Muslim Business Mindset

Muslim Business Mindset Premium Attar & Luxury Fragrances
Pure • Natural • Long Lasting
All Over Bangladesh Delivery
01791101244

🕌 কেন Muslim Business Mindset  এর সাথে থাকবেন? 🕌আসসালামু আলাইকুম!আপনি কি এমন একটা কমিউনিটি খুঁজছেন যেখানে ব্যবসা শেখানো ...
12/08/2026

🕌 কেন Muslim Business Mindset এর সাথে থাকবেন? 🕌

আসসালামু আলাইকুম!

আপনি কি এমন একটা কমিউনিটি খুঁজছেন যেখানে ব্যবসা শেখানো হবে ইসলামিক মূল্যবোধ বজায় রেখে? যেখানে শুধু টাকা কামানো নয়, বরং হালাল উপার্জন আর বরকতময় জীবন গড়ার পথ দেখানো হবে?

তাহলে আপনি একদম ঠিক জায়গায় আছেন! 👇

✅ ইসলামিক বিজনেস শিক্ষা — রাসূল (সাঃ)-এর ব্যবসায়িক আদর্শ থেকে শুরু করে আধুনিক যুগের কৌশল
✅ সঠিক দিকনির্দেশনা — কোথা থেকে শুরু করবেন, কীভাবে এগোবেন, সব ধাপে ধাপে
✅ একটি শক্তিশালী কমিউনিটি — আপনার মতোই স্বপ্ন দেখা হাজারো ভাইদের সাথে যুক্ত হওয়ার সুযোগ
✅ হালাল উপার্জন, হালাল জীবন — সুদ, প্রতারণা ও অসততা থেকে মুক্ত থেকে সফলতা
✅ দুনিয়া ও আখিরাতে সাফল্য — শুধু এই জীবনের লাভ নয়, পরকালেও সফলতার পথ

আমরা কথা বলব:
📊 বাংলাদেশের পাইকারি বাজার নিয়ে — কোথায় কী পাওয়া যায়, কীভাবে দরদাম করতে হয়
💼 হালাল ব্যবসার নীতি ও কৌশল
🤝 রিয়েল লাইফ সফল উদ্যোক্তাদের গল্প
📚 ইসলামিক ইকোনমিক্স ও ফাইন্যান্সিয়াল ফ্রিডম

আজই পেজটা ফলো করুন এবং নোটিফিকেশন অন রাখুন — যাতে কোনো ভিডিও মিস না হয়!

আপনার ব্যবসায়িক যাত্রা শুরু হোক সঠিক নিয়তে, সঠিক পথে। ইনশাআল্লাহ। 🤲

#হালালব্যবসা #ইসলামিকবিজনেস #বাংলাদেশপাইকারিবাজার #উদ্যোক্তা #হালালইনকাম

‎জানতেন কি? অনলাইনে রিভিউ দেখে আতর কেনা আসলে বোকামী! আতর এমন একটা জিনিস যা সবার পছন্দ এক হয় না।‎বছরের পর বছর আতর নিয়ে ...
11/07/2026

‎জানতেন কি? অনলাইনে রিভিউ দেখে আতর কেনা আসলে বোকামী! আতর এমন একটা জিনিস যা সবার পছন্দ এক হয় না।
‎বছরের পর বছর আতর নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি:
‎একই গন্ধ একজনের কাছে বেহেশতের সুবাস, আরেকজনের মাথা ধরে যায়। কারো স্কিনে সারাদিন টেকে, কারো দুই ঘণ্টায় হাওয়া। একজন পাগল হয়ে যায়, আরেকজন সেই গন্ধ পেলেই ছ্যাত করে সরে যায়।
‎তাহলে রিভিউ মিথ্যা?
‎না। তার জন্য সত্যি। কিন্তু সে আপনি না।
‎
‎একটু ভাবুন।
‎আপনার ত্বক কি তেলতেলে? তাহলে আতর আপনার গায়ে বেশিক্ষণ থাকবে, ছড়াবেও বেশি। কিন্তু কড়া oud বা heavy আতর দিলে একটু বেশি লাগতে পারে। আপনার জন্য দরকার breathable, হালকা base এর আতর।
‎
‎আর ত্বক যদি শুষ্ক হয়?
‎তাহলে একই আতর যেটা অন্যের Oily Skin এ ৮ ঘণ্টা থাকে, আপনার গায়ে ৩ ঘণ্টায় শেষ। তখন মনে হয় আতর নকল বা কাজ করছে না। আসলে ত্বক আতর টেনে নিচ্ছে। অনেকে আতর বা পারফিউম ব্যবহারের আগে এই কৌশলটি ব্যবহার করেন, কারণ এতে অনেক ক্ষেত্রে ঘ্রাণ কিছুটা বেশি সময় টিকে থাকতে পারে। অনেকেই এই বিষয়টি জানেন না।
‎
‎এখন আসুন পরিবেশের কথায়।
‎আপনি কি সারাদিন অফিসে থাকেন যেখানে AC চলে আর চারপাশে modern সুগন্ধি? তাহলে হালকা আতর নিজেই টের পাবেন না, কিন্তু আপনার কাছে সার্ভিস নিতে আসা ক্লায়েন্ট ঠিকই পাচ্ছে। এইটার নাম Olfactory Fatigue। আপনার নাক অভ্যস্ত হয়ে গেছে, তাই ধরতে পারছে না।
‎
‎আর গন্ধের পছন্দ?
‎কেউ ভালোবাসে মিষ্টি warm আরাবিয়ান আবহ। কেউ চায় মসজিদের সেই পরিচিত পবিত্র গন্ধ। কেউ খোঁজে ঝরঝরে modern fresh যেটা অফিসে পরা যায়। কেউ চায় রাতে পরার জন্য গভীর woody কিছু।একই মানুষের জন্য সব আতর না। আপনার জন্য একটাই পারফেক্ট আতর আছে, শুধু খুঁজে পেতে হবে।
‎তাই অন্যের রিভিউ দেখে কিনলে আসলে তার শরীরের জন্য পারফেক্ট আতরটা কিনছেন। নিজের জন্য না।
‎
‎এই কারণেই আমরা একটু অন্যভাবে কাজ করি। কখনো বলি না এটাই পারফেক্ট, এটাই সেরা। আমরা কাজ করি Try Before Trust Policy -তে।
‎
আমরা ‎আগে কিছু কথা বলি আপনার সাথে, জানতে চাই আপনার চাওয়াটা কি- এইটুকু আলাপেই বুঝতে পারি আপনার জন্য কি ধরনের সুগন্ধি আদর্শ হতে পারে।আপনার জন্য কোনগুলো কাজ করতে পারে।
‎তারপর সেগুলোর 3 মি.লি. স্যাম্পল নিন। নিজের মত করে ব্যবহার করুন সিদ্ধান্ত নিন।

এইতো...হলো কিনা বড় একটা সমস্যার ছোট সমাধান?
‎
‎ভুল আতরের পেছনে একটা টাকাও যাবে না।
‎
‎আপনার পরিচিত কোনো আতরপ্রেমী থাকলে তার সাথে পোস্টটি শেয়ার করুন বা তাকে মেনশন করুন। চাইলে পোস্টটি সেভ করে রাখুন। ভবিষ্যতে কাজে লাগতে পারে।
‎
‎
‎কমেন্টে শুধু এই ৩টি তথ্য লিখুন
‎▪️Oily নাকি Dry Skin?
‎▪️সারাদিন কোথায় থাকেন? (অফিস/বাইরে/বাসা)
‎▪️ কী ধরনের ঘ্রাণ ভালো লাগে? (Fresh / Sweet / Oud / Musk)
‎
‎আপনার কমেন্ট দেখে আমরা ব্যক্তিগতভাবে ৩–৫টি আতর সাজেস্ট করব, যেগুলো আপনার জন্য সবচেয়ে মানানসই হতে পারে।তারপর চাইলে ১ মি.লি. স্যাম্পল নিয়ে নিজে যাচাই করুন।
‎কারণ আপনার আতর আপনাকেই খুঁজে নিতে হবে। আমরা শুধু পথটা দেখিয়ে দিতে পারি।


08/07/2026

তুমি আমাকে নবীজির গল্প শুনাও,,

Address

JIGATILA BOW BAZAR
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Business Mindset posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share