MahmudBook Shop

MahmudBook Shop সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে। -হযরত আলী

এই নিষিদ্ধ বই নিতে চাইলে ইনবক্স করুন অথবা কল করুন01788-437479
08/09/2024

এই নিষিদ্ধ বই নিতে চাইলে ইনবক্স করুন অথবা কল করুন
01788-437479

আফ্রিকা সিরিজলেখক : ড. আলী মুহাম্মদ সাল্লাবীপ্রকাশনী : কালান্তর প্রকাশনীমুদ্রিত মূল্য:২০৩০টাকাছাড় মূল্য ১৩২০টাকাবইটি কিন...
30/06/2024

আফ্রিকা সিরিজ
লেখক : ড. আলী মুহাম্মদ সাল্লাবী
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
মুদ্রিত মূল্য:২০৩০টাকা
ছাড় মূল্য ১৩২০টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

ক্রুসেড হলো ইসলাম-নিশ্চিহ্নের এক ভয়ংকর খেলা। এই সিরিজপাঠে মুসলিম ও ইউরোপীয়দের নীতি-আদর্শ অবলোকন করবেন পাঠক। উপলব্ধির ব...
30/06/2024

ক্রুসেড হলো ইসলাম-নিশ্চিহ্নের এক ভয়ংকর খেলা। এই সিরিজপাঠে মুসলিম ও ইউরোপীয়দের নীতি-আদর্শ অবলোকন করবেন পাঠক। উপলব্ধির বাতায়নে ভেসে উঠবে মুসলিমদের বিরুদ্ধে ইউরোপীয়দের আক্রমণ-চক্রান্তের প্রেক্ষাপট ও পটভূমি। আর এরই মধ্য দিয়ে আপনার চিন্তাযানের সামনে ক্রমশ খুলে খুলে পড়বে বর্তমান ও আগামীর নানা ঘটনাপ্রবাহের নেপথ্যজটের সমূহ গিঁটগাঁট।
লেখক : ড. আলী মুহাম্মদ সাল্লাবী
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
মুুদ্রিত মূল্য৫৪০০টাকা
ছাড় মূল্য ৪০২০টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

কিছু বিষয় মানুষ বয়সের সাথে সাথে বুঝে যায়, শিখে নেয়। ফলে নতুন করে তা শেখানোর প্রয়োজন পড়ে না। ‘যৌনশিক্ষা’ বিষয়টি ঠিক তেমন...
29/06/2024

কিছু বিষয় মানুষ বয়সের সাথে সাথে বুঝে যায়, শিখে নেয়। ফলে নতুন করে তা শেখানোর প্রয়োজন পড়ে না। ‘যৌনশিক্ষা’ বিষয়টি ঠিক তেমনই, কিন্তু পশ্চিমারা বর্তমানে এই বিষয়টিকে এমন বিকৃতভাবে তুলে ধরছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এই প্রজন্মকে যদি এখনই ‘সঠিক যৌনশিক্ষা’ না দেওয়া যায়, তাহলে অদূর ভবিষ্যতে তাদের যৌনজীবন, পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে যাবে। খোঁজ নিলে জানতে পারবেন—ইতোমধ্যে পশ্চিমা দেশগুলোতে পারিবারিক বন্ধন একেবারে নেই বললেই চলে! . পশ্চিমারা পর্নোগ্রাফি-ফিল্ম ইন্ড্যাস্ট্রির মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করে দিচ্ছে। তাদেরকে নীল ছবির ফাঁদে ফেলে বিপথজনক পথে নিয়ে যাচ্ছে। একসময় যুবকরা পাপের পথ বেছে নিচ্ছে। তাদের হৃদয় থেকে ঈমান উঠে যাচ্ছে। ফলে হৃদয়ে যে প্রশান্তি থাকার কথা, তার কিছুই থাকছে না। একসময় তারা হতাশ হয়ে নিজ ধর্মকর্ম ছেড়ে নিজেকে পাপের সাগরে ভাসিয়ে দিচ্ছে। . পর্নোগ্রাফির চাক্যচিক্যময় ভিডিও, অভিনয় দেখে যুবসমাজ নিজেদের তাদের সাথে মিলানোর চেষ্টা করছে, অথচ তারা এটি বুঝতে পারছে না যে, দশ ঘন্টার ভিডিও কেটে তারা এক ঘন্টার একটি ভিডিও তৈরি করছে। সেই ফেক বা ভুয়া অভিনয়ের সাথে বাস্তব জীবনকে তো মেলানো সম্ভব নয়। এই সহজ বিষয়টি না বুঝে অসংখ্য যুবক পর্নোতারকার সাথে তুলনা করে দুর্বল ভেবে নিজেকে রোগী বানিয়ে নিচ্ছে! ফলে অনেকেই বিবাহ করতে ভয় পাচ্ছে। . চেম্বারে আসা অধিকাংশেরই মূল সমস্যা হলো—পর্নোগ্রাফির চাক্যচিক্যময় ভিডিও দেখে হস্তমৈথুন করে বা অবৈধভাবে যৌন চাহিদা মিটিয়ে নিজেকে রোগী বানিয়ে নিয়েছে। এখন বিবাহ করার যখন সময় এসেছে বা বিবাহ করে যখন স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারছে না। তখন চোখে অন্ধকার দেখছে, হতাশায় ডুবে যাচ্ছে। . অন্যদিকে অনেক মেয়ে নিষিদ্ধ সাইটের অশ্লীল ভিডিওর পুরুষদের সাথে যখন নিজের স্বামীকে মিলাতে যাচ্ছে, তখনই ঘটছে বিপত্তি। তারা সেই ফিল্মের নায়কের বিশেষ অঙ্গের সাথে বা তার অভিনয়ের মতো নিজের স্বামীকে পাচ্ছে না। ফলে তারা স্বামীকে দুর্বল ভাবছে, অথচ তার স্বামী সম্পূর্ণ সুস্থ! এসব ভুল ধারণা থেকে ডিভোর্সের মতো ভয়ংকর ঘটনা প্রতিনিয়ত ঘটেছে। . ‘সুখময় যৌনজীবন’ বইয়ের মাধ্যমে যৌনতা সম্পর্কে মারাত্মক ভুলগুলো ভাঙিয়ে দেওয়া হয়েছে। বইতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যা আপনারা ইতোপূর্বে কখনোই জানতে পারেননি। ফলে যুবসমাজ বিপথগামী না হয়ে, সুস্থ ও সঠিকভাবে যৌনজীবন গড়তে পারে। অনুরোধ—এই বইটি পড়ে কেউ কোনো পাপ কাজে নিজেকে জড়াবেন না, এটি আপনার কাছে আমানত। এরপরও যদি কোনো পাপের কাজ করেন, তাহলে তার দায়ভার একান্তই আপনার। . আমার বিশ্বাস—এই বইটি শত শত মানুষের উপকারে আসবে। বিবাহ বিচ্ছেদ হতে যাওয়া বহু দম্পত্যি আবারও সুখে সংসার করতে পারবে, বহু যুবক-যুবতী অশ্লীল ভিডিও, হস্তমৈথুনের মতো ভয়ংকর পাপের কাজ ছেড়ে আলোর পথে ফিরে আসবে, যারা নিজেদেরকে বিনা কারণে রোগী মনে করে—তারা সচেতন হয়ে নিজেকে সুস্থ ভাবতে পারবে, ইনশাআল্লাহ।
লেখক : ডা. এস আর খান
প্রকাশনী : আলোর ঠিকানা প্রকাশনী
পৃষ্ঠা : ১৯২
মুুদ্রিত মূল্য:৪৭৫টাকা
ছাড় মূল্য ৩৭৫টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

স্বাভাবিকভাবেই একজন যুবককে নফস ও শয়তান নানাভাবে পরাস্ত করার চেষ্টা করে। কারণ, জীবনের এই বেলাটায় মানুষের ভেতর যৌন-তাড়না থ...
29/06/2024

স্বাভাবিকভাবেই একজন যুবককে নফস ও শয়তান নানাভাবে পরাস্ত করার চেষ্টা করে। কারণ, জীবনের এই বেলাটায় মানুষের ভেতর যৌন-তাড়না থাকে বেশি। আর একে ব্যবহার করেই যুবককে ঘায়েলের চেষ্টা করা হয়।এ তো হলো সাধারণ হিসাব। কিন্তু আমাদের এ নষ্ট সময় ও পরিবেশে একজন যুবককে অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। রাস্তার বেপর্দা পরিবেশ থেকে শুরু করে কলেজ-ইউনিভার্সিটির সহশিক্ষা, ইন্টারনেটের মতো জরুরি উপকরণের রন্ধ্রে রন্ধ্রে থাকা চরম অশ্লীলতা ও বেহায়াপনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্রোতে ভেসে আসা নানারকমের আজাব… সব মিলিয়ে যুবক এখন বিপদে। আগে যে যৌবন ছিল বিপুল সম্ভাবনার আধার, এখন সে যৌবন যেন হাজারো বিপদের আশঙ্কা ।‘এখন যৌবন যার’ বইতে লেখক তুলে ধরেছেন এক আখ্যান, যুবক যাকে আঁকড়ে ধরতে পারবে এই অকুল দরিয়ার অবলম্বন হিসেবে।
লেখক : মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
প্রকাশনী : উমেদ প্রকাশ
পৃষ্ঠা : ৩২০
মুুদ্রিত মূল্য:৪০৭টাকা
ছাড় মূল্য ২৮৫টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

এই প্যাকেজে আছে, ড. আলি মুহাম্মাদ সাল্লাবির লেখা, কালান্তর প্রকাশিত থেকে প্রকাশিত:আবু বকর সিদ্দিক রাআমিরুল মুমিনিন উমর ই...
27/06/2024

এই প্যাকেজে আছে, ড. আলি মুহাম্মাদ সাল্লাবির লেখা, কালান্তর প্রকাশিত থেকে প্রকাশিত:
আবু বকর সিদ্দিক রা
আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ( দুই খণ্ড একত্রে)
খলিফাতুল মুসলিমিন উসমান ইবনু আফফান
আলি ইবনে আবি তালিব রা. (১ম খণ্ড)
আলি ইবনু আবি তালিব রা. (শেষ খণ্ড)
লেখক : ড. আলী মুহাম্মদ সাল্লাবী
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
পৃষ্ঠা : ৩৫২০
মুুদ্রিত মূল্য:৩৬৫০টাকা
ছাড় মূল্য ২৭৫০টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

সময় বড় সঙ্গীন। পরিবেশ অত্যন্ত নাজুক। চারিদিকে আজ কেবল বিশৃঙ্খলা ও অরাজকতার ছড়াছড়ি। কোথাও নেই একটু শান্তির সুবাতাস। সর্বত...
26/06/2024

সময় বড় সঙ্গীন। পরিবেশ অত্যন্ত নাজুক। চারিদিকে আজ কেবল বিশৃঙ্খলা ও অরাজকতার ছড়াছড়ি। কোথাও নেই একটু শান্তির সুবাতাস। সর্বত্রই আজ জুলুম-অত্যাচারের সয়লাব। ন্যায়-ইনসাফ ও মানবতা আজ ডুকরে কাঁদছে। বিশ্বমানবতার ভাগ্যাকাশে নেমে আসছে তিমির রাত্রি। মানুষ আজ বড্ড পেরেশান। কোথায় পাবে সে একটু পরিত্রাণ? নগ্নতা, অশ্লীলতা ও চারিত্রিক অবক্ষয় এতটাই বৃদ্ধি পেয়েছে যে, সমাজের সবচেয়ে ভালো মানুষটিও আজ নিজের ব্যাপারে সন্দিহান যে, কখন কোন গর্তে সে পা পিছলে পড়ে! উদাসীনরা তো আগে থেকেই উদাসীন, বর্তমানে তো সচেতনদেরও টিকে থাকা দায় হয়ে পড়েছে। আল্লাহর বিশেষ রহমত ও অনুগ্রহ না থাকলে নিজের চরিত্র রক্ষা ও হকের ওপর অবিচলতা এখন অসম্ভবপ্রায়।সময়টা যে এখন বড় ফিতনার, এতে আজ কারও বিন্দুমাত্র সন্দেহ নেই। ছোট থেকে বড়, কৃষক থেকে মজুর, সাধারণ থেকে আলিম—সবাই এখন নির্দ্বিধায়ই স্বীকার করে যে, সময়টা এখন ভয়ংকর ফিতনা-ফাসাদের। ব্যাপকভাবে এ স্বীকৃতি ও সবার মাঝে এ অনুভ‚তি থাকা সত্তে¡ও অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, এ ব্যাপারে খুব কম মানুষই সতর্কতা অবলম্বন করতে চায়। ফিতনা থেকে কীভাবে বেঁচে থাকা যায়, জীবনকে কীভাবে চারিত্রিক অবক্ষয় ও সকল ফাসাদ থেকে মুক্ত রাখা যায়, সে ব্যাপারে মানুষ আজ বড় উদাসীন! আমাদের সমাজে সালাত ও সিয়ামের ব্যাপারে কিছুটা সচেতনতা থাকলেও ফিতনার ব্যাপারে মানুষের সচেতনতা একেবারেই বিরল। ব্যাপারটি যেমনই আশ্চর্যের, তেমনই আশঙ্কারও বটে।ফিতনার ব্যাপারে মানুষের এ উদাসীনতা লক্ষ করেই যুগে যুগে মুহাদ্দিসিনে কিরাম সংকলন করেছেন এসংক্রান্ত অনেক গ্রন্থ। বড় বড় ও প্রসিদ্ধ হাদিসের গ্রন্থাবলিতে ফিতনা বিষয়ক অসংখ্য হাদিসের সমাহার থাকলেও উলামায়ে কিরাম এগুলোর পাশাপাশি এসংক্রান্ত সব হাদিস আলাদাভাবেও সংকলন করার প্রয়োজন অনুভব করেছেন। তন্মধ্য হতে ইমাম নুআইম বিন হাম্মাদ রহ. (মৃ. ২২৮ হি.) এর ‘কিতাবুল ফিতান’, ইমাম আবু আমর উসমান বিন সাইদ আদ-দানি রহ. (মৃ. ৪৪৪ হি.) এর ‘আস-সুনানুল ওয়ারিদা ফিল ফিতান’, ইমাম ইবনে কাসির রহ. (মৃ. ৭৭৪ হি.) এর ‘আন-নিহায়া ফিল-ফিতান ওয়াল-মালাহিম’ অন্যতম।বক্ষ্যমাণ গ্রন্থটি ইমাম আবু আমর উসমান বিন সাইদ আদ দানি রহ. (মৃ. ৪৪৪ হি.) এর সংকলিত ‘আস-সুনানুল ওয়ারিদা ফিল ফিতান’ এর সরল অনুবাদ। হাদিসের সংখ্যাধিক্য, অধ্যায়ের বৈচিত্র্য, বিন্যাসের সৌন্দর্য ইত্যাদি বিবেচনায় গ্রন্থটি অত্যন্ত চমৎকার ও সর্বশ্রেণির পাঠকের জন্যই উপকারী।
লেখক : ইমাম আবু আমর উসমান আদ-দানি
প্রকাশনী : পথিক প্রকাশন
অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা : মুফতি মাহদী খান
তাখরিজ ও সম্পাদনা : মুফতি তারেকুজ্জামান
পৃষ্ঠা সংখ্যা : ৪৪৮
মুুদ্রিত মূল্য:৭২০টাকা
ছাড় মূল্য ৪২০টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

কখনো কি ভেবেছ, তুমি কে? তুমি কী? আর তুমি কেন? যদি না ভেবে থাকো, তবে নিজেকে কেন ভুলে গিয়েছ, তা নিয়ে অন্তত একটু ভাবো!প্রতি...
25/06/2024

কখনো কি ভেবেছ, তুমি কে? তুমি কী? আর তুমি কেন? যদি না ভেবে থাকো, তবে নিজেকে কেন ভুলে গিয়েছ, তা নিয়ে অন্তত একটু ভাবো!
প্রতিনিয়ত আজানের সুরে, বক্তব্যের আবেগী ভাষায়, বইয়ের পাতায় তোমাকে রবের দিকে ডাকা হয়, অথচ তুমি জীবনের বিপরীতে মৃত্যুকেই বেছে নাও। আর কতবার, কতভাবে, কত রকম শব্দ দিয়ে বোঝালে তোমার অন্তরের বন্ধ দরজাটা একটু খুলবে?
তোমার ভেতরের ক্ষতগুলো কত গভীর হলে, ব্যথাগুলো কতটা ছড়িয়ে গেলে, আর কত দিন যন্ত্রণা পোহালে তোমার এই মৃত্যুর ঘোর ভাঙবে—বলো তো?
তারপর বলো, তোমার এই উদ্দেশ্যহীনতা আর কত দিন? অন্তরে এই শূন্যতা নিয়ে আর কত দিন যন্ত্রণা পোহাবে?
তোমার একটা উদ্দেশ্য প্রয়োজন, তোমার ইসলাম প্রয়োজন, তোমার ভেতরে পূর্ণতা প্রয়োজন, এই যন্ত্রণা থেকে মুক্ত হওয়া প্রয়োজন—এজন্যই তোমাকে ফিরতে হবে।
উদ্দেশ্যহীন আর কত দিন?
লেখক : মুহাম্মাদ হোবলস
প্রকাশনী : পথিক প্রকাশন
পৃষ্ঠা : ৩০৪
মুুদ্রিত মূল্য:৬০০টাকা
ছাড় মূল্য ৩৫০টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

সুন্নাহ ও প্রাচ্যবাদ’ বইটি কেনো পড়বেন?আমাদের অনূদিত বইটির বৈশিষ্ট্য:১. মূল আরবি গ্রন্থ ও ইংরেজি-উর্দু অনুবাদের সমন্বয়ে গ...
25/06/2024

সুন্নাহ ও প্রাচ্যবাদ’ বইটি কেনো পড়বেন?আমাদের অনূদিত বইটির বৈশিষ্ট্য:
১. মূল আরবি গ্রন্থ ও ইংরেজি-উর্দু অনুবাদের সমন্বয়ে গ্রন্থটির বাংলায় (সুন্নাহ ও প্রাচ্যবাদ) অনুবাদ করা হয়েছে।
২. আমাদের অনূদিত গ্রন্থটির শুরুতে সংযুক্ত করা হয়েছে আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ-এর পর্যালোচনামূলক নীতিদীর্ঘ ভূমিকা, যা তিনি উর্দু অনুবাদের ভূমিকায় লিখেছিলেন। এছাড়া উর্দু অনুবাদ সম্পাদনায় মাওলানা ইদ্রিস মিরাঠি রাহিমাহুল্লাহ-এর জ্ঞানগর্ভ টীকা ও সংযুক্তিসমূহও যুক্ত করা হয়েছে ‘সুন্নাহ ও প্রচ্যবাদ’ গ্রন্থের টীকাতে।
৩. সকল উদ্ধৃত তথ্য রেফারেন্স যাচাই-বাছাই করা হয়েছে।
৪. প্রচুর রেফারেন্স যুক্ত করা হয়েছে এবং রেফারেন্সবিহীন প্রায় সকল উদ্ধৃতিগুলোর রেফারেন্স উল্লেখ করা হয়েছে।
৫. লেখকের উদ্ধৃতিসমূহে মাখতুত (হস্তলিপি)-র উদ্ধৃতির পরিবর্তে বর্তমানে গ্রন্থের বিদ্যমান মুদ্রিত ভার্সন থেকে আপডেট তথ্যনির্দেশ যুক্ত করা হয়েছে।
৬. লেখকের ভাষা স্পষ্ট করা ও তথ্য যুক্তি শানিত করা হয়েছে। লেখকের অস্পষ্ট বাক্যগুলো স্পষ্ট করা হয়েছে।
৭. লেখকের তথ্যগত প্রমোদ ঠিক করা হয়েছে। যেমন,
ক. ইলমি পরিভাষা উপস্থাপনে লেখক রহ.-এর তাসামূহ (ত্রুটিসমূহ) ঠিক করা হয়েছে।
খ. লেখকের যেসকল যুক্তি ও উপস্থাপনা অপরাপর যুক্তির ধোপে টেকে না সেসব যুক্তি ও উপস্থাপনাকে আরও শানিত করা হয়েছে।
৮. মূল আরবি বইটি যেহেতু লেখকের পিএইচডি গবেষণা অভিসন্দর্ভ, তাই পরবর্তিতে সামান্য পরিমার্জন করে গ্রন্থে রূপায়ন করলেও মূল আরবি গ্রন্থটি পরিপূর্ণ সুবিন্যস্ত গ্রন্থরূপ পাইনি৷ অপরদিকে আরবি থেকে উর্দু অনুবাদক ড. মাওলানা আহমাদ হাসান টুংকি রহ., ড. মুসতফা আস-সিবাঈ রহ.-এর পিএইচডি গবেষণা অভিসন্দর্ভকে একটি চমৎকার বিন্যাস ও শিরোনাম সহকারে উল্লেখ করে পরিপূর্ণ গ্রন্থ পাঠের স্বাদ দিতে সক্ষম হয়েছেন। যে কারণে আমরা বিন্যাসের ক্ষেত্রে উর্দু অনুবাদ থেকে সাহায্য নিয়েছি।
১০. উর্দু-ইংরেজি অনুবাদ থেকে সমসাময়িক ও প্রয়োজনীয় কিছু টীকা ও ইংরেজি নামসমূহের সঠিক উচ্চারণ ও ঈসাব্দ তারিখ নির্ণয় সহ আরও বেশ কিছু বিষয় যুক্ত করা হয়েছে।
১১. মূল আরবি বইটি পিএইচডি গবেষণা অভিসন্দর্ভ হলেও মূল-লেখায় তেমন টীকা এবং রেফারেন্স ছিলো না। কিন্তু গ্রন্থাকারে রূপায়নের ফলে প্রয়োজনটি দেখা দেয়। এজন্য আমরা লেখকের উৎস গ্রন্থের আলোকে প্রচুর রেফারেন্স যুক্ত করেছি। পাশাপাশি সকল হাদিসের তাহকিক ও তাখরিজ সংযোজন করেছি, যা অনুবাদটিকে একটি স্বতন্ত্রতা দেবে বলে আশা করি।
১২. বইটি যেহেতু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের নেসাবভুক্ত, সে বিষয়ে খেয়াল রেখে হাদিসের অনুসন্ধানী পাঠকের জন্য প্রয়োজনীয় এবং উপকারী প্রচুর টীকা ও পর্যালোচনা যুক্ত করা হয়েছে। ফলে অনুবাদটি আরো স্বাতন্ত্র্য ও পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করি ইনশা আল্লাহ।
লেখক : ড. মুসতাফা আস সিবায়ী
প্রকাশনী : পথিক প্রকাশন
পৃষ্ঠা : ৯২৮
মুুদ্রিত মূল্য:১৭০০টাকা
ছাড় মূল্য :১১১০টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

চোখ বড় আশ্চর্য বস্তু। বলা হয়,দৃষ্টিকে যদি সংযত করা যায়,বেঁচে যাওয়া যায় প্রায় সকল গুনাহ থেকেই। চোখের হিফাজত মানে চিন্তারও...
24/06/2024

চোখ বড় আশ্চর্য বস্তু। বলা হয়,দৃষ্টিকে যদি সংযত করা যায়,বেঁচে যাওয়া যায় প্রায় সকল গুনাহ থেকেই। চোখের হিফাজত মানে চিন্তারও হিফাজত। আর চিন্তার হিফাজত করতে পারলেই ব্যক্তি নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে সক্ষম হয়। একজন মুসলিম কোন উপায়ে নিজেকে চোখের গুনাহ থেকে বাঁচাবে,কোন উপায়ে নিজের দৃষ্টিকে করবে সংযত এবং জীবনকে করবে সুসংহত,সেসব উপায় নিয়ে রচিত ‘চোখের গুনাহ’ বইটি…
লেখক : শাইখ মাহমুদ আল-মিসরী
প্রকাশনী : সুকুন পাবলিশিং
অনুবাদক : শাব্বির আহমাদ
সম্পাদক : এনামুল হক ইবনে ইউসুফ
মুুদ্রিত মূল্য:১৪০টাকা
ছাড় মূল্য : ১১০টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

আজ রাজত্ব কার? [রাজত্ব শুধু আল্লাহর]:কিয়ামতের দিন আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব ও আধিপত্য পরিপূর্ণরূপে প...
23/06/2024

আজ রাজত্ব কার? [রাজত্ব শুধু আল্লাহর]:
কিয়ামতের দিন আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব ও আধিপত্য পরিপূর্ণরূপে প্রকাশিত হবে। সেদিন রাজাধিরাজ আল্লাহ তাআলা বান্দাদের ডেকে বলবেন,
‘আজ রাজত্ব কার?’
কেউ প্রত্যুত্তর করার ন্যূনতম সাহস দেখাবে না; আল্লাহই উত্তর দেবেন,
‘প্রবল প্রতাপশালী এক আল্লাহর।’ [সুরা আল-গাফির : ১৬]

আশ্রয় কামনা করুন নবিজির মতো:
সন্দেহ নেই, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই জগতের সবচে’ পরিপূর্ণ মানুষ। তিনিই রবের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছেন। তিনিই তাঁর পরিচয় জেনেছেন সর্বোত্তমভাবে। নিশ্চয়ই তিনিই ছিলেন নিয়তে সর্বনিষ্ঠ, শিরক থেকে সর্বময় দূরত্ব ধারণকারী এবং গাইরুল্লাহর প্রতি মুখাপেক্ষিতা ও আশ্রয় কামনা থেকে সবচে’ বেশি সতর্কতা অবলম্বনকারী।তিনি চাইলে একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইতেন। যদি আশ্রয় কামনার প্রয়োজন হতো, তিনি রবের দিকেই দু’হাত তুলে ধরতেন। তিনি ছাড়া কারো সাহায্য চাইতেন না, তাঁর আশ্রয় ব্যতীত কোথাও ধাবিত হতেন না। তিনি ভিন্ন কাউকে ভয় করতেন না, কাউকে ডাকতেন না এবং অন্য কারো কাছে প্রত্যাশা রাখতেন না। কেবল তাঁরই সন্তুষ্টির জন্য নিজেকে মেহনতে নিতেন, তাঁর প্রতিই শতভাগ ভরসা রাখতেন। তাওয়াক্কুল করতেন কেবলই সেই সত্তার, যিনি পবিত্র, সর্বোচ্চ ও সুমহান। ফলে, মহামহিম সেই রাজাধিরাজ তাঁর রাসুলের জন্য যথেষ্ট হতেন, তার সহযোগী হতেন, একমাত্র বন্ধু ও অভিভাবক হিসেবে হাজির থাকতেন। এ-গ্রন্থে আমরা নববি ইসতিয়াজা তথা আত্মরক্ষা ও আশ্রয় কামনা বিষয়ক রাসুলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়া-সাল্লামের নির্বাচিত চল্লিশটি হাদিস উল্লেখ করব। যার কোনোটা তার মুখনিসৃত বাণী, কোনোটা-বা তার কর্মস্বভাবের ধারাবাহিক বাস্তবতা। কিছু তিনি তার প্রিয় সাহাবাদের শিখিয়েছেন, কিছু পরবর্তী উম্মতের জন্য নাসিহাহ ও আদর্শ হিসেবে রেখে গেছেন। যেন তারা এর অনুসরণের মাধ্যমে শয়তানের কু-মন্ত্রণা, অন্যায়ের প্রাপ্তি বা অনিষ্টের আক্রমণ থেকে বাঁচতে পারে।

অন্তর পরিশুদ্ধ রাখুন নবিজির মতো:
মানবদেহের সবগুলো অঙ্গের তুলনায় নিশ্চয়ই অন্তর বা হৃদয়ই প্রধান ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। যখন কারো হৃদয় শুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয় তার সমগ্র দেহ। আবার যখন সেটা নষ্ট হয়, বিগড়ে যায় দেহের বাকি সর্বাঙ্গও।
কারো অন্তর শুদ্ধ ও নিরাপদ হলে সেখানে আল্লাহর মহব্বত জায়গা করে নেয়। এমন বান্দা আল্লাহর পছন্দনীয় কাজে অবিচল থাকতে পারে। তার অন্তরে আল্লাহর ভয় জাগরুক হয় এবং সে আল্লাহর অপছন্দনীয় কিছু করতে ভীতসন্ত্রস্ত থাকে। এভাবে বান্দার দেহের সবগুলো অঙ্গ কল্যাণময় হয়ে ওঠে। এমন মানুষ কখনো হারামে লিপ্ত হতে পারে না। এমনকি, হারামে জড়িয়ে পড়ার ভয় থেকে সে সন্দেহপূর্ণ বিষয়াদি থেকেও যোজন দূরে সতর্ক অবস্থান গ্রহণ করে।
কিন্তু বান্দার অন্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে প্রবৃত্তির অনুসরণ তাকে কাবু করে ফেলে। আল্লাহ নারাজ হলে হোক, সেদিকে ভ্রুক্ষেপ না করে সে মনচাহি জীবনের দিকে ছোটে। এভাবে হৃদয়ের অশুদ্ধি তার বাকি দেহেও ছড়িয়ে পড়ে। বিভ্রান্ত মনোবাঞ্ছার অনুগামিতায় সে ক্রমশই গুনাহের দিকে ধাবিত হয়; অন্যায় ও অমূলক সন্দেহপূর্ণ কাজেকর্মে আপাদমস্তক জড়িয়ে যায়।
বক্ষ্যমাণ বইটিতে আমরা অন্তর পরিশুদ্ধি বিষয়ে নবিজির নির্বাচিত চল্লিশ হাদিস একত্র করার প্রয়াস পেয়েছি। অত্যন্ত যত্ন ও পরিমিতি বজায় রেখে আমরা হাদিসগুলোর ব্যাখ্যা এবং শিক্ষা একত্র করেছি। আশা করি সংশোধনকামী বান্দাদের জন্য হাদিসগুলো আলোকবর্তিকা হবে। আল্লাহ আমাদের নেক কর্ম, চিন্তা ও নিয়ত কবুল করুন!
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
প্রকাশনী : পথিক প্রকাশন
মুুদ্রিত মূল্য:২২৫০টাকা
ছাড় মূল্য : ১৩৫০টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

হেদায়েতের পথে চলতে আমাদের প্রধান শত্রু হলো শয়তান আর নফস। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আর নফস তা কাজে পরিণত করে। নফস লোভী...
23/06/2024

হেদায়েতের পথে চলতে আমাদের প্রধান শত্রু হলো শয়তান আর নফস। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আর নফস তা কাজে পরিণত করে। নফস লোভী, খায়েশের পেছনে ছোটাই তার স্বভাব। শয়তানের যেমন মানুষকে ফাঁদে ফেলে গুনাহ করায়, নফসও তেমনি বিভিন্ন ছলচাতুরী করে মানুষকে গুনাহে জড়ায়। তাই দুটোর বিরুদ্ধে লড়াই জরুরী।রাইয়ান প্রকাশনের দুটো বেস্ট সেলিং ‘শয়তানের বিরুদ্ধে লড়াই’ ও ‘নফসের বিরুদ্ধে লড়াই’ এই বিষয়ে চমৎকার গাইড দেয়। শয়তান কী, নফস কী, কীভাবে তারা কাজ করে, শয়তানের নানা রকম ফাঁদ, নফসে সোজা করার উপায়, ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা রয়েছে এই দুটো বইতে।
লেখক : মাহমুদ বিন নূর
প্রকাশনী : রাইয়ান প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ২৮৭
মুুদ্রিত মূল্য:৪৪০টাকা
ছাড় মূল্য : ৩৫০টাকা
বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01788-437479

Address

Dhaka, Dhaka Division
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MahmudBook Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category