Bangla Hadis Book

Bangla Hadis Book Everyday we will share different kinds of Islamic topics related video for watching every video kind

14/07/2024

"জ্ঞান শুরুতে থাকে মৃত, চর্চা তাকে জীবিত করে। জীবিত হওয়ার পর সে থাকে দুর্বল, অধ্যয়ন তখন তাকে শক্তিশালী করে তুলে। শক্তিশালী হওয়ার পর সে থাকে লোকচক্ষুর আড়ালে, পারস্পরিক আলোচনায় তার প্রকাশ ঘটে। প্রকাশি হওয়ার পর ইলম থাকে নিষ্ফল, আমল তাকে ফলপ্রসূ করে তোলে।"
— ইবনুল জাওযী (রহ.)

সূত্র: আল-হাদায়েক্ব, ১/৫৩৩

© Basar Bin Hayat

14/07/2024

শিগগিরই এমন যুগ আসবে যখন মানুষের অন্তরগুলো নষ্ট হয়ে যাবে। তারা কুরআন পড়ে কোনো স্বাদ পাবে না। আল্লাহর কোনো আদেশ মানতে না পারলে তারা বলবে, ‘আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ আবার যখন আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করবে তখন বলবে, ‘আমরা আল্লাহর সাথে কোনো শিরক না করলেই তো হলো, আমাদের সব ক্ষমা করে দেওয়া হবে।’ তাদের সব কিছু শুধু আশার ছলনা, সত্যের লেশমাত্র নেই।
— আবুল আলিয়া (রহ.)

সূত্র: আয-যুহদ, ইমাম আহমাদ, ১৭১৪

©Bashar Bin Hayet

15/05/2024

আপনি কী খুবই হতাশ, দুঃখিত, চিন্তিত ও দুর্দশাগ্রস্ত?
দেখুন, কুরআন কারীমে কী বলা হয়েছে-

১. سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا
‘আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।’ [সূরা আর তালাক, ৬৫:৭]

২. إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
‘নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।’ [সূরা আল ইনশিরাহ, ৯৪:৬]

৩. إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ
‘আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।’ [সূরা ইউসুফ, ১২:৮৬]

৪. أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
‘জেনে রেখো, আল্লাহর সাহায্য অতীব নিকটে।’ [সূরা আল বাকারা, ২:২১৪]

৫. وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।’ [সূরা ইউসুফ, ১২:৮৭]

৬. لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না।’ [সূরা আল বাকারা, ২:২৮৬]

৭. وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ [সূরা আল বাকারা, ২:১৫৫]

৮. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
‘হে ঈমানদারগণ, তোমরা সবর ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’ [সূরা আল বাকারা, ২:১৫৩]

৯. وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
‘হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।’ [সূরা মারইয়াম, ১৯:৪]

১০. قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
"বলুন- হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।" [সূরা আয যুমার, ৩৯:৫৩]
আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় হতাশা ও দুর্দশা থেকে মুক্তি দান।

02/05/2024

বোনদের পড়া উচিৎ বলে মনে করছি....

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?

বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?

বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।

সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?

বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।

অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?

বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?

বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?

বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?

বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?

→শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন! জাযাকাল্লাহ খাইরান ♥
05/09/2023

→শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন!
জাযাকাল্লাহ খাইরান ♥

03/09/2023
আলহামদুলিল্লাহ♥
01/09/2023

আলহামদুলিল্লাহ♥

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Hadis Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share