30/08/2026
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ও ১৯৪৭ সালের দেশবিভাগের মধ্যবর্তী সময়ে পুরনো দিল্লির মুসলমান বাসিন্দাদের সামাজিক অবস্থার প্রকৃত চিত্র জানাবোঝার জন্য ‘টোয়াইলাইট ইন দিল্লি’ একটি উল্লেখযোগ্য উপন্যাস। দিল্লিবাসী অধ্যাপক আহমেদ আলীর এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় দেশবিভাগের সাত বছর আগে ১৯৪০ সালে লন্ডনে। এটি কেবল চমৎকার একটি উপন্যাস নয়; দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ব এক সমৃদ্ধ নগরীর হারিয়ে যাওয়া জীবন ও সংস্কৃতির এক নজিরবিহীন দলিল। ঔপন্যাসিক আহমেদ আলী যেন ওই সময়ের ঘটনাপঞ্জির একজন সার্থক লিপিকার।
দেশবিভাগের সময় আহমেদ আলী চীনের নানকিং-এ ভিজিটিং প্রফেসর হিসেবে অবস্থান করছিলেন। উদ্ভূত পরিস্থিতির প্রে¶িতে তিনি সেখানে আটকা পড়েন। হংকং-এ অবস্থানরত তার বন্ধুরা তাকে একটি বিমানে তুলে করাচিতে পাঠিয়ে দেয়। কিন্তু পাকিস্তানকে তিনি কখনো আপন করে নিতে পারেননি। নিজেকে তিনি হিন্দু ও মুসলিম সংস্কৃতির সমন্বয়ের ফসল দিল্লির ঐতিহ্য ও সভ্যতার অংশীদার মনে করেন। তিনি আর কখনো দিল্লিতে ফিরে যাননি। তার বেদনা এতটাই গভীরে প্রোথিত ছিল যে, একবার ট্রানজিটে তার বিমান দিল্লিতে অবতরণ করলেও অনেকের অনুরোধ সত্ত্বেও তিনি বিমান থেকে নামেননি।
• বই: টোয়াইলাইট ইন দিল্লি
• লেখক: আহমেদ আলী
• প্রকাশনী: ঐতিহ্য
• মুদ্রিত মূল্য: ৪০০ টাকা
✉️ অর্ডার করতে ইনবক্স করুন।
✆ WhatsApp: 01606483802
Calinova - ক্যালিনোভা বুক'স
"প্রতিটি বই, নতুন এক যাত্রা। 🌿📚