12/08/2026
সব সুন্দর জিনিস সবার নাগালের বাইরে থাকা উচিত নয়—এই বিশ্বাস থেকেই আমার ছোট্ট পথচলা।
অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল, নিজের অবসর সময়টাকে শুধু সময় কাটানোর জন্য না রেখে, নিজের হাতে কিছু একটা তৈরি করি। এমন কিছু, যেটার মধ্যে আমার পছন্দ, ভালোবাসা আর পরিশ্রম—সবকিছু থাকবে।
আমাদের চারপাশে এখন পোশাকের অনেক অপশন। কিন্তু সুন্দর ও ভালো মানের একটা পোশাক কিনতে গেলে অনেক সময় দামটা সবার সাধ্যের মধ্যে থাকে না। তখন আমার মনে হয়েছে—যদি এমন একটা ব্র্যান্ড তৈরি করা যায়, যেখানে পোশাক হবে সুন্দর, মানসম্মত এবং যতটা সম্ভব সবার জন্য affordable?
সেখান থেকেই এই ছোট্ট স্বপ্নের শুরু।
আমি বিশাল লাভের জন্য এই কাজটা শুরু করছি না। আমার ইচ্ছে হলো, অল্প লাভে হলেও ভালো মানের সিল্ক বাটিকের পোশাক মানুষের হাতে তুলে দেওয়া। যেন একজন মানুষ একটা পোশাক কিনে শুধু দাম নিয়ে সন্তুষ্ট না হন, বরং কাপড়ের মান, কাজের সৌন্দর্য আর পরার অনুভূতি—সবকিছুতেই খুশি হন।
আমি বিশ্বাস করি, একটি ভালো পোশাকের মূল্য শুধু তার দামে নয়; তার মান, কারিগরের পরিশ্রম এবং যিনি পরছেন তার ভালো লাগার মধ্যেও রয়েছে।
এটা হয়তো আজ ছোট্ট একটা উদ্যোগ। কিন্তু আমি চাই, ধীরে ধীরে এই ছোট্ট উদ্যোগটাই এমন একটি ব্র্যান্ড হয়ে উঠুক, যেখানে মানুষ জানবে—
“এখানে সুন্দর পোশাক পাওয়া যায়, ভালো মান পাওয়া যায়, আর দামটাও মানুষের কথা ভেবেই রাখা হয়।”
এই পথচলায় আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর সমর্থনই হবে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
একটি ছোট স্বপ্ন।
ভালো মানের পোশাক।
সবার নাগালের মধ্যে সুন্দর কিছু।
এটাই আমাদের গল্প। 🤍