Yaqinan

Yaqinan আপনার প্রয়োজনে । আপনার পাশে। আপনার বিশ্বাস আমাদের চলার পাথেয়। তাই আপনার প্রয়োজনে আপনার পাশে YaqinanShop
(1)

অরিজিনাল আসল সচ্ছ সাবুদানা বাজারে অনেক নকল ও ভেজাল সাবুদানা ঘুরছে—যা পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে।কিন্তু আমরা দিচ্ছি অ...
05/10/2025

অরিজিনাল আসল সচ্ছ সাবুদানা
বাজারে অনেক নকল ও ভেজাল সাবুদানা ঘুরছে—যা পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে।
কিন্তু আমরা দিচ্ছি অরিজিনাল আসল সচ্ছ সাবুদানা, যা একদম প্রাকৃতিকভাবে তৈরি এবং স্বাস্থ্যকর।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন: https://yaqinan.com/step/sabudana

আপনার পরিবারের সুস্থতার জন্য নকল নয়, বেছে নিন আসল সচ্ছ সাবুদানা। 🥰

05/06/2025

আগামীকাল রোজ শুক্রবার ফজরের পর থেকে আগামী মঙ্গলবার আছর পর্যন্ত তাকবীরে তাশরিক কমপক্ষে একবার বলা সকলের জন্য ওয়াজিব।

বাচ্চা মোবাইল দেখতে চাচ্ছে কিন্তু আপনি চান না এখন মোবাইল দেখুক।মোবাইল না দেওয়ার কারণে সে ফ্লোরে গড়াগড়ি করা শুরু করল, ...
30/05/2025

বাচ্চা মোবাইল দেখতে চাচ্ছে কিন্তু আপনি চান না এখন মোবাইল দেখুক।
মোবাইল না দেওয়ার কারণে সে ফ্লোরে গড়াগড়ি করা শুরু করল, কান্নাকাটি করা শুরু করল। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আপনি মোবাইল দিয়ে দিলেন।

এই ঘটনা থেকে বাচ্চা শিখল, কোন কিছু পাওয়ার জন্য তাকে এই ধরনের আচরণ করতে হবে তাহলেই সে পাবে। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এই জেদ করে আদায় করার প্রবণতা বাড়তে থাকবে। একটু বড় হওয়ার পর তারা বাবা মাকে ব্ল্যাকমেইল করা শুরু করে।

তাই ছোটবেলা থেকেই বাচ্চার জেদ কে প্রশ্রয় না দিয়ে তাকে বোঝাতে হবে, আপনি যখন কিছুতে না বলেছেন তা কখনোই কোন কিছুর বিনিময় হ্যাঁ হবে না।

এছাড়াও বাচ্চা জেদ সামলাতে যা করবেন -
👉জেদের সময় বাচ্চার প্রতি মনোযোগ কম দেবেন।
👉বাচ্চা কোন কিছুর জন্য কান্না করলে তার কান্না থামানোর জন্য সাথে সাথে ওই জিনিসটা দিয়ে দিবেন না
👉যদি বাচ্চা ফ্লোরে গড়াগড়ি অথবা হাত-পা ছড়াছড়ি করে তাহলে বাচ্চাকে নিরাপদ স্থানে রেখে আপনি ওই স্থান ত্যাগ করুন।
👉যেকোনো ধরনের নেগেটিভ অ্যাটেনশন যেমন :বকাবকি, গায়ে হাত তোলা ইত্যাদি থেকে বিরত থাকুন।
👉দুই বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে, তাদেরকে জড়িয়ে ধরে, আদর করে, মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করতে পারেন।

মনে রাখবেন, বাচ্চারা কিন্তু তাদের চাহিদা আদায়ের ক্ষেত্রে খুবই সচেতন। তারা যদি একবার বুঝে যায়, জেদের মাধ্যমে তারা তাদের অন্যায় চাহিদাগুলো আদায় করতে পারবে তাহলে তারা তা বারবার যেকোনো পরিবেশে তা প্রয়োগ করতে থাকবে।
Happy Parenting❣️❣️
সংগৃহীত

04/05/2025
আপনার শিশুকে রক্ষা করুন !১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কা...
04/05/2025

আপনার শিশুকে রক্ষা করুন !
১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।
২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।
৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।
৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।
৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।
৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।
৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।
৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।
৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।
১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।
১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।
১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।
১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।
মনে রাখবেন আপনি হয় বাবা মা হবেন দু’দিন বাদে, যে কোন ব্যথা কিন্তু সারাজীবন বয়ে বেড়াতে হয়...
আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা।

30/03/2025

Yaqinan এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা!

15/03/2025

আজ আপনার বাচ্চাকে ভিটামিন-এ ক্যাপসুল খাইয়েছেন?

সবাই এই পোস্টটি শেয়ার করবেন , যাতে সব বাচ্চাগুলো পায় ❤️আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।জাতীয় ভিটামিন এ প্লাস  ক্যাম্...
07/03/2025

সবাই এই পোস্টটি শেয়ার করবেন , যাতে সব বাচ্চাগুলো পায় ❤️
আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো
অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন
যারা পোস্ট দেখছেন অবশেষে শেয়ার করে দিবেন যাতে সবাই খাওয়াতে পারে 🥰

26/02/2025

শিশুদের জন্য সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Yaqinan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share