29/05/2026
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
ঈদের ছুটির সেন্ট হিসেবে চলছে আমার নিজের কালেকশনের ডিক্যান্ট, ছবিতে যেগুলো দেখা যাচ্ছে।
ভ্যাপোরাইজারের পাশাপাশি আমি আবার অয়েলও এপ্রিশিয়েট করি। তাই এর সাথে আছে দুই টাইপের সেমি-ন্যাচারাল ওউদ এবং কস্তুরি মাস্ক, বৃষ্টি বাদলা ঠান্ডা আবহাওয়া হওয়ায় এগুলোও জমছে বেশ।
কালেকশনে আরো অনেক পারফিউম এবং পুরোপুরি ন্যাচারাল অয়েল যোগ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, যাতে নিজেও উপভোগ করা যায় এবং সুগন্ধিপ্রেমীদেরও সার্ভ করা যায়।
কমেন্টে বলে যান এই ছুটিতে আপনার সবচেয়ে প্রিয় সেন্ট কোনটা, হয়তো অজানা কোনো রত্নের সন্ধান পাবো!