23/06/2024
দুর্দান্ত সব রিভিউ জমা পড়েছে মেগা রিভিউ প্রতিযোগিতা সিজন-১ এ। শতাধিক প্রতিযোগী থেকে মাত্র ১০ জনকে বাছাই করা সহজ কাজ নয়। আর কেবলই লিখনি পড়ে বাছাই করা তো আরো জটিল ব্যাপার। তবে খুশির দিক হলো- আমাদের অধিকাংশ পাঠকই যথেষ্ট গোছালোভাবে রিভিউ লেখার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। এ চেষ্টায় কেউ পুরোপুরি সফল হয়েছেন, কেউবা সফলতার অনেক কাছাকাছি পর্যন্ত পৌঁছুতে পেরেছেন।
রিভিউ বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছেঃ
▪️ প্রাসঙ্গিক টপিকে লেখা।
▪️ সহজ, সাবলীল শব্দচয়ন ।
▪️ নির্ভুল বানান।
▪️ ঘোষিত নিয়মাবলী।
▪️ উপস্থাপনার নান্দনিকতা।
▪️ বইয়ের ইনসাইটস ধরতে পারা।
▪️ পাঠকের একচুয়াল অনুভুতি।
▪️ সংযুক্ত ছবি নিজের তোলা।
▪️ অল্প শব্দে বেশি মর্ম।
রিভিউ সাবমিট হওয়ার সময় থেকে শুরু করে আজকের ফলাফল তৈরি পর্যন্ত ৬ টি ধাপে যাচাই কাজ চলেছে। ধাপগুলোঃ
▪️ ধাপ-১ঃ প্রতিযোগীর নাম-পরিচয়ের বদলে অজানা কোড বসানো।
▪️ ধাপ-২ঃ সবগুলো রিভিউ সময় নিয়ে খুঁটিয়ে খুটিয়ে পড়া।
▪️ ধাপ-৩ঃ পড়ে পড়ে মার্কিং করে ক্যাটাগরি ভাগ করা।
▪️ ধাপ-৪ঃ বেস্ট ক্যাটাগরির রিভিউগুলো থেকে সেরা ২৭ জন খুঁজে বের করা।
▪️ ধাপ-৫ঃসেরা ২৭ জন থেকে বিজয়ী ১০ জন খুঁজে বের করা।
▪️ ধাপ-৬ঃ বিজয়ীদের কোড মিলিয়ে নাম-পরিচয় যুক্ত করা।
'মেগা রিভিউ প্রতিযোগিতা সিজন-১' এ বিজয়ী হলেন যারা
▪️ প্রথম স্থানঃ জান্নাত রুবাইয়া
▪️ দ্বিতীয় স্থানঃ আল মামুন
▪️ তৃতীয় স্থানঃ সালেহ আরাবী
▪️ চতুর্থ স্থানঃ ইশতিয়াক হাসান
▪️ পঞ্চম স্থানঃ রায়হান রাসেল
▪️ষষ্ঠ স্থানঃ রাকিবুল হাসান
▪️সপ্তম স্থানঃ মাহবুবুল হাছান
▪️অষ্টম স্থানঃ আল ইমরান হোসেন
▪️নবম স্থানঃ ফারিহা জামান
▪️দশম স্থানঃ সিরাজাম বিনতে কামাল
একটা দারুন ব্যাপার জানাই। আপনাদের কারো কারো রিভিউ বা বই-পর্যালোচনার লেখাতে বিশেষ ও ভিন্নরকম উপাদানও আমরা পেয়েছি। যা আপনাদের লেখাকে বিশেষ করে তুলেছে। হয়তো বিচারক প্যানেলের সার্বিক বিবেচনায় 'সেরা দশ' এ আসতে পারেন নি, তবে খুবই ইউনিক কিছু বিষয় আপনাদের লেখায়ও ছিল। এই দৃষ্টিকোণ থেকে আরো ৫ জন প্রতিযোগী বিজয়ী তালিকায় নাম লিখিয়েছেন-
.
▪️একাদশতম স্থানঃ আলিফ মুস্তাকিম
▪️দ্বাদশতম সৈয়দ ইশতিয়াক মাহফুজ
▪️ত্রয়োদশ তম স্থানঃ মুনতাসির মামুন
▪️চতুর্দশ তম স্থানঃ আরাফাত শাহীন
▪️ পঞ্চদশ তম স্থানঃ মইনুল ইসলাম
.
( ১ম থেকে ১৫তম স্থান অর্জনকারীদেরকে অভিনন্দন। আপনাদের বিস্তারিত ঠিকানা মেইল করুনঃ [email protected] ইমেইল এড্রেসে)
রিভিউ পড়ে দেখা গেছে- এই ১৫ জনের বাইরেও আমাদের প্রতিযোগীদের আরো অনেকেই বেশ দারুন লিখতে জানেন। আপনাদের এই লেখার শক্তিকে আমরা স্বীকৃতি দিচ্ছি। আরেকটু চর্চা বাড়ালে বেশ পরিশীলিত লেখা আপনাদের কাছ থেকেও পাবো বলে আমরা আশাবাদী।
আমরা বিশ্বাস করি- 'মনে মনে প্রধানমন্ত্রী!' বইয়ের রিভিউ আয়োজনে বিজয়ী হওয়ার চেয়ে অংশ নেওয়াটাই বড় কথা। সমাজ-সভ্যতাকে রক্ষা করার এই নীরব মুভমেন্ট তথা এক্টিভিটিতে আপনাদের অংশগ্রহণই প;শ্চি:মা প্রচারণা ও বিনিয়োগের বিরুদ্ধে এক ধরনের বিজয়।
আপনারা জেনে আনন্দিত হবেন- বিজয়ীদের বাইরেও অংশগ্রহণকারী সবার জন্য চমক থাকছে। শীঘ্রই জানানো হবে ইন শা আল্লাহ।
'মেগা রিভিউ প্রতিযোগিতা সিজন-২' কবে থেকে শুরু করা যেতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।