04/11/2024
ছোটবেলায় আব্বু একবার জলরং এনে দিয়েছিলেন। স্কুলের বাধ্যতামূলক রঙ পেন্সিলের বাহিরে সেটা ছিল প্রথম আঁকিবুঁকির স্মৃতি। এরপর কেটে গিয়েছে অনেক বছর। ইচ্ছে করতো , কিন্তু কখনো হয়ে ওঠেনি। পড়ার ফাঁকে ফাঁকে বইয়ে এটা সেটা আঁকতাম আনাড়ি হাতে :3
এখন ইচ্ছে করে সেই ছোট্ট আমিটাকে গিয়ে শিখিয়ে দিয়ে আসি যে কিভাবে পেইন্ট করতে হয়, কিভাবে শুরু করতে হয়। তাকে একটু উৎসাহ দিই। তাকে বলি যে, আঁকাআঁকি করলে পড়ালেখা র ক্ষতি হয়না। এক মন খারাপ করা সন্ধ্যায় শখের বশে হুট করে ছোট্ট করে শুরু করবে, তারপর একদিন কোন এক সকালে খুব সুন্দর জায়গায় পৌছাবে!
আমার এই পেইজ এর পারপাস আসলে বিজনেস করা না শুধু। এটির পারপাস হলো কারো বাসায় আমার করা কাজ থাকবে , কেউ সেটা দেখবে এবং তার খুব পছন্দ হবে, এভাবে একজন অপরিচিত মানুষের কাছে আমার করা ছোট্ট একটা জিনিস খুব প্রিয় হয়ে থাকবে! যার সাথে কোনদিন দেখা হয়নি বা কোনদিন হবেও না, তার চিন্তায় আমি থেকে যাবো এক টুকরো সুন্দর Art হয়ে! অপরিচিত কাউকে না জেনে, না দেখেও এপ্রেশিয়েট করা, আ্যডোর করা আমার কাছে খুব ই সিগনিফিকেন্ট এন্ড স্পেশাল। জীবনের শত ব্যস্ততার মাঝে এসব শখ, এসব ছোট ছোট জিনিস ছাড়া সুন্দর আর কি আছে!
ছবির mug paint গুলো এক্রিলিক দিয়ে করা। আরো বেশ কিছু আছে, আস্তে আস্তে সময় করে আপলোড দেবো 🌸