KB Fashion Mart

KB Fashion Mart It’s a business related page. All types of ladies dress, ornaments are available

চাকরির বাজারে রেজাল্টের চেয়ে স্কিল সেটের গুরুত্ব বেশি।তুমি যদি কম্পিউটারে খুব দ্রুত বাংলা ও ইংরেজি টাইপ করতে পারো—সেটা ...
18/01/2022

চাকরির বাজারে রেজাল্টের চেয়ে স্কিল সেটের গুরুত্ব বেশি।

তুমি যদি কম্পিউটারে খুব দ্রুত বাংলা ও ইংরেজি টাইপ করতে পারো—সেটা একটা স্কিল। ইউনিভার্সিটি কিন্তু তোমাকে এটা শিখায়নি। কিন্তু চাকরিতে এটাই গুরুত্বপূর্ণ।

তুমি যদি ভালো ই-মেইল লিখতে পারো—সেটা একটা স্কিল। তোমার ডিপার্টমেন্টে কি এই বিষয়ক কোর্স ছিলো? —ছিলো না। কিন্তু চাকরিতে এটা গুরুত্বপূর্ণ।

তোমার যদি কমিউনিকেশন স্কিল থাকে তাহলে তোমার চাকরি পাওয়া সহজ হবে। ইউনিভার্সিটি কিন্তু তোমাকে এটা শেখায়নি।

তুমি যদি ভালো প্রেজেন্ট করতে পারো, তাহলে তোমার চাকরি পাওয়া সহজ হবে।

তোমার যদি কুইক লার্নিং এবিলিটি থাকে, তাহলে চাকরিতে তোমার প্রমোশন সহজ হবে। তোমার যদি টিম ওয়ার্ক এবিলিটি থাকে, প্রবলেম সলভিং এবিলিটি থাকে তাহলে চাকরিতে ক‍্যারিয়ার দ্রুত গ্রো করবে। এই স্কিলগুলো কিন্তু ইউনিভার্সিটিতে শেখানো হয় না।

এমন বহু স্কিল আছে, যেটা ইউনিভার্সিটি তোমাকে শেখাবে না। বিশেষ করে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো মোটা দাগে একটা সনদ দেয়া ছাড়া তেমন বড়ো কোন ভূমিকা রাখে না। চাকরির বাজারের কোন স্কিল সেটই শেখায় না। এমন কি বিষয়ভিত্তিকও যে স্কিলসেটগুলো আছে, সেগুলোও ভালো করে শেখানো হয় না। কারণ চাকরির বাজারের সাথে বিশ্ববিদ‍্যালয়ের পাঠ-পরিক্রমার সমন্বয় খুবই কম।

সুতরাং তুমি যদি শুধুমাত্র রেজাল্টের উপর ভিত্তি করে চাকরির জন‍্য অপেক্ষা করো, তাহলে সে অপেক্ষা দীর্ঘ হবে। তোমাকে স্কিল সেট ডিভেলপ করতে হবে। সে দায়িত্ব তোমার নিজেরই। এই প্রতিযোগিতার বাজারে স্কিল সেট ছাড়া শুধুমাত্র রেজাল্ট দিয়ে খুব বেশিদূর যাওয়া যায় না। এটা প্রুভেন!

……………………
Rauful Alam, Ph. D
সিনিয়র সাইন্টিস্ট
পিটিসি থেরাপিউটিকস
নিউ জার্জি, যুক্তরাষ্ট্র।

সদ্য স্নাতক পাস করা মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে তাদের গ্যারেজে গেলেন। বললেন, ‘এখানের এই গাড়িটা অনেক ...
23/09/2021

সদ্য স্নাতক পাস করা মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে তাদের গ্যারেজে গেলেন। বললেন, ‘এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি ক্রয় করেছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশির এই মুহূর্তে গাড়িটি আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটি বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তাঁরা গাড়িটির কত দাম বলে।’

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′তাঁরা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব পুরনো আর জরাজীর্ণ।’

বাবা বললেন, ‘এবার গাড়িটি একটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!’ মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে তাঁর বাবাকে বলল, ‘এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′

বাবা তখন তাঁর মেয়েকে একটি গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তাঁর বাবাকে বলল, ‘ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি আইকনিক গাড়ি।’

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, ‘সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে মন খারাপ করবে না। বুঝে নিবে এর মানে তুমি কোন ভুল জায়গায় আছো। তাঁরাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। সে জায়গায় কখনো পড়ে থাকবে না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ উপলব্ধি করতে পারে না।

©️সংগৃহীত

11/09/2021

সাহচর্যের প্রভাবঃ

১. স্ত্রীর পাশে ১-মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন।

২. মাতালের কাছে ১০- মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ।

৩. সাধুদের সাথে ৩-মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।

৪. রাজনীতিবিদের সাথে ৪-মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক।

৫. একজন জীবন বীমা এজেন্টের সাথে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।

৬. একজন ব্যবসায়ীর সাথে ৬-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না।

৭. একজন বিজ্ঞানীর সাথে ৭-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে।

৮. একজন ভালো শিক্ষকের সাথে ৮-মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।

৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে ৯-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না।

১০. একজন সৈনিকের সাথে ১০-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য।

১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই।

১২.একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে ১০-মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর।

ালেক্টেড

একটি শিক্ষনীয় ছোটগল্পশস্যদানা ভরা একটি জারের শীর্ষে একটি ইঁদুর রাখা হয়েছিল।  তার চারপাশে এত খাবার খুঁজে পেয়ে খুব খুশি ...
24/08/2021

একটি শিক্ষনীয় ছোটগল্প

শস্যদানা ভরা একটি জারের শীর্ষে একটি ইঁদুর রাখা হয়েছিল। তার চারপাশে এত খাবার খুঁজে পেয়ে খুব খুশি হল যে আর খাবার খুঁজতে ছুটে বেড়ানোর প্রয়োজন বোধ করল না। এখন সে আনন্দের সাথে তার জীবন যাপন করতে পারে। কিছুদিন শস্য উপভোগ করার পর ইদুরটি জারের তলায় পৌঁছে গেল।

হঠাৎ, ইদুরটি বুঝতে পারে যে সে আটকা পড়েছে এবং বের হতে পারছে না। তাকে এখন বেঁচে থাকার জন্য জারের মধ্যে শস্য রাখার জন্য সম্পূর্ণরূপে কারও উপর নির্ভর করতে হবে।

অথবা যতটুকু শস্যদানা রয়েছে তা খাওয়া ছাড়া তার আর কোন উপায় নেই।

এ থেকে শেখার জন্য কয়েকটি পাঠ:
1. সাময়িক আনন্দ ভবিষ্যৎ এ ফাঁদ হতে পারে।
2. সহজলব্য ও আরামদায়ক সুবিধাগুলো আপনাকে অন্যের উপর নির্ভরশীল করে ফেলবে।
3. আপনার দক্ষতা ব্যবহার না করলে আপনি আপনার স্বাধীনতা হারাতে পারেন।
4. স্বাধীনতা সহজে আসে না কিন্তু দ্রুত হারিয়ে যেতে পারে।
5. জীবনে কিছুই সহজে আসে না এবং যদি এটি সহজে আসে, তাহলে হয়তো এর মূল্য নেই।

ালেক্টেড

এক কোম্পানীতে ছিলো এক পিঁপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।সে...
20/08/2021

এক কোম্পানীতে ছিলো এক পিঁপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।

সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত।

ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয়, তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে।

কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত।

তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত।

কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো, তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। … সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোনকল মনিটর করবে, আর নথিপত্র রাখবে।

সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে ‘প্রেজেন্টেশন’ আকারে পেশ করে বাহবা পাচ্ছে।

কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি।

আমাদের কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়।

নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগল, আর সে বিরক্ত হতে লাগল।

সিংহ সিদ্ধান্ত নিল, পিঁপড়া যে বিভাগে কাজ করে, সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।

সিংহ ঝিঁঝিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। ঝিঁঝিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল।

কয়েক দিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝিপোকা নিয়োগ দিল তার পুরোনো অফিসের একজনকে।

পিঁপড়া যেখানে কাজ করে, সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না। সবাই খুব মনমরা হয়ে কাজ করে।

ঝিঁঝিপোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝাল, ‘অফিসে কাজের পরিবেশ’ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে।

পর্যালোচনা করে সিংহ দেখতে পেল, পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে।

কাজেই সিংহ কয়েক দিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল।

পেঁচা তিন মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল। তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো, এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি। কর্মী ছাঁটাই করা হোক।

পরের সপ্তাহেই ওই হতভাগ্য পিঁপড়াকে ছাঁটাই করা হলো।

— thinking about Reality of life.

31/07/2021

কথাগুলো 😍😍
মেয়েদের বুঝি সৃষ্টিকর্তা কোনো এক শুক্রবার খুব যত্নে, আদরে গড়েছেন...! চমৎকার লাগলো কিছু কথা..
হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ
"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "
"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"
"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"
"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"
"মেয়েরা তোমাদের বয়সী ছেলেগুলা তোমাদের জন্য নয়,তারা ঐ পাশের স্কুলের ছোট বোনদের জন্য৷ "
"সমবয়সী ছেলের সাথে প্রেম করবে না,পরে দেখা যাবে ছোটবোনকে বিয়ে করে নিয়ে এসে পায়ে সালাম করে জিজ্ঞাস করবে,আপা ভাল আছেন? ”
"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"
"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"
"মেয়েরা, 'না' বলতে শিখবে।"
"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"
"the world is burning and someone is pouring petrol in it"
"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”
" নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"
"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'S*x' ।"
"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"
"কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা"
"পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা"
"sit straight, back straight"
"dont waste your tears for silly reasons, they are precious like you"
"Hope for the best, prepare for the worst"
"মেয়েরা ক্রস লেগ এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো"
"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"
"শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন শ্বাশুড়িকে বলবে, মা কড়াইতে আগে তেল দিব নাকি কাচামরিচ দিব? "
"মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে"
"মেয়েরা মনকে রংগীন করবে, বিআরটিসির লাল বাসের মতো"
"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটাও দেখিনি 😠।' বরং ভালোবেসে বলবে 'তোমার মত মানুষ আমি আর একটাওওও দেখিনি 😇।'...সব মানুষ যদি তোমার মন মত হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।"
"সবসময়ে নিজের শ্বাশুড়ির প্রশংসা করবে, বলবে আপনি এত সুন্দর তাই আপনার ছেলেও এত সুন্দর মানুষ হয়েছে"
"শোনো মেয়েরা, বিয়ের পরেও কিন্তু ভালবাসা আসতে পারে। বিয়ের পরও তোমাকে যে কেউ পছন্দ করতে পারে। তোমাকে অনেক ভালবাসা দিতে চাইতে পারে৷ তাতে তুমি কি করবা? সংসার ছেড়ে চলে যাবে? না মেয়েরা৷ যাবে না। তোমাকে বিয়ের পরও কেউ ভালবাসে এতে তুমি খুশি হবে, এতে প্রমান হয় তুমি ভালবাসার যোগ্য, তুমি ভালবাসা পাওয়ার সকল গুনাগুন নিয়েই এসেছ। এতেই তুমি খুশি থাকবে। তাকেও বলে দিবে, আপনার প্রস্তাবে আমি খুশি হয়েছি"
"হাসব্যান্ডের সাথে ভাবসম্প্রসারণ-এ আর শাশুড়ি সাথে সারাংশে কথা বলবে।"
"মেয়েরা, যেখানেই যাবে রানীর মতো থাকবে৷ তুমি যদি ঘরের গৃহিণী ও হও, সেখানেও রানীর মতো থাকবে"
"জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে ৩২-টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসনে রাখা যায় না।"
'"কাউকে 'স্বাগতম' বলার আগে হাজারবার ভাববে।"
[কলেজে আমাদের 'স্বাগতম' জানানো হয়েছিল, কথাটার মর্ম সিস্টারের ভাষায়,"যে সু(ভালো) আগমনে তম(অন্ধকার) গত হয়।"] 🖤
"মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান কারন তোমার একটা জঠোর আছে"
"তোমার একটা 'হ্যাঁ'/'না' তোমার জীবন বদলে দিতে পারে।"
"মেয়েরা হলো পানির মত। যখন যে পাত্রে রাখবে সেটারি আকার ধারন করবে"
"মেয়েরা তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মত বড় হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেন্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট অাছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক সে সবাইকে বলে, হ্যাঁ সিট অাছে। সে সবাইকে বাসে টেনে তোলে। জায়গা করে দেয়। কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মত উদার করবে।
"একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।"
"no news is good news"
"Good luck bad luck, who knows?
Only God knows"
"মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না। সস্তা বানিয়ে ফেলো না"
"ছেলেরা গ্যাসের চুলা,মেয়েরা মাটির চুলা"
"তোমরা যেখানেই যাও না কেন, be an asset"
"তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাবো, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা।"
"এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা।"
"Celebrate your failure."
"তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে।"
"You should be someone, তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো।"
"সবসময় চোখে চোখ রেখে সত্য কথা বলবে, Eye contact is so important"
"আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে 'I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world.' "
"রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রাণী... You know the rest, Girls!"
"মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।"
"Don't be so expensive, Don't be so cheap!"
" 'ভালো' শব্দটা 'ভালোবাসা'-র অর্ধেক, তাই যা কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।"
"মনে কর তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো... সবগুলো কে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, ডিমের দিকে লক্ষ্য করলে দেখবে তা কঠিন, শক্ত হয়ে গিয়েছে আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে... ;
জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে, কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না... মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে...!
আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না... কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, ফুল যেমন সুগন্ধ ছড়ায়....."

কার্টেসী - 𝔖𝔦𝔰𝔱𝔢𝔯 𝔖𝔥𝔦𝔨𝔥𝔞 🌾
(ʜᴏɴᴏʀᴀʙʟᴇ ᴘʀɪɴᴄɪᴘᴀʟ ᴏꜰ ʜᴏʟʏ ᴄʀᴏꜱꜱ ᴄᴏʟʟᴇɢᴇ)
🌴

একবার এক ধনী ব্যাক্তি বিপদে পরে মাছ ধরার নৌকায় উঠছে। নৌকায় শুধু দুইজন।সে আর জেলে। কিন্তু জেলে মাছ ধরতেছেনা।কোনায় বইসা খু...
26/07/2021

একবার এক ধনী ব্যাক্তি বিপদে পরে মাছ ধরার নৌকায় উঠছে। নৌকায় শুধু দুইজন।সে আর জেলে।

কিন্তু জেলে মাছ ধরতেছেনা।কোনায় বইসা খুব আরাম করে হুক্কা টানতেছে আর সিনারি দেখতেছে।সে নাকি আজ সারাদিন আর মাছ ধরবেনা। যতোটুকু দরকার ছিলো ধরা শেষ।

এটা দেখে ধনি ব্যাক্তিটার বেশ রাগ হইলো।বেটা কাম কাজ বাদ দিয়া হুক্কা টানতেছে।সময়ের কি নিদারুন অপচয়!জিজ্ঞাসা করেই বসল কেনো মাছ ধরবে না সে?

মুখ ভর্তি ধুয়া ছেড়ে নির্লিপ্তভাবে জেলের পালটা প্রশ্ন... কি হবে বেশি মাছ ধরে?

তুমি বেশি মাছ ধরলে কিছু টাকা সেভ হবে।এইভাবে ডেইলি অল্প অল্প করে জমা টাকা দিয়ে বছর শেষে একটা নিজের নৌকা কিনতে পারবা।পরের বছর আরও দুইটা।এইভাবে ১০ বছর পরে দেখবা তুমি ধনী হয়ে গেছো।

কথা শুনে জেলে আরেকটু পা ছড়ায় দিয়ে আরাম করে বসে জিজ্ঞাসা করে... এরপর?

এরপর আর কি? তোমার কোনো কাজ করতে হবে না।শুধু চিল করবা।

তো আমি এখন কি করতেছি??

"জেলে রকস ধনী ব্যাক্তি শক্স। "

পুরান গল্প।দুনিয়ার আইলসা মানুষ দের একটা প্রিয় গল্প এইটা।কিন্তু গল্প ইঙ্কমপ্লিট।এর পরে কি হইলো কেউ জানে না।আমি বলতেছি আজ।

ধনী ব্যাক্তি আর কোনো রিপ্লাই দেয়নাই।জেলেও খুশি খুশি বাড়ি চলে গেলো।তর্কে জিতছে আজ সে।কিন্তু ৩ দিন না যাইতেই তার করলো শরীর খারাপ।পুরা এক মাস ভুগাইলো। কাম কাজ করতে পারেনাই তাই খাওয়ার টাকাও আসে নাই।ধার দেনা বহুত জমা।শোধ করতে হবে।আগে ৮ ঘন্টা কাজ করতো এখন ১২ ঘন্টা করতেছে। চিল করতে পারতেছে না আর এদিকে খাটাও লাগতেছে বেশি। শরীর গেলো ভাইংগা।

মরার উপর ক্ষরার ঘা।একদিন ঝড়ে নৌকাও গেলো ডুইব্বা।দোষ পড়লো জেলের উপরেই। আজীবন এর জন্য দেনাদার হইয়া গেলো সে। এর পরে আল্লাহর কাছে বিচার দিতো ডেইলি...
"ইয়া খুদা! আমার কপালেই ক্যান তুমি এতো দুঃখ রাখলা?? 😞 "

মোরাল অফ দা স্টোরীঃ যে সময়ের মূল্য দেয়নাই, সে আজীবন কপালেই দোষ খুজে পায়।

সোর্স : -দেশীয়

23/03/2021
23/03/2021

ছোট কিলিপ।
প্রাইজ;২৫/-.

23/03/2021

Address

Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when KB Fashion Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KB Fashion Mart:

Share