বই

বই Online Bookshop

02/08/2026
বই প্রকাশ করেছেন, প্রমোশনও করেছেন—তবুও বিক্রি আশানুরূপ হচ্ছে না? চলুন দেখে নিই ভুলগুলো কী এবং কীভাবে আপনি এগুলো এড়িয়ে চল...
07/05/2025

বই প্রকাশ করেছেন, প্রমোশনও করেছেন—তবুও বিক্রি আশানুরূপ হচ্ছে না? চলুন দেখে নিই ভুলগুলো কী এবং কীভাবে আপনি এগুলো এড়িয়ে চলতে পারেন:

৭. বইয়ের কভার ও টাইটেল আকর্ষণীয় নয়
বই যতই ভালো হোক না কেন, কভার আর নাম যদি পাঠকের চোখে না পড়ে—তাহলে সে বইটির দিকে তাকাবেও না।
সাজানো গুছানো, স্পষ্ট ও দৃষ্টি আকর্ষণ করে এমন কভার এবং কনটেন্ট অনুযায়ী শক্তিশালী টাইটেল খুবই জরুরি।

৬. প্রোডাক্ট পেইজে তথ্য অসম্পূর্ণ বা দুর্বল
বইয়ের বিবরণ, লেখকের পরিচিতি, লক্ষ্য পাঠক কারা—এসব যদি ভালোভাবে না দেওয়া হয়, তাহলে পাঠকের আগ্রহ কমে যায়।
একটি বইয়ের প্রোডাক্ট পেইজ যেন পাঠকের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, সেটাই লক্ষ্য হওয়া উচিত।

৫. রিভিউ বা পাঠকের মতামত নেই
অনেক সময় পাঠক অন্যদের রিভিউ দেখে সিদ্ধান্ত নেয়।
আপনার বইতে যদি কোনো রিভিউ না থাকে, তাহলে বিশ্বাসযোগ্যতা কমে যায়।
রিভিউ পেতে লেখক বা পাঠকের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে হবে।

৪. বইটি পর্যপ্ত প্রচার করা হয়নি বা খুব কম করা হয়েছে
শুধু বই প্রকাশ করলেই হবে না, নিয়মিত প্রচার চালিয়ে যেতে হয়।
সোশ্যাল মিডিয়া, ক্যাম্পেইন, ইমেইল—সবখানেই বইয়ের উপস্থিতি দরকার।

৩. বইয়ের দাম প্রতিযোগিতামূলক নয়
একই ধরনের বই যদি বাজারে কম দামে পাওয়া যায়, তাহলে পাঠক সহজেই অন্য দিকে চলে যায়।
প্রাইসিং নিয়ে ভাবুন—মান ও দামের মধ্যে ভারসাম্য থাকা জরুরি।

২. লেখক বা প্রকাশকের পরিচিতি দুর্বল
আপনার ফেসবুক পেইজ, ওয়েবসাইট, লেখক পরিচিতি—সব কিছুতেই যেন পাঠক আপনাকে চিনে নেয়। ভালো পরিচিতি আপনার বইয়ের সফল ব্যবসা নিশ্চিত করবে।

১. সোশ্যাল মিডিয়ায় বই নিয়ে পোস্ট বা আলোচনা কম
বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদিতে বই নিয়ে আলোচনা হলে বিক্রি বাড়ে।
আপনার বইকে সেখানে তুলে ধরার কৌশল কাজে লাগান।

20/03/2025

যাপিত জীবন
লেখক: সাঈদ বারী

বিস্তারিত জানতে: banglareads.com/book/1444
গ্রন্থিক ডটকমে অর্ডার করতে: gronthik.com/shop/9789849911463-753
রকমারিতে অর্ডার করতে: rokomari.com/book/455384
পিবিএস অনলাইনে অর্ডার করতে: pbs.com.bd/book/2501232/japito-jibon

কোভিড-১৯ মহামারির সময় সবাই গৃহবন্দি—ঘাতক সংক্রামক আর মৃত্যুভয়ে আতঙ্কিত! চারদিকে মৃত্যুসংবাদ, স্বজন হারানোর বেদনা। কারও সঙ্গে দেখা নেই। একই শহরে বাস করেও প্রত্যেকে যেন ভিনগ্রহবাসী। করোনাকালে লকডাউনের সময়টাতেই অখণ্ড অবসরে ঘরবন্দি গ্রন্থকার লিখতে শুরু করেন নিজের যুগলবন্দি জীবনের অম্ল-মধুর খুনসুটিগুলো। আর এভাবেই নিত্যদিনের যাপিত জীবনের টুকরো গল্প নিয়েই শুরু হয় ‘যাপিত জীবন’। গ্রন্থকারের রম্যকথায় উঠে এসেছে যাপিত জীবনের নানা বিষয়াদি—বাজার-সদাই, কেনাকাটা, সন্তান, ঘরের কাজ, ঘোরাঘুরি, খেলাধুলা, বিনোদন জগৎ থেকে শুরু করে জাতীয় ও বিশ্বরাজনীতি প্রসঙ্গ।
বইটি গ্রন্থকারের দৈনন্দিন যাপিত যৌথ জীবনের অভিজ্ঞতালব্ধ কৌতুকপ্রদ ছোট ছোট ঘটনার সমষ্টি। মৌমাছি যেমন প্রতিটি ফুল থেকে মৌ সংগ্রহ করে মধুর সংগ্রহশালা গড়ে তোলে, ঠিক তেমনি গ্রন্থকার তাঁর যৌথ পথচলার প্রাত্যহিক খুনসুটিগুলোকে নিবিড় মমতায় সাহিত্যের ভাষায় পাঠকের সামনে এনেছেন। পাঠকমাত্রই আবিষ্কার করবেন এই খুনসুটিগুলো অচেনা নয়। কারণ এগুলো প্রতিটি যৌথ জীবনের অবিচ্ছেদ্য অংশ।

এছাড়াও পাওয়া যাচ্ছে: বাতিঘরের সব শাখা, পাঠক সমাবেশ, প্রথমা-সহ সারাদেশের প্রধান প্রধান বইয়ের দোকানসমূহে।

Address

38/2-Ka, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when বই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বই:

Shortcuts

Share

Category