কবিতা - poem

কবিতা - poem হৃিদয় তাজা রাখতে,পেজে লাইক দিয়ে আমাদে?

29/09/2022

আমি সত্তি সত্তি ভালবেসে দিয়েছিলাম মন,
তোমার কাছেই করেছিলাম আত্নসমর্পন,
ফেলে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে....

---subir nandi🙂

29/09/2022

কত বছর হয়ে গেলো,
তোমার চোখে আমার চোখ পড়েনি..
তোমার সাথে আমার দেখা হয়নি।
শুনেছি নতুন প্রেমিক হয়েছে,
সেও কি আমার মতো পাগল..
নাকি নতুন নাম দিয়েছ তার।
সেও কি তোমায় রাত জেগে ভাবে,
নাকি তুমি ভোরের স্বপ্নে আসো তার।
জানো সেই গোলাপ টা এখনো আছে,
খুব যতনে আমার কাছে।
তোমার ছবি টার কথা মনে আছে,
হ্যাঁ যেটা দিয়েছিলে আমার কাছে।
একদিন তোমায় সব ফিরিয়ে দেবো,
সত্যি একদিন নিজেকে পাল্টে নেবো।
ভালো থেকো তুমি।

18/04/2018

মেসেজ কেন ?
আমি তোমার হাতের লিখা চিঠিখানা চাই
ভুল বানান, বাঁকা অক্ষর,
কিচ্ছু ক্ষতি নাই ।
___মহাদেব সাহা

28/10/2017

✎ কর্মী যে, সে কাজ করেই তৃপ্ত হয় ।
কাজ করে সে কতটুকু লাভবান হল সেটা
বড় নয়।
___জেমস টমসন

22/08/2017

কিছু কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না তবুও তার কথা ভেবে অামরা কষ্ট পাই....
মাঝে মাঝে ভূল থেকেই, মানুষের জীবনে শুরু হয় সুন্দর সূচনা...!

11/08/2017

মানুষটার সাথে দেখা হবেনা হবেনা করেও একদিন ঠিক দেখা হবে... খানিকটা অপ্রস্তুত হয়ে সেদিন একজন আরেকজন কে জিজ্ঞাসা করবে... ভালো আছো তো?? চোখে চোখ না ফেলে দুজনেই চাইবে এড়িয়ে যেতে.... খুব বোকা বোকা একটা মেকি হাসিতে হুট করে দুজনা বিদায় নিবে.... বারবার পিছু ফিরে মানুষটা কে সেদিন আরেকবার দেখতে চাইলেও জীবন আর সে সুযোগটা দিবেনা.....
আমাদের সবার লাইফে এমন কেউ একজন থাকে... এই কেউ এর সাথে আবার অন্যকেউ হাত ধরে জীবন কাটায়, সকালবেলা বাচ্চাদের নিয়ে স্কুলে যায়, টিভির রিমোটের দখল নিয়ে ঝগড়া হয়, বাজারে গিয়ে রুই-কাতলা দরদাম করে...
সিগারেটের নিকোটিনে টান দিয়ে এ শহরে যারা সুখ খুঁজে.... ইতিহাস বলে, এদের সবাই লাইফে একদিন না একদিন এই কেউ কেই পাশে চেয়েছিল.... খুব করে ।
#কাল্পনিক_লেখক,,

06/08/2017

#বন্ধুত্ব
ও
#ভালবাসা

বন্ধু শব্দের মাঝে মিশে আছে নির্ভরতা আর বিশ্বাস। বন্ধু আর বন্ধন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বন্ধুত্ব মানেই যেন হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে, ভালোবাসা দিয়ে মন খুলে জমানো কথা বলা। বন্ধুর জন্য গেয়ে ওঠা- হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার-আমার অন্যদিনের ভোরে।

বন্ধুত্ব এবং ভালবাসা এই দুটি শব্দের মধ্যে অনেক পার্থক্য । কিন্তু কেউ কেউ বন্ধুত্ব এবং ভালবাসা না বুঝে একটির ভিতরে অন্যটি ডুকিয়ে বসে থাকে। বন্ধুত্ব নির্ভর আন্তরিকতার উপর আর ভালবাসা নির্ভর করে আত্মবিশ্বাসের উপর। আপনি হয়তো কাউকে ভালবাসেন তার উপর আপনার কোন আত্ম বিশ্বাস নেই। তাকে আপনার বিশ্বাস হয় না সব সময় তার জন্য আপনার মনে একটি সন্দেহ থেকেই যায়। একজন আরেকজনকে যদি অবিশ্বাস করেন তাহলে মনে করবেন আপনাদের হৃদয়ে প্রকৃত ভালবাসার জন্ম হয়নি। আপনাদের দুজনের মন এক হয়নি। ভালবাসা মানে এককথায় জীবন সাথী আর বন্ধু মানে কাছের একজন মানুষ। যার সাথে সুখ দুঃখ এমন কি ভালবাসার মানুষের সাথে একটু মনমালিন্য হলে সে কথা গুলো বন্ধুর সাথে অনায়াসে শেয়ার করা যায়। যা অন্য কারো সাথে করা যায় না। মানুষের জীবনে এমনও কিছু ঘটনা ঘটে । এমন কিছু কথা আছে যা কাউকে বলা যায় না এমন কি জীবন সাথীকেও না কিন্তু বন্ধুর সাথে শেয়ার করা যায় ।

বন্ধুত্ব ও ভালোবাসায় অনেক তফাৎ আছে, কিন্তু ঝট্ করে সে তফাৎ ধরা যায় না। বন্ধুত্ব আটপৌরে, ভালোবাসা পোশাকী। বন্ধুত্বের আটপৌরে কাপড়ের দুই-এক জায়গায় ছেঁড়া থাকলেও চলে, ঈষৎ ময়লা হলেও হানি নাই, হাঁটুর নীচে না পৌঁছিলেও পরতে বারণ নাই। গায়ে দিয়ে আরাম পাইলে হবে। কিন্তু ভালোবাসার পোশাক একটু ছেঁড়া থাকবে না, ময়লা হবে না, পরিপাটি হবে।

বন্ধুত্বকে কোনো পরিমাপক যন্ত্র দিয়ে মাপা যায় না। মাপার দরকারও নেই। কিন্তু ভালো বন্ধু খুঁজে পাওয়া খুব সহজ নয়। সবাই ভালো বন্ধু হতেও পারে না। বন্ধু যেহেতু আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই বন্ধু নির্বাচনে একটু সচেতন হতে হয়। বন্ধুত্বে হাত বাড়ানো অন্যায় নয়। তবে ভুল মানুষকে না বুঝেই বন্ধু বানিয়ে ফেলা ঠিক না। বন্ধু নির্বাচনের আগে কয়েকটি মানবিক গুণ তার মধ্যে খুঁজে নেওয়া উচিত। সৎ ও সত্যবাদী মানুষ ভালো বন্ধু হতে পারে।

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বুঝায়। দুই জন ব্যক্তি ও একটি জগৎ। অর্থাৎ দুই জনে সহযোগী হইয়া জগতের কাজ সম্পন্ন করা। আর, প্রেম, বলিলে দুই জন ব্যক্তি মাত্র বুঝায়, আর জগৎ নাই। দুই জনেই দুই জনের জগৎ।’ বন্ধুকে অনেকে প্রেমের সঙ্গে অথবা ভালোবাসার সঙ্গে এক করে ফেলেন। বন্ধুত্ব ও ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, ‘ইহা ছাড়া আর একটা কথা আছে প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান। মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না, কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়।’

বন্ধুত্ব নাড়াচাড়া টানাছেঁড়া তোলাপাড়া সয়, কিন্তু ভালোবাসা তাহা সয় না। আমাদের ভালোবাসার পাত্র হীন প্রমোদে লিপ্ত হইলে আমাদের প্রাণে বাজে, কিন্তু বন্ধুর সম্বন্ধে তাহা খাটে না; এমন-কি, আমরা যখন বিলাসপ্রমোদে মত্ত হইয়াছি তখন আমরা চাই যে, আমাদের বন্ধুও তাহাতে যোগ দিক! প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হইয়া থাক্ এই আমাদের ইচ্ছা— আর, বন্ধু আমাদেরই মত দোষে গুণে জড়িত মর্ত্যের মানুষ হইয়া থাক্ এই আমাদের আবশ্যক।

বন্ধুর সংজ্ঞা দিতে গিয়ে জর্জ হার্ভার্ট বলেছেন, ‘একজন বন্ধু হলো সর্বোৎকৃষ্ট আয়না।’ তার মানে, এই আয়নাতে প্রতিমুহূর্তে সে নিজেকে দেখবে। শুধু বাহ্যিক অবয়বকে নয়, ভেতরটাকেও। বন্ধুত্বটা হওয়া চাই হাত আর চোখের সম্পর্কের মতো। হাতে ব্যথা লাগলে চোখে জল আসে। আর চোখে যদি জল ঝরে, তবে হাত এগিয়ে যায় তা মুছে দিতে।

বন্ধু বয়স ও শ্রেণি মানে না। বন্ধুত্ব গড়ে উঠতে পারে, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে। সহপাঠী হোক, হোক সমবয়সী। কোনো তফাৎ সেই বন্ধুত্বের গভীরতায় যদি কোনো খাদ না থাকে। জীবনে প্রথম বন্ধু গড়ে ওঠার স্মৃতি থাকে অমলিন। সময়ের প্রয়োজনে কোনো বন্ধু দূরে সরে যেতে পারে কিন্তু মনের দূরত্ব কখনই তৈরি হয় না। বন্ধুর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই অমূল্য। স্কুল শুরুর দিনে যে ছেলেটি বা মেয়েটি আপনারা পাশে বসেছিল তাকে কী ভোলা যায় সহজে?

যাদের বন্ধু নেই তারা বিষর্ণতায় ভোগে, একাকিত্ব তাকে গ্রাস করে নেয়। এই জীবন থেকে পালিয়ে ফিরতে অনেকেই নানান পথ খোঁজে। কিন্তু যে পথটি আপনার জন্য অপেক্ষা করছে এটা শুধু জানে আপনার কাছের বন্ধুটিই। তাকেই বলেই দেখুন একবার আপনার বিষর্ণতার কথা, একাকিত্বের কথা। বন্ধুটিই আপনাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে যাবে খোলা মাঠে। সবুজ ঘাস সেখানে। ছন্দহীন জীবনে ছন্দ, নিরানন্দ জীবনে আনন্দের জোয়ার যোগ করতে বন্ধুর জুড়ি নেই।

বাস্তবিক অর্থে, একেক বন্ধু আমাদের মধ্যে একেকটা দুনিয়ার প্রতিফলন ঘটায়। বন্ধু এমন একজন মানুষ যার কাছে মনের কথা খুলে বলা যায় অবলীলায়। এ কারণে বাবা-মা তার সন্তানের কাছে ভালো বন্ধু হয়ে উঠতে পারে। এটি খুবই জরুরি। অভিভাবক যখন বন্ধু হয়ে ওঠে তখন মানসিক বিপর্যয় ঘটলে অভিভাবক যেন সবার আগে এগিয়ে আসতে পারেন।

অনেকে বলে থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হয়ে ভালোবাসায় উপনীত হতে পারে, কিন্তু ভালোবাসা নেমে অবশেষে বন্ধুত্বে এসে ঠেকতে পারে না। একবার যাকে ভালোবেসেছি, হয় তাহকে ভালোবাসবো নয় ভালোবাসবো না; কিন্তু একবার যার সঙ্গে বন্ধুত্ব হয়েছে, ক্রমে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হতে আটক নেই। অর্থাৎ বন্ধুত্বের উঠবার নামবার স্থান আছে। কারণ, সে সমস্ত স্থান আটক করা থাকে না। কিন্তু ভালোবাসার উন্নতি অবনতির স্থান নেই। যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়ে থাকে, নয় সে থাকে না। যখন সে দেখে তার অধিকার হ্রাস হয়ে আসছে তখন সে বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করে থাকতে চায় না। যে রাজা ছিল সে ফকির হতে রাজি আছে, কিন্তু করদ জায়গীরদার হয়ে থাকবে কিরূপে? হয় রাজত্ব নয় ফকিরী, ইহার মধ্যে তার দাঁড়াবার স্থান নাই।

অনেকে বন্ধুত্ব আর ভালবাসাকে এক দৃষ্টিতে দেখে। মানে দুইটাকে একমনে করে। কেউ বন্ধুত্ব এক সময় ভিন্ন লিঙ্গ হলে প্রেম পর্যায়ে নিয়ে যায়। অর্থাৎ তারা এক সময় একেঅপরের প্রতি দূর্বল হয়ে যায় এবং বন্ধুত্বের সর্ম্পকে প্রেম পর্যায়ে নিয়ে যায়। এটা ঠিক নয়। এতে বন্ধুত্বকে অপমান করা হয়। বন্ধুত্বের সম্পর্ককে যদিও আপনি ভালবাসার সম্পর্কে পরিনত করেন তাহলে অনেক সমস্যা সৃষ্টি হবে। সর্ম্পকটা বেশীদিন টিকে থাকবে না। তাই পরিশেষে বলতে চাই বন্ধুর সম্মান বন্ধুত্ব দিয়ে আর ভালবাসার সম্মান ভালবাসা দিয়ে রক্ষা করতে হবে। বন্ধুত্ব এবং ভালবাসাকে কখনো এক দৃষ্টিতে দেখবেন না।
# #কাল্পনিক_লেখক,,

05/07/2017

ভালবাসা যেখানে গভির,নত হওয়া সেখানে গৌরবের😍

27/06/2017

অনেকেই ভালোবেসে,
তার মানের মানুষকে না পেয়ে হাল ছেড়ে দেয়।।।।
ঠিক তাদের জন্যই এই status
হাল ছেড়ো না বন্ধু
হাঁস যখন পানিতে ভাসে দেখতে খুব সুন্দর লাগে,
কিন্তু বিরামহীন ভাবে তার পা নাড়িয়ে সাঁতার কেটে যাচ্ছে.
এটা কেউ খেয়াল করে না....
আমরা মানুষের বাহ্যিক দিক দেখে বিবেচনা করতে চাই সে ভাল কি খারাপ....
এটা অনেক বড় ভুল..
ভালোবাসা দেখানোর জিনিস নয়....
ভালোবাসা মনে লুকানো থাকে...
আর আপনাকেই তা খুঁজে নিতে হবে...
গাছে আগে কলি আসে,
তারপর কলি ফুটে ফুল হয়....
পারবেন নির্দিষ্ট সময়ের আগে কলি কে ফুলে পরিনত করতে?
পারবেন না...
আমি তাকে ভালোবাসি বললাম,
সে ফিরিয়ে দিল.....
সব শেষ হয়ে গেল? ?
অপেক্ষা করেন কলি ঠিক সময়েই ফুটবে.. বিমান মাটিতে নিরাপদ...
কিন্তু এটা কি মাটিতে রাখার জন্য করা হয়েছে??
জীবনে কিছু পেতে হলে ঝুঁকি নিতেই হবে,
যদি আপনি ঝুঁকি না নেন,
ঝুঁকি আপনাকে নিয়ে নিবে....
Cindrella এর গল্প মনে আছে??
মিষ্টি কুমড়া গাড়িতে পরিনত হয়???
জীর্ণ ময়লা পোশাক সুন্দর হয়ে যায়???
আবার রাত বারোটার পরে সব আগের মত হয়ে যায়???
কেন এমন করা হয়েছিল??
এরকম না হলেও তো পারতো??
রূপ কথার গল্পই তো ছিল??
তবে কেন এমন হল??
এটা এই জন্যই করা হয়েছে,
আমাদের বোঝানো হয়েছে স্বপ্নেরও সীমাবদ্ধতা আছে.....
জেসমিন কেন আলাদিনের প্রেমে পড়েছিল??
আমাদের বোঝাতে হৃদয় যা চায়, তা চায়ই....
তা ভাল কি খারাপ তা বিষয় ই না....
Hey, why u r crying?? get up!!
মুছে ফেলুন চোখের পানি...
যেটা নিজেকে পাবার যোগ্য বলে মনে করেন,,,
সেটার জন্য যুদ্ধ করুন,
অন্য কাউকে নিতে দিবেন না...
it's ur dream, u r only owner of it..... just focus on it and start moving.... and grab ur dreams...
ভালোবাসা কেউ এসে দিয়ে যাবে না...
আপনাকেই জিতে নিতে হবে....
শেষ কথা এটাই বলব goal post এ goal keeper থাকবেই তার মানে
এই না আপনি goal দিতে পারবেন না............

24/05/2017

তুমি কার পোশা পাখি কাজল বরন আখি
তুমি কার পোশা পাখি কাজল বরন আখি। রক্তজবার তোমার মন, আমারে কান্দায় পাওকি সুখ। আমার রিদয় ও পিনজিরা পোশা পাখিরে, আমারে কান্দায় পাওকি সুখ.......

Address

Dhaka

Telephone

01787567810

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা - poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category