Book Life Islamic Books

Book Life Islamic Books ঘরে বসে প্রয়োজনীয় বই কিনুন বুক লাইফ থেকে, সম্পুর্ণ ক্যাশ অন ডেলিভারি তে।

এক টাকাও অগ্রীম পেমেন্ট করতে হবে না, বই হাতে পেয়ে বিল পরিশোধ করবেন, ইনশাআল্লাহ সম্পুর্ণ ক্যাশ অন ডেলিভারি তে ফ্রি হোম ডে...
01/06/2024

এক টাকাও অগ্রীম পেমেন্ট করতে হবে না, বই হাতে পেয়ে বিল পরিশোধ করবেন, ইনশাআল্লাহ সম্পুর্ণ ক্যাশ অন ডেলিভারি তে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন।
_
আল্লাহর অশেষ রহমতে সালিহা পাবলিকেশন্স থেকে প্রকাশিত হলো বিশ্বজুড়ে বহুল সমাদৃত তাফসীরগ্রন্থ ‘সফওয়াতুত তাফাসীর’-এর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ।
_
সর্বজনবিদিত এ তাফসীরের পরিচয় পাঠক মহলে নতুন করে পেশ করার কিছু নেই। সরল রচনারীতি ও তাফসীরের সাবলীল সামরমর্ম পাঠের জন্য এ গ্রন্থ প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ব্যপক সমাদৃতি লাভ করেছে। গ্রন্থকার এতে সুপরিচিত ও নির্ভরযোগ্য তাফসীরগ্রন্থসমূহের সারসংক্ষিপ্ত বর্ণনা করেছেন। সহজ-সরল ভাষায় রচিত হওয়ায় এ তাফসীর সর্বসাধারণের কোরআনের অর্থ বোঝা ও মর্ম অনুধাবনের জন্য অত্যন্ত উপকারী। বিশেষত মাদরাসার শিক্ষার্থীদের তরজমাতুল কোরআন ও সংক্ষিপ্ত তাফসীর বোঝার পক্ষে অধিকতর সহায়ক।
অনবদ্যতা ও অসামন্য গ্রহণযোগ্যতার জন্য গ্রন্থটি ইতোমধ্যে এ দেশের মাদরাসা শিক্ষার পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশে এবং বিশ্বের প্রায় সব দেশে সকল ভাষার শিক্ষার্থীরা তরজমাতুল কোরআন ও তাফসীরুল কোরআনের জন্য এ তাফসীরগ্রন্থটি সর্বাধিক সংগ্রহে রাখেন।
_
আরবি ভাষায় রচিত উক্ত তাফসীরগ্রন্থটি অনুবাদ করেছেন একদল নবীন-প্রবীন বিজ্ঞ আলেমে-দীন।
বিশিষ্ট লেখক ও গবেষক খ্যাতিমান ইসলামিক স্কলার ড. আ ফ ম খালিদ হোসেন ও মাসিক রহমত-এর সম্পাদক বর্ষীয়ান আলেম মাওলানা মনযূর আহমাদ উক্ত অনুবাদগ্রন্থের সম্পাদনা করেছেন।
_
সহজ-সাবলীল ভাষায় কৃত এ অনুবাদের প্রশংসা করেছেন হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা-এর সম্মানিত পরিচালক মুফতী মীযানুর রহমান সাঈদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশ-এর মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী প্রমুখ।

📚 সফওয়াতুত তাফাসীর (১-৪ খন্ড)
লেখক : শায়খ ড. মুহাম্মাদ আলী আস-সাবুনি রহ.
সাবেক অধ্যাপক, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, সৌদিআরব।
পৃষ্ঠাসংখ্যা : ৩১১২ (চার খণ্ড)
কাগজ : ৭০ গ্রাম অফহোয়াইট অফসেট
কালার : টু কালার
বাঁধাই : হার্ডকভার
মুদ্রিত মূল্য : ৬৮০০ টাকা
অফার মূল্য : ৩৪০০ টাকা

✆ Hotline - 01757731173


পলাশির যুদ্ধের পর বাঙালির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পলাশির যুদ্ধের পর বাঙালির তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল তা চমৎকার বর্ণনা ...
31/05/2024

পলাশির যুদ্ধের পর বাঙালির তাৎক্ষণিক প্রতিক্রিয়া

পলাশির যুদ্ধের পর বাঙালির তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল তা চমৎকার বর্ণনা করেছেন রজনিকান্ত রায়। তিনি লিখেছেন, মোগল শাসক, অবাঙালি বণিক ও হিন্দু জমিদার শ্রেণির মধ্যে থেকে উদ্ভূত যড়যন্ত্রের কলকাঠিতে যে রাষ্ট্রবিপ্লব ঘটে গেল, রাষ্ট্রশক্তির বহির্ভূত সাধারণ লোকে তা নিতান্ত নিরুৎসুকভাবে তাকিয়ে দেখে আবার নিজের নিজের কাজে মন দিল-চাষা লাগল ধরতে গেল, ফড়িয় ফিরি করতে বেরোল, পোতদার কড়ি বিছিয়ে বসল, বোকা জোলাকে নিয়ে হাটের লোকে তাদের অভ্যন্ত রসিকতা করতে লাগল এ সমস্ত কাজের ভিত্তি যে নয়ে গিয়ে জনজীবনে বিপুল বিপর্যয় দোরে এসে হাজির হয়েছে, সে বোধশক্তি মনসবদার জমিদার সওদাগরের ছিল না, জনতার কোথা থেকে আসবে? জনতা নিশ্চয় নবাবি রাষ্ট্রশক্তির সপক্ষে ছিল না, কিন্তু ফিরিঙ্গিদের প্রতিও সাধারণ লোকের মনোভাব এক প্রকারের বিতৃষ্ণতায় ভরা ছিল।

কলকাতা থেকে ইংরেজদের খেদিয়ে দিয়ে চুঁচুড়া চন্দননগরের ওলন্দাজ ফরাসিদের ভয়কম্পিত শিথিল হাত থেকে যথাক্রমে ৪ লাখ ও ৩ লাখ টাকা আদায় করে এক বছর আগে নবাব যখন বিপুল দর্পে মেদিনী কাঁপিয়ে মুর্শিদাবাদ ফিরছিলেন, তখন চন্দননগরের ফরাসীরা গাঁয়ের লোকেদের বলাবলি করতে শুনেছিল এই ফিরিঙ্গিরা বানচোত।

📚পলাশি থেকে ধানমণ্ডি (৩ খণ্ড)
লেখক : মনযূর আহমাদ
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা : 1180, কভার : হার্ড কভার
মুদ্রিত মুল্য : ১৮০০ টাকা
৩০% ছাড়ে বিক্রয় মুল্য : ১২৬০ টাকা

অর্ডার করতে ইনবক্স করুন 📚📚

১৭৬৯-৭০ সালের দুর্ভিক্ষজনিত দুঃখদুর্দশা এবং ১৭৮৭ সালের ভয়াবহ বন্যা ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে বরিশালের জনগণের অবস্থা শ...
31/05/2024

১৭৬৯-৭০ সালের দুর্ভিক্ষজনিত দুঃখদুর্দশা এবং ১৭৮৭ সালের ভয়াবহ বন্যা ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে বরিশালের জনগণের অবস্থা শোচনীয় অবস্থায় উপনীত হয়েছিল।
এ অবস্থার মধ্যে জমিদার ও তাদের গোমস্তাদের অত্যাচার ও অন্যায় দাবি রায়তদের দুঃখ-যন্ত্রণা বহুগুণ বাড়িয়ে তুলেছিল। তখন তিনি বৃহত্তর বরিশালের কৃষকদের সংঘবদ্ধ করেন ইংরেজ বণিক ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার লক্ষ্যে। বলখি শাহের কার্যক্রমের দ্বিবিধ উদ্দেশ্য ছিল। বরিশাল থেকে ইংরেজদের উৎখাত করা ও রায়তদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা। এসব উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিনি ১৭৯২ সালের কৃষক বিদ্রোহের মধ্য দিয়ে

স্বাধীনতা ঘোষণা করেন। এ ছাড়া তিনি সলিমাবাদ, নাজিরপুর ও চন্দ্রদ্বীপ পরগনার জমিদারদের ব্রিটিশ আনুগত্য পরিহার ও কর প্রদান বন্ধ করাসহ সবাইকে তার নেতৃত্ব মেনে নিতে বাধ্য করেন।

স্বাধীনতা ঘোষণা করে তার গুরু জনৈক জিওনকে বরিশালের সুলতান মনোনীত করাসহ স্বাধীন দক্ষিণ বঙ্গের জনগণের উদ্দেশে এক সার্কুলার জারি করেন। এর দ্বারা তিনি শাসনপদ্ধতি ও ভূমিকর নির্ধারণ করেন। তিনি প্রচলিত কর হারের চেয়ে অনেক কম কর নির্ধারণ করেন। তিনি জমিদারদের প্রতি কানিতে (১২০ শতক) দুই টাকার বেশি কর আরোপ না করার এবং ইতিপূর্বে এর বেশি কর আদায় হয়ে থাকলে তা অনতিবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দেন। এতে কোনো রকমের ব্যতিক্রম ঘটলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করে দেন।

📚পলাশি থেকে ধানমণ্ডি (৩ খণ্ড)
লেখক : মনযূর আহমাদ
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা : 1180, কভার : হার্ড কভার
মুদ্রিত মুল্য : ১৮০০ টাকা
৩০% ছাড়ে বিক্রয় মুল্য : ১২৬০ টাকা

অর্ডার করতে ইনবক্স করুন 📚📚

ইসলাম এমন এক শাশ্বত জীবনব্যবস্থা, যা সতত পরিবর্ধনশীল। ইসলামের প্রাথমিক যুগে—কী রণাঙ্গন, কী শিক্ষাঙ্গন—সবক্ষেত্রেই ছিল মু...
12/05/2024

ইসলাম এমন এক শাশ্বত জীবনব্যবস্থা, যা সতত পরিবর্ধনশীল। ইসলামের প্রাথমিক যুগে—কী রণাঙ্গন, কী শিক্ষাঙ্গন—সবক্ষেত্রেই ছিল মুসলিমদের জয়জয়কার। তাই স্বাভাবিকভাবেই পাশ্চাত্য ‘সভ্যতার’ কাছে ইসলাম হয়ে উঠেছিল এক মূর্তিমান আতঙ্কের নাম। পাছে নিজেদের ভূমি আর মগজের অধিকার হারিয়ে বসে—এই ভয়ে তারা শুরু করেছিল সুচতুর এক ষড়যন্ত্র। সেই কূটকর্মের একাডেমিক রূপই হলো ‘ওরিয়েন্টালিজম’, যেটাকে আমরা ইদানীংকালের সহজ বাংলায় ‘প্রাচ্যবাদ’ নামে চিনি।

প্রাচ্যবাদ এমন এক বিষবৃক্ষের নাম, যা প্রোথিত হয় মনের গহীনে। অতঃপর ডালপালা মেলে জন্ম দেয় নানা ইজমের। হাদীস অস্বীকারের ফিতনা থেকে শুরু করে পাঠ্যবইয়ের ইতিহাস-বিকৃতি—সবই এই অপয়া বস্তুর কালো ছায়া। মুসলিমদেরকে দ্বিধান্বিত, খণ্ডিত ও বিভ্রান্ত করতে এই প্রাচ্যবাদের জুড়ি মেলা ভার। তাই সচেতন মুসলিম মননকে এই বিষের স্বরূপ চিনিয়ে দিতেই ‘প্রাচ্যবাদের ইতিকথা’র জন্ম।

প্রাচ্যবাদ এক প্রকারের উপনিবেশ, যা গড়ে উঠে ব্যক্তির মনে, মননে। এই বুদ্ধিবৃত্তিক দাসত্ব থেকে মুক্তি পেতে প্রাচ্যবাদের আগাগোড়া ভালোভাবে জেনে নেওয়া আবশ্যক। আগ্রহী পাঠকের এমন জ্ঞানতৃষ্ণাই মেটাবে।

বিগত ১৪০০ বছরে সিরাতের ওপর অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে, আলহামদলিল্লাহ। তবে জর্ডানের শাইখ ইবরাহীম আলি রহিমাহুল্লাহর রচিত এ ক...
12/05/2024

বিগত ১৪০০ বছরে সিরাতের ওপর অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে, আলহামদলিল্লাহ। তবে জর্ডানের শাইখ ইবরাহীম আলি রহিমাহুল্লাহর রচিত এ কিতাবটি কিছুটা ভিন্ন। এখানে নবিজি (সাঃ) এর জীবনের ঘটনাগুলো আনা হয়েছে কেবলই হাদিসের বর্ণনায়। যেহেতু রাসূল (সা:) এর জীবন আমাদের জন্য অনুকরণীয়। তাই বিশুদ্ধ হাদিস থেকে নবিজির জীবনি জানার গুরুত্বও ব্যাপক।
রাসূল (সা:) এর জন্ম হতে মৃত্যু পর্যন্ত জীবনি ৪ খন্ডে অনূদিত "সিরাতুন নবি" কিতাবটি প্রকাশ করেছে মাকতাবাতুল বায়ান প্রকাশনী ।

যে পতনের কারণ জানে, সে সমাধানও জানে! উম্মাহর অধ:পতনের সাদা কালো চিত্র সামনে থাকাটা জরুরি!
10/05/2024

যে পতনের কারণ জানে, সে সমাধানও জানে! উম্মাহর অধ:পতনের সাদা কালো চিত্র সামনে থাকাটা জরুরি!

উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসিরগ্রন্থের পূর্ণাঙ্গ অনুবাদ তাফসীরে উসমানী। তাফসিরটির অনুবাদ যেন শুধু সঠিক বা সাবলীলই নয়, বরং  ভা...
10/05/2024

উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসিরগ্রন্থের পূর্ণাঙ্গ অনুবাদ তাফসীরে উসমানী। তাফসিরটির অনুবাদ যেন শুধু সঠিক বা সাবলীলই নয়, বরং ভাষাবিশুদ্ধতায়ও হয়ে ওঠে পূর্ণাঙ্গ ও অদ্বিতীয়, তাই এ অনুবাদগ্রন্থের ভাষা সম্পাদনা করেছেন বিদগ্ধ ভাষাবিদ ও প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব ড. কাজী দীন মুহাম্মদ রহ.।

রাহনুমা’র প্রকাশনায় ৩ খণ্ডে উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসিরগ্রন্থের পূর্ণাঙ্গ অনুবাদ তাফসীরে উসমানী

👉সহজ সরল ও সাবলীল অনুবাদ
👉নির্ভরযোগ্য ও সংক্ষিপ্ত তাফসীর
👉দক্ষ অনুবাদকের মাধ্যমে অনুবাদ
👉তাফসীরটি পড়ার ব্যাপারে আলিমগণের সম্মতি
👉কোরআন ও সহিহ হাদীসের রেফারেন্সে সঠিক তাফসীর
👉মনগড়া ও বিভ্রান্তিমূলক তাফসীর থেকে শতভাগ নিরাপদ

💥 অনুবাদক-বর্ষীয়ান আলেম ও অধ্যাপক গিয়াসদ্দীন আহমদ হাফি.

তাফসীরে উসমানী (১-৩ খণ্ড)
লেখক : মাওলানা শাব্বীর আহমদ উসমানী
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী
বিষয় : তরজমা ও তাফসীর
পৃষ্ঠা : 2732, কভার : হার্ড কভার,
মুদ্রিত মুল্য : ৭২০০ ৳
৫০% ছাড়ে : ৩৬০০৳

এক টাকাও অগ্রীম পেমেন্ট করতে হবে না, বই হাতে পেয়ে বিল পরিশোধ করবেন, ইনশাআল্লাহ সম্পুর্ণ ক্যাশ অন ডেলিভারি তে ফ্রি হোম ডে...
10/05/2024

এক টাকাও অগ্রীম পেমেন্ট করতে হবে না, বই হাতে পেয়ে বিল পরিশোধ করবেন, ইনশাআল্লাহ সম্পুর্ণ ক্যাশ অন ডেলিভারি তে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন।
_
আল্লাহর অশেষ রহমতে সালিহা পাবলিকেশন্স থেকে প্রকাশিত হলো বিশ্বজুড়ে বহুল সমাদৃত তাফসীরগ্রন্থ ‘সফওয়াতুত তাফাসীর’-এর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ।
_
সর্বজনবিদিত এ তাফসীরের পরিচয় পাঠক মহলে নতুন করে পেশ করার কিছু নেই। সরল রচনারীতি ও তাফসীরের সাবলীল সামরমর্ম পাঠের জন্য এ গ্রন্থ প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ব্যপক সমাদৃতি লাভ করেছে। গ্রন্থকার এতে সুপরিচিত ও নির্ভরযোগ্য তাফসীরগ্রন্থসমূহের সারসংক্ষিপ্ত বর্ণনা করেছেন। সহজ-সরল ভাষায় রচিত হওয়ায় এ তাফসীর সর্বসাধারণের কোরআনের অর্থ বোঝা ও মর্ম অনুধাবনের জন্য অত্যন্ত উপকারী। বিশেষত মাদরাসার শিক্ষার্থীদের তরজমাতুল কোরআন ও সংক্ষিপ্ত তাফসীর বোঝার পক্ষে অধিকতর সহায়ক।
অনবদ্যতা ও অসামন্য গ্রহণযোগ্যতার জন্য গ্রন্থটি ইতোমধ্যে এ দেশের মাদরাসা শিক্ষার পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশে এবং বিশ্বের প্রায় সব দেশে সকল ভাষার শিক্ষার্থীরা তরজমাতুল কোরআন ও তাফসীরুল কোরআনের জন্য এ তাফসীরগ্রন্থটি সর্বাধিক সংগ্রহে রাখেন।
_
আরবি ভাষায় রচিত উক্ত তাফসীরগ্রন্থটি অনুবাদ করেছেন একদল নবীন-প্রবীন বিজ্ঞ আলেমে-দীন।
বিশিষ্ট লেখক ও গবেষক খ্যাতিমান ইসলামিক স্কলার ড. আ ফ ম খালিদ হোসেন ও মাসিক রহমত-এর সম্পাদক বর্ষীয়ান আলেম মাওলানা মনযূর আহমাদ উক্ত অনুবাদগ্রন্থের সম্পাদনা করেছেন।
_
সহজ-সাবলীল ভাষায় কৃত এ অনুবাদের প্রশংসা করেছেন হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা-এর সম্মানিত পরিচালক মুফতী মীযানুর রহমান সাঈদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশ-এর মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী প্রমুখ।

📚 সফওয়াতুত তাফাসীর (১-৪ খন্ড)
লেখক : শায়খ ড. মুহাম্মাদ আলী আস-সাবুনি রহ.
সাবেক অধ্যাপক, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, সৌদিআরব।
পৃষ্ঠাসংখ্যা : ৩১১২ (চার খণ্ড)
কাগজ : ৭০ গ্রাম অফহোয়াইট অফসেট
কালার : টু কালার
বাঁধাই : হার্ডকভার
মুদ্রিত মূল্য : ৬৮০০ টাকা
অফার মূল্য : ৩৪০০ টাকা

✆ Hotline - 01757731173

জুমা মোবারাক 📚মাকতাবাতুল আসলাফ এর সকল বই কিনুন ৩০% পর্যন্ত ছাড়ে!অর্ডার করতে ইনবক্স করুন।
10/05/2024

জুমা মোবারাক 📚

মাকতাবাতুল আসলাফ এর সকল বই কিনুন ৩০% পর্যন্ত ছাড়ে!

অর্ডার করতে ইনবক্স করুন।

দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে সর্বাধিক পঠিত ‘আয যিক্‌র ওয়াদ দুআ, ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ’ বইটির প...
06/05/2024

দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে সর্বাধিক পঠিত ‘আয যিক্‌র ওয়াদ দুআ, ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ’ বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ‘বান্দার ডাকে আল্লাহর সাড়া’।
বইটির বৈশিষ্ট্য :
• প্রতিটি দুআ ও যিকরের প্রেক্ষাপট উল্লেখ করে পূর্ণাঙ্গ হাদীসের অনুবাদ করা হয়েছে। যার ফলে নবি ﷺ কোন সময়ে, কোন পরিস্থিতিতে দুআ ও যিকরগুলো বর্ণনা করেছেন, তা আমাদের সামনে স্পষ্ট হবে।
• কিতাবটিতে দুআ ও যিকরের মহত্ব, গুরুত্ব, দুআ কবুলের শর্ত, সময়, স্থান নিয়মকানুন ও দুআ কবুল না হওয়ার কারণ এবং পাশাপাশি কুরআন-সুন্নাহ’য় বর্ণিত রুকইয়াগুলো আলাদা অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেগুলো পাঠের মাধ্যমে আমরা জিন-জাদু-বদনজর ইত্যাদি থেকে সুরক্ষিত থাকতে পারব ইন শা আল্লাহ।
• কিতাবটিতে দুআগুলো লাইন-বাই-লাইন অনুবাদ করা হয়েছে, যাতে পাঠকগণ প্রতিটি লাইন বাংলার সাথে মিলিয়ে বুঝে বুঝে পড়তে পারেন।
• এই বইটির নির্বাচিত কিছু হাদীস নিয়েই নিয়েই লেখক ‘হিসনুল মুসলিম’ নামক যিকরের কিতাবটি সংকলন করেছিলেন।
• প্রতিটি হাদীসের মান নির্ণয় করে দেওয়া হয়েছে। পাঠক চাইলেই মূলসূত্র মিলিয়ে দেখতে পারবেন।
• দুআ, যিকির, ওযীফা, রুকইয়া ইত্যাদি বিষয়ের হাদীসের বিস্তৃত বর্ণনা স্থান পাওয়ায় একটি পূর্ণাঙ্গ দুআর বই হিসেবে মুসলিম সমাজে সমাদৃত হয়েছে।
• বহুলপঠিত এই কিতাবটি এ যাবৎ প্রায় ৪০টি ভাষায় অনুবাদ করা হয়েছে।

📚 বান্দার ডাকে আল্লাহর সাড়া
বিষয়: ইসলামী চিকিৎসা
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানী
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
বিষয় : ইসলামী চিকিৎসা, দুআ ও যিকির
পৃষ্ঠা : 360, কভার : হার্ড কভার
মুদ্রিত মুল্য : ৫০০৳
২৫% ছাড়ে ৩৭৫৳

কবরে কি কোনও শাস্তি নেই? কেবলই ঘুম?কেউ কেউ মনে করে, মরার পর কেবলই ঘুম আর অচেতন অবস্থা – পুরস্কারও নেই, শাস্তিও নেই। পুরস...
05/05/2024

কবরে কি কোনও শাস্তি নেই? কেবলই ঘুম?
কেউ কেউ মনে করে, মরার পর কেবলই ঘুম আর অচেতন অবস্থা – পুরস্কারও নেই, শাস্তিও নেই। পুরস্কার ও শাস্তি যা হবার তা হবে কিয়ামাতের দিন বিচার হওয়ার পর।

নবি (স.)-এর অসংখ্য হাদীস তাদের এ-চিন্তাকে নাকচ করে দেয়। হাদীসের পাশাপাশি সূরা তাকাসুরের প্রথম কয়েকটি আয়াত মনোযোগ দিয়ে পড়ুন:
“বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের ব্যস্ত করে রেখেছে, যতক্ষণ-না তোমাদের সঙ্গে কবরের সাক্ষাৎ হচ্ছে। না, (সকল ব্যস্ততা দুনিয়াকেন্দ্রিক হওয়া) কিছুতেই উচিত নয়! (এমন ব্যস্ততার পরিণাম) তোমরা অচিরেই বুঝতে পারবে। আবারও (বলছি), সাবধান! তোমরা অচিরেই বুঝতে পারবে।”
এবার ইবনু জারীর তাবারির মন্তব্যটি খেয়াল করুন:
“কবরে যে শাস্তি হবে, তার বিশুদ্ধতার পক্ষে এ সূরা একটি প্রমাণ, কারণ যেসব লোক প্রাচুর্যলাভের প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছে তাদের ব্যাপারে আল্লাহ জানাচ্ছেন যে, কবরের সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ামাত্রই তারা জানতে পারবে – তারা কোন পরিণতির মুখোমুখি হতে যাচ্ছে। এটা তাঁর পক্ষ থেকে একটা হুঁশিয়ারি ও সতর্কবাণী।” (তাবারি, তাফসীর ১১:৬৮৫)।
#কবরের শাস্তি সংক্রান্ত হাদীসগুলোকে ইমাম বাইহাকি (র.) তাঁর “ইসবাতু আযাবিল কবর” গ্রন্থে সংকলন করেছেন, যার বাংলা অনুবাদ “মৃত্যু থেকে কিয়ামাত” নামে আমরা প্রকাশ করেছি।

📚 মৃত্যু থেকে কিয়ামাত
বিষয়: পরকাল ও জান্নাত-জাহান্নাম
লেখক : ইমাম বায়হাকী
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম
মুদ্রিত মুল্য :২৬৫ ৳
২৫% ছাড়ে : ১৯৯ ৳

Address

Bangla Bazar, Islami Tower, 3rd Floor
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Life Islamic Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category