18/10/2024
আজ রাত ৯টায় যা যা পোস্ট হবে...
আবারো বলি, এই পেইজে পোস্ট করা প্রতিটি বই আমার পারসোনাল কালেকশনের, নিজের টাকায় ধীরে ধীরে কেনা, যত্ন করে রাখা। কোনো নষ্ট বই নেই। কিছু বই একদম ১০/১০ ই আছে। আজকেরগুলো প্রায় সবই তেমন কোয়ালিটির। এ কারণে চাইলেও আমি নীলক্ষেত বা অনলাইন সেকেন্ড হ্যান্ড স্টোরগুলোর মত অনেক কম দামে দিতে পারছি না। যদিও তাদের পুরনো বইয়ের প্রাইসিং এখন আমার প্রায় নতুন বইগুলোর সমান। তারপরও প্রথম দিন থেকে চেষ্টা করছি যতটা সম্ভব কমে ছেড়ে দিতে। এই পোস্টের দুইটা বই যেমন ৬০০ আর ৭০০, সেগুলো ২২০-২৫০ এর মধ্যে রেখেছি। কিন্তু কেনার সময় ঠিকই অত দাম দিয়ে কিনতে হয়েছিল!
এই পেইজটা কিছুদিন বাদে আর থাকবে না। তাই যদি কোনো বই ভালো লাগে, নিয়ে নিন। পরে এগুলো ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন না, বইগুলোই আমার কাছে থাকবে না।
এ সপ্তাহের ড্রপের শেষ দিনে সবাইকে বই দেখার আমন্ত্রণ ❤️