Al-Wafa Bookshop

Al-Wafa Bookshop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Wafa Bookshop, Book shop, ঢাকা বাংলাদেশ, Dhaka.

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় পাঠক /পাঠিকা আপনারা যারা গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য প্রণয়িনী একটি অসাধারণ বই...
22/02/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

প্রিয় পাঠক /পাঠিকা আপনারা যারা গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য প্রণয়িনী একটি অসাধারণ বই।

আমরা গল্প পড়তে কম বেশি সকলে পছন্দ করি । যদি সেটা ইসলামিক কোনো গল্প হয় সাথে উপদেশমূলক কথা থাকে তাহলে আমাদের পড়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। প্রণয়িনী তেমনি একটি বই, যাতে শিখার মত অনেক কিছু রয়েছে। গল্প আকারে হওয়ায় বই পড়ার মধ্যে যে বোরিং লাগা কাজ করে সেটা থাকে না।

তাই আর দেরি কেন? এখনি সংগ্রহ করে ফেলুন। সংগ্রহ করতে আমাদের পেইজে নক করবেন ইন শা আল্লাহ।

রমাদানের প্রস্তুতির জন্য সেরা বই হতে পারে এটি আপনার জন্য।
17/02/2025

রমাদানের প্রস্তুতির জন্য সেরা বই হতে পারে এটি আপনার জন্য।

ইসলামে একজন মুমিন নারীর মর্যাদা দুনিয়ার তাবৎ ধন-সম্পদ,ঐশ্বর্য এবং সৌন্দর্যের চাইতেও অনেক অনেক বেশি। কারণ,একজন মুমিন নারী...
15/02/2025

ইসলামে একজন মুমিন নারীর মর্যাদা দুনিয়ার তাবৎ ধন-সম্পদ,ঐশ্বর্য এবং সৌন্দর্যের চাইতেও অনেক অনেক বেশি। কারণ,একজন মুমিন নারী মা হয়ে জন্ম দেন এবং বড় করে তোলেন যুগের শ্রেষ্ঠ মানুষগুলোকে এবং স্ত্রী হয়ে তিনি সারথি হোন পুরুষের সমস্ত মহান কার্যাবলীর। কীভাবে এবং কোন উপায়ে সাজিয়ে নিলে একজন মুমিন নারীর দিনগুলো উত্তমভাবে এবং সর্বোচ্চ উপকারি কাজ আর আমলের মধ্য দিয়ে অতিবাহিত হবে তার আদ্যোপান্ত একটা ছকের নাম ‘মুমিন নারীর সারাদিন’ বইটি।

ঈমান-আকীদা থেকে শুরু করে ইবাদাত, মুআমালাত, মুআশারাত ও আখলাক-চরিত্র তথা ব্যক্তিগত , পারিবারিক ও সামাজিক জীবনের যাবতীয় অত্...
12/02/2025

ঈমান-আকীদা থেকে শুরু করে ইবাদাত, মুআমালাত, মুআশারাত ও আখলাক-চরিত্র তথা ব্যক্তিগত , পারিবারিক ও সামাজিক জীবনের যাবতীয় অত্যাবশ্যকীয় বিধি-বিধান, মাসলা-মাসায়েল ও দুআ দুরূদ সম্বলিত এক অনবদ্য গ্রন্থ। একজন মুসলমানের ইসলামী যিন্দেগী পরিচালনার জন্য যা কিছু জানা প্রয়োজন, সংক্ষিপ্তভাবে সে সবকিছু একটি গ্রন্থে সন্নিবেশীত করার প্রয়াস নেয়া হয়েছে আহকামে যিন্দেগীতে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় পাঠক /পাঠিকা কেমন হয় যদি এক বইয়ের মাধ্যমে ইসলামি জিন্দেগীতে যা কিছু প্রয়োজন সংক্ষিপ্ত আকারে পেয়ে যায়? তাই আর দেরি না করে এখনি বইটি সংগ্রহ করে ফেলুন।

দিনের পর দিন নামাজ পড়ছেন না— এটা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে বা নফসের অলসতায় হয়ে যাচ্ছে। তবে মনে রাখুন, আল্লাহ এখনো আপনাকে স...
10/02/2025

দিনের পর দিন নামাজ পড়ছেন না— এটা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে বা নফসের অলসতায় হয়ে যাচ্ছে। তবে মনে রাখুন, আল্লাহ এখনো আপনাকে সময় দিচ্ছেন, এখনো আপনাকে ডাকছেন!

একদিন এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নামাজের হিসাব নিশ্চিতভাবে হবে। তাই যত দেরিই হোক, আজই ফিরে আসুন, সিজদায় লুটিয়ে পড়ুন— আল্লাহর দয়া অসীম, তিঁনিই আপনাকে ফিরে আসার শক্তি দিবেন।

রমাদান তো চলেই আসলো, দুয়ারে কড়া নাড়ছে আমাদের। কুরআনের সাথে আমাদের পথচলা কতদূর আগালো? কুরআনকে বুঝে বুঝে পড়ার জন্য দিনে কতক্ষন সময় ব্যয় করছি আমরা??

👉কে কোন তাফসীর নিয়ে তাদাব্বুর করছেন বলেন?

রমাদান উপলক্ষে কারো সহজ ও বিস্তারিত তাফসীর লাগলে টুক করে আমাদের ইনবক্সে নকায়েন মিন ফাদলিক।

রমাদানে এই কুরআন কে সঙ্গী করুন।
10/02/2025

রমাদানে এই কুরআন কে সঙ্গী করুন।

আচ্ছা কেমন হয় যদি নবীজি ﷺ এর যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পুরো ইসলামের ইতিহাসের সারনির্যাস এক মলাটে ৩৫০-৩৬০ পৃষ্ঠার...
06/02/2025

আচ্ছা কেমন হয় যদি নবীজি ﷺ এর যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পুরো ইসলামের ইতিহাসের সারনির্যাস এক মলাটে ৩৫০-৩৬০ পৃষ্ঠার বইতে পেয়ে যান?
মুসলিম উম্মাহর একজন সদস্য হয়ে আপনার কি উচিত না রাসূলের যুগ থেকে বর্তমান পর্যন্ত ইতিহাসের পুরো সিকুয়েন্সটা মাথায় রাখা? প্রত্যেকের ইতিহাসবেত্তা হওয়া জরুরি না, কিন্তু পুরো ইসলামি ইতিহাসের ঘটনা পরিক্রমাগুলোত অন্তত জানা দরকার।

নবীজির যুগ থেকে শুরু করে বর্তমান ইতিহাসের একদম মূল সারনির্যাস ধাপেধাপে এক মলাটে লিখেন আরবের বিখ্যাত শাইখ ডক্টর মুহাম্মাদ ইবরাহীম শারীকী। নাম দেয়া হয় ‘তারিখুল ইসলামিয়া’। এটিরই অনূদিত রূপ ‘ইসলামের ইতিহাস : নববী যুগ থেকে বর্তমান’।

রামাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত। প্রত্যেক প্র্যাক্টিসিং মুসলিম এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। এই মাস...
05/02/2025

রামাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত। প্রত্যেক প্র্যাক্টিসিং মুসলিম এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। এই মাসে আমলের সওয়াব অন্য মাসগুলোর আমলের তুলনায় অনেক বেশি। তাই আমাদের সবারই লক্ষ্য থাকে এ মাসে বেশি বেশি আমল করা, আরো বেশি প্রোডাক্টিভ থাকা।

এমাসে আমাদের কাজকর্ম, পড়াশুনা, পারিবারিক চাহিদা পূরণ ইত্যাদির পাশাপাশি অর্ধেক দিন সিয়ামরত অবস্থায় এবং বাকি অর্ধেক সময়ে রাতের ইবাদত এবং কুরআন তিলাওয়াতও করতে হয়। এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটি কাজ। রামাদান মাসে কীভাবে এত এত চ্যালেঞ্জের মোকাবেলা করে আরো বেশি প্রোডাক্টিভ থাকা যায়, সে বিষয়েই কিছু কার্যকর পরামর্শ দেয়া হবে এ বইয়ে। রামাদানের প্রস্তুতি, লক্ষ্য, পরিকল্পনা ও রুটিন বানাতে এ বই আপনাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। রামাদানে আমলে মনোযোগী হওয়ার, কুরআন পড়ার ও দুআ করার ব্যাপারে দিকনির্দেশনা দেয়া হয়েছে এ বইয়ে। শুধু তাই নয়, রামাদানের খাদ্যাভ্যাস ও ফিটনেস ধরে রাখার উপায়, একাডেমিক পরীক্ষার ব্যস্ততা সামলে আমল করার উপায়ও বাতলে দেয়া হয়েছে এ সংকলনে।

সবশেষে, রামাদানের পরেও কুরআনের সাথে সম্পর্ক বজায় রাখার ও সুস্থ থাকার পরামর্শ দিয়ে সাজানো হয়েছে এ বই। আশা করি, বইটি রামাদানের প্রস্তুতির জন্য ও প্রোডাক্টিভভাবে রামাদান কাটানোর জন্য কার্যকর একটি গাইডবুক হবে ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

প্রিয় পাঠক /পাঠিকা সামনেই তো রমাদান সে জন্য দেরি না করে দ্রুত সংগ্রহ করে রমাদান মাসকে আরো প্রোডাক্টিভ করে তুলতে পারেন ইং শা আল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমাদের মিষ্টি পাঠক/পাঠিকাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি অসাধারণ বই। বর্তমান খুব কম  মানু...
02/02/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আমাদের মিষ্টি পাঠক/পাঠিকাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি অসাধারণ বই। বর্তমান খুব কম মানুষ এই হারাম রিলেশন থেকে দূরে থাকতে পারেন। এই বইটি পড়ার মাধ্যমে হারাম রিলেশন সম্পর্কে জানতে পারবেন ইং শা আল্লাহ।

হারাম রিলেশন সম্পর্কে কিছু কথন:

বিবাহের পূর্বে ছেলে-মেয়ের বন্ধুত্ব ধর্মীয় ও সামাজিক উভয়ভাবে অগ্রহণযোগ্য।
পশ্চিমা সমাজের প্রতি অবাধ উন্মুক্ততার কারণে যেসব ক্ষতিকর ধারণা আমাদের সমাজে অনুপ্রবেশ করেছে, তন্মধ্যে সর্বোচ্চ হচ্ছে বিবাহপূর্বক রিলেশন বা প্রেম।
এই প্রেম-প্রেম রিলেশন, যা ভবিষ্যৎ-সঙ্গীর নীতিবোধ ও চরিত্র সম্পর্কে জানা ও একে-অপরকে বোঝা ইত্যাদি অজুহাতে গড়ে ওঠে, তা একটা বিরাট ভুল ধারণা। বিবাহপূর্বক সম্পর্ক বিয়ের পরের জীবনে বিশালরকম প্রভাব ফেলে; বিয়ের পর দম্পতি একে অপরের ওইসকল ত্রুটি ও দুর্বলতা পষ্টভাবে দেখতে শুরু করে, যা বিয়ের আগে ‘প্রেমের মোহে’র কারণে তাদের চোখেই পড়ত না। আর এর ফলে, অধিকাংশ এই বিয়েগুলি ব্যর্থতায় পর্যবসিত হয়। কারণ যে ভিত্তির উপর এই বিয়ে গড়ে ওঠেছিল, সে ভিত্তিই তো ছিল অত্যন্ত দুর্বল ও ধোঁয়াশে।
তাই আর দেরি না করে সংগ্রহ করে ফেলুন।

আপনি জানেন কি শুধুমাত্র সতর না ঢাকার জন্যে আপনার নামাজ সহীহ হচ্ছেনা ?সালাহ খিমার হচ্ছে এমন এক ধরনের পোশাক যেটি নামাজের স...
17/01/2025

আপনি জানেন কি শুধুমাত্র সতর না ঢাকার জন্যে আপনার নামাজ সহীহ হচ্ছেনা ?
সালাহ খিমার হচ্ছে এমন এক ধরনের পোশাক যেটি নামাজের সময় নারীদের মাথা হতে পায়ের পাতা পর্যন্ত গোটা শরীরকে ফুল ঢেকে ফেলবে, যা নামাজের জন্য আবশ্যকীয় একটি পোশাক ৷
সালাত খিমার লম্বা ৭১ থেকে ৭৩ ইঞ্চি এবং ঘের ৮০ থেকে ৮৫ ইঞ্চি।
✅ হযরত আয়শা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "খিমার বা ওড়না ছাড়া প্রাপ্তবয়ষ্কা মহিলাদের নামাজ কবুল হয়না।"
✅ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদদের মতে, হাদীসটিতে খিমার দ্বারা এমন পোশাক বুঝানো হয়েছে, যা দ্বারা নামাজী মহিলা তার সম্পূর্ণ আওরাহ বা সতর ঢেকে রাখবে। আর মহিলাদের সতর হলো, মুখমন্ডল ও হাতের কব্জি ব্যতিত সমস্ত শরীর।

পড়া হয়েছে?পড়ে থাকলে এক কথার রিভিউ চাই।আর্না পড়া থাকলে অর্ডার করতে টুক করে ইনবক্সে নকান।
12/11/2024

পড়া হয়েছে?
পড়ে থাকলে এক কথার রিভিউ চাই।
আর্না পড়া থাকলে অর্ডার করতে টুক করে ইনবক্সে নকান।

আসসালামু আলাইকুম..... কেমন আছেন সবাই?আমাদের এডমিন আপুর অসুস্থতার কারণে কয়েকদিন যাবত আমাদের পেইজের কার্যক্রম বন্ধ ছিলো।স...
09/11/2024

আসসালামু আলাইকুম..... কেমন আছেন সবাই?
আমাদের এডমিন আপুর অসুস্থতার কারণে কয়েকদিন যাবত আমাদের পেইজের কার্যক্রম বন্ধ ছিলো।সবাই ভুলে গেলেন নাকি আপনাদের ভালোবাসার কুটুমুটু পেইজটাকে!

আপনাদের আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ইতিহাসের পাতায় স্বর্ণখচিত "শহীদ কারবালার নির্মম ইতিহাস" নামক বইটির সাথে।
বইটি পড়ে জানতে পারবেন......
এই যুদ্ধে হোসাইন (রা :)এবং তার ছয় মাস বয়সী শিশুপুত্র আলী আল-আসগর ইবন হোসেইনসহ সকল সমর্থক নিহত হয় ও নারী এবং শিশুরা বন্দি হন। মুসলমানদের মতানুসারে নিহতদের সকলে 'শহীদ' হিসেবে অভিহিত হন এবং এই যুদ্ধ শিয়া মতাবলম্বীদের ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রস্থলে অবস্থান করে।
সময়কাল ১০ মুহররম ৬১ হি. / ১০ অক্টোবর ৬৮০ খ্রি.
বইটি অর্ডার করতে ও বিস্তারিত জানতে ইনবক্স করুন।

Al-Wafa Bookshop

Address

ঢাকা বাংলাদেশ
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Wafa Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category