Book House

Book House আসসালামু আলাইকুম।
বইয়ের জগতে আপনাকে অভিনন্দন।

27/09/2026

সে গল্প আমি বলব কাকে?

'আমি আপনাকে ভালোবাসি!' এই অদ্ভুত সত্যটা যেদিন থেকে উপলব্ধি করতে পেরেছি, ততদিনে সাড়ে চৌদ্দশ বছর অতিবাহিত হয়ে গিয়েছে ইয়া রাসুলাল্লাহ (ﷺ)। আপনি চলে গিয়েছেন আপনার প্রিয় বন্ধুর সাক্ষাতে।

পৃথিবীতে তখনও আমার আগমন ঘটেনি। জন্মায়নি কালের বহু রথি-মহারথি। আপনি ছিলেন। আপনি ছিলেন ইয়া রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)!

আজও কত গল্প হয়। কত স্লোগান উত্থিত হয় মাশরিক থেকে মাগরিবে। অথচ আপনি নেই ইয়া রাসুলাল্লাহ (ﷺ)। এই বিরহী আর্তনাদ কেউ কি শুনতে পাবে! নির্জনতার মাঝে দাঁড়িয়ে আমি যে ফেতনা নামক মহামারির গন্ধ পাই নাকে—সে গল্প আমি বলব কাকে?

[বই : জীবনের ভাঁজে ভাঁজে, পৃ. ২৭]

🌸 Giveaway Post | Book House 📖🤍 একজন পাঠকের জন্য থাকছে আমার খুব পছন্দের একটি বই,"জীবন যদি হতো নারী সাহাবীর মতো"। 🎁বইয়ের ...
19/09/2026

🌸 Giveaway Post | Book House 📖
🤍 একজন পাঠকের জন্য থাকছে আমার খুব পছন্দের একটি বই,
"জীবন যদি হতো নারী সাহাবীর মতো"। 🎁

বইয়ের সঙ্গে আমাদের সম্পর্কটা আরও সুন্দর হোক, ছড়িয়ে পড়ুক জ্ঞানের আলো ও ভালো কিছু পড়ার আগ্রহ। Book House -
এর পক্ষ থেকে একজন প্রিয় পাঠককে উপহার দিতে চাই এই বইটি।

📖 বইটি পেতে কোনো শর্ত নেই!🌸

শুধু এই পোস্টে একটি কমেন্ট করে অংশগ্রহণ করুন। 🥰
আপনি কেন বইটি পড়তে চান, অথবা আপনার ভালো লাগার কথা—যেকোনো কিছু লিখতে পারেন। 🤍
আপনার বন্ধুদেরও পোস্টটি মেনশন করে জানিয়ে দিতে পারেন, যাতে তারাও এই সুন্দর উদ্যোগে অংশ নিতে পারেন। 🌸
ইনশাআল্লাহ, অংশগ্রহণকারীদের মধ্য থেকে র‍্যান্ডমলি যেকোনো একজনকে বিজয়ী নির্বাচন করা হবে। 🎉
আপনাদের ভালোবাসা ও অংশগ্রহণই আমাদের অনুপ্রেরণা। 🤍

08/09/2026

তুমি তোমার নিয়ত এবং ইচ্ছায় আল্লাহকে রাখো। তাঁর জান্নাত ও সন্তুষ্টি অন্বেষণে সর্বোচ্চ আ'ত্ন'ত্যা'গ করো। তিনি অরিচেই সংক্ষিপ্ত পথে, সবচেয়ে সহজভাবে তোমাকে এটা দান করবেন। আল্লাহর সঙ্গে স্বচ্ছতা, এটাই একমাত্র রহ'স্য।
হে সাহাবিয়্যা, আল্লাহ তাআলার চেয়ে সম্মানিত আর কেউ নেই।

বই: তুমিও হতে পারো নারী সাহাবির মতো

কোন বই থেকে হতে পারে⁉️
08/09/2026

কোন বই থেকে হতে পারে⁉️

07/09/2026

দোয়া তোমার তাকদিরও পরিবর্তন করে দিতে পারে। দোয়া করার প্রতি গুরুত্ব দিবে।

আল্লাহ তাআলা আমাদের নিজের সংশো'ধনের তাওফিক দান করুন। আমিন!

বই : যদি কিছু হতে চাও

নিজেকে হেফাজত করুন—প্রতিদিনের ছোটখাটো, অবহেলিত পাপ থেকে। 🤍নিজেকে শুদ্ধ করার এই পথটা শুরু হোক ভালো কিছু পড়ার মাধ্যমে।এই ক...
06/09/2026

নিজেকে হেফাজত করুন—প্রতিদিনের ছোটখাটো, অবহেলিত পাপ থেকে। 🤍
নিজেকে শুদ্ধ করার এই পথটা শুরু হোক ভালো কিছু পড়ার মাধ্যমে।
এই কম্বোর বইগুলোতে আছে আত্মশুদ্ধি, ঈমান, চরিত্র ও জীবনকে সুন্দর করার নানা গুরুত্বপূর্ণ কথা।
নিজেকে বদলানোর জন্য কখনো কখনো একটি ভালো বই-ই হয়ে উঠতে পারে সুন্দর এক সঙ্গী।

° সংগ্রহ করতে ইনবক্স করুন Book House থেকে °

05/09/2026

বোন আমার,
কোনো ভরা মজলিসে বা অনুষ্ঠানে কারো ভু'ল হলে সবার সামনে তার ত্রু'টি ধরিয়ে দিতে যেও না। সবার সামনে তাকে হাসি-ঠা'ট্টার পাত্র বানানোর চেষ্টা করবে না।
বরং অনুষ্ঠান শেষ হওয়ার পর সুযোগ বুঝে একটু আ'ড়ালে গিয়ে খুবই নম্র ও ভদ্রতার সাথে তাকে বুঝিয়ে দেবে। এতে করে তোমার দায়িত্বও আদায় হয়ে যাবে, আবার তার সংশো'ধন করাটাও হয়ে যাবে।

মানুষের সামনে ভু'ল শুধ'রে দিলে অনেকেই অপমা'নিতবোধ করতে পারে। ফলে পরবর্তীকালে তোমার কোনো অনুষ্ঠানে হয়তো সে আর আসবেই না।

বই : যে নারী উত্তম নারী

04/09/2026

আসসালামু আলাইকুম 🤍

26/08/2026

আপনাকে কি করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসূলাল্লাহ?

আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০ বছর আগে। অশ্রুসিক্ত নয়নে ভাই বলে সম্বোধন করেছিলেন। আসন্ন সে বিভীষিকাময় দিনে আমার জন্য পেরেশান হয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন। মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে আমার মুক্তির জন্য আকুতি জানাবেন। কি করে আপনাকে ভালো না বাসি, ইয়া রাসূলাল্লাহ?

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।🩵

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category