13/04/2025
বেডা মানুষ যখন(বেডিদের) সাংসারিক বিষয়ে চালাকি করতে যায় উনারা তখন কিউট টাইপের সালাক হয়ে যায়।
আমার কন্যার বাপ মাশাআল্লাহ (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ) অনেক বুদ্ধিমান এবং হিকমাহওয়ালা লোক কিন্তু মাঝেমধ্যে এমনসব বাচ্চামি করে যে একা একা হেসে শেষ করতে পারি না।
বাসায় আমাদের ভালো সিরামিকের জিনিস নাই, উনার অফিস স্টাফদের দাওয়াত দিয়ে একদিন কিছু কাঁচের আর পাইরেক্স এর প্লেট বাটি,জগ,গ্লাস আনা হইছে। তো আমি বাসায় না থাকা অবস্থায় আরেকদিন উনার অফিসের কয়েকজন কলিগ পিকনিক টাইপ প্রোগ্রামের জন্য আমাদের বাসায় রান্না করতে আসছিলেন, উনাদের সাথে বাচ্চা ছিল তাই আমার কন্যার বাপ নিজের দেড় টাকার পাইরেক্স এর প্লেট সেট লুকিয়ে রেখে বাড়িওয়ালা আন্টির হাজার টাকার ডিনার সেটের প্লেট দিয়েছে বাচ্চাদের খাওয়ানোর জন্য।
আমি এসে আন্টির প্লেট আনানোর কারণ জিজ্ঞেস করায় বলতেছে "আমাদেরগুলা যদি ভেঙে ফেলে তাই আন্টির থেকে এনে দিছি", উনার বুদ্ধি দেখে সেদিনের পর কয়েক দফা হাসছি এই ঘটনা মনে করে, মানে উনি নিজের শ খানেকের প্লেট ভাঙার লোকসান দেখলো, আন্টির আন্টির হাজার টাকার ডিনারসেট জরিমানা দেওয়ার কথা ভাবলো না। 😑
পিকের এই কাপ সেট কম দামে পেয়ে আমাকে কল দিয়ে বলতেছে কয়েক সেট নিয়ে নেই,দাম কম, দেখতেও সুন্দর। মেয়ে ভাঙতে পারবে এবার মেহমানের বাচ্চারা ভাঙলেও গায়ে লাগবে না।
I was like : whaaaat?! ভাঙার জন্য কাপ কিনবেন মানে?🙂
বি.দ্র. আপনারাও ভাঙার জন্য পানির দামে কাপ সেট নিতে পেইজে যোগাযোগ করতে পারেন।