13/09/2026
আসলে জনসনস নামটা শুনলেই আমাদের সবার আগে বেবি প্রোডাক্টের কথাই মনে হয়, তাই না? আমারও তাই মনে হতো। কিন্তু এই ক্রিমটা যখন দেখলাম যে মুখ এবং শরীর—দুই জায়গাতেই ব্যবহার করা যায়, তখন ভাবলাম একবার ব্যবহার করে দেখি।
ব্যবহার করার পর প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এর টেক্সচার। ক্রিমটা খুব বেশি ঘন বা ভারী না। ত্বকে লাগানোর পর সহজেই মিশে যায় এবং ত্বকটা নরম ও ময়েশ্চারাইজড অনুভব হয়।আর যারা প্রতিদিনের জন্য খুব বেশি ঝামেলাপূর্ণ স্কিনকেয়ার করতে চান না, তাদের জন্য এটা একটা ভালো সাধারণ ময়েশ্চারাইজার হতে পারে। কারণ এটা মুখ এবং শরীর—দুই জায়গাতেই ব্যবহার করা যায়। ❤️