I Need Books

I Need Books Every Book. One Destination. Your trusted online bookstore in Bangladesh.

❝বাবা মা নিয়ে পরিবারের সাথে মানুষ সন্তান, আর রাস্তায় মানুষ হওয়া সন্তান কি কখনো  এক হতে পারে। না তো তা কখনোই  না। যে আলেম...
21/09/2026

❝বাবা মা নিয়ে পরিবারের সাথে মানুষ সন্তান, আর রাস্তায় মানুষ হওয়া সন্তান কি কখনো এক হতে পারে। না তো তা কখনোই না। যে আলেম আউয়াল সানি থেকে দাওরা পাস করে ইলম হাসিল করে, আর যে জেনারেল লাইন মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু সবে মাত্র দ্বীনের বুঝ পেতে শুরু করেছে, সে কি কখনো এক হতে পারে। সবে মাত্র যে দ্বীনের বুঝ পেল সে তো সেই রাস্তায় মানুষ হওয়া ব্যাক্তির মতোই মনে হলো আমার কাছে। ❞

বইঃ দ্বীনে ফেরার পর হারিয়ে যেয়ো না
লেখকঃ ডা. শামসুল আরেফীন
আবদুল্লাহ আল মাসউদ
আম্মারুল হক
শরীফ আবু হায়াত।

হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তা...
20/09/2026

হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তাকাতে পারি। নতুনভাবে করতে পারি অনেক হিশেব-নিকেষ। সেই হিশেব-নিকেষের ঘটনায়, ‘হায়াতের দিন ফুরোলে’ বইটা আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে, ইনশাআল্লাহ।

সুইটহার্ট কুরআন লেখক : মুহাম্মদ আতিকুল্লাহ হাফিযাহুল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহারপৃষ্ঠা : ৭২০কভার : হার্ড কভার
17/09/2026

সুইটহার্ট কুরআন

লেখক : মুহাম্মদ আতিকুল্লাহ হাফিযাহুল্লাহ
প্রকাশনী : মাকতাবাতুল আযহার
পৃষ্ঠা : ৭২০
কভার : হার্ড কভার

ছোট্ট সোনামণিদের হৃদয়ে বিশ্বনবী (সা.)-এর ভালোবাসার বীজ বুনে দেওয়ার এক অপূর্ব উপহার! ‌‌🌟 ​সন্তানকে তো আমরা অনেক কিছুই উপহ...
13/09/2026

ছোট্ট সোনামণিদের হৃদয়ে বিশ্বনবী (সা.)-এর ভালোবাসার বীজ বুনে দেওয়ার এক অপূর্ব উপহার!

‌‌🌟 ​সন্তানকে তো আমরা অনেক কিছুই উপহার দিই, কিন্তু তার জীবনকে সুন্দর ও আদর্শবান করে গড়ে তুলতে হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনী (সীরাত)-এর চেয়ে বড় কোনো শিক্ষা আর হতে পারে না।
​ছোটদের মেজাজ, পছন্দ এবং বোঝার ক্ষমতা বিবেচনা করে মাওলানা আবু তাহের মেছবাহ (আদীব হুজুর) লিখেছেন অসাধারণ এই গ্রন্থমালা— "শিশু সীরাত সিরিজ" (১-১০ খণ্ড)।

​➤ কেন এই সিরিজটি প্রতিটি শিশুর সংগ্রহে থাকা উচিত?
# শিশুদের উপযোগী অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীল ভাষায় রচিত।
# গল্প পড়ার মতো করে সীরাতের মূল শিক্ষাগুলোকে তুলে ধরা হয়েছে।

“খুতুবাতে মাদরাজ”-বইয়ের কিছু কথা গত শতাব্দীর কথা। ১৯২৫ সাল ৷ মাদরাজে একটি ধারাবাহিক ইসলামী আলোচনাসভার শভারম্ভ হয় ৷ এতে ...
11/09/2026

“খুতুবাতে মাদরাজ”-বইয়ের কিছু কথা গত শতাব্দীর কথা। ১৯২৫ সাল ৷ মাদরাজে একটি ধারাবাহিক ইসলামী আলোচনাসভার শভারম্ভ হয় ৷ এতে অক্টোবর ও নভেম্বর দুই মাসব্যাপী আটটি অধিবেশন হয় । আলোচক ছিলেন সাইয়ােদ সুলাইমান নদভী তিনি সীরাত বিষয়ক লিখিত আটটি ভাষণ প্রদান করেন৷ এগুলোই ইতিহাসে খুতৃবাতে মাদরাজ নামে পরিচিত । এটি ১৯২৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
আল্পামা ইকবাল এবং মার্মাডিঊক পিকথলের মতো বিখ্যাত মনীষীগণও মাদ্রাজের এ আলোচনাসভাকে অলষ্কৃত করেছিলেন ৷ কিন্তু সাইয়ােদ সুলায়মান নদভীর আলোচনা যে সাড়া জাগিয়েছিল তা আর কারও ক্ষেত্রে ঘটে নি । আর তা ঘটবার কথাও নয় কারণ, এর আগে তিনি সীরাতূন নবী, সীরাতে আয়েশা এবং আরদুল কুরআনের মতো অতুলনীয় গবেষণাকর্ম সম্পূর্ণ করেছিলেন যার সারনির্ষাস ছিল খুতৃবাতে মাদরাজ ৷ বলা যায়, বিন্দুতে সিন্ধু এঁটে দিয়েছিলেন তিনি ।
নবীচরিত এবং ইসলামী ধর্মবিশ্বাস সম্পর্কে এত সারগর্ভ রচনা পৃথিবীতে খুব কম আছে ৷ প্রতিটি কথা হৃদয়কে স্পর্শ করে যুক্তিতে প্ৰখর ৷ আবেদনে গভীর বাস্তবতার উজ্জ্বল নবীচরিতের ঐতিহাসিকতা, সর্বজনীনতা, সর্বকালীনতা, পুর্ণাঙ্গতা এবং বাস্তবতা এর মূল প্রতিপাদ্য বিষয় একটি ধর্মতাত্তিক তুলনামূলক পর্যালোচনা যাতে দেখানো হয়েছে যে, উপযুক্ত মানদণ্ডে কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ৰিশ্বজনীন ও চিরন্তন আদর্শ হতে পারেন, আর কেউ নন ।
পাশাপাশি এতে রয়েছে বিভিন্ন ধর্ম ও মতের মৌলিক ভুলের সংশোধন, নানা অভিযোগ মিথ্যাচার ও বিষেদগারের প্রতিষেধক, দ্বিধাগ্রস্ত চিত্তের নিরাময়, সত্যান্বেষী মানুষের সৌভাগ্যের পরশমণি ৷
প্রখ্যাত উর্দু কবি নাঈম সিদ্দীকী সম্পাদিত মাসিক সাইয়্যারা’র একটি জরিপে উর্দু ভাষায় সর্বাধিক আলোচিত গ্রন্থ হিসেবে উঠে আসে থুতুবাতে মাদরাজএর নাম ৷

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খ্যাতনামা চিন্তাবিদ ও সাহিত্যিক ডক্টর রশীদ আহমদ সিদ্দীকী বলেন, ‘আল্লামা নদভীর যে বইটি আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, তা এই খুতুবাতে মাদরাজ’।

আল্লামা মূঈনুদ্দীন নদভী বলেন, ‘কলেবরে ছোট হলেও খুতুবাতে মাদরাজ জ্ঞান, প্রজ্ঞা, দর্শন এবং উপকারিতায় বড় বড় বইকেও ছাড়িয়ে যায় ৷’

সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী বলেন, ‘এটি সীরাত বিষয়ে রচিত অন্যতম শক্তিশালী গ্রন্থ ৷ উন্নত ভাব ও ভাষার চমৎকার সমাহার ৷ ঈমানের স্বাদ পাওয়ার মতো ৷ রাসূলের সত্তার সাথে হৃদয়ের নিবিড় সম্পর্ক গড়ার মতো। আমি মনে করি, পৃথিবীব্যাপী সীরাত বিষয়ক সমগ্র গ্রন্থশালার সারনির্যাস ‘খুতুবাতে মাদরাজ’৷

বই: খুতুবাতে মাদরাজ
লেখক: সাইয়েদ সুলাইমান নদভী রহ.
অনুবাদক: মোঃ শফিকুল ইসলাম
প্রকাশনী: আর-রিহাব পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ২৪৭

06/09/2026

আলহামদুলিল্লাহ, আমাদের উপহার আয়োজনে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম নিচে দেওয়া হলোঃ

Md Mahmudul Hasan
Sadekunn Naharr
দ্বীনের সন্ধানে
Book Review
Mithila Tanzin
Abu Raihan
Md Jobayer Hossen
Meherun Jahan
Sumaiya Mitu
সন্ধ্যা তাঁরা

যারা বিজয়ী হয়েছেন তারা আমাদের ইনবক্সে নক দিবেন।

এছাড়াও যারা বিজয়ী হতে পারেননি কিন্তু অংশগ্রহণ করেছিলেন, তাদের হতাশ হওয়ার প্রয়োজন নেই,
কারণ আগামী একমাস পর্যন্ত আমাদের থেকে বই কিনলে পাচ্ছেন বইয়ের নির্ধারিত ছাড় থেকেও আরও অতিরিক্ত ৫% ছাড়।

পরিশেষে, সবাইকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আমাদের সাথে থাকবেন, সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন ইভেন্ট আনা হবে।

05/09/2026

প্রায় ৩ ঘন্টা বিদ্যুৎ ছিল না। তাই সবধরনের প্রস্তুতি সত্ত্বেও আজকে লটারি করা যায়নি। আমরা খুবই দুঃখিত। আগামীকাল লটারির ভিডিও আসবে ইনশাআল্লাহ।

05/09/2026

আজকে রাতের মধ্যেই ১০ জন বিজয়ী ঘোষণা হবে ইনশাআল্লাহ

03/09/2026

প্রিয় বইপ্রেমী পাঠকবৃন্দ!

I Need Books-এর সিরাতগ্রন্থ উপহার আয়োজনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা! ❤️

আপনাদের অভূতপূর্ব সাড়ায় আমরা সত্যি অভিভূত! আমাদের এই আয়োজনে প্রায় ৬০ জন পাঠক অংশ নিয়েছেন।

⏰ প্রতিযোগিতার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে।

আমরা এখন বিজয়ী নির্বাচনের চূড়ান্ত প্রস্তুত নিচ্ছি। ইনশাআল্লাহ, আগামী ২-১ দিনের মধ্যেই লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে পুরো লটারি পর্বটির ভিডিও আমাদের ফেসবুক পেজে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। 🎥

লটারির ১০ জনের মধ্যে নাম না আসলেও কিন্তু আপনারা সবাই বিজয়ী! 🎁

আবারও মনে করিয়ে দিচ্ছি, অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যই থাকছে I Need Books থেকে যেকোনো অর্ডারে অতিরিক্ত ৫% ডিসকাউন্ট সুবিধা (যা আগামী ১ মাস পর্যন্ত কার্যকর থাকবে)।

আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা! 🌿📚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Need Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share