01/01/2025
“এখন যৌবন যার” বইটির শুরুর কিছু অংশ পড়ার পর কিছুক্ষণ সময়ের জন্য স্তব্ধ হয়ে আশ্চর্য হয়ে, বইয়ের পৃষ্ঠা বন্ধ করে, অশ্রু প্রবাহিত চোখে, ভাবতে আমাকে বাধ্য করলো। এই বুঝি নিজেকেই কল্পনাতে নিয়ে গেলাম। নিজের বিবেকের কাছে প্রশ্ন ছুড়তে থাকলাম।
সত্যিই যৌবন তো এরকমই হওয়া উচিত। যুবক/যুবতিরা একটি বারের
জন্য হলেও বইটি পড়ার অনুরোধ রইলো। যৌবনের সময়ট যে কতো বড় নিয়ামত – আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তালার কাছে যৌবনের ইবাদাতটা খুবই পছন্দ। আর, হ্যাঁ ঠিক হাশরের ঐই কঠিন পরিস্থিতিতে আরশের ছায়ায় সাত শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু তালা স্থান দিবেন তন্মধ্যে, এক শ্রেণী হলো এই যৌবনের সময়টা যে রবের ইবাদাতে কাটিয়েছে৷ সুবহানাল্লাহ।
আমরা যেনো যৌবনের এই সময়কে রবের ইবাদতে কাটাতে পারি। নাফসের ধোঁকায় পরে যেনো যৌবনের সময়কে নষ্ট না করি।
সেক্ষেত্রে এই বইটি আপনার জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। রিমাইন্ডার হিসেবে বারেবার পড়ার মতো একটি বই। আল্লাহ সুবহানাহু তালার এই বইয়ের লেখক সহ যাদের ত্যাগ রয়েছে সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দার করুন। আমিন।
বই:এখন যৌবন যার
লেখক : মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
প্রকাশনী : উমেদ প্রকাশ
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 320, কভার : হার্ড কভার,
ছবি @