19/08/2024
চাকুরীজীবী নয়, ব্যবসায়ী তৈরি করতে চাই আমি একজন student হিসেবে বলতে চাচ্ছি
সেজন্য প্রথম ক্লাসেই এমন কাজ দিচ্ছি যা জীবনে কাজে লাগে। তাদেরকে বলবো প্রতিদিন ব্যবহার করি এমন কিছু পণ্যের পাইকারী বাজারে যেতে, তারপরে খুচরা বাজার এবং পাইকারী বাজারের দামের পার্থক্য লিখতে। এর পরবর্তীতে পাইকারি বাজারে কোথা থেকে পণ্য আসে, তা কত দামে আসে ইত্যাদি লিপিপবদ্ধ করতে। ঔষধ, প্যাকেট জাত খাবার ইত্যাদি পাইকারি বাজার বিহীন পণ্যের উপরের লেয়ারগুলো এবং দাম বের করতে হবে। যে সকল পণ্য বাংলাদেশে উৎপন্ন হয় সেগুলোর কাঁচামাল কোথা থেকে আসে এবং আমদানী পণ্যের
চ্যানেল জানতে হবে। প্রত্যেক ছাত্র-ছাত্রী ভিন্ন পণ্য পছন্দ করবে। এক পণ্য দুইজন নিতে পারবে না। এতে নকল ঠেকানো যাবে ইনশাআল্লাহ। আর ত্রিশটি পণ্যের ব্যবসা বাজার সম্পর্কে ধারনাও পাবে ক্লাস। ফলে ভবিষ্যতে নিজে ব্যবসা করতে চাইলে কিংবা অনলাইনে শপ দিলে তার জন্য আগের থেকে প্রস্তুত থাকবে। আবার অন্যের থেকে খোঁজ খবর নিতে পারবে। ধরুন আপনার একদিন মনে হলো কাপড়ের ব্যবসা করবেন। এক্ষেত্রে ক্লাসের কে কাপড় নিয়ে কাজ করেছে তাকে খুঁজে দরদাম, কেনা বেচার স্থান এবং আমদানী সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন।
ব্যবসা জিনিসটা রিপোর্ট রাইটিং করে হয় না। মাঠে নেমে যেতে হয়। সেই চেষ্টাই করছি। সামনে আরও কি
ধরনের বাস্তবমুখী বাড়ির কাজ দেওয়া যেতে পারে সেইটা কমেন্টে জানাবেন। তবে আমার ইচ্ছা আছে কোন এক ক্লাসে কাজ দিবো একটি পণ্য কিনে অপরিচিত মানুষের কাছে বিক্রি করতে হবে। শুনতে সহজ লাগলে ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এটা। বিশ্বাস না হলে চেষ্টা করতে পারেন।
সবশেষে একটা খুশির সংবাদ হচ্ছে ক্লাসে খুব সম্ভবত কিছু বিদেশী ছাত্রও আছে। অর্থাৎ, কেবল দেশে না, বিদেশেও বাস্তবমুখী শিক্ষার একটি সুন্দর নমুনা পেশ করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ।