23/08/2026
অভিনন্দন! জ্ঞানপ্রদীপের প্রথম কুইজের বিজয়ী হয়েছেন MD Mirazul Islam
আমাদের প্রশ্ন ছিল—
বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ কে?
সঠিক উত্তর: A) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর দিয়ে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন MD Mirazul Islam। প্রয়োজনীয় তথ্য জানাতে বিজয়ীর সঙ্গে পরবর্তীতে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা হবে।
বিজয়ীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। একই সঙ্গে কুইজে অংশগ্রহণকারী সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণই আমাদের এমন জ্ঞানভিত্তিক আয়োজন চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।
পরবর্তী কুইজ ও নতুন আয়োজনের জন্য জ্ঞানপ্রদীপের পেজে চোখ রাখুন।