Q&Q Books

Q&Q Books This is the bookshop of Quran & Qiraat Academy which is aimed to make Quran & Tajweed books available

আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ ﷺ-এর সর্বশেষ বিবাহিত স্ত্রী কে ছিলেন?A) হযরত আয়িশা (রাঃ)B) হযরত উম্মে সালামা (রাঃ)C) হযরত ম...
08/09/2026

আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ ﷺ-এর সর্বশেষ বিবাহিত স্ত্রী কে ছিলেন?

A) হযরত আয়িশা (রাঃ)
B) হযরত উম্মে সালামা (রাঃ)
C) হযরত মাইমূনা বিনতে হারিস (রাঃ)
D) হযরত জয়নাব বিনতে জাহশ (রাঃ)

#সীরাতুননবী #সীরাত #নবীজিরজীবনী #রাসূলুল্লাহﷺ #সীরাতুননবীﷺ #ইসলামিককুইজ #ইসলামিকজ্ঞান #ইসলামিকশিক্ষা #ইসলামিকপোস্ট #কুরআনওসুন্নাহ #নবীজিরজীবন #রাসূলেরজীবনী

এই Flash Card গুলো যেন একেকটা magic! ✨তাজউইদের নিয়মগুলো পড়তে গিয়ে অনেক সময় মনে হয়, এত এত rule একসাথে মাথায় রাখা প্...
06/09/2026

এই Flash Card গুলো যেন একেকটা magic! ✨

তাজউইদের নিয়মগুলো পড়তে গিয়ে অনেক সময় মনে হয়, এত এত rule একসাথে মাথায় রাখা প্রায় অসম্ভব। বই খুলে পড়ি, বুঝি, কিন্তু কিছুদিন পর আবার গুলিয়ে ফেলি। রিভিশন করতে গেলে পুরো বই আবার খুলতে হয়, সময়ও লাগে অনেক।

ঠিক এই জায়গাটাতেই এই Flash Card গুলো একটা ছোট্ট জাদুর মতো কাজ করে। কঠিন একটা নিয়ম, একটা কার্ডে গুছিয়ে, স্পষ্টভাবে সাজানো। হাতে নিলেই চোখের সামনে ভেসে ওঠে পুরো বিষয়টা। বারবার দেখা যায়, বারবার ঝালিয়ে নেওয়া যায়—বাসে বসে থাকা অবস্থায়, ক্লাসে যাওয়ার আগে, কিংবা রাতে ঘুমানোর আগের কয়েক মিনিটে।

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই উপকারী শিক্ষাসামগ্রীটা Q&Q Books-এর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ আমাদের হয়েছে। আমরা চেয়েছি, তাজউইদ শেখাটা যেন শুধু কিছু মানুষের সাধ্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে। তাই দামটাও রাখা হয়েছে যতটা সম্ভব সাশ্রয়ী—যাতে যে কেউ, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য, সহজে এই শেখার সঙ্গী হাতে তুলে নিতে পারেন।

আপনার নিজের তাজউইদ চর্চা হোক, বা সন্তানকে শেখানোর প্রস্তুতি—এই Flash Card গুলো হতে পারে একটা সহজ, নির্ভরযোগ্য সহায়ক।

নিজের বা সন্তানের তাজউইদ শেখার জন্য Flash Card সংগ্রহ করতে চাইলে, Q&Q Books-এর সাথে যোগাযোগ করতে পারেন, ইন শা আল্লাহ। 🤍

#তাজউইদফ্ল্যাশকার্ড #তাজউইদ #তাজউইদশিক্ষা #তাজউইদচর্চা #তাজউইদমুরাজাআহ #মুরাজাআহ #কুরআনশিক্ষা #কুরআনশিক্ষা_সহজহোক #কুরআনশিক্ষারসহায়ক #শুদ্ধতিলাওয়াত #কুরআনচর্চা

এখন আপনার জন্য কোনটি বেশি জরুরি—Flash Card দিয়ে তাজবিদ শেখা, নাকি Usmani Mushaf দিয়ে তিলাওয়াতের অনুশীলন করা? 📖✨
04/09/2026

এখন আপনার জন্য কোনটি বেশি জরুরি—
Flash Card দিয়ে তাজবিদ শেখা, নাকি Usmani Mushaf দিয়ে তিলাওয়াতের অনুশীলন করা? 📖✨

এই মুহূর্তে আপনি কার কাছ থেকে বই হাদিয়া পেতে চান?টুক করে মেনশন দিয়ে দেন।
03/09/2026

এই মুহূর্তে আপনি কার কাছ থেকে বই হাদিয়া পেতে চান?
টুক করে মেনশন দিয়ে দেন।

Al Furqon Centre-এর একমাত্র Bangladesh Franchise কারা জানেন? 👀Q&Q — Alhamdulillah! 🤍কিছু পরিচয় শুধু নাম নয়, দায়িত্বও ...
01/09/2026

Al Furqon Centre-এর একমাত্র Bangladesh Franchise কারা জানেন? 👀

Q&Q — Alhamdulillah! 🤍

কিছু পরিচয় শুধু নাম নয়, দায়িত্বও বহন করে। Al Furqon Centre-এর সঙ্গে এই পথচলাটা আমাদের কাছে ঠিক তেমনই একটা বিষয়।

এটা আমাদের জন্য গর্বের, কারণ এই partnership মানে শুধু একটা ব্র্যান্ড নেম যুক্ত হওয়া নয়—বরং মানসম্মত কুরআন শিক্ষা ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাসামগ্রী মানুষের হাতে সঠিকভাবে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব। যে দায়িত্বটা আমরা যত্ন নিয়ে পালন করার চেষ্টা করছি।

আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থী বা একটা পরিবার যখন কুরআন শেখার জন্য কোনো উপকরণ বেছে নেন, তখন সেটার মান ও নির্ভরযোগ্যতা নিয়ে নিশ্চিন্ত থাকাটা জরুরি। Al Furqon Centre-এর সঙ্গে এই সংযোগ আমাদের সেই নিশ্চয়তাটুকু আরও দৃঢ়ভাবে দেওয়ার সুযোগ করে দিয়েছে।
সামনে ইন শা আল্লাহ, Al Furqon Centre-এর বিভিন্ন বই ও শিক্ষাসামগ্রী নিয়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত পরিচয় করিয়ে দেব।

আপনি কি জানতে চান, Al Furqon Centre-এর মাধ্যমে ঠিক কী কী বই বা শিক্ষাসামগ্রী আমাদের কাছে পাওয়া যাচ্ছে? কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন।

Al Furqon Centre-এর সঙ্গে আমাদের এই পথচলায় আপনিও থাকুন—ইন শা আল্লাহ। 🤍

ফুরকান কায়দা এত কষ্ট করে শিখলেন—এবার যদি এমন একটি কুরআন দিয়ে পড়া শুরু করেন, যেখানে কায়দায় শেখা লিখনপদ্ধতি ও নিয়মগু...
31/08/2026

ফুরকান কায়দা এত কষ্ট করে শিখলেন—এবার যদি এমন একটি কুরআন দিয়ে পড়া শুরু করেন, যেখানে কায়দায় শেখা লিখনপদ্ধতি ও নিয়মগুলোর বাস্তব প্রয়োগই ঠিকভাবে দেখতে পাচ্ছেন না, তাহলে শেখার পূর্ণতা কোথায়?

একটু থেমে ভাবুন তো বিষয়টা।
ফুরকান কায়দায় আসলে শুধু অক্ষর চেনা বা উচ্চারণ শেখানো হয় না। এর পাশাপাশি কুরআনের নির্দিষ্ট লিখনপদ্ধতি, বিভিন্ন চিহ্ন, আর সেগুলোর ব্যবহারিক নিয়মের সঙ্গেও একটা প্রাথমিক পরিচয় করিয়ে দেওয়া হয়। এই ধাপটা কায়দার একটা গুরুত্বপূর্ণ অংশ।

কিন্তু প্রশ্ন হলো—কায়দায় শেখা এই নিয়মগুলো বাস্তবে কুরআনের পাতায় ঠিক কীভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন?

এই জায়গাটাতেই উসমানী রসমে মুদ্রিত মুস্বহাফের গুরুত্ব বোঝা যায়। কায়দায় শেখা লিখনপদ্ধতির সঙ্গে মিল রেখে যখন একজন শিক্ষার্থী উসমানী রসমের মুস্বহাফে নিয়মিত পড়ার অভ্যাস করেন, তখন তার শেখা তত্ত্বীয় জ্ঞানটা ধীরে ধীরে বাস্তব প্রয়োগে রূপ নেয়। কায়দায় যে চিহ্নগুলো চিনেছেন, সেগুলো কুরআনের পাতায় খুঁজে বের করতে শেখেন। যে নিয়মগুলো মুখস্থ করেছেন, সেগুলো বাস্তবে কীভাবে কাজ করে, তা চোখের সামনে দেখতে পান।

এটা এই জন্য জরুরি না যে অন্য কোনো লিখনপদ্ধতিতে ছাপানো কুরআন পড়া অনুপযুক্ত—মোটেও তা না। বরং বিষয়টা হলো সামঞ্জস্যের। একজন শিক্ষার্থী যে পদ্ধতিতে কায়দা শিখেছেন, সেই পদ্ধতির সঙ্গে মিল রেখে পড়লে শেখাগুলো আরও দ্রুত ও স্পষ্টভাবে গেঁথে যায়। এভাবেই কায়দার theoretical knowledge ধীরে ধীরে practical reading-এ রূপান্তরিত হয়, আর পরবর্তীতে তাজউইদ শেখা কিংবা নিয়মিত তিলাওয়াতের সময় এই ভিত্তিটাই কাজে লাগে।

তাই ফুরকান কায়দা শেষ করার পর, নিয়মিত তিলাওয়াতের জন্য হাতের কাছে একটা উসমানী রসমের মুস্বহাফ রাখাটা বেশ উপকারী একটা সিদ্ধান্ত হতে পারে। Q&Q Books-এ আপনি পাবেন এমন উসমানী মুস্বহাফ, যা এই ধাপটাকে আরও সহজ ও স্বাভাবিক করে তুলতে সহায়ক হতে পারে।

কায়দা শেখার পর এবার শেখাগুলো কুরআনের পাতায় চিনে নেওয়ার পালা।

উসমানী মুস্বহাফ সংগ্রহ করতে বা বিস্তারিত জানতে Q&Q Books-এ ইনবক্স করতে পারেন।

#ফুরকানকায়দা #উসমানীমুস্বহাফ #রসমেউসমানী #তাজউইদ #কুরআনশিক্ষা #কুরআনপাঠ #শুদ্ধতিলাওয়াত #কুরআন #কায়দা_থেকে_কুরআন

31/08/2026

🎉 Tajweed Flash Card Course Orientation Program 🎉

শুধুমাত্র বোনদের জন্য🌿

এই প্রোগ্রামে আপনিও আমন্ত্রিত।

তাজউইদ ফ্ল্যাশ কার্ড কোর্সেটি শুরু হতে যাচ্ছে। আর এই উপলক্ষে আমরা আয়োজন করেছি একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কোর্সে এডমিট না হলেও সকল বোনেরা অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।

🪅ওরিয়েন্টেশনের তারিখ ও সময়ঃ🪅
০১-০৯-২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৬টা
(বাংলাদেশ সময়)

শুধুমাত্র আমাদের টেলিগ্রাম হালাকা গ্রুপে লিংক কমেন্ট এ। 📚




যারা যারা আমাদের Tajweed Flash Card নিয়েছেন, তারা কমেন্টে একটু জানাবেন তো—কেমন লাগছে? 🤍নিয়মগুলো সহজে মনে রাখা, হঠাৎ করে ...
26/08/2026

যারা যারা আমাদের Tajweed Flash Card নিয়েছেন, তারা কমেন্টে একটু জানাবেন তো—কেমন লাগছে? 🤍

নিয়মগুলো সহজে মনে রাখা, হঠাৎ করে রিভিশন দেওয়া কিংবা পড়ার সময় দ্রুত কোনো রুল চোখ বুলিয়ে নেওয়ার জন্য Flash Card কতটা কাজে দিচ্ছে?

আপনাদের অভিজ্ঞতা শুনতে চাই। 🌿

একটা ছোট্ট Review-ও হয়তো অন্য কাউকে Tajweed শেখার পথে এক ধাপ এগিয়ে যেতে উৎসাহিত করবে। 💚

সন্তানের জন্য একটা জুয্ ‘আম্মা খুঁজছেন। সাথে নিজের নিয়মিত তিলাওয়াতের জন্যও একটা উপযুক্ত মুস্বহাফের দরকার।এক জায়গায় খ...
25/08/2026

সন্তানের জন্য একটা জুয্ ‘আম্মা খুঁজছেন। সাথে নিজের নিয়মিত তিলাওয়াতের জন্যও একটা উপযুক্ত মুস্বহাফের দরকার।

এক জায়গায় খুঁজে পাননি, আরেক জায়গায় পছন্দ হয়নি— এমন করে আলাদা আলাদা দোকান ঘুরে খোঁজার দিন হয়তো শেষ। QnQ Books-এ পরিবারের এই দুই প্রয়োজনই একসাথে পূরণ হতে পারে।

কুরআন শেখা, নিয়মিত তিলাওয়াত কিংবা মুরাজাআহ—যার যেমন প্রয়োজন, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের মুস্বহাফ ও কুরআনভিত্তিক বই আমাদের সংগ্রহে আছে। শিশুদের কুরআন শেখার শুরুর জন্য জুয্ ‘আম্মা, বড়দের নিয়মিত তিলাওয়াতের জন্য উপযুক্ত মুস্বহাফ, রসমে উসমানী অনুসরণকারীদের জন্য উসমানী মুস্বহাফ, আর তাজউইদ শেখা ও মুরাজাআহের জন্য প্রয়োজনীয় বই ও ফ্ল্যাশকার্ড—সবকিছুই এক জায়গা থেকেই সংগ্রহ করা যায়।

একটা পরিবারের কুরআনের প্রয়োজন তো শুধু একজনের না, ছোট থেকে বড় সবার। সেই প্রয়োজনগুলো এক জায়গা থেকে মেটাতে পারাটাই আসলে স্বস্তির।

আপনার বা আপনার সন্তানের জন্য কোন মুস্বহাফটি উপযুক্ত, বুঝতে না পারলে QnQ Books-এ ইনবক্স করতে পারেন। ইন শা আল্লাহ, আপনার প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়ার চেষ্টা করব।

#মুস্বহাফ #জুয্আম্মা #উসমানীমুস্বহাফ #তাজউইদ #পরিবারওকুরআন

QnQ Books-এর সাথে আপনার পথচলা কীভাবে শুরু হয়েছিল?     #আমাদেরপথচলা  #আপনাদেরভালোবাসা  #আপনাদেরআস্থা  #কাস্টমারস্টোরি  #আ...
24/08/2026

QnQ Books-এর সাথে আপনার পথচলা কীভাবে শুরু হয়েছিল?

#আমাদেরপথচলা #আপনাদেরভালোবাসা #আপনাদেরআস্থা #কাস্টমারস্টোরি #আমাদেরগল্প #ইসলামিকবুকশপ #ইসলামিকবই #কুরআন #তাজউইদ #ক্বিরআত

Address

Dhaka

Opening Hours

Monday 05:00 - 21:00
Tuesday 05:00 - 21:00
Wednesday 05:00 - 21:00
Thursday 05:00 - 21:00
Saturday 12:00 - 21:00
Sunday 05:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Q&Q Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Q&Q Books:

Shortcuts

Share

Category