29/12/2022
ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্মের কোথাও কোন বক্রতা নেই। "সিরাতে মুস্তাকীম' বা সরল পথ বলতে এই ইসলামকে বুঝানো হয়েছে। বর্তমান পৃথিবীতে এই ধর্মের অনুসারীরা একটি বৃহত্তম দল। মানব জীবনের সাথে মহাগ্রন্থ আল-কুরআনের ঘনিষ্ঠতা এবং পিয়ারা নবী রাসূলে কারীম (স) এর অনুকরণ এ দুটোকে মিলে মানবকে পূর্ণাঙ্গ শান্তির জীবন দান করতে সক্ষম। আল-কুরআন যেমন ইবাদতের চুড়ান্ত বিষয়গুলো লালনের আদেশ জারি করেছে, তেমনি নবী কারীম (স.) এর সুন্নাতগুলো বাস্তবায়নের মধ্যদিয়ে এধর্মটি দিনদিন বিকশিত হচ্ছে। সাহাবা-ই-কিরাম, তাবেঈন এবং আইম্মা-ই মুজতাহিদিনের সময়কাল পর্যন্ত আমল এবং আকীদার বিষয়গুলো চূড়ান্তরূপ ধারণ করে আছে। এতে তেমন কোন জটিলতা সৃষ্টি হয়নি। নবী কারীম (স.)-এর সেনালীযুগে, সাহারা তাবেঈদের যুগে এই আমলগুলো কোন রকম মতানৈক্য ছাড়াই উম্মতের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন, নামাযে সূরা ফাতেহা শেষে আমীন; আস্তে বলা, ইমামের পেছনে নামায আদায়কালীন সময়ে সূরা ফাতিহা না পড়া, নামাযে রফে ইয়াদায়ন না করা, ইমামের রুকু পেলে রাকাআত পাওয়া, হাশরের মানে নবী (স.)-এর শাফা আতকারী হওয়া, নবীগণের কবরে যিন্দা থাকা, তাওয়াসসুল, তাযকিয়া-ই-নাফস, তারাবীহের নামায বিশ রাকা'আত এবং বিতরের নামায মাগরিবের ন্যায় এক সালামে পূর্ণ তিন রাকা'আত আদায় করা, কবর যিয়ারত করা, নবী (স.)-এর রওযা মুবারকের দিকে ফিরে দু'আ-মুনাজাত করা, নামাযে নাভীর নিচে হাত বাঁধা ইত্যাদি। কিন্তু সাহাবা, তাবেঈন, ভাবে তাবেঈনের মুবারক যামানা পার হওয়ার পাপরই একদল ফিতনাবাজ উম্মতের আমলী জীবনে প্রতিষ্ঠিত চূড়ান্ত বিষয়গুলোকে নিয়ে নানা ধরণের দ্বন্দ্ব সৃষ্টি করে এবং বিদ'আত শব্দের ধারাল অস্ত্রগুলো নির্বিচারে ব্যবহার করে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে। এই ফিতনাবাজরা অসংখ্য অগণিত সহীহ হাদীসের আমল বাদ দিয়ে হিজরতের প্রায় দু'শ বছর পরে গ্রন্থাকারে লিপিবদ্ধ হওয়া দু'-চারখানা হাদীসের কিতাবকে চূড়ান্ত গ্রন্থ হিসেবে আমলে নিয়ে নবী কারীম (স.)-এর আদর্শবান উম্মতের মধ্যে মারাত্মক ফাটল এবং কলহ-বিবাদ সৃষ্টি করে। তাদের এই ফিতনায় অনেক বড়বড় আলেমের পা পিছলে যায়। তারাও এই বিভ্রান্তমূলক বিষয়গুলোকে সমর্থন করেন যা নেহায়েত দুঃখজনক।
বর্তমানকালে এই ফিতনাটি শুধু কয়েকটি বিষয়কে নিয়ে সীমাবদ্ধ নেই; বরং সে বিষয়গুলো এখন হাজারের কাছাকাছি। এই ফিতনাবাজরা বর্তমানে বহুদলে। বিভক্ত। তাদের একটি দল বলছে, নবী (স) এর রওয়া যিয়ারতের উদ্দেশে সফর বিদ'আত, মীলাদ কিয়াম বিদ'আত, নামাযের পরে হাত তুলে দু'আ করা বিদ'আত। অপর একটি দল বলছে নাভীর নিচে হাত বাঁধা, আমীন আস্তে বলার হাদীসগুলো যয়ীফ অথবা জাল। তৃতীয় একটি দল বলছে, তারাবীহ নামায আট রাকা'আত এই হাদীসই সহীহ। এভাবে অসংখ্য বিষয়ে তাদের আক্রমণ বর্তমান উম্মতে মুহাম্মদী (স)-কে বিষিয়ে তুলেছে। ইন্টারনেট, ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবসহ আধুনিক মাধ্যমগুলো বর্তমানে তাদের বাতিল মতবাদ প্রচারের একমাত্র মাধ্যম। আজ আমাদের সমাজের যুবকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাইরের ঝগড়া এখন ঘরে ঢুকে পড়েছে। এগুলো নিয়ে এখন দ্বন্দ্ব মারাত্মক পর্যায়ে। এই দ্বন্দ্বগুলো আমাদের শান্তির ধর্মকে বিষাক্ত করে ফেলেছে। ইসলাম ধর্মের ভেতরে ঢুকে পড়া এই ধরনের ঘাপটি মেরে থাকা ফিতনাবাজদের মুখোশ উন্মোচন করতেই আমার এই পুস্তকটি লেখা।
আমি আমার এই পুস্তকটিকে দু'টো খণ্ডে বিভক্ত করেছি। এতে আমি বর্তমানকালের সবচেয়ে বেশি বিভ্রান্তির বিষয়গুলোর দালিলিক সমাধান দেয়ার প্রাণপন চেষ্টা করেছি। আমার এই পুস্তকখানা একদিকে বিভ্রান্ত মানুষগুলোকে সহীহ আমল আকীদার পথ দেখাবে এবং আহলুসসুন্নাত ওয়াল জামা'আতের আকীদাগুলো পবিত্র কুরআন এবং সহীহ হাদীসের আলোকে যে, সুপ্রতিষ্ঠিত তা জানতে সক্ষম হবে।
আমার এই পুস্তকখানি দ্বন্দ্ব নিরসনের উদ্দেশ্যে লেখা। এই কিতাবখানা পাঠ করলে নিজের আমলগুলো যে সহীহ, তা যেমন জানতে সক্ষম হবে তেমনি কোন বাতিলের খপ্পরে পড়ে ঈমান এবং আকীদাকে হারাবে না।
পরিশেষে, আমার এই পুস্তকখানা পাঠকরে বিন্দু পরিমাণেও কেউ উপকৃত হলে আমি চিরকৃতার্থ হবো। আমার বেখেয়ালিতে কোথাও কোন ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে জানালে পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেব ইনশা'আল্লাহ।
আপনাদের সকলের দু'আ প্রার্থী
মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার
বই : ১১৩ মাসআলায় বিভ্রান্তির সমাধান
(১ম, ২য় খণ্ড)
লেখক : ড. মুফতী মুহাম্মদ কাফীলুদ্দীন
সরকার সালেহী সাহেব
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
◾বইটি সংগ্রহ করুন।
◾পৃষ্ঠাসংখ্যা : ৭২০
◾ মুদ্রিত মূল্য : ৳১৬৫০
◾বিক্রয় মূল্য : ৳১৩২০
◾পেপার : অফসেট
◾বাধাই : হার্ডকভার
◾Code : AAS-451
ক্যাশ অন ডেলিভারি চার্জ:-
ঢাকার মধ্যে ৭০৳
ঢাকার বাহিরে ১২০৳
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
▪️ইনবক্সে অর্ডার করতে:-
আপনার নাম :
ঠিকানা :
মোবাইল নাম্বার :
কোড নাম্বার/বইয়ের নাম
লিখে মেসেজ করুন।
»»»»»»»»»»»»»»»»»»»»»»«««««««««««««««««««««
▪️অর্ডার করতে, অথবা আপনার মতামত
জানাতে ফোন করুন :
📞 +8801745359716
📞 +8801919104035
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ "Al Araf Shop" এর সাথে থাকার জন্য
আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।