Care Super Shop

Care Super Shop 'Care Super Shop' believe, ‘Market is like FAMILY’
We ‘Care family well for live after die’
A all solution ON & OFFLINE shop you are searching for.

CONGRATULATIONS Bangladesh. Defending Champion of
30/10/2024

CONGRATULATIONS Bangladesh.
Defending Champion of

যে মানুষটি বাংলাদেশ ছাড়ার আগে বাচ্চাদের মতো কেঁদেছিলেন-----ক্রিকেটে বাংলাদেশ-টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগমূহুর্তে  আমাদের ক...
23/04/2024

যে মানুষটি বাংলাদেশ ছাড়ার আগে বাচ্চাদের মতো কেঁদেছিলেন-----

ক্রিকেটে বাংলাদেশ-
টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগমূহুর্তে আমাদের কোচ ছিল সাউথ আফ্রিকার 'এডি বার্লো'। শোনা যায়, টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রথম আবেদনে সাউথ আফ্রিকা আমাদের বিপক্ষে থাকলেও পরে তারা বাংলাদেশের পক্ষে থাকে। এডি বার্লো'র সুপারিশ করেছিলেন শোনা যায়। তবে, বিষয়টি পুরোপুরি নিশ্চিত না।

এডি বার্লো দলের সাথে বেশি দিন থাকতে পারেন নাই। স্ট্রোক করে ডিজাবেল হয়ে যান ২০০০ সালেই। বাংলাদেশের সাথে প্রফেশনাল সম্পর্ক শেষ হলেও আত্মার সম্পর্ক মরে নাই। কোন এক আর্টিকেল পড়ে জেনেছিলাম, বার্লো মাঝে মাঝেই তার বউকে জিজ্ঞেস করতেন বাংলাদেশের কথা। তখন আমরা খালি হারি আর হারি। বার্লো মনে কষ্ট পাইত, কিন্তু বলত, 'না না ওরা জিতবে, দেখবে ওরা জিতবে'।

২০০৫ সালে বার্লো মারা যান।
তার কয়েক মাস আগে বাংলাদেশ তখন শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারায়। যেটা বিবিসির ভাষায় যে কোন খেলায় সব থেকে বড় অঘটনের একটা। বারলো তখন প্রায় কথা বলাই বন্ধ। বার্লো'র বউ বলেন, 'বহুদিন তাকে আমি এত খুশি হতে দেখিনি'। হুইল চেয়ারে বসে কথা বলতে পারে না, কিন্তু পেপারে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই হেডলাইনে হাত বুলিয়েছেন অনেকক্ষণ। তাকে যারা দেখতে আসতো, সবাইকে হেডলাইন দেখিয়েছে পরের কয়েকদিন।
©রাসায়াত রহমান জিকো।

গর্ডন গ্রিনিজ, ডেভ হোয়াইটমোর আর এডি বার্লোদের ত্যাগ, ভালোবাসা, দক্ষতা ও আন্তরিকতার কারনেই আজ বিশ্ব দরবারে ক্রিকেট দিয়ে বাংলাদেশ এতো পরিচিত। অনেক দেশেই খুলে গেছে বাংলাদেশের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের এক নতুন দ্বার।
অন্যথায়, গল্পটা ভিন্ন হতে পারতো.......
🖋️🖌️ Farhadul Islam 📷 Web col

 #স্বাস্থ্য_কথা_০২চামড়া আর মাছের পেটিসর্বনাশা ঐ দু'টি।।
09/07/2019

#স্বাস্থ্য_কথা_০২
চামড়া আর মাছের পেটি
সর্বনাশা ঐ দু'টি।।

"ঘন দুধ আর দুধের সর,হার্টের ক্ষতি নিরন্তর"।সচেতনতায়ঃ Care Super Shop
01/07/2019

"ঘন দুধ আর দুধের সর,
হার্টের ক্ষতি নিরন্তর"।
সচেতনতায়ঃ Care Super Shop

সেরা ও মানসম্মত পণ্য আপনাদের জন্য সংগ্রহ করাই আমাদের ব্রত।আমরা-"লোভে নয়; লাভে বিশ্বাসী"।
05/05/2019

সেরা ও মানসম্মত পণ্য আপনাদের জন্য সংগ্রহ করাই আমাদের ব্রত।
আমরা-
"লোভে নয়; লাভে বিশ্বাসী"।

From 10th
05/05/2019

From 10th

 #মহান_২১শে_ফেব্রুয়ারি অমর রাখার ক্ষুদ্র প্রয়াস থাকুক অবিরাম।
20/02/2019

#মহান_২১শে_ফেব্রুয়ারি অমর রাখার ক্ষুদ্র প্রয়াস থাকুক অবিরাম।

 #শীতের_কবিতা -মিজানুর রহমান রানা রাতের যবনিকায় হিমেল কুয়াশা ভর করে সারা পৃথিবীময় বিছিয়ে শীতের চাদর শক্তিমত্তা ভাঙ্গ...
14/01/2019

#শীতের_কবিতা
-মিজানুর রহমান রানা

রাতের যবনিকায় হিমেল কুয়াশা ভর করে সারা পৃথিবীময়
বিছিয়ে শীতের চাদর শক্তিমত্তা ভাঙ্গা-গড়া প্রতিধ্বনিময়
অন্ন-বস্ত্রের হাহাকার ছিন্নমূল; কষ্টের আগুন জ্বালিয়ে পোহায়
বস্তিতে, ফুটপাতে কষ্টের বোঝা নেই কোনো অনন্ত সহায়

আত্মকেন্দ্রিক মানুষরা নির্বিকার নেই কোনো মজলুমের ব্যথা
মুখে একরাশ প্রতিশ্রুতি, স্বপ্ন ছুঁয়েছে আকাশ মনে কতো কথা
চোখ এড়িয়ে যায় কষ্টসীমা সাধারণের; চারপাশে জনতার কোলাহল
ক্ষুব্ধ আকাশ একদিন ভেঙ্গে পড়ে মাথায়, সম্পদ সবই যায় রসাতল।

আমরা Care Super Shop গর্বিত ও আনন্দিত এত সুন্দর ও গোছালো মানবিক সহায়তার কাজে Team Farhad Social Activists এর হাতে হাত মিলিয়ে আমাদের সামান্য সহযোগিতার হাত বাড়াতে পেরে।

"লোভে নয়,লাভে বিশ্বাসী।"- Care Super Shop
26/12/2018

"লোভে নয়,
লাভে বিশ্বাসী।"- Care Super Shop

শীতের স্নিগ্ধ সকালে কুয়াশায় মোড়ানো প্রকৃতির আন্তরিক শুভেচ্ছা।Care Super Shop
21/12/2018

শীতের স্নিগ্ধ সকালে কুয়াশায় মোড়ানো প্রকৃতির আন্তরিক শুভেচ্ছা।
Care Super Shop

 #লালমনিরহাট_মুক্ত_দিবসCare Super Shop এর  #দেশ_কেয়ার_বিভাগ ১৯৭১ সালের ২৬ মার্চের কালো রাত্রীতে হানাদার বাহিনীর বিরুদ্ধে...
07/12/2018

#লালমনিরহাট_মুক্ত_দিবস
Care Super Shop এর #দেশ_কেয়ার_বিভাগ

১৯৭১ সালের ২৬ মার্চের কালো রাত্রীতে হানাদার বাহিনীর বিরুদ্ধে লালমনিরহাটের মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে গড়ে তুলেছিল প্রতিরোধ। ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয় এ জেলা। মুক্তিযুদ্ধের সময় গোটা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এর মধ্যে ৬নং সেক্টরটি শুধূ বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেটি অবস্থিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে। এ সেক্টরের কমান্ডার ছিলেন, বিমান বাহিনীর এম খাদেমুল বাশার।

০৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের মরণপন লড়াই আর মুক্তিগামী জনগনের দূর্বার প্রতিরোধে লালমনিরহাটে পতন হয় পাক হানাদার বাহিনী। এদিন মিত্র বাহিনীর সাথে সর্বস্তরের মানুষ শহরে প্রবেশ করে ও স্বাধীন বাংলার পতাকা ওড়ায়।
Care Super Shop ও এর রংপুর জোন সেন্ট্রাল সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ হতে #লালমনিরহাটের সকল বীর জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 #রংপুর নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে। Care Super Shop এর  #দ...
05/12/2018

#রংপুর নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে। Care Super Shop এর #দেশ_কেয়ার_বিভাগ ইতিহাস পর্যালোচনা করে এবং বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানতে পারে যে, এ অঞ্চলে মাটি উর্বর হবার কারনে এখানে প্রচুর নীলের চাষ হত। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই ‘রঙ্গ’ থেকে ‘রঙ্গপুর’ এবং তা থেকেই আজকের রংপুর। অপর একটি প্রচলিত ধারণা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্বনাম রঙ্গপুর। প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নামকরণ থেকে এই রঙ্গপুর নামটি আসে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর । তবে রংপুর জেলা সুদুর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি ছিল। তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। ত্রিশের দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন যে ভাবে বিকাশ লাভ করে ছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

সারা বাংলাদেশের অন্যান্য বিভাগের মধ্যে বিভিন্ন কারনে পিছিয়ে থাকা এ বিভাগটিতে জন্ম নিয়েছেন দেশ-বিদেশের প্রখ্যাত কয়েকজন ব্যক্তিত্ব। তাঁরা শুধু দেশের জন্য অবদান রাখেননি, একই সাথে বিশ্বের বুকে দেশকে প্রতিনিধিত্ব করেছেন সন্মানের সাথেই। আসুন, Care Super Shopএর #দেশ_কেয়ার_বিভাগের সংগ্রহ ও গবেষণায় জেনে নিই সে সকল গুণীজনদের নাম ও অবদান।

#হেয়াত_মামুদ; মধ্যযুগের কবি।
#বেগম_রোকেয়া; বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
#আবু_সাদাত মোহাম্মদ সায়েম; বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি।
#মোহাম্মদ_খেরাজ আলী; খাতুনিয়া সার্কুলেটিং লাইব্রেরি ও রংপুরের প্রতিষ্ঠাতা।
#লেফটেন্যান্ট জেনারেল আলহাজ্ব #হুসেইন_মুহাম্মদ_এরশাদ; বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও ষষ্ঠ সেনাপ্রধান-বাংলাদেশ সেনাবাহিনী।
়াজেদ মিয়া; খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।
#ড. রেজাউল হক; সাহিত্যিক ও শিক্ষাবিদ।
#মোতাহার হোসেন সুফী; সাহিত্যিক।
#মুহম্মদ আলীম উদ্দীন; সাহিত্যিক ও শিক্ষাবিদ।
#প্রফেসর এমদাদুল হক মো. মতলুব আলী ; সাবেক ডিন-চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। শিল্প সমালোচক, চিত্রশিল্প ও গীতিকার।
#আনিসুল_হক; লেখক, নাট্যকার ও সাংবাদিক।
#নাসির_হোসেন; বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার।
#সানজিদা_ইসলাম; বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য।
#মাহবুব_আলম; সাহিত্যিক।
#রফিকুল_হক; ছড়াকার, সাংবাদিক।
#চৌধুরী_খালেকুজ্জামান; মুক্তিযুদ্ধের সংগঠক, আয়কর আইনজীবি।
#খান_বাহাদুর শাহ্ আব্দুর রউফ; সাহিত্যিক ও রাজনীতিবিদ।
#জেনারেল_মুস্তাফিজুর রহমান; ১১তম সেনা প্রধান- বাংলাদেশ সেনা বাহিনী।

#তথ্য_উপাত্ত সংগ্রহ ও প্রকাশঃ
Care Super Shop #দেশ_কেয়ার_বিভাগ

Address

3rd Floor, Mohammadia Housings Society, Road No#03, Opposite Building Of Main Ga
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Care Super Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Care Super Shop:

Share