19/08/2024
মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নাই। শহীদদের কোন তালিকা নাই। নাই আরও অনেক কিছু। বৃটিশ শোসক গোষ্ঠীর আইনের আদলে বানানো সংবিধান। যেইই ক্ষমতায় আসে, হাতে পায় শোসনের সারগ্রন্থ।দিনের পর দিন শোসন হবে। উন্নতি হবে না। স্বাধীনতার পর সবগুলা মূলধারার রাজনৈতিক দলের দ্বারা গঠিত সরকারের শোসন করা ছাড়া তেমন কোন সাফল্য নাই। উন্নত বিশ্বের ভোগ্য পন্য আমদানি করে উপভোগ করাটাকে উন্নয়ন বলাটা আসলে নিজেকে সান্তনা দেয়া। রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাঠিতে এগুলো কখনই অন্তর্ভুক্ত নয়। সকল জনসাধারণের জন্য গুনগত মানের খাবারের নিশ্চয়তা, উন্নত চিকিৎসা সেবা ও শিক্ষার ব্যবস্থা, দক্ষ জনশক্তি গড়ার ব্যবস্থা, উপযুক্ত কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা। এই সব মৌলিক ও সামাজিক চাহিদা আপামর জনসাধারণের জন্য উপলব্ধ করাটাই হবে বাংলাদেশের জন্য অন্যতম উন্নয়ন। এতে করে মানুষের জীবনের মানের উন্নতি ঘটবে। বাংলাদেশের মানুষ ভালো থাকবে।