Proyojon.প্রয়োজন

Proyojon.প্রয়োজন Welcome to my little world—sharing food, lifestyle, experiences, and heartfelt thoughts.

21/08/2026

কিছু কিছু মানুষকে দেখলে মনে হয়, সোজা পথে চলাটা যেন তাদের স্বভাবের মধ্যেই নেই! 😌
যেকোনো বিষয়েই একটু প্যাঁচ, একটু চালাকি—ব্যস, কাজ শেষ! 😂

চুপ থাকা মানেই অসামাজিক হওয়া নয়।সবচেয়ে বেশি কথা বলা মানুষটাও একদিন চুপ হয়ে যায়—কারণ সে বুঝে যায়, সবার সঙ্গে কথা বল...
19/08/2026

চুপ থাকা মানেই অসামাজিক হওয়া নয়।
সবচেয়ে বেশি কথা বলা মানুষটাও একদিন চুপ হয়ে যায়—কারণ সে বুঝে যায়, সবার সঙ্গে কথা বলা ঠিক নয়, সবাইকে নিজের কথা বলা ঠিক নয়। কিছু নীরবতা অভিমান থেকে নয়, বরং মানুষকে চিনে যাওয়ার পর আসে।

13/08/2026

মাঝে মাঝে চুপ থাকাও এক ধরনের ইবাদত।
সব কথার উত্তর দিতে হয় না, সব কষ্ট প্রকাশ করতেও হয় না। কিছু কথা আল্লাহর কাছে নীরবে সঁপে দেওয়াই সবচেয়ে সুন্দর।
নীরবতায়ও শান্তি আছে, যদি সেই নীরবতা আল্লাহর ওপর ভরসা থেকে আসে। 🤍

জীবনটা আসলেই অনেক সহজ… 🤍জীবনটা আরও সহজ হয়, যখন মনের মধ্যে কারও জন্য কুটিলতা, হিংসা বা বিদ্বেষ থাকে না।আরও সুন্দর হয়, য...
12/08/2026

জীবনটা আসলেই অনেক সহজ… 🤍
জীবনটা আরও সহজ হয়, যখন মনের মধ্যে কারও জন্য কুটিলতা, হিংসা বা বিদ্বেষ থাকে না।
আরও সুন্দর হয়, যখন অন্যের বিপদে মনে মনে আনন্দ না পেয়ে তার জন্য দোয়া করি।
আরও বরকতময় হয়, যখন অন্যের কষ্ট দেখে আল্লাহর কাছে তার জন্য সাহায্য প্রার্থনা করি।
শুধু বাহ্যিকভাবে দাড়ি, টুপি, হিজাব, বোরকা কিংবা পর্দা থাকলেই তো হয় না—আসল সৌন্দর্য হলো অন্তরের পর্দা।
মনের ভেতর যদি অন্যের বিপদে আনন্দ থাকে, অন্যের কষ্টে খুশি হওয়া থাকে, তাহলে বাহ্যিক ধার্মিকতার মূল্য কোথায়?
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, তার ভাইয়ের জন্যও তা পছন্দ করে।”
— সহিহ বুখারি, সহিহ মুসলিম
তাই কারও বিপদে খুশি না হয়ে বলুন—
“আল্লাহ, তার কষ্ট দূর করে দিন, তাকে সাহায্য করুন এবং তাকে উত্তম প্রতিদান দিন।” 🤲
মনে রাখবেন, মানুষ শুধু আপনার বাহ্যিক আচরণ দেখে; কিন্তু আল্লাহ আপনার অন্তরও দেখেন।
আপনি কারও সামনে ভালো থাকার অভিনয় করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে কিছুই গোপন নয়।
আল্লাহর বিচার নিখুঁত।
আজ যে অন্যের কষ্ট দেখে হাসছে, কাল তার নিজের জীবনেও সেই পরীক্ষা আসতে পারে।
তাই কাউকে ছোট নয়, কারও বিপদে আনন্দ নয়, কারও অমঙ্গল কামনা নয়।
পরিষ্কার অন্তর, সুন্দর ব্যবহার আর সবার জন্য দোয়াই হোক আমাদের পরিচয়। 🤍
আল্লাহ আমাদের অন্তরকে হিংসা, অহংকার ও কুটিলতা থেকে পবিত্র করুন। আমিন। 🤲

11/08/2026

অন্যের ছবি, অন্যের ব্যক্তিগত জীবন কিংবা ভালো কোনো মুহূর্ত দেখে সঙ্গে সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার আগে একটু থামুন।
ভালো কিছু দেখলেই নিজের করে দেখানো কোনো যোগ্যতা নয়। কারও ব্যক্তিগত বিষয়কে সম্মান করা, পোস্ট করার আগে অনুমতি নেওয়া—এটাই আসল শিক্ষার পরিচয়।
সবকিছু চোখে পড়লেই নিজের ওয়ালে তুলে দিতে হয় না। কিছু জিনিস দেখেও নিজের কাছে রেখে দিতে হয়।

কিছু মানুষকে দেখবেন সবার সঙ্গে খুব সুন্দরভাবে তাল মিলিয়ে চলে। মনে হবে, কী ভীষণ বুদ্ধিমান আর মানিয়ে চলতে জানে!আসলে তারা অ...
10/08/2026

কিছু মানুষকে দেখবেন সবার সঙ্গে খুব সুন্দরভাবে তাল মিলিয়ে চলে। মনে হবে, কী ভীষণ বুদ্ধিমান আর মানিয়ে চলতে জানে!
আসলে তারা অনেক সময় ভয়ংকর কৌশলী মানুষ। কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে, কার সামনে কী বলতে হবে, আর কার কাছ থেকে কীভাবে নিজের সুবিধা নিতে হবে—এসব তারা খুব ভালোভাবেই জানে।
তারা কারও সঙ্গে পুরোপুরি শত্রুতা করে না, আবার কাউকেও পুরোপুরি আপন করে না। পরিস্থিতি বুঝে মুখ বদলায়, কথা বদলায়, অবস্থান বদলায়।
তাই সবার সঙ্গে তাল মিলিয়ে চলা মানেই ভালো মানুষ বা বুদ্ধিমান মানুষ হওয়া নয়। কখনো কখনো এটা শুধু নিজের স্বার্থ বাঁচিয়ে চলার অসাধারণ কৌশল।

আপনার মাসে লাখ লাখ টাকা আয়।আপনার স্বপ্নের গাড়ি আছে, স্বপ্নের বাড়ি আছে—জীবনে আপনার চাওয়ার মতো অনেক কিছুই আছে।আর সেই অবস্থ...
09/08/2026

আপনার মাসে লাখ লাখ টাকা আয়।
আপনার স্বপ্নের গাড়ি আছে, স্বপ্নের বাড়ি আছে—জীবনে আপনার চাওয়ার মতো অনেক কিছুই আছে।
আর সেই অবস্থান থেকে আপনি হয়তো কাউকে ছোট করে বললেন, নিজের অর্জনের গল্প শোনালেন, এমনভাবে কথা বললেন যেন আপনার সামনে তার কোনো মূল্যই নেই।
কিন্তু আপনি কি জানেন—আপনি যাকে ছোট করলেন, তার কাছে হয়তো এমন কিছু ছিল যা আপনার কাছে ছিল না?
হয়তো তার ফিয়ামানিল্লাহ ছিল।
হয়তো তার নীরবতার পেছনে ছিল আল্লাহর ওপর ভরসা।
হয়তো সে উত্তর দিতে পারত, কিন্তু দেয়নি।
হয়তো সে অপমান সহ্য করে শুধু বলেছিল—
“আল্লাহ সব দেখছেন।”
আপনি তার সম্পদ দেখেননি, তার মনের শক্তি দেখেননি, তার দোয়া দেখেননি।
আর জীবন তো খুবই অদ্ভুত...
হয়তো কাল সকালে আপনার ঘুমই আর ভাঙল না।
স্বপ্নের গাড়ি রয়ে গেল, স্বপ্নের বাড়ি রয়ে গেল—
আপনি চলে গেলেন কয়েক হাত মাটির ছোট্ট ঘরে।
অথবা হয়তো সকালে উঠে দেখলেন, আপনি আর আগের মতো হাঁটতে পারছেন না।
যাদের সামনে নিজের সামর্থ্য দেখিয়ে অন্যকে ছোট করেছিলেন, একদিন হয়তো তাদের কাছেই সাহায্যের প্রয়োজন হলো।
তখন বুঝবেন—
টাকা মানুষকে সামর্থ্য দিতে পারে, কিন্তু বিনয় শেখায় না।
তাই কাউকে ছোট করার আগে একবার ভাবুন—
আপনি তার বর্তমানটা দেখছেন,
কিন্তু তার আগামীটা জানেন না।
আপনি তার নীরবতা দেখছেন,
কিন্তু তার দোয়া জানেন না।
আপনি তার দুর্বলতা দেখছেন,
কিন্তু আল্লাহ তার জন্য কী রেখেছেন, তা জানেন না।
মানুষকে ছোট করে নিজের উচ্চতা প্রমাণ করতে হয় না।
সময়ই একদিন বলে দেয়—কে আসলে কতটা বড় ছিল।
আজ আপনার হাতে ক্ষমতা আছে—বিনয়ী হোন।
আজ আপনার কাছে সম্পদ আছে—অহংকার করবেন না।
কারণ কাল কী হবে, সেই নিশ্চয়তাটুকুও আমাদের কারও হাতে নেই।
শেষ ঠিকানা সবার একই—মাটির ঘর।
সঙ্গে যাবে না গাড়ি, বাড়ি, টাকা কিংবা অহংকার।
সঙ্গে থাকবে শুধু আপনার কর্ম আর মানুষের মনে রেখে যাওয়া আপনার আচরণ।

09/08/2026

আমি অকারণে কারও সঙ্গে তর্ক করি না, কারও কথায় সহজে কানও দিই না। অনেক কিছু দেখেও চুপ থাকি—কারণ আমি জানি, প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয়।
আমি ধৈর্য ধরি, সহ্য করি, সম্মান দিয়ে চলি। কিন্তু কেউ যদি বারবার সীমা অতিক্রম করে এবং আমার নীরবতাকে দুর্বলতা মনে করে, তাহলে একসময় জবাবটা দিতেই হয়।
তখন আমার কথাগুলো বেয়াদবি নয়—
প্রথমটা ছিল আমার ভদ্রতা, আর পরেরটা ছিল আপনার নিজের কাজের উপার্জন।
আমি কারও সঙ্গে খারাপ হতে চাই না।
তবে কেউ যদি আমাকে বাধ্য করে,
তাহলে জবাবটা আমার চরিত্র নয়—তার আচরণের প্রতিফলন।

সবচেয়ে বড় রাজনীতি হয় পরিবারে।কারণ এখানে শত্রু সবসময় বাইরের কেউ হয় না—কখনো কখনো আপন মানুষই সবচেয়ে সুন্দর মুখোশ পরে পাশে থ...
09/08/2026

সবচেয়ে বড় রাজনীতি হয় পরিবারে।
কারণ এখানে শত্রু সবসময় বাইরের কেউ হয় না—কখনো কখনো আপন মানুষই সবচেয়ে সুন্দর মুখোশ পরে পাশে থাকে।
মুখে বলে, “সবাই একসাথে থাকি, সম্পর্কগুলো সুন্দর রাখি।”
অথচ আড়ালে আড়ালে সেই মানুষটাই সম্পর্কের শিকড় কেটে যায়।
উপরে ভালোবাসার পানি ঢেলে গাছটাকে বাঁচানোর অভিনয় করে,
আর নিচে গিয়ে শিকড়টাই কেটে দেয়।
মানুষকে হয়তো কিছুদিন বোঝানো যায়,
কিন্তু আল্লাহকে নয়।
কারণ তিনি শুধু উপরের পানি দেখেন না,
মাটির নিচে কে শিকড় কাটছে—সেটাও দেখেন।
শেষ পর্যন্ত সময়ই বলে দেয়,
কে সত্যিই সম্পর্ক বাঁচাতে চেয়েছিল, আর কে শুধু সম্পর্ক বাঁচানোর অভিনয় করেছিল।

07/08/2026

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
“নিশ্চয়ই জুমার দিন তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি।”
— সুনান আবু দাউদ

Address

2/1 A
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Proyojon.প্রয়োজন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share