমেষে ত’ছনছ হয়ে যায়।

কাউকে মিথ্যে স্বপ্নের জালে আটকে রাখা কিংবা কারো আবেগকে নিজের প্রয়োজনে ব্যবহার করাটা বড় ধরণের পা’প। আপনার কাছে যেটা হয়তো কেবল 'সময় কাটানো', অন্য মানুষটার কাছে সেটা হতে পারে সারাজীবনের বেঁচে থাকার অবলম্বন। যখন সেই সাজানো মায়াটা ভেঙে যায়, সেই মানুষটা আর আগের মতো স্বাভাবিক থাকতে পারে না; তার বিশ্বাস আর মানসিক শান্তি চিরতরে হারিয়ে যায়।

নিজের স্বার্থের জন্য কারো জীবন নিয়ে খেলার অধিকার আমাদের নেই। যদি কাউকে দেওয়ার মতো পর্যাপ্ত ভালোবাসা বা সততা আপনার না থাকে, তবে একা থাকুন। একাকীত্ব আপনাকে হয়তো কিছুটা কষ্ট দেবে, কিন্তু কারো জীবন নষ্ট করার যে অ’ভি’শা’প আর গ্লানি-তা আপনাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে। মনে রাখবেন, কারো চোখের জল ঝরিয়ে নিজের জন্য সুখের প্রাসাদ গড়া যায় না॥

~Shahidul Sumon

❤️নিউ কালেকশন গ্রাউন্ড ম্যাটেরিয়াল ডিটেলস 👉ইন্ডিয়ান ফক্স জর্জেটসম্পূর্ণ হেবি এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা 👉ওড়না পাঁ...
09/03/2026

❤️নিউ কালেকশন গ্রাউন্ড
ম্যাটেরিয়াল ডিটেলস

👉ইন্ডিয়ান ফক্স জর্জেট
সম্পূর্ণ হেবি এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা

👉ওড়না পাঁচ হাত সিকোয়েন্স এমবোডারি করা এবং স্ক্রিন প্রিন্ট করা

👉সালোয়ার বাটার সিল্ক

সাইজ ৩৮. ৪২. ৪৪
🫵হোলসেল প্রাইস...

07/03/2026

সব মানুষের গল্পে কখনো বসন্ত আসে না, কারও কারও গল্পের সমাপ্তি হয় কেবল ঝ'রা পাতার আর্তনাদে!

Address

Dhaka
RANGPUR

Alerts

Be the first to know and let us send you an email when AZ fashion Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AZ fashion Gallery:

Shortcuts

Share