Boialo

Boialo boialo.com is an online bookshop in Bangladesh that helps you save time and money to buy books online.

you can buy anything from Bangla Upannash or English storybooks to academic, Islamic, research, or competitive exam books. boialo.com is an online bookshop in Bangladesh that helps and saves you time and money to buy books online within a few times. you can buy anything from Bangla Upannash or English storybooks to academic, research or competitive exam books.

বই:জীবন যদি হতো নারী সাহাবীর মত।লেখক : ড. হানান লাশিন।প্রকাশনী : সমকালীন প্রকাশন।অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার।সম্পাদনা: উস...
08/09/2024

বই:জীবন যদি হতো নারী সাহাবীর মত।
লেখক : ড. হানান লাশিন।
প্রকাশনী : সমকালীন প্রকাশন।
অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার।
সম্পাদনা: উস্তায আবুল হাসানাত কাসেমী, উস্তায আব্দুল্লাহ মাহমুদ।
পৃষ্ঠা সংখ্যা: ১২৮ টি।
মূল্য:২৮০
ছাড় মূল্য: ২০০
__________________________________
জীবন পথে সুখ-সৌভাগ্যের বাজারটা অতিক্রম করে আনুগত্যের মজা থেকে অঞ্জলিটা ভরে নিতে পারলেই তো আসল জীবনের স্বাদ অনুভব করা যাবে।ইসলাম মন-মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়।ইসলাম আল্লাহর পক্ষ থেকে একমাত্র দ্বীন।মহান আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে প্রেরণের মাধ্যমে। নবিজি যখন এক চরম,পরম,ও মহাসত্যের দিকে মানুষকে আহ্বান করলেন,তখন অনেকের মতো চারদিক থেকে তৃষিত হৃদয়ে ছুটে এলো নারীদের দলও।কিন্তুএই সত্যের পথ যোগদান দেয়াটা সহজ ছিল না।প্রিয়জনদের হারিয়ে অমানবিক নির্যাতন ও অত্যাচার সহ্য করেও তারা অটল ছিল এক আল্লাহর পথে।কেমন ছিল সেসব তৃষিত প্রান যাঁরা,,,রঙিন স্বাপ্নিক মুহূর্তগুলো ভুলে গিয়ে মরুর বুকে ছুটে চলেছিল এক ধ্রুব সত্যের পানে।যে পথে ছিল হাজারো ত্যাগ-তিতিক্ষা।তাদের জীবনালেখ্য কতনা সংগ্রাম।সুখ-সৌভাগ্যের বাজারটা অতিবাহিত করে তারা তুলে আনলেন মণিমুক্তো।যে মুক্তো আজ ছড়িয়ে আছে বিশ্বব্যাপী।তাঁরা হলেন সব নারীদের উপক্রমনিকা।তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে বদলে নিতে পারলেই তো নিরবধি জীবন হবে উদ্ভাসিত।তাদের জীবনালেখ্য সহসা বদলে দেয় কত শত জীবনকে।এ ভূতলের অভীপ্সাকে ইতি টেনে তবে শূচনা করা যাক এক শুভ্র-সফেদ জীবনের।
🌑বিষয়বস্তু:ইসলাম এক ধ্রুব সত্য।এই সত্য যখন থেকে প্রতিষ্ঠিত হলো বিশ্বাসীরা একে একে ইসলাম ধর্মে দীক্ষিত হলো।জীবন বিসর্জন দিয়ে,,পরিবারের মায়া ত্যাগ করে এক আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে বেছে নিয়েছে তারা। তাদের জীবনটা সহজ ছিল না, হাজারটা ত্যাগের বিনিময়ে তারা পরকালের আগাম সুসংবাদ পেয়েছেন,আর নতুন প্রজন্মের জন্য রেখে গেছেন এক সোনালী ইতিহাস।যে ইতিহাস আজও প্রতিটি বিশ্বাসী মুসলিমের অন্তরে তাক লাগিয়ে দেয়।এই ইতিহাসেরই সারসংক্ষেপ দেয়া হয়েছে বইটিতে ।
⚫অনুভূতি:বইটি গভীর ভাবগম্ভীর্যপূর্ন।প্রতিটি পাতা হৃদয়ের গভীরে লিপিবদ্ধ করে রাখার মতো।বইটি পড়ে ব্যক্তিগতভাবে থমকে গেলাম,নিজেকে তুলনা করলাম সাহাবীদের সাথে।তাদের জীবনীগুলো আমাদের জন্য নির্দেশনাস্বরূপ।
—————————————————-
⚫কেন পড়বেন??:নারী সাহাবীদের জানার তাগিদে প্রতিটি মুসলিম নারীর বইটি পড়া উচিত।তাদের জীবনী আমাদের উৎসাহ দেয়।এ দুনিয়ায় আমাদের লক্ষ্য কি?কেন আমরা এসেছি?এ প্রশ্নের উত্তর পাবেন।
————————————————————-
⚫বইকথন:লেখক মোট তিনটি অধ্যায়ে বিন্যস্ত করেছেন গ্রন্থটি।নারীকে কখনো শুভ্র ফুল,কখনো আবার গোলাপের পাপড়িগুলোর ন্যায় তুলনা করেছেন।বর্তমান বিশ্বে প্রচলিত পর্দার ভুল ধরিয়ে দিয়েছেন লেখক।বইটি পাঠকের আত্নউন্নয়ন ঘটাবে,এতে কোনো সন্দেহ নেই, তবে আল্লাহ্ না চাইলে সেটা হবে ভিন্ন কথা।এতটা আবেগের সাথে লেখাগুলো উপস্থাপন করা হয়েছে বইটিতে যা অল্পতেই পাঠকের হৃদয় কেড়ে নেবে।
আল্লাহ্ আমাদের সঠিক বোঝার তাওফিক দান করুন।আমিন।

_____________________________________
●প্রথম অধ্যায়: বইয়ের শুরুটা হয়েছে একজন অনুগত কন্যা,অনুগত স্ত্রীর গল্প দিয়ে।রয়েছে মহাসত্যের পথে অবিচল থেকে নিজ পরিবারের বিরুদ্ধে লড়াই করে আসা সেই মহীয়সী নারীর গল্প।হ্যাঁ তিনিই উম্মে কুলসুম যিনি ঠোঁট ভেজাতেন তাসবিহ পড়ে।শুধু তাই নয়,,,,,,,ইসলামের খেদমত তো করেছেন ই স্বামী ও সংসারকে গুছিয়ে রেখেছেন সর্বদা।ভালোবাসার পরম চাদরে ঢেকে রেখেছেন সংসারকে।আছিয়া,উম্মে কুলসুম, ফাতেমা, উম্মুদ দাহদাহর, যাইনাব, হালিমা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহুম এর মতো মহীয়সী নারীদের ত্যাগ-তিতিক্ষার গল্পগুচ্ছ দিয়ে লেখিকা সাজিয়ে তুলেছেন গ্রন্থটির প্রথম অধ্যায় কে।
_____________________________________
●দ্বিতীয় অধ্যায়: এই তো প্রথম……প্রথমবারের মতো একবার পুলসিরাতে দাঁড়াতেই হবে।কবে গুনাহ ছেড়ে দেবো প্রথমবারেরমতো?খাঁটি তওবা হবে কোনদিন?কবে ফিরে যাবো আল্লাহর কাছে?কবে তার সাথে প্রথম দেখা হবে হাউজে কাউসারে?কবে আল্লাহর সাহচর্য পাবো প্রথমবারেরমতো?
লেখিকা তার মনের সবটুকুন গাম্ভীর্য মনে হয় বইটিতে ঢেলে দিয়েছেন।কাব্যিক ভাষায় বইটিকে এতটা সমৃদ্ধ করেছেন যা পাঠকের হৃদয়ের গভীরে আঘাত করবেই।
________________________________________
●তৃতীয় অধ্যায়:লজ্জা নারীর অলংকার।প্রতিটি সত্যিকারের মুসলিম রমনীর কাছে পর্দা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।পর্দা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত,,,যা নারীর অধিকারকে আরো জোরদার করে দিয়েছে।লেখিকা নারীর লজ্জাকে শুভ্র ফুলের সাথে তুলনা করেছেন।ফুল বড় লজ্জাশীল।সলজ্জ ভঙ্গিতে তার পাপড়িগুলো দিয়ে নিজেকে ঢেকে রাখে, যতক্ষণ না বসন্ত আসে।এমনটা আমরাও।তাই তো হিজাবে নিজেকে আবৃত রাখব,যতক্ষণ না বসন্তের মতো একজন নেককার স্বামী আসে।
__________________________________
●শিক্ষা:বর্তমান যুগে আধুনিক মেয়েরা ইসলামের জ্ঞানকে তুচ্ছতাচ্ছিল্য করে মেতে উঠেছে পশ্চিমা সভ্যতায়।আফসোস!এমন মুসলিমদের জন্য যারা রবের হিদায়াত থেকে বঞ্চিত হয়েছে।ইসলাম নারীকে দিয়েছে অসীম সম্মান।আর পশ্চিমা সভ্যতা নারীকে লজ্জার বেড়াজাল থেকে বের করে পুরুষদের বিনোদনের মাধ্যম তৈরী করে দিয়েছে।আর সেই সভ্যতার চর্চা করে চলছে নামধারী মুসলিম।তাদের জন্য বইটি অসাধারণ কার্যকর।
_________________________________________
●শেষ কথা:জীবনে একবার হলেও বইটি পড়ার অনুরোধ জানাচ্ছি।প্রিয় বোনেরা,জানি না আল্লাহ আমাদের কার জন্য কতটুকু হিদায়াত রেখেছেন।তবু আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তাওফিক দান করেন।আমিন🌼

ফিতনার এই যুগে কীভাবে আমরা আমাদের জীবনকে নারী সাহাবীদের জীবনের আদর্শের আলোকে গড়ে তুলব, স্বামীভক্তি এবং তাওয়াক্কুলের আদলে কীভাবে পথ চলব লেখিকা ড. হানান লাশীন সেই উপায়গুলোই এখানে,সহজ,সাবলিল মনোমুগ্ধকর ভাষায় তুলে ধরেছেন। বইটিকে তিনটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে।

#প্রথম অধ্যায়,যেখানে লেখিকা আমাদের হতে বলেছেন নারী সাহাবীদের মতো। কখনও আসমা বিনতু আবি বকরের পিতা অনুগত হওয়া থেকে,আবার উম্মু কুলসুম বিনতু উকবাহর মত হৃদয়ের হিজরত করতে যেখানে ছিল আত্নত্যাগ,রাব্বের প্রতি অগাধ ভালোবাসা আবার কখনও বা উম্মুদ দাহদাহ’র মত স্বামীভক্ত হতে বলেছেন,যে কিনা স্বামীর সিদ্ধান্তের উপর সর্বদা অটল। (আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন)

#দ্বিতীয় অধ্যায়ে – অনুভূতি,প্রথম কোন ভাল কাজ করার অনুভূতি,পর্দা করার অনুভূতি,অসহায় মানুষকে সাহায্য করার অনুভূতি,সলাতে রাব্বের সামনে দাড়ানোর অনুভূতি,গুনাহ করে তাওবা দিয়ে ফিরে আসার অনুভূতি যা কিনা কেবল একটি স্বচ্ছ হৃদয় দ্বারাই অনুভব করা যায়।

#তৃতীয় অর্থাৎ শেষ অধ্যায়ে লেখিকা তুলে ধরেছেন জীবনের বাস্তবতা। কারো স্বপ্নের রাজকুমারকে নিয়ে আকাশ-কুসুম কল্পনা না করে মানিয়ে নিতে বলেছেন। রাব্বের প্রতিটা সিদ্ধান্তে সন্তুষ্ট এবং ধৈর্য ধরতে বলেছেন।

শেষের দিকে লেখিকা যে গুরুত্বপূর্ণ মেসেজটি আমাদের দিয়েছেন তা হলঃ “কখনো যেন মনে না করি,নারীত্ব মানে হাই হিল পরা,নারীত্ব মানেই ঠোঁটে গাঢ় লিপস্টিক কিংবা আটসাট কাপড় পরিধান করা। বরং নারীত্ব হল কোমল আচরণ। নারীত্ব কেবল পোশাকে নয়। নারীত্ব চিন্তায়,কথাবার্তায়,উত্তম আচরণে ও আল্লাহকে সন্তুষ্টকারী ইল্ম অর্জনে।”
রিভিউ দাতা: Qurratu Aynin Sabiyya

—রিক্লেইম ইয়োর হার্টলেখক : ইয়াসমিন মুজাহিদপ্রকাশনী : সমকালীন প্রকাশনবিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণাপৃষ্ঠা : 168, কভার : ...
08/09/2024

—রিক্লেইম ইয়োর হার্ট
লেখক : ইয়াসমিন মুজাহিদ
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 168, কভার : পেপার ব্যাক,

মানুষের সত্যিকার সংশোধন কীসে? প্রশ্নটার উত্তর অনেক রকমের হতে পারে। নিরেট বস্তুবাদী কেউ হয়তো তার বস্তুবাদী দর্শনের সঠিক বুঝটাকেই সত্যিকার সংশোধন বলতে চাইবে। কিন্তু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এভাবে বলেননি। তিনি জানিয়েছেন, আমাদের ভেতরে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যদি সুস্থ থাকে, তাহলে আমরাও সুস্থ থাকি। আবার ওই মাংসপিণ্ড যদি অসুস্থ হয়, অসুস্থ হয়ে পড়ি আমরাও। নবিজির এই বর্ণনা থেকে আমরা জানতে পারি, শরীরের ভেতরের মাংসপিণ্ড বলতে তিনি আসলে অন্তর তথা হৃদয়কেই বুঝিয়েছেন। এই সুর আমরা কুরআনের একটা আয়াত থেকে পাই। আল্লাহ বলেছেন, ‘চোখ তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত অন্তর।’ মানুষের চোখ কখনো বিভ্রান্ত হয় না, অন্ধ হয় না। আল্লাহ বলছেন, অন্ধ হয় হৃদয়। কুরআন ও নবিজির হাদিস থেকে প্রমাণিত যে, আমাদের সত্যিকার সংশোধন মূলত অন্তর তথা হৃদয়ের পরিশুদ্ধিতে যদি আমরা আমাদের হৃদয়কে শুদ্ধ করতে পারি, জাগাতে পারি অবাধ্যতা আর অসচেতনতার গভীর ঘুম থেকে, তাহলেই হয়তো মানব-মনের সত্যিকার সংশোধন সম্ভব।ঠিক এই কাজটিই করতে চেয়েছেন লেখিকা ইয়াসমিন মোগাহেদ। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই লেখিকা তার ‘রিক্লেইম ইয়োর হার্ট’ বইতে মানুষের হৃদয়কে জাগানোর রসদ জুগিয়েছেন। ভুলে ডুবে থাকা, অচেতন হয়ে থাকা বিস্মৃত অন্তরকে টেনে তুলতে তিনি বাতলে দিয়েছেন একের পর এক উপায়। আত্মিক উন্নয়নের জন্য তিনি এমনকিছু পন্থা মেলে ধরেছেন আমাদের সামনে, যা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। সেই বইয়ের অনুবাদ ‘হৃদয় জাগার জন্য’।

ডান হাত বা ডান দিক ব্যবহারের উপকারিতা :১. রাসূল ﷺ -এর সুন্নাহকে অনুসরণ করা হয়। ২. শয়তানের কর্ম থেকে বিরত থাকা যায়।৩. ...
08/09/2024

ডান হাত বা ডান দিক ব্যবহারের উপকারিতা :

১. রাসূল ﷺ -এর সুন্নাহকে অনুসরণ করা হয়।
২. শয়তানের কর্ম থেকে বিরত থাকা যায়।
৩. বিভিন্ন কাজ-কর্ম করতে অনেক সুবিধা হয়।
৪. বিভিন্ন রোগ-বালাই থেকে বেঁচে থাকা যায়।
৫. অহংকারী আচরণ থেকে বেঁচে থাকা যায়।

এ ছাড়াও অনেক উপকার রয়েছে।

▫️বই : সুন্নাহ মুমিনের অলংকার
▫️লেখক : মুফতি মনিরুজ্জামান

প্রিয় বোন! জ্ঞানশীল এবং আত্মত্যাগী হোন। যদি আপনার স্বামী একজন সরকারী কর্মচারী হোন তবে কাজের জন্য তার ভ্রমণ করার আদেশ রয...
07/09/2024

প্রিয় বোন!

জ্ঞানশীল এবং আত্মত্যাগী হোন। যদি আপনার স্বামী একজন সরকারী কর্মচারী হোন তবে কাজের জন্য তার ভ্রমণ করার আদেশ রয়েছে। যদি তার কোনোও ব্যক্তিগত ব্যবসা থাকে; তবে অবশ্যই অন্য কোনোও জায়গায় বসবাস করা তার ব্যবসায়ের জন্য সুবিধাজনক হতে পারে। যদি আপনার স্বামী আপনাকে অবহিত করে যে তাকে অন্য কোনোও জায়গায় থাকতে হবে, তবে আপনার সাথে সাথে একমত হওয়া উচিত। তারপরে তাকে সব গুছগাছ করতে এবং নতুন জায়গায় স্থানান্তর হতে আপনার সহায়তা করা উচিত। যেখানে আপনাকে আপনার নতুন বাড়ি হিসেবে মানিয়ে নেবার চেষ্টা করতে হবে। এই নতুন বাড়িতে আপনার জীবনকে নিয়ে পরিকল্পনা করুন এবং নিজেকে এর সাথে খাপ খাইয়ে নিন।

☞বই : দ্য কেয়ারিং ওয়াইফ
☞লেখক :মো:মতিউর রহমান

সুন্নাহ মানে শুধু ফজর, জোহর কিংবা মাগরিবের আগে অথবা পরের দুই বা চার রাকআত সালাত নয়।◑সুন্নাহ হতে পারে বৃষ্টিতে ভেজা।◑প্রি...
07/09/2024

সুন্নাহ মানে শুধু ফজর, জোহর কিংবা মাগরিবের আগে অথবা পরের দুই বা চার রাকআত সালাত নয়।

◑সুন্নাহ হতে পারে বৃষ্টিতে ভেজা।
◑প্রিয়তমার সাথে একসাথে হাঁটা।
◑জয়া ও পতি দুইজন দুইজনকে খাওয়ায়ে দেওয়া।
◑তার সাথে মিষ্টি সুরে কথা বলা।
◑সুন্নাহ হতে পারে খালি হাঁটা।

☞বই : সুন্নাহ মুমিনের অলংকার
☞মিফতাহ প্রকাশনী

প্রিয় বোন,  এই কথিত আধুনিকতার দমকা হাওয়া যেন আপনাকে পালটা ধাওয়া করে জাহান্নামে না নিয়ে যায়— সে ব্যাপারে সাবধানে থাকুন।
03/09/2024

প্রিয় বোন, এই কথিত আধুনিকতার দমকা হাওয়া যেন আপনাকে পালটা ধাওয়া করে জাহান্নামে না নিয়ে যায়— সে ব্যাপারে সাবধানে থাকুন।

● বুক রিভিউ ●○ বই : সাইকোলজিক্যাল ক্রাইসিস.○ লেখক : সাইয়্যিদা সাদিয়া গজনভি.○ প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স.শারিরীক অস...
31/08/2024

● বুক রিভিউ ●

○ বই : সাইকোলজিক্যাল ক্রাইসিস.
○ লেখক : সাইয়্যিদা সাদিয়া গজনভি.
○ প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স.

শারিরীক অসুস্থতার চিকিৎসার ক্ষেত্রে আমরা যতট গুরুত্ব প্রদান করি, মানসিক অসুস্থতার ক্ষেত্রে কী তেমনটা করছি? অনেকে হয়তো জানিই না, আমার মানসিক অসুস্থতা আছে এবং তারও চিকিৎসা প্রয়োজন এমনকী আবশ্যক। ফলে আত্মহত্যার মতো মারাত্বক দুর্ঘটনাও ঘটে চলছে অহঃরহ। আধুনকি মনোবিজ্ঞান মানসিক অসুস্থতার চিকিৎসা এবং মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার যেসব প্রেসক্রিপশন প্রদান করে থাকে, তার চেয়ে বহুগুণে উত্তম ব্যবস্থাপত্র রয়েছে রাসূলুল্লাহর সুন্নাহসমূহে।

সম্মানিতা সাইয়্যিদা সাদিয়া গজনভি সালমা তাঁর 'নবী (সঃ) বতওরে মাহেরে নফসিয়াত'(মূল বই এর নাম) এই গ্রন্থটি রচনা করে সিরাতে রাসূলের সামিগ্রিকতা উন্মোচন করেছেন। মনস্তত্ত্ববিদদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন রাসূলের হাদিসসমুহকে গভীরভাবে অধ্যয়ন করা হয়।

আত্মার পবিত্রতা, চিন্তার স্বচ্ছতা ও মনের স্নিগ্ধতাসহ উন্নত বোধ ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য নববি পন্থার কোনো উত্তম বিকল্প নাই। এই বইটিতে সাধারণ পাঠকশ্রেণিসহ মনোবিজ্ঞানীদের জন্যও রয়েছে মূল্যবান রসদ। চলুন তাহলে নিজের পাঠসঙ্গি করে ফেলি 'সাইকোলজিক্যাল ক্রাইসিস' বইটি।

30/08/2024

আমার যা কিছু যোগ্যতা, সব আল্লাহর পক্ষ থেকেই। ওয়ামা তাওফিক্বী ইল্লাবিল্লাহ।

Address

428, West Shewrapa, Near Baitus Sakur Jame Masjid, Mirpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Boialo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category