27/11/2022
১. টেলস ফ্রম দ্য ক্যাফে
তোশিকাযু কাওয়াগুচি
অনুবাদ: সালমান হক
প্রকাশনী: আফসার ব্রাদার্স
পৃষ্ঠা: ১৭৬ (রয়্যাল সাইজ)
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা
বিক্রয়মূল্য : ৩৫০ টাকা
সারসংক্ষেপ:
যদি অতীতে ফিরে যাওয়া সম্ভব হতো, তবে জীবনের কোন্ বিষয়টা বদলে ফেলতেন?
টোকিও শহরতলীর ছোট্ট সেই ক্যাফেটার কথা মনে আছে? ফানিকুলি ফানিকুলা? একশো বছরেরও বেশি সময় ধরে দারুণ কফি পরিবেশন করে চলেছে যারা। তবে এই ক্যাফেতে যে শুধু দারুণ কফি খাওয়ার সুযোগ মিলবে, তা নয়। বরং, ক্যাফের বিশেষ সিটটায় চেপে খদ্দেররা ফিরে যেতে পারে অতীতে। বিফোর দ্য কফি গেটস কোল্ড’এর পরবর্তী এই খণ্ডে তোশিকাযু কাওয়াগুচি আমাদের পরিচয় করিয়ে দিবেন ক্যাফের নতুন চারজন কাস্টমারের সাথে- মাঝবয়সী একজন রেঁস্তোরা ব্যবসায়ী, ২২ বছর আগে মারা যাওয়া প্রিয় বন্ধুর সাথে কিছু কথা আছে যার। মায়ের শেষকৃত্যে অনুপস্থিত এক ছেলে। অতীত থেকে প্রণয়িনীর সাথে দেখা করতে আসা এক প্রেমিক এবং স্ত্রী'কে কখনো জন্মদিনের উপহার না দেয়া এক প্রবীণ ডিটেকটিভ। প্রত্যেকের হৃদয়গ্রাহী গল্প আমাদের হৃদয়কে আবারো উদ্বেলিত করবে। আমরা খুঁজে পাবো অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আরো একবার আক্ষেপে হয়তো বলে উঠবো... ইশ! একবার যদি অতীতে ফিরে যাওয়া যেত।
তবে হ্যাঁ, ফিরতে কিন্তু হবে কফি ঠান্ডা হয়ে যাওয়ার আগেই।
বি.দ্র. টেলস ফ্রম দ্য ক্যাফে-র আগের বই 'বিফোর দ্য কফি গেটস কোল্ড'ও পাওয়া যাচ্ছে মাত্র ৩৫০ টাকায়!
২. থ্রি ডে’জ অফ হ্যাপিনেস
লেখক – সুগারু মিয়াকি
অনুবাদ – বিমুগ্ধ সরকার রক্তিম
প্রকাশনী: আফসার ব্রাদার্স
পৃষ্ঠা: ১৯২
মুদ্রিত মূল্য ৪০০ টাকা
বিক্রয়মূল্য : ২৮০ টাকা
সারসংক্ষেপ:
জীবনের মূল্য আসলে কত?
কুসুনোকি বিশ্বাস করতো যে, তার জন্য ভবিষ্যতে অনেক ভালো কিছু একটা অপেক্ষা করছে। ছোট থেকেই স্কুল আর বাসাতে অবহেলার শিকার হওয়া কুসুনোকি এই বিশ্বাসটা আঁকড়ে ধরে রেখেছিল, সামনে সুদিন তার জন্য অপেক্ষা করছে। বিশ বছরে পা দেবার পর সে আবিষ্কার করলো, সে এখন সাধারণ মানের এক কলেজপড়ুয়া ছাত্রতে পরিণত হয়েছে, যার মধ্যে কোনো আশা নেই, স্বপ্ন নেই, এমনকি হাতে টাকাও নেই। যখন সে জানতে পারলো নিজের আয়ু বিক্রি করা সম্ভব এবং তার জীবনের মূল্য আসলে কতটা কম, সে জীবন থেকে তিনমাস বাদে বাকি সবটুকু সময় বিক্রি করে দিল। এভাবে কুসুনোকি কি তার সুখ খুঁজে পাওয়ার সর্বশেষ সুযোগটাকেও ধ্বংস করে দিয়েছে…নাকি কোনোভাবে সুখের সন্ধান পেয়েছে সে?
** অর্ডার করতে ইনবক্স করুন।