BiddaBikash

BiddaBikash ঘরে বসে প্রয়োজনীয় বই কিনুন বিদ্যাবিকাশ থেকে।
বই হাতে পেয়ে মূল্য পরিশোধের ব্যবস্থা আছে।
(1)

🌍পৃথিবী বদলে দেয়া ১০০টি বইবিশ্বের ৩৫টি দেশের লেখক, বইপ্রেমীদের মধ্যে 'বিবিসি কালচার' থেকে একটি জরিপ চালানো হয়, যেখানে জা...
30/09/2024

🌍পৃথিবী বদলে দেয়া ১০০টি বই

বিশ্বের ৩৫টি দেশের লেখক, বইপ্রেমীদের মধ্যে 'বিবিসি কালচার' থেকে একটি জরিপ চালানো হয়, যেখানে জানতে চাওয়া হয়েছিলো, কোন বইগুলো প্রজন্ম থেকে প্রজন্ম, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ছড়িয়ে পড়েছে, সমাজ বদলে দিয়েছে।

🌍১০৮ জন লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, অনুবাদকরা ৫টি করে বই নির্ধারন করেন, যেগুলো পৃথিবী বদলে দিয়েছে। বিশ্বের ৩৩ ভাষার বই রয়েছে এর মধ্যে, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে উগান্ডা থেকে পাকিস্তানি, কলম্বিয়া থেকে চায়নার মানুষ রয়েছে, যার মধ্যে মাত্র ৫১ শতাংশ মানুষের মাতৃভাষা ইংরেজি।

🌍এই নির্বাচনকারীদের মধ্যে ৬০ ভাগ নারী ও ৪০ ভাগ পুরুষ ছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার, ফ্রাঞ্জ কাফকা, ভার্জিনিয়া উলফ এই লেখকদের ৩ টি করে বই স্থান পেয়েছে এই তালিকায়।
চলুন দেখে নেয়া যাক কোন বইগুলো পৃথিবী বদলে দিয়েছেঃ

🌍 দ্য ওডিসি (হোমার, খ্রিস্টপূর্ব ৮ম শতক)

🌍 আঙ্কল টম'স কেবিন (হ্যারিয়েট বিচার স্টো, ১৮৫২)

🌍 ফ্রাঙ্কেনস্টাইন (মেরি শেলি, ১৮১৮)

🌍 নাইটিন এইটি-ফোর (জর্জ অরওয়েল, ১৯৪৯)

🌍 থিংস ফল অ্যাপার্ট (চিনুয়া আচেবে, ১৯৫৮)

🌍 ওয়ান থাউজ্যান্ড অ্যান্ড ওয়ান নাইটস (বিভিন্ন লেখক)

🌍 ডন কিহোতে (মিগুয়েল দে সারভান্তেস, ১৬০৫–১৬১৫)

🌍 হ্যামলেট (উইলিয়াম শেক্সপিয়ার, ১৬০৩)

🌍 ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড (গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ১৯৬৭)

🌍 দ্য ইলিয়াড (হোমার, খ্রিস্টপূর্ব ৮ম শতক)

🌍বিলভড (টনি মরিসন, ১৯৮৭)

🌍 দ্য ডিভাইন কমেডি (দান্তে আলিগিয়ারি, ১৩০৮–১৩২০)

🌍 রোমিও অ্যান্ড জুলিয়েট (উইলিয়াম শেক্সপিয়ার, ১৫৯৭)

🌍 দ্য এপিক অফ গিলগামেশ (লেখক অজানা)

🌍 হ্যারি পটার সিরিজ (জে কে রাওলিং, ১৯৯৭–২০০৭)

🌍 দ্য হ্যান্ডমেইড'স টেল (মার্গারেট অ্যাটউড, ১৯৮৫)

🌍 ইউলিসিস (জেমস জয়েস, ১৯২২)

🌍অ্যানিমেল ফার্ম (জর্জ অরওয়েল, ১৯৪৫)

🌍 জেন আয়ার (শার্লট ব্রন্টি, ১৮৪৭)

🌍 ম্যাডাম বোভারি (গুস্তাভ ফ্লবেয়ার, ১৮৫৬)

🌍রোমান্স অব দ্য থ্রি কিংডমস (লুয়ো গুয়ানঝং, ১৩২১–১৩২৩)

🌍 জার্নি টু দ্য ওয়েস্ট (উ চেং'এন, আনুমানিক ১৫৯২)

🌍ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট (ফিয়দোর দস্তয়েভস্কি, ১৮৬৬)

🌍প্রাইড অ্যান্ড প্রেজুডিস (জেন অস্টেন, ১৮১৩)

🌍 ওয়াটার মার্জিন (শি নাই'আন, ১৫৮৯)

🌍ওয়ার অ্যান্ড পিস (লিও টলস্টয়, ১৮৬৫–১৮৬৭)

🌍 টু কিল আ মকিংবার্ড (হার্পার লি, ১৯৬০)

🌍ওয়াইড সারগাসো সি (জিন রাইস, ১৯৬৬)

🌍 ঈশপ'স ফেবলস (ঈশপ)

🌍 ক্যান্ডিড (ভলতেয়ার, ১৭৫৯)

🌍 মেডিয়া (ইউরিপিডিস, খ্রিস্টপূর্ব ৪৩১)

🌍 মহাভারত (বেদব্যাস, খ্রিস্টপূর্ব ৪র্থ শতক)

🌍 কিং লিয়ার (উইলিয়াম শেক্সপিয়ার, ১৬০৮)

🌍 দ্য টেল অফ গেনজি (মুরাসাকি শিকিবু, ১০২১-এর পূর্বে)

🌍দ্য সরোস অফ ইয়ং ওয়ের্থার (জোহান উলফগ্যাং ভন গোথে, ১৭৭৪)

🌍 দ্য ট্রায়াল (ফ্রাঞ্জ কাফকা, ১৯২৫)

🌍রিমেমব্রেন্স অফ থিংস পাস্ট (মার্সেল প্রুস্ট, ১৯১৩–১৯২৭)

🌍 উইদারিং হাইটস (এমিলি ব্রন্টি, ১৮৪৭)

🌍 ইনভিজিবল ম্যান (রালফ এলিসন, ১৯৫২)

🌍 মবি-ডিক (হারম্যান মেলভিল, ১৮৫১)

🌍 দেয়ার আইজেস ওয়্যার ওয়াচিং গড (জোরা নীল হার্স্টন, ১৯৩৭)

🌍 টু দ্য লাইটহাউস (ভার্জিনিয়া উলফ, ১৯২৭)

🌍. দ্য ট্রু স্টোরি অব আহ কিউ (লু সুন, ১৯২১–১৯২২)

🌍 অ্যালিস'স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড (লুইস ক্যারল, ১৮৬৫)

🌍 আন্না ক্যারেনিনা (লিও টলস্টয়, ১৮৭৩–১৮৭৭)

🌍 হার্ট অব ডার্কনেস (জোসেফ কনরাড, ১৮৯৯)

🌍. মাঙ্কি গ্রিপ (হেলেন গার্নার, ১৯৭৭)

🌍. মিসেস ড্যালোয়ে (ভার্জিনিয়া উলফ, ১৯২৫)

🌍 ইডিপাস দ্য কিং (সফোক্লিস, খ্রিস্টপূর্ব ৪২৯)

🌍 দ্য মেটামরফোসিস (ফ্রাঞ্জ কাফকা, ১৯১৫)

🌍 দ্য ওরেস্টেইয়া (এস্কাইলাস, খ্রিস্টপূর্ব ৫ম শতক)

🌍 সিন্ডারেলা (লেখক অজানা, তারিখ অজানা)

🌍 হাউল (অ্যালেন গিন্সবার্গ, ১৯৫৬)

🌍লে মিজারেবল (ভিক্টর হুগো, ১৮৬২)

🌍মিডলমার্চ (জর্জ এলিয়ট, ১৮৭১-১৮৭২)

🌍 পেদ্রো পারামো (হুয়ান রুলফো, ১৯৫৫)

🌍 দ্য বাটারফ্লাই লাভারস (লোককাহিনী)

🌍 দ্য ক্যানটারবরি টেলস (জিওফ্রে চসার, ১৩৮৭)

🌍 পঞ্চতন্ত্র (বিষ্ণু শর্মা, আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০)

🌍দ্য পোস্টহিউমাস মেমোয়ার্স অফ ব্রাস কিউবাস (হোয়াকিম মারিয়া মাচাদো দে আসিস, ১৮৮১)

🌍 দ্য প্রাইম অব মিস জিন ব্রডি (মুরিয়েল স্পার্ক, ১৯৬১)

🌍 দ্য র‍্যাগেড-ট্রাউজারড ফিলানথ্রপিস্টস (রবার্ট ট্রেসেল, ১৯১৪)

🌍 সং অফ লাউইনো (ওকোট পি'বিটেক, ১৯৬৬)

🌍 দ্য গোল্ডেন নোটবুক (ডোরিস লেসিং, ১৯৬২)

🌍 মিডনাইট'স চিলড্রেন (সালমান রুশদি, ১৯৮১)

🌍 নার্ভাস কন্ডিশনস (টসিতসি ডাংগারেমবগা, ১৯৮৮)

🌍 দ্য লিটল প্রিন্স (অঁতোয়া দ্য সেন্ট-একজুপেরি, ১৯৪৩)

🌍 দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা (মিখাইল বুলগাকভ, ১৯৬৭)

🌍 রামায়ন (বাল্মিকি, খ্রিস্টপূর্ব ১১শ শতক)

🌍 অ্যান্টিগোন (সফোক্লিস)

🌍ড্রাকুলা (ব্রাম স্টোকার, ১৮৯৭)

🌍 দ্য লেফট হ্যান্ড অফ ডার্কনেস (উরসুলা কে. লে গুয়িন, ১৯৬৯)

🌍আ ক্রিসমাস ক্যারল (চার্লস ডিকেন্স, ১৮৪৩)

🌍 আমেরিকা (রাউল ওতেরো রাইখ, ১৯৮০)

🌍বিফোর দ্য ল (ফ্রাঞ্জ কাফকা, ১৯১৫)

🌍চিলড্রেন অফ গেবেলাওয়ি (নাগিব মাহফুজ, ১৯৬৭)

🌍 ইল কানজনিয়েরে (পেত্রার্ক, ১৩৭৪)

🌍কেবরা নাগাস্ট (বিভিন্ন লেখক, ১৩২২)

🌍লিটল ওমেন (লুইসা মে অ্যালকট, ১৮৬৮–১৮৬৯)

🌍 মেটামরফোসেস (ওভিড, ৮)

🌍 ওমেরোস (ডেরেক ওয়ালকট, ১৯৯০)

🌍ওয়ান ডে ইন দ্য লাইফ অফ ইভান ডেনিসোভিচ (আলেক্সান্ডার সলঝেনিৎসিন, ১৯৬২)

🌍 অরল্যান্ডো (ভার্জিনিয়া উলফ, ১৯২৮)

🌍রেইনবো সার্পেন্ট (অস্ট্রেলীয় গল্প)

🌍 রেভল্যুশনারি রোড (রিচার্ড ইয়েটস, ১৯৬১)

🌍রবিনসন ক্রুসো (ড্যানিয়েল ডিফো, ১৭১৯)

🌍 সং অফ মাইসেলফ (ওয়াল্ট হুইটম্যান, ১৮৫৫)

🌍 দ্য অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন (মার্ক টোয়েন, ১৮৮৪)

🌍 দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সয়ার (মার্ক টোয়েন, ১৮৭৬)

🌍 দ্য আলেফ (হোর্হে লুইস বোর্হেস, ১৯৪৫)

🌍দ্য ইলোকোয়েন্ট পিয়াজেন্ট (প্রাচীন মিশরীয় লোকগল্প)

🌍 দ্য এম্পেরর'স নিউ ক্লোদস (হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, ১৮৩৭)

🌍 দ্য জঙ্গল (আপটন সিনক্লেয়ার, ১৯০৬)

🌍 দ্য খামরিয়াত (আবু নুওয়াস)

🌍দ্য রাডেটজকি মার্চ (জোসেফ রথ, ১৯৩২)

🌍 দ্য রেভেন (এডগার অ্যালান পো, ১৮৪৫)

🌍দ্য স্যাটানিক ভার্সেস (সালমান রুশদি, ১৯৮৮)

৯৮. দ্য সিক্রেট হিস্টরি (ডোনা টার্ট, ১৯৯২)

🌍 দ্য স্নোই ডে (এজরা জ্যাক কেটস, ১৯৬২)

🌍 টোবা টেক সিং (সাদাত হাসান মান্টো, ১৯৫৫)

29/09/2024

বই পড়ার ফাঁকে বিরতি নিলে
বইয়ের পাতা ভাজ করে রাখেন, নাকি বুকমার্ক ব্যবহার করেন।

📌যে বইয়ের ১% লভ্যাংশ যাবে মা*জলুমদের দেশে।📌⚠️নারীদের গণধ*র্ষণ থেকে শুরু করে আগুনে পু*ড়িয়ে মা*রা, ক্রুশে পেরেক ঠু*কে মা...
28/09/2024

📌যে বইয়ের ১% লভ্যাংশ যাবে মা*জলুমদের দেশে।📌

⚠️নারীদের গণধ*র্ষণ থেকে শুরু করে আগুনে পু*ড়িয়ে মা*রা, ক্রুশে পেরেক ঠু*কে মা*রা, ভারী পাথর দিয়ে শরীরের অ*ঙ্গ থেঁ*তলে দেয়া, জ্যান্ত মানুষকে ক*রাত দিয়ে চি*রে ফেলা, শরীর থেকে জী*বন্ত মানুষের চাম*ড়া ছি*লে নেয়া, গর*ম পানি ও তেল ঢেলে শরীর ঝ*লসে দেয়া, সাঁড়াশি দিয়ে দাঁ*ত উপ*ড়ানো কিংবা মাথার চুল ও মুখের দাড়ি ছি*ড়ে নেয়া, প্রকাশ্যে যৌ*নাঙ্গ ক*র্তন, নারীদের গোপ*নাঙ্গে মোটা কাঠের গজাল ঢুকিয়ে হ*ত্যা করা, মা-বাবার সামনে শিশুদের পু*ড়িয়ে মা*রার মত যত কু*কর্ম শুরু করেছিল ইহু*দি খ্রি*স্টানরা, তা কিভাবে এত সহজেই ভুলে গেলাম আমরা!⚠️

📌📌যারা বলে -মুস*লিমরা ভালোই আছে, যারা বলে মুস*লিমদের যু*দ্ধের প্রয়োজন নেই' তাদের জন্যই মূলত এই বইটি।📌📌

➡️- এসকল ভ*য়া*বহ তথ্য জানতে পড়ুন “মুস*লিম হ*ত্যার সংখ্যা কত” বইটি।

🚫ফিক্সড প্রাইসঃ ২৫০ টাকা মাত্র।
🚫পেজের সংখ্যাঃ ২০৮টি।
🚫প্রকাশনাঃ হিস্টোরিয়ান পাবলিকেশন্স।
🚫লেখকঃ হিস্টোরিয়ান মজনু।

27/09/2024

#কলাম
এই ইলিশ কারা কিনছে
মনোজ দে

ইলিশ নিয়ে সরগরম ফেসবুকপাড়া। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি, পাল্টাযুক্তি চলছে। গত কয়েক দিনে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে কখনো পপুলিস্ট রাজনীতির, আবার কখনো কূটনীতির সফট হাতিয়ার হতে দেখলাম। কিন্তু ভরা মৌসুমেও বাংলাদেশে ইলিশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ১ কেজি সাইজের একটা ইলিশের দাম ঢাকার বাজারে ১ হাজার ৯০০ টাকা পর্যন্ত পৌঁছে গেছে। জাটকার চেয়ে একটু বড় সাইজের ইলিশের দাম ৭০০–৮০০ টাকার নিচে নয়।

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা প্রথমে বলেছিলেন, বাংলাদেশের মানুষের পাতে না দিয়ে ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে এবারে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়।

এ খবর শুনেই এক ধাপে ইলিশের দাম কেজিতে ৪০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। অথচ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে, তা মোট উৎপাদনের মাত্র শূন্য দশমিক ২৯ শতাংশ। ফলে ভারতে রপ্তানির অনুমোদন দেওয়ায় ইলিশের দাম বাড়ার কোনো যুক্তিই ধোপে টেকে না।ইলিশের দাম এমন অস্বাভাবিক হওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের যুক্তি, এবারে ইলিশ মাছ মিলছে না। সমকাল–এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঢাকার পাইকারি বাজারে ইলিশের সরবরাহে এবার তেমন কোনো ঘাটতি নেই। তাহলে ইলিশের দাম এবার এমন ধরাছোঁয়ার বাইরে চলে গেল কেন? উত্তরটা সিন্ডিকেট। সাগরে ইলিশ ধরতে যাওয়ার আগে থেকেই শুরু হয় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে জেলেরা না পায় ইলিশের দাম, আবার ক্রেতাদের কিনতে হয় অনেক বেশি দামে।

মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে জেলেদের সাগরে ইলিশ ধরতে যেতে হয়। এই দাদনদাতাদের মাধ্যমেই জেলেদের মাছ বিক্রির বাধ্যবাধকতা থাকে। এতে কমিশন এজেন্ট হিসেবে তাঁরা ১০ শতাংশ অর্থ পান। এরপর তিন থেকে পাঁচবার হাতবদল হয়ে ইলিশ ক্রেতার হাতে পৌঁছায়। ফলে এক কেজি সাইজের যে ইলিশ উৎসে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা, সেই ইলিশই ক্রেতাকে কিনতে হয় ১ হাজার ৯০০ টাকায়। আগের সরকারগুলোর অংশ হয়ে উঠেছিল বাজার–সিন্ডিকেট। বর্তমান সরকার এখনো সিন্ডিকেট ভাঙার দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে পারেনি।

বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত শিল্প তৈরি পোশাকশিল্প। প্রায় ৫০ বছর বয়সী এ শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা। আর প্রায় ২০০ বছরের পুরোনো চা–খাতের শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা। জিডিপিতে অবদান কমে যাওয়া কৃষি ছোট্ট ভূখণ্ডের সাড়ে ১৭ কোটি মানুষের খাবারের বেশির ভাগ জোগান দিলেও তাঁরা দিন আনি দিন খাইয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি। সরকারি চাকরিজীবীদের কথা যদি চিন্তা করি, তাহলে বৈধ আয় করে সংসার চালাতে হয়—এমন কারও পক্ষেই ইলিশ কেনা সম্ভব নয়। তাহলে এত দামি ইলিশ কারা কিনছে? এই যে ইলিশের বাজার চড়তে চড়তে এমন সপ্ত আসমানে গিয়ে ঠেকেছে যে বাজার থেকে কারা ইলিশ কিনছে, সেটা এখন শতকোটি টাকার প্রশ্ন।

রাষ্ট্র বলি আর রাজনৈতিক অর্থনীতি বলি, সেখানে যে জঞ্জাল জমা হয়েছে, সেটাকে শুধু শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের জঞ্জাল বলাটা আধা সত্য হবে। সত্যটা হলো, এটা ৫৩ বছরের জঞ্জাল। আর সেই জঞ্জালের মূল কাঠামোটা দাঁড়িয়ে আছে ব্রিটিশদের ১৯০ ও পাকিস্তানের ২৩ বছরের ঔপনিবেশিক কাঠামোর ওপর। বাংলাদেশের সমাজ যে গণতান্ত্রিক ও বৈষম্যহীন হয়ে উঠতে পারেনি তার বড় কারণ, এখানে সরকার ও নাগরিকের সম্পর্ক এখন পর্যন্ত ঔপনিবেশিক ধরনের শাসক ও শোষিতের আর প্রভু-ভৃত্যের সম্পর্ক।

এই ক্ষমতাকাঠামোয় সমাজ, রাজনীতি ও অর্থনীতি এলিটদের বা নব্য জমিদারদের তৈরি করে, যাঁরা রাষ্ট্র ও সরকারের সব ক্ষমতা কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলেন। সেই অর্থ অনায়াসে পাচার করে দিয়ে তাঁরা পৌত্র–পুত্রাদিক্রমে প্রথম বিশ্বের নাগরিক বনে যান।

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হাসিনার আমলের স্বৈরতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসনের ফলে অর্থনীতিতে যে অলিগার্কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার সুবিধাভোগী ছিল সমাজের ওপরতলার কয়েক শতাংশ মানুষ। সীমাহীন দুর্নীতি আর অবাধ লুটপাটের এই রাজনৈতিক অর্থনীতিতে ট্রিকল ডাউন বা চুইয়ে পড়া পদ্ধতিতে আরও কয়েক শতাংশ মানুষ সুফলভোগী হলেও সমাজের বেশির ভাগ মানুষের আয় বাড়েনি। ফলে সমাজে বৈষম্য এতটাই বেড়েছে যে বাংলাদেশ চরম বৈষম্যের একটা দেশের দিকে পা বাড়ানোর একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে।

শেখ হাসিনার আমলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অলিগার্করা কত সম্পদের মালিক হয়েছিলেন, তার একটা নজির সম্প্রতি আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ) শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৮২৪ কোটি টাকার বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তাঁর সম্পদ রয়েছে।

আল–জাজিরার কাছে তিনি অবলীলায় তাঁর বিলাসী জীবনের গল্প বলে গেছেন। নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘এটা টেইলর-মেডের জুতা। আমি হেরডসেও কাস্টম মেড জুতা অর্ডার দিয়েছি। এটি তৈরি হতে চার মাস সময় লাগে। আমি কিনেছি প্রতিটি তিন হাজার পাউন্ডের বেশি দিয়ে। এগুলো উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম ছয় হাজার পাউন্ড। আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম তিন হাজার পাউন্ড।’

শুধু সাইফুজ্জামান চৌধুরী নন, এ তালিকায় শেখ হাসিনা সরকারের রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামরিক-পুলিশ-বেসামরিক আমলাতন্ত্রের শত শত নাম যুক্ত হবে। বাংলাদেশের সমাজের ওপরের তলার মানুষের ক্রয়ক্ষমতা আর সমাজের অন্য তলাগুলোর মানুষের ক্রয়ক্ষমতার সামর্থ্যের মধ্যে ব্যবধানটা এখন আসমান-জমিনের। কয়েক শতাংশের মধ্যে কেনার সামর্থ্যটা এতটাই বেড়ে গেছে যে তাঁরা বাজারকে বেসামাল করে ফেলছেন। ফলে ইলিশ এখন বাংলাদেশের অতি বিলাসী মাছ। একইভাবে যদি আমরা প্রাণিজ প্রোটিনের উৎস গরু কিংবা খাসির মাংসের কথা চিন্তা করি, সেটাও এখন কয়েক শতাংশ মানুষের খাদ্যপণ্য।

● মনোজ দে প্রথম আলোর সম্পাদকীয় সহকারী

এই দুনিয়া একটা আয়নার মতো। আপনি রাগ করলে দুনিয়াও আপনার ওপর রাগ করবে, আর আপনি হাসিখুশি থাকলে দুনিয়াও হাসি খুশি থাকবে। ...
21/09/2024

এই দুনিয়া একটা আয়নার মতো। আপনি রাগ করলে দুনিয়াও আপনার ওপর রাগ করবে, আর আপনি হাসিখুশি থাকলে দুনিয়াও হাসি খুশি থাকবে। সুতরাং, আপনি-ই ঠিক করুন, আপনি খুশি থাকবেন,আনন্দে থাকবেন, না অখুশি থাকবেন।

21/09/2024

সময়ের সেরা অফার চলছে---
১. আমার ফাঁ//সি চাই
# হার্ডকভার ২৮০/- কালারিং (অরিজিনাল বই) -পৃষ্ঠা ২৯৬
# হার্ডকভার ১৮০/- পেপারব্যাক ১৩০/- (সাদাকালো ছবি) -পৃষ্ঠা ২৪৪
২. স্বাধীনতা উত্তর বাংলাদেশ (পৃষ্ঠা ৪৯২)
# হার্ডকভার ৩৫০/- পেপারব্যাক ২৫০/-
৩. আমি মেজর ডালিম বলছি (পৃষ্ঠা ৪০০)
# হার্ডকভার ২৩০/- পেপারব্যাক ১৮০/-
৪. যা দেখেছি, যা শুনেছি, যা বলেছি (পৃষ্ঠা ৪৮২)
# হার্ডকভার ২৮০/-
৫. ইতিহাসের কাঠগড়ায় আওয়ামীলীগ (পৃষ্ঠা ১৯৪)
# হার্ডকভার ২৩০/-
৬. অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা
# হার্ডকভার ১৮০/-
৭. অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী (পৃষ্ঠা ১৯২)
# হার্ডকভার ২০০/-
৮. মুক্তির পথ (পৃষ্ঠা ৯৬)
# পেপারব্যাক ১০০/-
৯. কিছু কথা কিছু ব্যথা
# পেপারব্যাক ৮০/-
১০. ডেড রেকনিং - ১৯৭১ এর বাংলাদেশের যুদ্ধের স্মৃতি (পৃষ্ঠা ২৫৮)
# হার্ডকভার ২২০/-
১১. নেতা ও পিতা (পৃষ্ঠা ৩৫২)
# পেপারব্যাক ৩২০/-
১২. তিনটি সেনা অভ্যুত্থান (পৃষ্ঠা ৩৫৬)
# হার্ডকভার ৩৫০/-
১৩. বাংলাদেশ : রক্তের ঋণ (পৃষ্ঠা ২৪০)
# হার্ডকভার ২১০/-
১৪. দ্যা রেইপ অব বাংলাদেশ (পৃষ্ঠা ১৪০)
# হার্ডকভার ১৭০/-
১৫. আয়না ঘর (আত্মগোপনের সত্য কথন) (পৃষ্ঠা ৮০)
# হার্ডকভার ১০০/-
👉 অফারটি সীমিত সময়ের জন্য‼️
👉 সারাদেশে ক্যাশঅন ডেলিভারি সুবিধা।
👉 ডেলিভারি চার্জ প্রযোজ্য।
👉 পছন্দকৃত বা আলাদা আলাদা যে কোন বই সংগ্রহ করতে পারবেন।
অথবা ভিজিট করুন : https://biddabikash.com/
অথবা কল করুন : +8801911905460

প্রথমে প্রকাশনীর নতুন বই সমূহ-----
19/09/2024

প্রথমে প্রকাশনীর নতুন বই সমূহ-----

16/09/2024

আপনাদের পছন্দকৃত যে কোন বই অর্ডার করতে যোগাযোগ করুন ---

বাংলা জুড়ে বিদ্যাবিকাশ ----
15/09/2024

বাংলা জুড়ে বিদ্যাবিকাশ ----

15/09/2024

Address

38 Bangla Bazar
Dhaka
3822

Alerts

Be the first to know and let us send you an email when BiddaBikash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BiddaBikash:

Share

Category