BookLife

BookLife Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BookLife, Book shop, Dhaka.

এবারের আপনার লিস্টের শুরুর দিকে যেন আমল সিরিজের দুটো বই থাকে। ইনশাআল্লাহ আমল সিরিজের দুটো বই :[১] আল্লাহর প্রিয় বান্দাদে...
17/11/2025

এবারের আপনার লিস্টের শুরুর দিকে যেন আমল সিরিজের দুটো বই থাকে। ইনশাআল্লাহ
আমল সিরিজের দুটো বই :
[১] আল্লাহর প্রিয় বান্দাদের আমল
[২] জান্নাতিদের আমল
📌 সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তে অর্ডার করতে চাইলে আমাদের পেইজে ইনবক্স করুন

গায়রত কী?সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।এটাই গায়রত।একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।এখনকার সময়ের পুর...
17/11/2025

গায়রত কী?
সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!

ঘটনা ১
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

ঘটনা ২
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী?
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।
বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।

তোমরা নারীদের উত্তম উপদেশ দাও। কারণ, নারীজাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড় ব...
22/07/2025

তোমরা নারীদের উত্তম উপদেশ দাও। কারণ, নারীজাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড় বেশি বাঁকা। তুমি যদি তা (জোর করে) সোজা করতে যাও, তাহলে তা ভেঙে যাবে। আর যদি ছেড়ে দাও, তাহলে সব সময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো। [১২]

বই: নারী সাফল্যের গোপন রহস্য
লেখক:এনামুল করীম ইমাম

একজন জান্নাতি নারীর বৈশিষ্ট্য কি ? কীভাবে নিজেকে জান্নাতি নারীদের মত করে গড়ে তুলবেন? জান্নাতি নারীরা সাজে না পৃথিবীর জন্...
21/07/2025

একজন জান্নাতি নারীর বৈশিষ্ট্য কি ? কীভাবে নিজেকে জান্নাতি নারীদের মত করে গড়ে তুলবেন?

জান্নাতি নারীরা সাজে না পৃথিবীর জন্য, তারা প্রস্তুত হয় আল্লাহর সাক্ষাতের জন্য। সব নারী রাজকন্যা হয় না,
কিন্তু চাইলেই হতে পারে জান্নাতি নারী। জান্নাত শুধু পুরুষ সাহাবীদের জন্য নয়, মহান নারীদের জন্যও খোলা।

তুমি যদি হযরত ফাতিমা (রাঃ)-এর মতো লজ্জাশীলা হও, আসিয়া (আঃ)-এর মতো ঈমানদার হও, আর খাদিজা (রাঃ)-এর মতো সহনশীলা হও— তবেই তুমি জান্নাতি নারীদের কাতারে স্থান পাবে ইনশাআল্লাহ।

📚 জান্নাতি নারী বইটি পড়ো,
তাদের জীবনের ছায়ায় নিজের জীবনের সঠিক দিক ঠিক করে নাও।

বইটি সংগ্রহ করতে মেসেজ করুনঃ Book Life পেজের ইনবক্সে।

"এই অনিশ্চিত জীবনে কিসের এতো অহংকার?যেখানে প্রাণ বিয়োগে টানতে হয় অস্তিত্বের ইতি!"বই: নফসের বিরুদ্ধে লড়াইলেখক : মাহমুদ...
20/07/2025

"এই অনিশ্চিত জীবনে কিসের এতো অহংকার?যেখানে প্রাণ বিয়োগে টানতে হয় অস্তিত্বের ইতি!"

বই: নফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূর

📚 বইটি অর্ডার করতে BookLife পেইজে ম্যাসেজ করুন।

প্রিয়জনের জন্য লেখা প্রতিটি চিঠিই হৃদয়ের গভীরতম অনুভূতির নিখুঁত প্রতিচ্ছবি।এসব চিঠির পরতে পরতে মিশে থাকে গভীর প্রেম, অসী...
19/07/2025

প্রিয়জনের জন্য লেখা প্রতিটি চিঠিই হৃদয়ের গভীরতম অনুভূতির নিখুঁত প্রতিচ্ছবি।
এসব চিঠির পরতে পরতে মিশে থাকে গভীর প্রেম, অসীম আকুলতা এবং একনিষ্ঠ
নিবেদন। তবে যদি সেই চিঠি লেখা হয় এমন এক প্রিয়জনের উদ্দেশে, যাঁর প্রতি
ভালোবাসা আকাশসম, শ্রদ্ধা সাগরসম, আর আকাঙ্ক্ষা সীমাহীন—তবে সেটি হয়ে ওঠে
আরও অনন্য ও অনিন্দ্য সুন্দর।
এই চিঠিগুলো ধূলির জগৎ থেকে পাঠকের হৃদয়কে ধুয়ে নিয়ে যাবে আলোর রাজ্যে।
নবিজির ভালোবাসা মিশে থাকা প্রতিটি বাক্য পাঠকের মনে ছড়িয়ে দেবে নবিপ্রেমের
সৌরভ। পাঠকের হৃদয়কে পূর্ণ করবে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের
ভালোবাসার সুরভিত আতরে।

ছবি: সংগৃহীত
📌বই অর্ডার করতে যোগাযোগ করুন BookLife এর' ইনবক্সে।

কার জীবনে দুঃখ নেই! জগৎ জুড়ে আছে কেউ এমন, যার কোনো দুঃখ নেই? নাহ, এমন কাউকে আপনি পাবেন না। দুঃখ আছে সবার জীবনে। আমরা মুস...
18/07/2025

কার জীবনে দুঃখ নেই! জগৎ জুড়ে আছে কেউ এমন, যার কোনো দুঃখ নেই? নাহ, এমন কাউকে আপনি পাবেন না। দুঃখ আছে সবার জীবনে। আমরা মুসলমান! আমাদের জন্য ধৈর্যই মঙ্গলময়। পৃথিবীর অন্য কোনো জীবন বিধানে ধৈর্যের ব্যাপারে এমন উৎসাহপূর্ণ বাণী আছে কি? নাই। তাহলে মুসলমান হয়ে কীভাবে আমরা ধৈর্যহীন বনে যাই!

বই: আমি মুসলমান
লেখক: মুস্তাফিজুর ইবনে আনির
বইটি অর্ডার করতে BookLife পেজে মেসেজ করুন।

অবিশ্বাসীদের বিশ্বাস ফিরিয়ে আনতে যুক্তিতর্কের মাধ্যমে কোরআন, হাদিসের আলোকে অনেক অজানা বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে...
17/07/2025

অবিশ্বাসীদের বিশ্বাস ফিরিয়ে আনতে যুক্তিতর্কের মাধ্যমে কোরআন, হাদিসের আলোকে অনেক অজানা বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আরিফ আজাদের এ প্যারাডক্সিক্যাল সাজিদ বইতে। ব্যক্তিগতভাবে বইটি আমার খুব ভাল লেগেছে। ২০১৭ সালের আরিফ আজাদের প্যারডক্সিক্যাল সাজিদ ১ বের হবার পর তা প্রচুর জনপ্রিয়তা লাভ করে। এরই ধারাবাহিকতায় পরবর্তিতে ২০১৯ সালে তার ২য় বই বের হয় যা লেখকেরর ৩য় মৌলিক গ্রন্থ।

বই :প্যারাডক্সিক্যাল সাজিদ
লেখক :আরিফ আজাদ

আলহামদুলিল্লাহ।প্যারাডক্সিক্যাল সাজিদ স্টক ইন।বই : প্যারাডক্সিক্যাল সাজিদ ২লেখক : আরিফ আজাদপ্রকাশক : সমকালীন প্রকাশনপ্রক...
17/07/2025

আলহামদুলিল্লাহ।
প্যারাডক্সিক্যাল সাজিদ স্টক ইন।

বই : প্যারাডক্সিক্যাল সাজিদ ২
লেখক : আরিফ আজাদ
প্রকাশক : সমকালীন প্রকাশন
প্রকাশকাল : ফেব্রুয়ারী ২০১৯

অর্ডার করতে শুধু মাত্র ইনবক্সে,
নাম :
ঠিকানা :
মোবাইল নং :
দিয়ে যোগাযোগ করুন

বি: দ্র: স্টক সীমিত।

17/07/2025

প্রতি হাজার রিয়েক্ট এ একটা করে বই ফ্রি

পঁচিশ বছরের তরুণী মাঈশা প্রায় এক যুগ পর বাংলাদেশের সীমানার বাইরের আরেকটি দেশ থেকে বাবার সাথে দেখা করতে এসেছে। একসময় মাঈশ...
17/07/2025

পঁচিশ বছরের তরুণী মাঈশা প্রায় এক যুগ পর বাংলাদেশের সীমানার বাইরের আরেকটি দেশ থেকে বাবার সাথে দেখা করতে এসেছে। একসময় মাঈশা ছিল ওর বাবার অতি আদরের রাজকন্যা। কিন্তু এক দুর্ঘটনার কারণে দৃশ্যপট যেন চোখের পলকে পরিবর্তন হয়ে যায়।

বাবাকে ঘিরে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয় মাঈশার মনে। ওর বাবা কি ওকে দেখামাত্র বুকে জড়িয়ে নেবে? নাকি মাঈশার জন্য অপেক্ষা করছে ওর বাবার অনুভূতিশূন্য নির্বিকার এক চাহনি। এমন এক চাহনি যেখানে কোনো আবেগ নেই, আছে শুধু সীমাহীন নির্লিপ্ততা। মাঈশার ভীষণ ভয় কিন্তু তারপরও সে বাবার কাছে যেতে চায়। পরখ করতে চায় এই চাহনির সত্যতার? অথবা জানতে চায় তার এত কোমল বাবা কেন এই কঠিন বাবায় পরিণত হলো?

মাঈশার মনে অনেক প্রশ্ন। কিন্তু ওর বাবা আহাদ সাহেব ক্ষীণ কণ্ঠে বলেন, “ওই যে বললাম বাবারা কেমন হয় সেটাই ভুলে গিয়েছি।”

🌿 আমি এবং একটি বনসাই গাছ
লেখক : সুফাই রুমিন তাজিন
প্রকাশনী : বুক স্ট্রিট
বিষয় : সমকালীন উপন্যাস
পৃষ্ঠা : ১২৮
ছবি: সংগৃহীত

🛒 বইটি অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে মেসেজ করুন।

17/07/2025

আলহামদুলিল্লাহ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BookLife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category