Dar Al Saqi

Dar Al Saqi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dar Al Saqi, Book shop, দোকান নং ১২, কওমি মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০, Dhaka.

অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান-বিজ্ঞানে আধুনিক ইউরোপ বহু দূর এগিয়ে গেছে। কিন্তু একসময় এ ভূখণ্ডটি ছিল বর্বরতা ...
08/05/2024

অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান-বিজ্ঞানে আধুনিক ইউরোপ বহু দূর এগিয়ে গেছে। কিন্তু একসময় এ ভূখণ্ডটি ছিল বর্বরতা ও অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত। সভ্যতা, সংস্কৃতি ও চরিত্রের লেশমাত্রও সেখানে ছিল না। দরিদ্রতা, দুর্ভিক্ষ ও মহামারি একে অক্টোপাসের মতো ঘিরে রেখেছিল। ইউরোপীয়রা যখন মূর্খতা ও কুসংস্কারে আচ্ছন্ন তখন বাগদাদ, কায়রো, দিমাশক, আন্দালুস ও সিকিল্লিয়া প্রভৃতি মুসলিম শহর সভ্যতা-সংস্কৃতি ও ক্রমবর্ধমান বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে ওঠেছিল। এসব শহরে তখন সেই সভ্যতা ও নবজীবনের অভ্যুদয় হচ্ছিল, যা পরবর্তীকালে মানব উন্নয়ন ও আধুনিক বিজ্ঞানের বাতিঘর রূপে আবির্ভূত হয়েছে। বক্ষ্যমাণ গ্রন্থটিকে এসব বিষয়ের বিস্তারিত বিবরণ দ্বারা সাজানো হয়েছে।

দুটি বইয়ে বিশাল ছাড়!'ইউরোপীয় রেনেসাঁয় মুসলমানদের এহসান' বইটিতে অফার দেওয়ার জন্য অনেকেই আবেদন করছিলেন। আজ থেকে শুরু হলো ব...
07/05/2024

দুটি বইয়ে বিশাল ছাড়!

'ইউরোপীয় রেনেসাঁয় মুসলমানদের এহসান' বইটিতে অফার দেওয়ার জন্য অনেকেই আবেদন করছিলেন। আজ থেকে শুরু হলো বিশেষ অফার।

'ইউরোপীয় রেনেসাঁয় মুসলমানদের এহসান' এবং 'তাহরিকে নদওয়াতুল উলামা' বই দুটিতে ৪০% বিশেষ অফার শুরু হলো। (পাইকারদের জন্য থাকবে আরও ৫% ছাড়।)

জ্ঞাতব্য
* এই অফারটি শুধু হেরার জ্যোতি প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং বাংলাবাজারে আমাদের বিক্রয়কেন্দ্র (দারুস সাকী বুকশপ) এর সাথে নির্দিষ্ট থাকবে।
* অফারটি চলবে আগামী ২০ মে পর্যন্ত।
* কুরিয়ার চার্জ জমা দিয়ে অর্ডার নিশ্চিত করতে হবে।

আপনার বইটির জন্য আজই যোগাযোগ করুন।

আমাদের সিরাত কালেকশন।🔰 দেশি-বিদেশি, দরসি-গায়রে দরসি যেকোন কিতাবাদি ১০%–৭০% পর্যন্ত ছাড়ে সুলভ মূল্যে সংগ্রহ করতে এখনই ইনব...
01/05/2024

আমাদের সিরাত কালেকশন।

🔰 দেশি-বিদেশি, দরসি-গায়রে দরসি যেকোন কিতাবাদি ১০%–৭০% পর্যন্ত ছাড়ে সুলভ মূল্যে সংগ্রহ করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন +880 1974-498880 নাম্বারে। 🔰



゚viral

মুসলমানরা ঈসায়ি অষ্টম শতকে ইউরোপ পৌঁছে। তারা পশ্চাদপদ ও অসভ্য আন্দালুসকে সভ্যতা-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও উন্নতিতে ইউরো...
29/04/2024

মুসলমানরা ঈসায়ি অষ্টম শতকে ইউরোপ পৌঁছে। তারা পশ্চাদপদ ও অসভ্য আন্দালুসকে সভ্যতা-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও উন্নতিতে ইউরোপের বাতিঘর হিসেবে গড়ে তোলেন। সেখানে জন্ম নেয় অসংখ্য আলেম, ফকিহ, মুহাদ্দিস, দার্শনিক, কবি-সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, প্রকৌশলী ও সংগীতজ্ঞ। ঈসায়ি অষ্টম শতক থেকেই আব্বাসি খেলাফতের আমলে পৃথিবীর নানা জ্ঞানভান্ডার নিয়মতান্ত্রিকভাবে আরবিতে অনূদিত হতে থাকে। মুসলমানদের মাধ্যমে প্রাচীন জাতিসমূহের জ্ঞানভান্ডার, বিশেষত ইউনানি জ্ঞান-বিজ্ঞান, দর্শন ও কলা ইউরোপে পৌঁছে। ইতিহাস সাক্ষী, ইউরোপের অধিকাংশ ক্লাসিক্যাল সৃষ্টিকর্মের উৎস হলো আরবি সাহিত্য। প্রখ্যাত ইংরেজ দার্শনিক ও বিজ্ঞানী রজার বেকন ছিলেন আরব শিক্ষকদের ছাত্র। তিনি নিজের ছাত্রদের বলতেন, ‘তোমরা যদি সঠিক জ্ঞান অর্জন করতে চাও, তাহলে আরবি পড়ো।’
পশ্চিমা লেখকগণ বলে থাকেন, জ্ঞান-বিজ্ঞানের উৎস হলো ইউনানি ভান্ডার। কিন্তু তারা একথা বলার সাহস করে না যে, ইউনানি জ্ঞানভান্ডার ছয়শো বছর পর্যন্ত ইস্কান্দারিয়া, এথেন্স ও কুস্তানতিনিয়াতে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। সেখান থেকে মুসলমানরাই জ্ঞানগুলো বের করে এনেছে। মুসলমানরা সেগুলোর অনুবাদ করে ব্যাখ্যাগ্রন্থ লিখেছে; সেখানে থাকা ভুলভ্রান্তি সংশোধন করেছে। মুসলমানদের অনূদিত ও ব্যাখ্যাকৃত ইউনানি গ্রন্থসমূহ তাদের সঙ্গে ইউরোপ পৌঁছে। কিন্তু কী নির্মম পরিহাস, সেই মুসলমানদের সম্পর্কেই বলা হচ্ছে, ‘হাজার বছর পর্যন্ত তাদের কার্যক্রম শুধু ইউনানি জ্ঞান-বিজ্ঞানের অনুবাদে সীমাবদ্ধ ছিল। তারা জ্ঞান-বিজ্ঞানে উল্লেখযোগ্য কোনোকিছু বৃদ্ধি করেননি!’ যেহেতু অন্যরা জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের অবদানের কথা বলতে সাহস করে না; গ্যালিলিও, কেপলার, জেরার্ড ও রজার বেকন প্রমুখ মুসলমানদের নকলকারী ছিলেন এ সত্যটি বলবার সাহস করে না; এজন্য ইউরোপে মুসলমানদের এহসান সম্পর্কে আজকের ছাত্র, এমনকি, সভ্যতা, ইতিহাস ও বিজ্ঞানের পাঠকগণ একেবারে অজ্ঞ।
আমাদের ছাত্রদের বলা হয়েছে, আমেরিকার আবিষ্কারক হলেন কলম্বাস, আর আফ্রিকা আবিষ্কার করেছেন ডেভিড লিভিংস্টন। কিন্তু তাদেরকে একথা জানানো হয়নি, কলম্বাসের বহু আগেই মুসলমানরা ওই দেশের সন্ধান পেয়েছিল। কলম্বাস তো মুসলিম শিক্ষকদের থেকেই নৌবিদ্যার জ্ঞান লাভ করেছিলেন। তার নিকট দিকনির্দেশক যে কম্পাস ছিল সেটিও ছিল মুসলমানদের আবিষ্কার! অন্যদিকে আফ্রিকা গমনকারী আরবদের কাছে এমন একটি মানচিত্র ছিল, যা শতাব্দীর পর শতাব্দী তারা ‘বাহরে রূম’ (ভূমধ্যসাগর), ‘বাহরে কুলযুম’ (লোহিত সাগর), ‘ভারত মহাসাগর’, ‘বাহরে কাহেল’ (প্রশান্ত মহাসাগর) প্রভৃতি সমুদ্রভ্রমণে ব্যবহার করে আসছিলেন। কিন্তু পশ্চিমাদের কথার দ্বারা এমন মনে হয় যে, তারাই যেন মর্ত্য থেকে নিয়ে আকাশপুরির সৃষ্টিকতার্। ভাবখানা এমন যে, কোনো ইউরোপীয় সেদিকে ইশারা না করা পর্যন্ত এসব যেন অস্তিত্বেই আসেনি! যদিও হিমালয় পর্বতশৃঙ্গ কোটি কোটি বছর আগে থেকে গঠন হয়ে আসছে, কিন্তু এর পূর্ণতা পেয়েছে জর্জ এভারেস্টের চোখ যখন সেদিকে পতিত হয়েছে তখন। কী চমৎকার ইতিহাস!
আর তাদের দোষ দিয়েই-বা লাভ কী? যে-জাতি নিজেদের ইতিহাস প্রতিপক্ষের মুখে শুনতে পছন্দ করে তারা হয়তো প্রতিপক্ষের বিরোধী অবস্থানে থাকতে পারে, কিন্তু তাদের সামনে যাওয়ার সাহস পায় না। প্রতিপক্ষ সমাজ এমন একটি জাতি, যারা মুসলমানদের অস্তিত্বের স্বীকৃতি পর্যন্ত দিতে নারাজ। মুসলমানরা তাদের থেকে নিজেদের অধিকার কোন পদ্ধতিতে লাভ করতে চায় তা পুর্নবিবেচনা করা উচিত।...

ইউরোপীয় রেনেসাঁয় মুসলমানদের এহসান
লেখক: মামুনুর রশীদ নদভী
প্রকাশক: হেরার জ্যোতি প্রকাশন

বেহায়াপনা বিস্তারে আমাদের সম্মানের প্রতিক মা-বোনদের ব্যবহার করা হচ্ছে, পশ্চিমা সভ্যতার ফাঁদে পরে প্রতিনিয়ত পথ হারাতে হচ্...
29/04/2024

বেহায়াপনা বিস্তারে আমাদের সম্মানের প্রতিক মা-বোনদের ব্যবহার করা হচ্ছে, পশ্চিমা সভ্যতার ফাঁদে পরে প্রতিনিয়ত পথ হারাতে হচ্ছে আমাদের বোনেরা। তাদের ঈমানি চেতনা বিদ্যমান থাকা পর্যন্ত উম্মাহর পতন সম্ভব নয়। তারা উপলব্ধি করেছে, মুসলিম নারীদের ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যাবে যখন গোটা সমাজ থেকে বিচ্ছিন্ন হবে ইসলাম, নষ্ট হবে পুরো প্রজন্ম, পচন ধরবে ইসলামি সভ্যতায়।
পশ্চিমারা চায় নারীদের ঘর হতে রাস্তায় বের করে, নগ্নতাকে লেলিয়ে দিয়ে চক্ষু ঠান্ডা করতে, আমাদের ইজ্জতের মুকুট নারীজাতীকে তারা পরিণত করেছে সস্তা পণ্যে।
বইটিতে সেই অধুনিকতার নোংরা স্রোত এবং নষ্ট-ভ্রষ্ট নারীবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলামের সহজ-সরল ও সুস্পষ্ট রাজপথটি দেখানোর চেষ্টা করা হয়েছে।
ইসলামি জীবনাদর্শের আলোকে নিজের জীবনকে ঢেলে সাজানোর চিত্র অঙ্কন করা হয়েছে বইটিতে।

বই : নারীর জান্নাত জাহান্নাম
লেখক : আব্দুর রহমান আল আনসারী
প্রকাশক : হসন্ত প্রকাশন
পৃষ্ঠা : ৯৬ পৃষ্ঠা

26/04/2024

প্রশ্ন:- ইসলামিক এমন কিছু বই যা পড়ে আমরা সঠিক ইসলাম জানতে পারি।

প্রয়োজনীয় জ্ঞানার্জন সব মুসলমানের জন্য আবশ্যক করে দিয়েছেন মহানবী (সা.)। হাদিসে এ বিষয়ে একাধিক নির্দেশনা এসেছে। কারণ মহান আল্লাহ মানুষকে তাঁর প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর প্রতিনিধিত্ব করতে হলে জ্ঞানার্জন করা আবশ্যক। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘নিশ্চয়ই জ্ঞানী লোকেরাই আমাকে বেশি ভয় করে চলে, আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল।’ (সুরা ফাতির: ২৮)

১। ইসলামি আকিদা
২। রাহে বেলায়াত
৩। এহইয়াউস সুনান
৪। হাদিসের নামে জালিয়াতি
৫। পোশাক পর্দা ও দেহসজ্জা
৬। আল-ফিকহুল আকবার
৭। তাফসীর ইবনে কাসীর
৮। আর-রাহিকুল মাখতুম
৯। রিয়াদূস-সালিহীন
১০। হিসনুল মুসলিম

🔰 দেশি-বিদেশি, দরসি-গায়রে দরসি যেকোন কিতাবাদি ১০%–৭০% পর্যন্ত ছাড়ে সুলভ মূল্যে সংগ্রহ করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন +880 1974-498880 নাম্বারে। 🔰
゚viral

🔰 সীরাত কেনো পড়বো?আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, মানসিক স্বাস্থ্য ইত্...
24/04/2024

🔰 সীরাত কেনো পড়বো?
আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, মানসিক স্বাস্থ্য ইত্যাদির উন্নয়নের জন্য সিরাত পাঠ করা আবশ্যক। মানুষ যা চিন্তা করে, ভাবে বা পড়ে তার চরিত্রের মধ্যে তার প্রতিফলন ঘটে। মহানবী হযরত মুহাম্মদ স. ও সাহাবায়ে কেরাম রা.দের চরিত্র নিঃসন্দেহে সর্বোত্তম চরিত্র‌। আমরা যখন সে সব ঘটনা পড়ি এবং কল্পনা করি তখন তা আমাদের মধ্যে প্রতিফলন ঘটায়। বিভিন্ন খারাপের মধ্য থেকে দূরে রাখে, আত্মমর্যাদা তরান্বিত করে।
অনেকেই এই ধরনের ভালো বই পাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আপনি যদি তেমনি একজন হয়ে থাকেন, তাহলে ভালো মানের ইসলামিক বইগুলো সহজেই পেতে যোগাযোগ করুন হেরার জ্যোতি বিক্রয়কেন্দ্রে যেখানে পাবেন ইসলামিক ইতিহাস, সিরাহ, দাওয়াহ, কর্মপন্থা, উসুল, ইলম, আমল, আত্মশুদ্ধি সহ নানান ক্যাটাগরির ইসলামিক বই।

🔰 দেশি-বিদেশি, দরসি-গায়রে দরসি যেকোন কিতাবাদি ১০%–৭০% পর্যন্ত ছাড়ে সুলভ মূল্যে সংগ্রহ করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন +880 1974-498880 নাম্বারে।

চিন্তাশক্তি মানুষের একটি মৌলিক গুণ; ব্যক্তিভেদে চিন্তা ও অন্তর্দৃষ্টি ভিন্ন হয়ে থাকে। ইসলামি শরিয়াহর বিধিবিধানের ক্ষেত্র...
22/04/2024

চিন্তাশক্তি মানুষের একটি মৌলিক গুণ; ব্যক্তিভেদে চিন্তা ও অন্তর্দৃষ্টি ভিন্ন হয়ে থাকে। ইসলামি শরিয়াহর বিধিবিধানের ক্ষেত্রেও চিন্তার স্বাতন্ত্র্য বা মতভেদ খুবই স্বাভাবিক একটি বিষয়। এই মতভেদকে অস্বীকার করার অর্থ হলো—মানবজাতির চিন্তার স্বাতন্ত্র্যকে অস্বীকার করা। যুগে যুগে বিভিন্ন ইস্যুতে এই মতভিন্নতার কল্যাণেই উম্মাহ পেয়েছে অসংখ্য জটিল মাসয়ালার সমাধান। কিন্তু শরিয়াহর ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের মুসলিম সমাজ চরম দ্ব/ন্দ্বে লিপ্ত।

এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন মুসলিম উম্মাহর মিলের জায়গা খোঁজা। একই সাথে মতভেদপূর্ণ বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্ক খুঁজে বের করা। প্রচলিত মানহাজ সেই প্রচেষ্টারই একটি প্রতিফলন। গ্রন্থটিতে মতপার্থক্যপূর্ণ বিভিন্ন মাসয়ালা নিয়ে দালিলিক আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করা হয়েছে।

বই: প্রচলিত মানহাজ
লেখক : আসলাম হোসাইন

🔰 দেশি-বিদেশি, দরসি-গায়রে দরসি যেকোন কিতাবাদি ১০%–৭০% পর্যন্ত ছাড়ে সুলভ মূল্যে সংগ্রহ করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন +880 1974-498880 নাম্বারে। 🔰

'ফুল হয়ে ফোটো'। একটি ফুল এমনি এমনি ফোটে উঠে না। তা এমনি ঘ্রাণ ছড়ায় না, মেলে ধরে না রঙ-বেরঙের পাপড়ি। প্রয়োজন পড়ে অভিজ্ঞ ম...
21/04/2024

'ফুল হয়ে ফোটো'। একটি ফুল এমনি এমনি ফোটে উঠে না। তা এমনি ঘ্রাণ ছড়ায় না, মেলে ধরে না রঙ-বেরঙের পাপড়ি। প্রয়োজন পড়ে অভিজ্ঞ মালীর নিবিড় পরিচর্যার। ইসলামের বটবৃক্ষে বড় হওয়া আমাদেরও প্রয়োজন অভিজ্ঞ ও মমতাময়ী মালীর—যাদের দক্ষ হাতের পরশে, নসিহতে আমরা ফুল হয়ে ফোটব। হয়ে উঠবো সুন্দর মানুষ, মু'মিন; পাপ পঙ্কিলতার পথ ছেড়ে সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দিব। এমনি দু'জন দাঈ-র মূল্যবান নসিহত দিয়ে সাজানো হয়েছে আপনার হাতে থাকা বইটি। এই বইটিও যেন একটি ফুল, এরও রয়েছে নানারঙের পাপড়ি, ভিন্ন ভিন্ন সুবাস। উল্টে দেখুন আর ফুল হয়ে ফোটতে প্রবেশ করুন গ্রন্থের রাজ্যে।

বই : ফুল হয়ে ফোটো
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিল
মুদ্রিত মূল্য: ৪২০ টাকা

🔰 দেশি-বিদেশি, দরসি-গায়রে দরসি যেকোন কিতাবাদি ১০%–৭০% পর্যন্ত ছাড়ে সুলভ মূল্যে সংগ্রহ করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন +880 1974-498880 নাম্বারে। 🔰

পৃথিবীকে কয়েকশত বছর শাসন করা মুসলিম জাতি কেনো আজ মজলুম হয়ে গেলো।কিভাবে আলোর মশাল হাতছাড়া করলো।যেখানে মানুষের পূর্ণাঙ্গ ...
21/04/2024

পৃথিবীকে কয়েকশত বছর শাসন করা মুসলিম জাতি কেনো আজ মজলুম হয়ে গেলো।কিভাবে আলোর মশাল হাতছাড়া করলো।যেখানে মানুষের পূর্ণাঙ্গ জীবনব্যবস্তা ইসলাম বলে দিয়েছে,সেখানে আমারা কোন কোন জিনিস গাফেল।এর অন্যতম কারণ হলো আমরা ইসলামের প্রোডাক্টিভিটি ভুলে গিয়েছে। এই বইয়ে মোহাম্মদ ফারিস সুন্দরভাবে সেটাই তুলে ধরেছেন,একজন মুসলিমের প্রত্যেকদিন কিভাবে অতিবাহিত করবে ইসলামের আলোকে।মুসলিমের জীবনােদ্দেশ্য থেকে শুরু করে ঘুম থেকে জাগ্রত হওয়া, খাওয়া দাওয়া, চলা-ফেরা,বিশ্রাম,ঘুম,শারিরীক ও মানসিক কাজ কিভাবে সম্পাদন করবে তা নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। এটাকে রুটিন বা ওয়ার্কবুক বলতে পারেন।
বইতে সর্বমোট ৯টা অধ্যায় আছে,
১.প্রোডাক্টিভিটি কী
২.ইসলাম ও প্রোডাক্টিভিটি
৩.স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি
৪.ফিজিক্যাল প্রোডাক্টিভিটি
৫.সোশ্যাল প্রোডাক্টিভিটি
৬.গোল এবং ভিশনের সঙ্গে প্রোডাক্টিভিটিকে যুক্তকরণ
৭.প্রোডাক্টিভ অভ্যাস গঠন
৮.রমজান এবং প্রোডাক্টিভিটি
৯.মৃত্যুপরবর্তী প্রোডাক্টিভিটি।
আশা করি বইটি আমার ও আপনার জীবন ব্যাপক ভুমিকা রাখবে।আর আল্লাহ যেনো লেখক, অনুবাদকসহ যারা এই বইয়ের সাথে জড়িত তাদের উত্তম পুরুষ্কার দান করেন।

বইঃপ্রোডাক্টিভ মুসলিম
লেখকঃমোহাম্মাদ ফারিস
অনুবাদকঃমিরাজ রহমান ও হামিদ সিরাজী
প্রকাশনাঃগার্ডিয়ান পাবলিকেশন
মুদ্রিত মূল্য: ৩৬৫

🔰 দেশি-বিদেশি, দরসি-গায়রে দরসি যেকোন কিতাবাদি ১০%–৭০% পর্যন্ত ছাড়ে সুলভ মূল্যে সংগ্রহ করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন +880 1974-498880 নাম্বারে। 🔰

মুমিনের পরান যেখানে আটকে আছে, সেইসব স্থান নিয়েই ভ্রমণকাহিনীমূলক উপন্যাস ‘পরানবন্দি’। উপন্যাসের প্রধান চরিত্র শান্তর মাধ্...
21/04/2024

মুমিনের পরান যেখানে আটকে আছে, সেইসব স্থান নিয়েই ভ্রমণকাহিনীমূলক উপন্যাস ‘পরানবন্দি’। উপন্যাসের প্রধান চরিত্র শান্তর মাধ্যমে লেখক পাঠককেও ভ্রমণ করিয়েছেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত শহর মক্কা-মদিনায়। যেখানে যাওয়ার ভাগ্য সবার হয় না সেখানেই ডাক পড়লো শান্তর। যেদিন ঠিক হয়েছে ওরা যাবে, তার ঠিক ১৪ দিনের মাথায় কীভাবে কীভাবে যেন ভিসা-টিকিট সব কমপ্লিট। ঠিক ১৪ দিন আগেও ওরা কল্পনা করেনি, ঘুণাক্ষরেও না।

সফরনামাটি পড়ে মনে হয়েছে লেখক নিজের উমরা সফরের অভিজ্ঞতাই শান্তর মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরেছেন। নাম পুরুষে রচিত বইটি কখনো কখনো মনে হয়েছে উত্তম পুরুষেও লেখা হয়েছে। লেখনশৈলী সাবলীল-প্রাঞ্জল। প্রতিটি শব্দ-বাক্য যেন হৃদয়ের মর্মগ্রাহী আবেগ। বই যখন পড়ছি তখন আমি বাস করছি অন্য জগতে। শান্ত যখন হুট করে ১৪০০ বছর পিছনে চলে যায় তখন চোখ ঝাপসা হয়ে আসে। কখনো কখনো চোখের পাড় অশ্রু সংবরণের জন্য যথেষ্ট হতে পারে না; কার্নিশ টপকে গড়িয়ে পড়ে। লেখকের আবেগ পাঠককেও ছুঁয়ে যায়। বইয়ে প্রায়ই কবিতার দেখা মেলে। লেখক যে এতো সুন্দর সুন্দর ছন্দে কাব্য গাঁথতে পারেন জানা ছিল না। আবার, লেখকের স্বভাবসুলভ কলম পাঠককে পাঠ করিয়ে নিচ্ছিলো গণতন্ত্র-পুঁজিবাদের অন্তঃসারশূন্যতা। শেষের দিকে তা একটু প্রকট।

বইটিতে মক্কা-মদিনার বিভিন্ন স্থানের অতীত ও বর্তমানের সচিত্র বর্ণনা ও মানচিত্রও দেওয়া হয়েছে। বইটি থেকে জানতে পেরেছি না-জানা অনেক কিছু। সর্বোপরি, বইটি সুখপাঠ্য ছিল।

বই: পরানবন্দি
লেখক: ডা. শামসুল আরেফীন
প্রকাশনী: সন্দীপন
প্রকাশকাল: অক্টোবর ২০২৩
মুদ্রিত মূল্য: ১৯২ টাকা
পৃষ্ঠা: ১২৮

📢 দেশি-বিদেশি, দরসি-গায়রে দরসি যেকোন কিতাবাদি ১০%–৭০% পর্যন্ত ছাড়ে সুলভ মূল্যে সংগ্রহ করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন +880 1974-498880 নাম্বারে।

মিশকাতুল আসারপৃষ্ঠা ২৯৬। খুচরা মূল্য ৩২০।অর্ডার করতে মেসেজ করুন অথবা কল করুন।
20/04/2024

মিশকাতুল আসার

পৃষ্ঠা ২৯৬।
খুচরা মূল্য ৩২০।

অর্ডার করতে মেসেজ করুন অথবা কল করুন।

Address

দোকান নং ১২, কওমি মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dar Al Saqi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category