BookPedia

BookPedia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BookPedia, Book shop, Madrasa Market Bangla Bazar Dhaka, Dhaka.
(2)

সেরা দামে আপনার পছন্দের বইটিসহ সকল
ধরনের বইয়ের জন্য আমাদের ম্যাসেজ দিন।

পৃথিবী হোক সাহিত্য ও জ্ঞানের আলোয়
সত্যিকারের আলোকিত একটি বসুন্ধরা।

শহর এবং গ্রাম, সকল পর্যায়ের পাঠক
এর কাছে সাহিত্যের ছোঁয়া পৌঁছে দেবার
প্রতিশ্রুতি নিয়ে গড়ে উঠেছে এই BookPedia প্রথমে দশটি বই পড়ার পর আপনার
মনে হবে নিজে পৃথিবীর সবচেয়ে বড়
বুদ্ধিমান। দার্শনিক হোক বা পন্ডিত যে
কারোর সাথে তর্ক-সমালোচনা করতে
পারবেন।

রুটিন মতো

জীবনযাপনে আগ্রহী হবেন।
চা-কফির দোকান বা কোন হোটেলে
গেলে, একাকী নির্জন কোন টেবিলে
একটু ভাব ধরে বসতে চাইবেন।

পঞ্চাশটি বই পড়ার পর কলম হাতে নিবেন।
টুকটাক লেখালেখি করতে ইচ্ছে করবে।

দুইশত বই পড়ার পর মোটামুটি ভাল ও
মন্দ বইগুলোর পার্থক্য করতে পারবেন।

আড়াইশ বই পড়ার পর মানুষ থেকে
আরো দূরে সরে যাবেন। বাহিরের গান
বাজনা, হাঙ্গামা, নানাবিদ অনুষ্ঠান কোন
কিছুই আপনার ভাল লাগবে না।

আপনি সদা নিজের আপন ভুবনে ডুবে
থাকবেন। নিজের মত এমন শান্ত পাগল
আর একজন বন্ধু খুঁজে বেড়াবেন।

সাড়ে তিনশ বই পড়াব পরে মনে হবে
জ্ঞানের জগতে আপনি কতই নিচু।
এখনো অনেক কিছু জানা বাকি আছে।

পাঁচশ বই পড়াব পর আপনি আয়নার
সামনে দাঁড়িয়ে নিজের দিকে যখন
তাকাবেন, নিজের প্রতি অতিরিক্ত
আত্মমুগ্ধতা অনুভব হবে।

এরপর থেকেই আপনি শুরু করবেন
লিখতে। আর এটাই অপর এক জগৎ!
জীবনের অপর এক যাত্রা!!

তখনি শুরু হবে আপনার পাঠক
থেকে লেখক হবার গল্প। যেমনটা
হাজার জনের ক্ষেত্রেও হয়ে থাকে।

❝আপনার এ পুরো জার্নিতে আমরাই
হতে চাই আপনার একনিষ্ঠ সহযোগী❞

এভাবেই সামনে এগিয়ে যান। আপনার জন্য
বুকপিডিয়া টিমের সকল সদস্যদের পক্ষ
থেকে ভালোবাসা ও শুভকামনা রইল।

MD OSMAN GONI RONI
Admin Panel
BookPedia BookShop
[email protected]

নিঃশব্দ মুহূর্তের সেরা সঙ্গী।
22/07/2026

নিঃশব্দ মুহূর্তের সেরা সঙ্গী।

১ লাখ টাকা দামের বইটি আমার হাতে ভাবা কি যায়....কেন এই বইয়ের দাম ১ লাখ টাকা?প্রথম কথা হলো, এই বইয়ের দাম ১ লাখ নয়। এটা আপন...
22/07/2026

১ লাখ টাকা দামের বইটি আমার হাতে ভাবা কি যায়....

কেন এই বইয়ের দাম ১ লাখ টাকা?
প্রথম কথা হলো, এই বইয়ের দাম ১ লাখ নয়। এটা আপনার পরবর্তী ১০ কোটি টাকার রোডম্যাপের এন্ট্রি ফি।
একটা বইয়ের দাম লাখ টাকা?
না, বরং আপনি এতদিন ধরে যে জ্ঞানকে ফ্রি বলে অবমূল্যায়ন করেছেন, আজ আমি তার আসল মূল্য জানিয়ে দিচ্ছি।

দাম নয়, এটা হলো এক্সপ্রেশন অব ভ্যালু।

স্টিভ জবস একবার বলেছিলেন-

People don't know what they want until you show it to them.

আমিও বলি, মানুষ জানেই না কী দামি, যতক্ষণ পর্যন্ত না কেউ সাহস করে সেই দামটা রাখে।

তাই এই বইয়ের দাম বই হিসেবে নয়, বরং একটা 'বিজনেস সিস্টেম' হিসেবে।

তাই বলে একটা বইয়ের দাম ১ লাখ টাকা? তাও বাংলাদেশের মার্কেটে?

হ্যাঁ। কারণ, এই বই ঘড়ি না, কিন্তু সময় বদলায়। ডিগ্রি না, কিন্তু ক্যারিয়ার গড়ে। জুতা না, কিন্তু আপনাকে সামনে এগিয়ে দেয়।

বই: মার্কেটিং ম্যাজিক
লেখক: কোচ কাঞ্চন
পৃষ্ঠা :৫৬০
প্রকাশনী :হিয়া প্রকাশনা
মুদ্রিত মূল্য :১০০০০০৳
বিক্রিত মূল্য :১০০০৳

Order This Book Right Now,
Kindly Inbox on our Page or WhatsApp.
BookPedia bookShop সাহিত্যময় প্রজন্মের তরে
সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের টিম বুকপিডিয়া
সকল বইয়ের অফার. রিভিউ. এনালাইসিস & ফিডব্যাক

❝ব্যাক্তি জীবনে ভালোবাসার মানুষই একদিকে সবচেয়ে বড়ো শক্তি, অন্যদিকে সবচেয়ে গভীর দুর্বলতা।❞বই: টেরিবেল লেখক: অনুপ্রভা মেহে...
22/07/2026

❝ব্যাক্তি জীবনে ভালোবাসার মানুষই একদিকে সবচেয়ে বড়ো শক্তি, অন্যদিকে সবচেয়ে গভীর দুর্বলতা।❞

বই: টেরিবেল
লেখক: অনুপ্রভা মেহেরিন
পৃষ্ঠা :৪০০
প্রকাশনী :নবকথন প্রকাশনী
মুদ্রিত মূল্য :৭৬০৳
বিক্রিত মূল্য :৫৫০৳

Order This Book Right Now,
Kindly Inbox on our Page or WhatsApp.
BookPedia BookShop সাহিত্যময় প্রজন্মের তরে
সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের টিম বুকপিডিয়া
সকল বইয়ের অফার. রিভিউ. এনালাইসিস & ফিডব্যাক

"প্রেম ও মায়ার মধ্যে অনেক বড় একটা তফাৎ আছে। প্রেম একসময় ফুরিয়ে যায়, কিন্তু মায়া কখনো ফুরায় না। যে মানুষের প্রতি একবার মা...
21/07/2026

"প্রেম ও মায়ার মধ্যে অনেক বড় একটা তফাৎ আছে। প্রেম একসময় ফুরিয়ে যায়, কিন্তু মায়া কখনো ফুরায় না। যে মানুষের প্রতি একবার মায়া জন্মে যায়, তাকে মন থেকে মুছে ফেলা অসম্ভব।"

বই :দারুচিনি দ্বীপ
লেখক:হুমায়ূন আহমেদ
পৃষ্ঠা :৯৬
প্রকাশনী :অনুপম প্রকাশনী
মুদ্রিত মূল্য :২৩০৳

Order This Book Right Now,
Kindly Inbox on our Page or WhatsApp.
BookPedia BookShop সাহিত্যময় প্রজন্মের তরে
সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের টিম বুকপিডিয়া
সকল বইয়ের অফার. রিভিউ. এনালাইসিস & ফিডব্যাক

“রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি” বইটির ফ্ল্যাপের কথা : মফশ্বল শহর সুন্দরপুর ছবির মতোই সুন্দর। প্রকৃতির শোভা ছাড়া উল...
21/07/2026

“রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি”
বইটির ফ্ল্যাপের কথা :

মফশ্বল শহর সুন্দরপুর ছবির মতোই সুন্দর। প্রকৃতির শোভা ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই বললেই চলে কিন্তু সবাই জানে রবীন্দ্র এখানে কখনও খেতে আসেন নি! কেন আসেন নি তারচেয়েও বড় কথা কেন অনেকেই সেখানে ছুটে আসে! এক আগন্তুক এসে হাজির হলো সেই সুন্দরপুরে। তার গতিবিধি অস্পষ্ট আর রহস্যময়। সে যেটা জানতে চায় সেটা ওখানকার খুব কম লোকেই জানে। আর যখন সেটা জানা গেলো তখন বেরিয়ে এলো রোমহর্ষক এক কাহিনী! পরিহাসের ব্যাপার হলো সেই রোমহর্ষক কাহিনী বলার মতো সুযোগ সত্যি কঠিন

বই :রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি
লেখক : মোহাম্মদ নাজিম উদ্দিন
পৃষ্ঠা :২৭১
প্রকাশনী :বাতিঘর প্রকাশনী
মুদ্রিত মূল্য :৫০০৳

Order This Book Right Now,
Kindly Inbox on our Page or WhatsApp.
BookPedia BookShop সাহিত্যময় প্রজন্মের তরে
সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের টিম বুকপিডিয়া
সকল বইয়ের অফার. রিভিউ. এনালাইসিস & ফিডব্যাক

বইয়ের ব্যাক পেইজে লিখা—‘মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস হিসেবে এবং মাকে নিয়ে লেখা উপন্যাস হিসেবে আনিসুল হকের মা যে-কোনাে...
21/07/2026

বইয়ের ব্যাক পেইজে লিখা—
‘মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস হিসেবে এবং মাকে নিয়ে লেখা উপন্যাস হিসেবে আনিসুল হকের মা যে-কোনাে সময়ের একটি প্রধান উপন্যাসের মর্যাদা লাভ করবে বলে আমার মনে হয়।’
আনিসুজ্জামান

‘আমি বলি দুই মা। ম্যাক্সিম গাের্কির মা আর আনিসুল হকের মা। .. এই দুই মা যথার্থ মা হয়ে উঠেছেন আমার কাছে।’
সরদার ফজলুল করিম

বই :মা
লেখক :আনিসুল হক
পৃষ্ঠা :২৮৮
প্রকাশনী :সময় প্রকাশন
মুদ্রিত মূল্য :৫০০৳

Order This Book Right Now,
Kindly Inbox on our Page or WhatsApp.
BookPedia BookShop সাহিত্যময় প্রজন্মের তরে
সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের টিম বুকপিডিয়া
সকল বইয়ের অফার. রিভিউ. এনালাইসিস & ফিডব্যাক

নির্ঝঞ্ঝাট গ্রাম শ্যামপুরে হঠাৎই খুন হয়ে গেলেন গাঙ্গুলিমশায়। লোকটার সুদি কারবার ছিল।মামার অনুরোধে তদন্তের ভার এসে পড়ল সু...
08/07/2026

নির্ঝঞ্ঝাট গ্রাম শ্যামপুরে হঠাৎই খুন হয়ে গেলেন গাঙ্গুলিমশায়। লোকটার সুদি কারবার ছিল।
মামার অনুরোধে তদন্তের ভার এসে পড়ল সুশীলের কাছে। তদন্ত করতে গিয়ে সুশীল হঠাৎই খুঁজে পেল একটা কাঠের পাত– মিসমিদের কবচ। এদিকে সন্দেহভাজনও কয়েকজন।
খুনটা কে করল? আর সে খুনের সাথে মিসমিদের কবচের সম্পর্কই বা কিসের? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বইয়ের শেষ পাতা পর্যন্ত।

বই :মিসমিদের কবচ
লেখক:বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা :৮০
প্রকাশনী : বেনজিন প্রকাশনী
মুদ্রিত মূল্য :১৫০৳

Order This Book Right Now,
Kindly Inbox on our Page or WhatsApp.
BookPedia Bookshop সাহিত্যময় প্রজন্মের তরে
সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের টিম বুকপিডিয়া
সকল বইয়ের অফার. রিভিউ. এনালাইসিস & ফিডব্যাক

মা ছাড়া কেউ কোনও দিন কয়নাই - কী খাবি? কী রানবো?  মায়েরা যে কয় - আমি মইরা গ্যালে কেউ চাইর আনার দামও দেবেনা, এইটা মনে হয় স...
30/06/2026

মা ছাড়া কেউ কোনও দিন কয়নাই - কী খাবি? কী রানবো?
মায়েরা যে কয় - আমি মইরা গ্যালে কেউ চাইর আনার দামও দেবেনা,
এইটা মনে হয় সত্যিই কয়। ভাইবা দেখলাম সারা দুনিয়ায় রাগ দেখানোর জায়গাও ওই একটাই। মা।

টাকা লাগবে? মা রে ফোন। জুতা ছিড়ে গেছে? মা রে ফোন। মন খারাপ? মা রে ফোন। মেজাজ খারাপ? মা রে ফোন। চশমা হারায় গেছে? মা রে ফোন। আমার মাঝে মাঝে মনে হয় উপরওয়ালা তো স্বরূপে দুনিয়ায় বিরাজ করেনা, তাই আমার জগতে তার হয়ে আমার মা রে পাঠাইছে।

বই: মা,মা,মা,এবং বাবা,
লেখক: আরিফ আজাদ
পৃষ্ঠা :১৭৬
প্রকাশনী : সমকালীন প্রকাশন
মুদ্রিত মূল্য :২৬০৳

Order This Book Right Now,
Kindly Inbox on our Page or WhatsApp.
BookPedia সাহিত্যময় প্রজন্মের তরে
সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের টিম বুকপিডিয়া
সকল বইয়ের অফার. রিভিউ. এনালাইসিস & ফিডব্যাক

কিন্তু এখন যখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তখন এই জীবনে তো অন্তত অন্য কোনো নারীকে বিয়ে করার যোগ্যতা আমার রইল না।বই : লা ...
30/06/2026

কিন্তু এখন যখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তখন এই জীবনে তো অন্তত অন্য কোনো নারীকে বিয়ে করার যোগ্যতা আমার রইল না।

বই : লা হাসিল
লেখক :উমেরা আহমেদ
অনুবাদ : তামান্না আক্তার ঐশী
চিরবিন্দু প্রকাশন : Cirobindu Prokashon
মুদ্রিত মূল্য :৪৪০৳

Order This Book Right Now,
Kindly Inbox on our Page or WhatsApp.
BookPedia সাহিত্যময় প্রজন্মের তরে
সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের টিম বুকপিডিয়া
সকল বইয়ের অফার. রিভিউ. এনালাইসিস & ফিডব্যাক

“পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কী, জানেন, আরিশ ভাইয়া?”প্রেয়সীর করা প্রশ্নের প্রত্যুত্তরে জবাব দিল না আরিশ, কেবল মোহি...
30/06/2026

“পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কী, জানেন, আরিশ ভাইয়া?”

প্রেয়সীর করা প্রশ্নের প্রত্যুত্তরে জবাব দিল না আরিশ, কেবল মোহিত দৃষ্টিতে চেয়ে রইল অপলক!

অতঃপর তার প্রেয়সী নিজে থেকেই উত্তর দিল, “ভালোবাসার অনুভূতি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি। একটি নির্দিষ্ট মানুষের ভালোবাসায় আটক হলে সে অনুভূতির সামাল দেওয়া মুশকিল। কেউ প্রকাশ্যে অনুভূতি ব্যক্ত করে ভালোবাসে আবার কেউ-বা গোপনে। গোপনে ভালোবাসা হয় ভয়ংকর। তাই তো ভালোবাসতে ভয় করে!”

বই :প্রণয়ের অন্তরালে
লেখক :সুরাইয়া আয়াত
পৃষ্ঠা :১৪৪
প্রকাশনী : নবকথন প্রকাশনী
মুদ্রিত মূল্য : ৩৬০৳

Order This Book Right Now,
Kindly Inbox on our Page or WhatsApp.
BookPedia সাহিত্যময় প্রজন্মের তরে
সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের টিম বুকপিডিয়া
সকল বইয়ের অফার. রিভিউ. এনালাইসিস & ফিডব্যাক

Address

Madrasa Market Bangla Bazar Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BookPedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category