PassionPicks

PassionPicks Retailer

PassionPicks বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ই-কমার্স প্ল্যাটফর্ম। এটি ঢাকা থেকে সারা বাংলাদেশে পরিচালিত একটি অনলাইন প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানের লক্ষ্য; সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে সারা বাংলাদেশের মানুষের নিকট PassionPicks কে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

নিয়ম ও শর্তাবলী:

আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো

পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়। এটি PassionPicks এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি PassionPicks এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।
আমাদের ওয়েবসাইট ভিজিট এবং/অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।
যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।

প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টক
যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে PassionPicks যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।
আমাদের ওয়েবসাইট PassionPicks ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।
আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন। PassionPicks যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে। PassionPicks , আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবেনা।

প্রোডাক্টস
আমাদের সকল প্রোডাক্ট PassionPicks এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return and Replacement Policy অনুযায়ী প্রসেস করা হবে।
PassionPicks সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্ট এর কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য এবং সিলেকশনের অপশন দেয়ার। তারপর ও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশন এর জন্য প্রোডাক্ট এর কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই PassionPicks নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্ট এর ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ণনার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট টি অব্যাবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।

বিলিং ইনফরমেশন সঠিক দেয়া
আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করার ও অধিকার রাখি আমরা।
একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন। এছাড়াও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি। ঠিকানার পূর্ণ বিবরণ না দেওয়ার কারণে, কুরিয়ার সার্ভিসের ফোন রিসিভ না করার কারণে, কুরিয়ার থেকে পাঠানো মেসেজ না দেখার কারণে যদি পার্সেল না পৌঁছায় অথবা ফেরত আসে তবে PassionPicks বা কুরিয়ার অফিস কোনভাবেই দায়ী থাকবে না। উল্লেখিত কোন কারণে পণ্য ফেরত আসলে সেক্ষেত্রে কুরিয়ারের রিটার্ন চার্জ অবশ্যই ক্রেতাকেই বহন করতে হবে।

থার্ড পার্টি লিংক
বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার PassionPicks বহন করবে না।
থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার PassionPicks নিবেনা। থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।

ভুল ইনফরমেশন এবং ত্রুটি
অনাকাডিঙ্ক্ষতভাবে আমাদের ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এব অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে। যেমন ১২০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ১২.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।

অর্ডার ক্যান্সেল
PassionPicks সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, যেকোন প্রোডাক্ট অথরাইজড ভেন্ডর থেকে রিসিভ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে PassionPicks সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও PassionPicks সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, কিছু কিছু কারনে প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন; অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাৎ কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং পেমেন্ট করা অর্ডার ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।

নিষিদ্ধ ব্যবহার
যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।

(ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।
(খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।
(গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, আইন অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।
(ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।
(ঙ) লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য ব্যাবহার করা।
(চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।
(ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা য্য সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।
(জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।
(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।
(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।
(ট) সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্ট্যে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।

এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।

রিটার্ন নীতি:

আপনার প্রতিটি কেনাকাটা এবং প্রতিটি প্রোডাক্ট যাতে সঠিক থাকে, আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। এর পরেও যদি কোন কারণে প্রোডাক্টে কোন ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে, প্রোডাক্ট হাতে পাবার পর প্রোডাক্ট কাজ না করে, কালার বা সাইজ অর্ডার করা পণ্যের থেকে ভিন্ন হয় সেক্ষেত্রে পণ্য এক্সচেঞ্জ বা রিটার্ন করার সুযোগ রয়েছে। প্রোডাক্ট মিসিং বা ভিন্ন প্রোডাক্ট কমপ্লেইন করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি এর সময় ডেলিভারি ম্যান এর সামনে প্রোডাক্ট বুঝে নিন অথবা অবশ্যই আনবক্সিং ভিডিও ধারণ করতে হবে। আনবক্সিং ভিডিও ধারণ ছাড়া প্যাকেজে প্রোডাক্ট মিসিং, প্রোডাক্ট কুরিয়ারে নষ্ট হয়েছে বা প্রোডাক্ট ডিফারেন্ট এই ধরনের ইস্যু গ্রহণযোগ্য নয়- তাই ভুল বুঝাবুঝি রোধ কল্পে অবশ্যই প্রোডাক্ট আনবক্সিং ভিডিও ধারণ করার অনুরোধ করা যাচ্ছে। পছন্দ না হওয়া / ইচ্ছে না হওয়া / কোন অযৌক্তিক কারণে পণ্য ফেরত দেওয়া যাবে না। PassionPicks থেকে আমরা প্রায় সকল প্রোডাক্ট এর ক্ষেত্রেই ৭ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি যা প্রোডাক্ট রিসিভ করার দিন থেকে কার্যকর হয়।



যে কোন ক্ষেত্রেই পণ্য ফেরত পাঠানোর সময় নিচের বিষয়গুলো পালন করতে হবে:

– কোন প্রোডাক্ট রিটার্ন করা প্রয়োজন হলে অবশ্যই এর সাথে প্রদত্ত সকল ধরনের পেপার, আমাদের অরিজিনাল বক্স বা প্যাকেট যেটা ক্রয়ের সময় দেওয়া হয়েছিল, এক্সেসরিস, ওয়ারেন্টি কার্ড, স্টিকার, লেবেল, গিফট আইটেম ইত্যাদি সহ প্রপারলি বক্স করে বা আলাদা ব্যাগের মধ্যে দিয়ে (কোনভাবেই প্রোডাক্ট এর বক্সে টেপ লাগানো যাবেনা) আমাদের অফিসের ঠিকানায় কুরিয়ার করতে হবে।
– যদি ফেসবুক / হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে ক্রয় করা হয়, তাহলে যে মেসেঞ্জার আইডি থেকে ক্রয় করা হয়ছিলো, সে আইডি থেকেই অভিযোগ করতে হবে। ওয়েবসাইট থেকে ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার নাম, মোবাইল নাম্বার, অর্ডারের তারিখ ও অর্ডার নাম্বার উল্লেখ করতে হবে।
– ক্রয় তারিখ হতে ৭ দিন পর আর কেনো অভিযোগ কোন অবস্থাতেই গ্রহনযোগ্য হবে না। (ওয়ারেন্টি পণ্য ছাড়া)
–কোনভাবেই সেন্সিটিভ প্রোডাক্ট যেমন বক্সার, মাস্ক বা অন্য কোন সংবেদনশীল আইটেম রিটার্ন প্রোডাক্ট হিসেবে বিবেচিত নয়।
–প্রোডাক্ট রিটার্ন করলে অবশ্যই প্রোডাক্ট পুনরায় বিক্রি যোগ্য অবস্থায় থাকতে হবে, কোন পার্টস মিসিং হলে বা বক্স ক্ষতিগ্রস্ত হলে প্রোডাক্ট রিটার্ন রিসিভ করা হবেনা।
–রিটার্ন চার্জের ক্ষেত্রে, আমাদের কোন ত্রুটির কারণে প্রোডাক্ট রিটার্ন হলে অবশ্যই PassionPicks তা বহন করতে বাধ্য। আর যদি প্রোডাক্ট ত্রুটিমুক্ত অবস্থায় রিটার্ন করতে চান তাহলে শিপিং চার্জ PassionPicks বহন করতে বাধ্য নয়।
–প্রোডাক্ট এর কোন ফল্ট থাকলে তার জন্য ডেলিভারি চার্জ আমরা বহন করবো (ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে ৬০ টাকা, ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে ১২০ টাকা; এর অতিরিক্ত কোন কুরিয়ার চার্জ থাকলে তা ক্রেতাকে পেমেন্ট করতে হবে)।
–কাস্টমার এর ভুল সিলেকশানের কারণে যদি এক্সচেঞ্জ করতে হয় তাহলে পুনরায় প্রোডাক্ট পাঠানো বাবদ ডেলিভারি চার্জ কাস্টমার কে বহন করতে হবে।
–প্রোডাক্ট স্টক না থাকলে রিফান্ড করা হবে। অবশ্যই প্রোডাক্টটি নিজ দায়িত্বে আমাদের অফিসের ঠিকানায় কুরিয়ার করতে হবে। রিটার্ন প্রোডাক্ট গ্রহণের পর তা সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পাওয়া গেলে কাস্টমারকে ৩ কর্মদিবসের মধ্যে রিফান্ড করা হবে।
–রিফান্ডের সময় ওই অর্ডারে ক্রেতা কোন ক্যাশব্যাক এবং গিফট পেয়ে থাকলে সেটি কাস্টমার থেকে ফেরত নেয়া হবে। ক্যাশব্যাক এর টাকা কেটে বাকি টাকা রিফান্ড করা হবে।



যে সকল ক্ষেত্রে রিটার্ন, এক্সচেঞ্জ, ওয়ারেন্টি এবং রিফান্ড প্রযোজ্য হবে না তার লিস্ট নিচে দেয়া হলো:

–প্রোডাক্ট বার্ন বা ফিজিক্যাল ড্যামেজ হয়ে থাকলে
–যেকোনো ধরনের সফটওয়্যার বা ডিজিটাল প্রোডাক্টস
–ক্লিয়ারেন্স সেলের প্রোডাক্ট
–যদি প্রোডাক্ট এর ইন্ট্যাক্ট এর সিল বা স্টিকার তুলে ফেলা হয়
–আন্ডার গার্মেন্টস আইটেম
–প্রোডাক্ট এর সাথে যেকোনো ধরনের এক্সেসরিস বা চার্জার বা এডাপ্টার
–যেকোনো গিফট আইটেম বা পুরষ্কার যা বিনামূল্যে দেয়া হয়েছে
–প্রোডাক্টে কোন স্ক্র্যাচ বা দাগ বা রিসেলেবল কন্ডিশনে না থাকলে
–থার্ড পার্টি যেকোনো হার্ডওয়্যার বা ডিভাইস বা অ্যাপ বা সফটওয়্যার এর সাথে কম্প্যাটিবিলিটি ইস্যু যা প্রোডাক্ট এর ডিফল্ট ফিচার নয়

প্রোডাক্ট রিটার্ন করতে আমাদের সাথে যোগাযোগ করুন- 01866982810 অথবা [email protected]

রিফান্ড নীতি:

পণ্যের মূল্য রিফান্ডের জন্য সর্বাধিক সুবিধাজনক মাধ্যম হিসাবে বিকাশ ও নগদের মাধ্যমে পরিশোধ করা হবে। এই মাধ্যমে রিফান্ড প্রদান করার পদ্ধতি নিম্নরূপঃ

– যদি আপনি বিকাশ / নগদ এর মাধ্যমে পন্য ক্রয় করেন, তাহলে আপনার রিফান্ড টাকা আপনার প্রাপ্ত মোবাইল নাম্বারে যোগাযোগ পূর্বক আপনার কাঙ্খিত বিকাশ / নগদ অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে অনূর্ধ্ব ৩ কার্যদিবসের মধ্যে।
– যদি আপনি ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে পন্য ক্রয় করেন, তাহলে আপনার প্রাপ্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার সুবিধাজনক মাধ্যমে (বিকাশ / নগদ) রিফান্ড প্রদানের ব্যবস্থা করা হবে।

দ্রষ্টব্য: এই অর্থ ফেরত নীতি পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন সাপেক্ষ।

শিপিং এবং ডেলিভারি নীতি:

অর্ডার করার জন্য নির্দেশিকা
সারাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়।
ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ: ৭০ টাকা।
ঢাকার বাইরে ডেলিভারি চার্জ: ১২০ টাকা।

ডেলিভারি পদ্ধতি
দ্রুততা, নিরাপত্তা, যথাস্থানে পণ্য পৌঁছানো ইত্যাদি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক আমরা আপনার কাছে পণ্য সরবরাহের সর্ব্বোচ চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী আমরা এই মূহুর্তে আমাদের সাথে নিবন্ধিত কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য সরবরাহের ব্যবস্থা করেছি। ফলে ডেলিভারি হতে এক থেকে পাঁচ কার্যদিবস সময় লাগতে পারে। তবে ভবিষ্যতে আরো ভালোভাবে আপনার কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য অন্য যে কোন মাধ্যম আমরা বেছে নিতে পারি।

Address

Birulia, Savar
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when PassionPicks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PassionPicks:

Shortcuts

Share