Aster Ray

Aster Ray Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aster Ray, Chittagong Division, Dhaka.

AquaRx shares fish farming content, Sustainable aquaculture ideas, and online and in-field support for local fish farmers, including aquaculture guidance and treatments

12/07/2026

ফেসবুকে ইদানীং প্রচুর পোস্ট দেখছি— "বৃষ্টি হলে শতকে ১০০ গ্রাম চুন দিন।" কিন্তু একজন বিশেষজ্ঞ হিসেবে আপনাকে একটা তিতা সত্য বলি— আপনার পাশের পুকুরে যা কাজ করেছে, আপনার পুকুরে তা বিষও হতে পারে! ⚠️

বৈজ্ঞানিক সমাধানগুলো আজ জেনে নিন:
১. ক্যালসিয়াম কার্বোনেট নাকি ডলোমাইট? (The Mineral Mystery) 🧪
বৃষ্টির পানি এসিডিক। যদি শুধু pH কমে যায়, তবে ক্যালসিয়াম কার্বোনেট বা পাথর চুন ঠিক আছে। কিন্তু মাছের ধাড়ি (পাখনা) যদি কেটে যায় বা চিংড়ির খোলস নরম থাকে, তবে আপনার Magnesium দরকার—যা শুধু ডলোমাইটে পাবেন। না মেপে চুন দেওয়া মানে হলো ভুল অসুখে ভুল ওষুধ খাওয়া।

২. পানিতে গুলে দিবেন নাকি শুকনো ছিঁটাবেন? 💧
বৃষ্টির পর পুকুরের ওপরের স্তরে এসিড জমা হয়। শুকনো চুন সরাসরি তলায় চলে যায়। সঠিক নিয়ম: চুন আগে থেকে বড় পাত্রে ভিজিয়ে রেখে ঠান্ডা করে, সেই ‘চুন গোলা পানি’ সারা পুকুরে ছিটিয়ে দিন। এটি দ্রুত pH ব্যালেন্স করে।

৩. বৃষ্টির সময় খাবার দেওয়া কি নিরাপদ? ❌🍽️
আকাশ মেঘলা মানেই পুকুরে অক্সিজেনের অভাব। এই অবস্থায় খাবার দিলে মাছ তা হজম করতে পারে না। ওই খাবার তলায় পচে বিষাক্ত অ্যামোনিয়া তৈরি করে।

👉 পরামর্শ: বৃষ্টির সময় এবং আকাশ মেঘলা থাকলে খাবার টোটালি বন্ধ রাখুন। মাছ না খেয়ে মরে না, কিন্তু বিষাক্ত গ্যাসে মরে সাফ হয়ে যায়।

৪. মিনারেল কতটুকু দিবেন? ⚖️
আপনার পানির TDS এবং Alkalinity না জেনে মিনারেল দেওয়া মানে টাকা অপচয়। যার পানির রিপোর্ট ৫ পিপিটি, তার ডোজ আর যার ০ পিপিটি, তার ডোজ এক হবে না।
❌ আন্দাজে চুন-লবণ দিয়ে মাছ মারবেন না। আগে পানির রিপোর্ট দেখুন।

📞 পরামর্শের জন্য কল দিন: 01313796619
#মাছচাষ #পানিপরীক্ষা #অ্যামোনিয়া #মাছমড়ক #মৎস্যউদ্যোক্তা

11/07/2026

সকাল সকাল সুবর্ণচর চলে আসলাম, মৎস্য প্রজেক্ট ভিজিট করতে

Address

Chittagong Division
Dhaka

Telephone

01796402827

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aster Ray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aster Ray:

Shortcuts

Share