Shop Jewels

Shop Jewels ✨𝙇𝙪𝙭𝙪𝙧𝙮 𝙮𝙤𝙪 𝙘𝙖𝙣 𝙬𝙚𝙖𝙧 𝙚𝙫𝙚𝙧𝙮 𝙙𝙖𝙮 ✨

𝑭𝒓𝒐𝒎 𝑪𝒉𝒊𝒏𝒂 𝒕𝒐 𝒚𝒐𝒖—𝒎𝒂𝒈𝒏𝒊𝒇𝒊𝒄𝒆𝒏𝒕 𝒔𝒕𝒂𝒊𝒏𝒍𝒆𝒔𝒔 𝒔𝒕𝒆𝒆𝒍 𝒑𝒊𝒆𝒄𝒆𝒔 𝒄𝒓𝒂𝒇𝒕𝒆𝒅 𝒇𝒐𝒓 𝒄𝒐𝒏𝒇𝒊𝒅𝒆𝒏𝒄𝒆 🎀
(16)

Shipment unboxing 😻🫶এগুলোর জন্য এখন ইনবক্সে নক দিলে সোল্ড ই শুনতে হবে 😒সব কিছু পার্সেস এর জন্য রেডি করা হলে পেইজে ডিটেইল...
13/09/2026

Shipment unboxing 😻🫶

এগুলোর জন্য এখন ইনবক্সে নক দিলে সোল্ড ই শুনতে হবে 😒

সব কিছু পার্সেস এর জন্য রেডি করা হলে পেইজে ডিটেইলস সহ পোস্ট করা হবে। তখন মেসেজ দিলে দাম জানতে পারবেন এবং কিনতে পারবেন ♥️

Notice ⛔Titanium প্রি-অর্ডার কনফার্মেশন মেসেজ দেয়া হয়নি এমন কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আজকের মধ্যে আমাদের জানাবেন। মেসেজ...
11/09/2026

Notice ⛔

Titanium প্রি-অর্ডার কনফার্মেশন মেসেজ দেয়া হয়নি এমন কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আজকের মধ্যে আমাদের জানাবেন। মেসেজ দেয়া হয়নি মানে কোনভাবে আপনার অর্ডার হয়তো মিস করে ফেলেছি সেটা বিল করা হলেও।

প্রায় ৪০% অর্ডার চায়না তে প্লেস করা শেষ, বাকিসব অর্ডার আমি সিরিয়ালি দিচ্ছি, তাই পেইজে একদম কম সময় আমাকে পাবেন।

আজকে আমাদের নতুন আরেকটা শিপমেন্ট এয়ারপোর্টে নেমেছে আলহামদুলিল্লাহ। এটা আসার কথা ছিলো আগস্ট এ তবে আমাদের প্রিয় কাস্টম অফিসার দের সেপ্টেম্বর এ ছাড়তে মন চেয়েছে তাই সেপ্টেম্বরে এসেছে।

যারা 20g / 18g (Titanium) নোসপিন / নোসরিং এর জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য চমক আছে ✨🫶

10/09/2026

🥹♥️

Pre order closed 📍আজ রাতের মধ্যেই Pre-order বন্ধ হয়ে যাবে! 🩷শুধুমাত্র যারা আজ রাতের মধ্যে Advance Payment করবেন, তাদের অ...
09/09/2026

Pre order closed 📍

আজ রাতের মধ্যেই Pre-order বন্ধ হয়ে যাবে! 🩷

শুধুমাত্র যারা আজ রাতের মধ্যে Advance Payment করবেন, তাদের অর্ডারই কনফার্ম করে নেওয়া হবে। ✨

এরপর আর কোনো Pre-order নেওয়া হবে না।

তাই অর্ডার করতে চাইলে আজ রাতের মধ্যেই Advance করে অর্ডারটি Confirm করে নিন। 💌

Thank you for your love & support! 🤍

ইউনিক কিছু নাকের নথ হিসেবে নিতে চাইলে ASTM F136 titanium - এর এই হুপ গুলো দেখতে পারেন 🥹♥️8 & 10 mm diameter এ পেয়ে যাবেন...
07/09/2026

ইউনিক কিছু নাকের নথ হিসেবে নিতে চাইলে ASTM F136 titanium - এর এই হুপ গুলো দেখতে পারেন 🥹♥️

8 & 10 mm diameter এ পেয়ে যাবেন 🔥

ডাবল লেয়ার টার thickness 1mm পাবেন, তবে বাকি ২ টার thickness 1.2 mm📍

প্রি-অর্ডার করার সময় আছে আর ২ দিন ✅

  প্রতিবার প্রি-অর্ডার এর আগে আসলে সেম পোস্ট দেয়া লাগে 🙂 আচ্ছা আপনারা আপনাদের বাজেট কি আগে থেকে জানেন না? প্রাইস ডিটেইলস...
06/09/2026



প্রতিবার প্রি-অর্ডার এর আগে আসলে সেম পোস্ট দেয়া লাগে 🙂

আচ্ছা আপনারা আপনাদের বাজেট কি আগে থেকে জানেন না? প্রাইস ডিটেইলস সব জানার পরে কেন ১০০ টা জিনিসের বিল করান যদি আপনার বাজেটই না থাকে!

পুরো রাত/দিন এটা না ওটা এসব ১০০ বার চেঞ্জ করে লাস্ট এ এসে বলেন "ওহ এগুলো প্রি-অর্ডার, স্টকে কিছু নেই?!

আর নাহলে বলবে এডভ্যান্স করতে হবে? ইনসাইড ঢাকায় ও?

আর অনেকে তো আবার বিল নিয়ে হাওয়া হয়ে যায়!

আমার কথা হচ্ছে আপনার বাজেট না ই থাকতে পারে। বা এডভান্স করে অর্ডার করা আপনার পছন্দ না ই হতে পারে কিন্তু আমি কি পোস্টে সব ডিটেইলস লিখে দেইনি?

সব কিছু লিখে দেওয়ার পরেও কেন ইনবক্সে এসে এগুলো নিয়ে ঝামেলা হবে!

এইসব কাজ যারা করে তাদের কে ২য় বার পেইজ থেকে এসিস্ট করা হয়না, এই কথা আমি আগেও অনেকবার বলেছি। এরপরেও এইসব কাজ আসলে মনে হয়না আমি বন্ধ করাতে পারবো। আল্লাহ আমাকে আরও ধৈর্য যেন দেয় আপাতত মনে হয় এটাই আমি চাইতে পারি।

* ছবির এই ডিজাইন আমরা অর্ডার নিচ্ছি না।

06/09/2026

Last 3 days to place your pre-order✨

Implant grade titanium - ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হলেও কেন Hoops নতুন/ ফ্রেশ পিয়ার্সিং এ পরা যাবেনা? ১. নড়াচড়া বেশি - হুপ...
04/09/2026

Implant grade titanium - ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হলেও কেন Hoops নতুন/ ফ্রেশ পিয়ার্সিং এ পরা যাবেনা?

১. নড়াচড়া বেশি - হুপ সবসময় ঘুরে/মুভ করে। ঘুমানোর সময়, চুল আঁচড়ানোর সময় বারবার টান লাগে।

২. আটকে যাওয়ার ঝুঁকি - কাপড়, চুল বা তোয়ালেতে সহজে আটকে গিয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩. চাপ সৃষ্টি করে - ফোলা অবস্থায় হুপ টাইট হয়ে চামড়ার ভেতরে বসে যেতে পারে।

⛔ হুপ পরলে যেহেতু এত সমস্যা হয় তাহলে Daith / Septum এ হুপ পরে কিভাবে হিল হয়?

আপনার কাছে মনে হতে পারে- হুপ তো হুপই! সব পিয়ার্সিং এ একই রকম কাজ করবে। কিন্তু বাস্তবতা হলো, এটা পুরোপুরি নির্ভর করে আপনার কানের anatomy এর উপর।

এখানে আসল কারণ হলো কানের টিস্যুর শেপ vs জুয়েলারির শেপ।

আমাদের কানের টিস্যু কোথাও সোজা/ফ্ল্যাট, কোথাও এমনিতেই বাঁকা। জুয়েলারির শেপ যদি টিস্যুর প্রাকৃতিক শেপের সাথে ম্যাচ করে, তাহলে চাপ কম পড়ে, নড়াচড়া কম হয়, হিলিং ভালো হয়।

আমাদের ইয়ারলোব বা কানের লতি সম্পূর্ণ নরম/ফ্ল্যাট টিস্যু। কোনো প্রাকৃতিক রাউন্ড ওয়ে নেই। হেলিক্স বা ট্র্যাগাসের কার্টিলেজও তুলনামূলক সোজা/ফ্ল্যাট।

যখন সোজা টিস্যুর মধ্য দিয়ে একটা গোল হুপ পরানো হয়, জুয়েলারিটা টিস্যুকে একটা আনন্যাচারাল কার্ভে বাঁকিয়ে রাখে। এই কনস্ট্যান্ট টেনশন হিলিং প্রসেসকে বাধা দেয়।

লোব আর হেলিক্স সারাদিন চুল, বালিশ, ফোন, মাস্কের strap, চশমার সাথে ঘষা খায়। ফলে স্ন্যাগিং রিস্ক অনেক বেশি।

ফ্লাট টিস্যুতে ফোলাভাব (swelling) হলে হুপের বাঁকা প্রেশার আরও বেশি কমপ্লিকেশন তৈরি করে - কারণ টিস্যুর কোনো দিকেই "রুম টু ব্রিদ" থাকে না।

অন্যদিকে,

Septum / Daith প্রাকৃতিক ভাবে circular গঠন এর।

Septum piercing - মূলত আসল কার্টিলেজের মধ্যে দিয়ে না গিয়ে, তার ঠিক সামনের নরম, পাতলা টিস্যু ( যেটাকে piercer "sweet spot" বলে) দিয়ে যায়। এই জায়গা এমনিতেই circular। তাই circular hoop ba horseshoe hoop সেই কার্ভ ফলো করে piercing এ বসে। এতে কোনো এক্সট্রা টেনশন বা আনন্যাচারাল অ্যাঙ্গেল তৈরি হয় না। এছাড়া কানের মত এই জায়গায় বারবার টান বা হাত খুবই কম লাগে তাই স্ন্যাগিং রিস্ক কম।

আবার Daith piercing ও মূলত ইনার কার্টিলেজ ফোল্ড। এটি কানের সবচেয়ে ভেতরের অংশে করা হয়, যেখানে কার্টিলেজ নিজেই একটা ভাঁজ হয়ে ভেতরের দিকে বাঁকা হয়ে থাকে। যেহেতু এই কার্টিলেজ ফোল্ডটা আগে থেকেই বাঁকা, একটা হুপ সেই বাঁকের সাথেই ফিট হয়ে যায়। কানের একদম ভেতরের ভাঁজে থাকার কারণে এটায় ও স্ন্যাগিং রিস্ক অনেক কম।

সহজ কথায় মনে রাখার নিয়ম:

যেখানে শরীর নিজেই বাঁকা (সেপ্টাম, ডেইথ) - সেখানে হুপ ন্যাচারাল ফিট। যেখানে শরীর সোজা/ফ্ল্যাট (লোব, হেলিক্স, ট্র্যাগাস) - সেখানে স্ট্রেইট জুয়েলারি দরকার, অন্তত হিলিং পিরিয়ডে।

তাই পরবর্তীতে জুয়েলারি কেনার আগে শুধু নিজের পছন্দ মতামত কে প্রাধান্য না দিয়ে আপনার কান কি চাচ্ছে সে বিষয়ে বেশি নজর দিবেন ✅

Stainless steel - সুই সুতা দুল ♥️
03/09/2026

Stainless steel - সুই সুতা দুল ♥️

Titanium - এর হুপ যারা নিতে চাচ্ছেন উপরের কান বা আপার লোব এর জন্য,  তারা এই পোস্ট এর সব হুপ থেকে নিতে পারবেন। এখানের সব ...
02/09/2026

Titanium - এর হুপ যারা নিতে চাচ্ছেন উপরের কান বা আপার লোব এর জন্য, তারা এই পোস্ট এর সব হুপ থেকে নিতে পারবেন।

এখানের সব হুপ গুলোর সাইজ ৮ এম হবে, যেটা upperlobe এর জন্য স্ট্যান্ডার্ড সাইজ।

আবার Helix এর জন্য ও এই সাইজ টা সেফ সাইজ 🤌

এগুলো সব Pre- order নেয়া হচ্ছে। যাদের বাজেট ইস্যু হয় তাদের জন্য কিন্তু প্রি- অর্ডার ই বেশি সুবিধাজনক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shop Jewels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share