25/05/2026
রাসূলুল্লাহ ﷺ বলেন—🤍
“আরাফা দিবসের ছিয়াম সম্পর্কে আল্লাহর কাছে আমি আশা করি যে, তিনি বিগত এক বছর ও আগত এক বছরের পাপ ক্ষমা করে দিবেন।”
— সহীহ মুসলিম, হাদিস : ১১৬২
আরাফা দিবসের শ্রেষ্ঠ দুআ 🤍
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“সর্বোত্তম দুআ হলো আরাফার দিনের দুআ। আর আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে শ্রেষ্ঠ কথা বলেছেন তা হলো—”
﴿ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴾
অর্থঃ
“আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।”
📖 জামে‘ তিরমিযী — হাদীস: ৩৫৮৫