কাকন বিবি - Kakon BiBi

কাকন বিবি - Kakon BiBi Handmade Bangles — Made with heart, flawless in every way. Each piece is locally made with love, celebrating the rich artistry of Bangladeshi culture.
(2)

Kakon BiBi offers unique, handcrafted bangles blending tradition and style.
100% handmade with love in Bangladesh. About Kakon Bibi

Kakon Bibi is your go-to destination for handcrafted bangles and ethnic accessories that blend tradition with contemporary flair. We specialize in:

Homemade Bangles
Custom & Traditional Designs
Ethnic & Festive Accessories

Our mission is to empower your everyday and festive look with affordable, handmade jewelry that tells a story.

100% Handmade Bangladeshi Artisan Craft

Nationwide Delivery (bKash/Nagad/Rocket Supported)

25/09/2026
আর্টেমিস এর ফায়জা আপু আমাদের সাথে তখন থেকেই যুক্ত যখন কাকন বিবি কিছুই ছিলোনা। অথচ আর্টেমিস তখনও অনেক স্টাব্লিশড একটা পেই...
25/09/2026

আর্টেমিস এর ফায়জা আপু আমাদের সাথে তখন থেকেই যুক্ত যখন কাকন বিবি কিছুই ছিলোনা। অথচ আর্টেমিস তখনও অনেক স্টাব্লিশড একটা পেইজ।

আপুর কাছেই আমাদের প্রথম বোহোটা গিয়েছিলো।

একটা নতুন পেইজের জন্য ওটা ছিলো অনেক বেশি এনকারেজিং।

আপু এরপর আমাদের অনেকগুলো চুড়ি নিয়েছেন।

এবং প্রতিবার শ্যুটে এগুলো ইউজ করেন।

শুধু কৃতজ্ঞতা জানালেও কম হয়ে যায়।

ধন্যবাদ ফায়জা আপুকে ♥️

আর আপুর প্রতিটি কাজই অনেক সুন্দর। স্কার্ট গুলো তো চোখ ধাঁধানো সুন্দর।

24/09/2026

ইন্ডিয়ায় হ্যান্ডক্রাফট চুড়ির সেক্টর অনেক রিচ। ইভেন আমি সবসময় একটা কথা বলি- আমার কাজের শুরু তাদের দেখেই।

আমি লাকি যে তখন বাংলাদেশের কাউকে দেখে শুরু করিনাই। তাহলে এই সেক্টরের অবস্থা দেখে কখনো আসা হতোনা।

ইন্ডিয়ায় সব ধরনের র' ম্যাটেরিয়ালস পাওয়া যায়, তাই প্রোডাকশন অনেক সহজ।

তাদের একটি মেইনস্ট্রিম সিনেমায় হ্যান্ডক্রাফট দেখে ভালো লাগলো।

এবং সবচেয়ে আনন্দের বিষয় যে আমরা অনেক ক্ষেত্রেই যখন তাদের ফ্যাশন এডপ্ট করছি তখন তাদের বেশ কিছু সেলিব্রেটি আমাদের চুড়িগুলো অনেক পছন্দ করেছেন (এই ভিডিওর গুলো আমাদের না)।

আগের ইনস্টা হারিয়ে এজন্যই খারাপ লেগেছে এত। ওখানকার অডিয়েন্স ছিলো বেশিরভাগই অন্য দেশের। যাদের কাউকে কাউকে পাঠিয়েছি এবং আরো অনেককে পাঠানোর কথা ছিলো।


23/09/2026

"Silver Lining" -আশার আলো

যেদিন আমাদের পুরনো ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটা হারিয়ে গেলো, ঠিক সেসময় এই কম্বিনেশনটা বানিয়েছিলাম।

ভিডিও বানানোর সময় কোনো পরিকল্পনা ছাড়াই, নিজে থেকেই ভেসে উঠলো দুটো শব্দ - Silver Lining.

একটু অবাক হয়েছিলাম, একটু না ভালোই। মন খারাপের সেই দিনে এর চেয়ে সুন্দর কোনো বার্তা হয়তো আর হতে পারতো না।

তাই এই কম্বিনেশনের নাম "Silver Lining"।

কাকন বিবি'র এই প্রথম কোনো মিক্স এন ম্যাচের নাম দেওয়া হলো। 🤍

কিছু হারানোর মাঝেও আলো থাকে, তাইনা?

আলাদা আলাদা সেট থেকে নিজের পছন্দমতো চুড়ি তুলে নিন।দেখবেন, হাতে উঠলে মনে হবে এটাই বুঝি একটা সেট।এটা এমনি এমনি হয় না।আমর...
21/09/2026

আলাদা আলাদা সেট থেকে নিজের পছন্দমতো চুড়ি তুলে নিন।
দেখবেন, হাতে উঠলে মনে হবে এটাই বুঝি একটা সেট।

এটা এমনি এমনি হয় না।
আমরা ডিজাইনগুলো শুরু থেকেই এভাবে ঠিক করি।
প্যাটার্ন নেই, কিন্তু হারমোনি আছে।

"নিজের মতো মেলালে মিলবে তো?" এই চিন্তা হওয়াটা স্বাভাবিক, সেটা আমরা বুঝি।
এই চিন্তাটা যেন আপনাকে করতে না হয়, সেই কাজটাই কাকন বিবি করে।

নিচের কম্বিনেশন গুলো আপনারাই সিলেক্ট করেছেন। অথচ কি সুন্দর মিলে গেছে।

আমরা আসলে ম্যাচিং কনসেপ্ট এ কাজ করছিনা, মিলিয়ে পরার কনসেপ্ট এ করছি। তাতে একটি সেট অসংখ্য উপায়ে পরা যায়।


আপনাদের মনে আছে, আমরা   নামে একটা কনটেস্টের ঘোষণা দিয়েছিলাম? এরপর আর আপডেট দেওয়া হয়নি, আজ সেই অপেক্ষা শেষ!আমরা এত সুন...
21/09/2026

আপনাদের মনে আছে, আমরা নামে একটা কনটেস্টের ঘোষণা দিয়েছিলাম? এরপর আর আপডেট দেওয়া হয়নি, আজ সেই অপেক্ষা শেষ!

আমরা এত সুন্দর সুন্দর ছবি পেয়েছি যে বারবার মনে হয়েছে, একসাথে কয়েকজনকেই উইনার ঘোষণা করে দিই। কিন্তু শেষ পর্যন্ত উইনার হয়েছে নাজিফা আপুর এই ছবিটি।

কেন এই ছবি?
কারণ এই ছবিটাই আমাদের গল্প বলে। মায়ের হাত ভর্তি চুড়ি, আর সেই হাতেই শক্ত করে ধরে রাখা ছোট্ট একটা হাত। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, এক ভরসা থেকে আরেক ভরসায়। কাকন বিবি ঠিক এটাই হতে চায়: শুধু হাতের গয়না না, ভালোবাসার একটা উত্তরাধিকার।

অভিনন্দন নাজিফা আপু! 🤍
আর যারা নিজেদের গল্প আমাদের সাথে শেয়ার করেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা।

আমি খুব গ্রেসফুলি এই কনটেস্ট চালাতে পারিনি।। কারণ মাঝে অনেক ঝামেলায় পড়েছি।

যাই হোক। আমাদের পুরস্কার ছিলো - ১২ পিস চুড়ি। সেটা পৌঁছে যাবে। আর এই সেইম কন্টেস্ট এ রিলের জন্য বাকি আছে এখনো। সেটাও দ্রুত এনাউন্স করে ফেলবো।

সবাইকে ধন্যবাদ।


A message from Nepal -"I honestly couldn't resist leaving a review for these!...My boyfriend surprised me with these stu...
19/09/2026

A message from Nepal -

"I honestly couldn't resist leaving a review for these!...My boyfriend surprised me with these stunning antique handmade bangles from Kakon Bibi, bringing a little piece of that wonderful heritage right to me. 🤍 Owning them truly feels like a dream come true because I have always wanted to have a set like this.
There is something so magical about handcrafted items—the dedication, patience, and soul - that artisans pour into every single detail. Every time I look down at my wrist, I am reminded of the beauty of traditional craftsmanship and the thoughtfulness behind this gift. Thank you, Kakon Bibi, for keeping this artistry alive and creating pieces that make everyday moments feel a little more extraordinary.🤍✨️!!"

Her name is Yangjee and she ia a Nepalese.

I was surprised to see this message and find out that our bangles somehow reached Nepal too! ❤☺️

মুনার নামের কিছু অংশ আমার নামের সাথে মিলে। উনি আমাদের সাথে তখন থেকেই আছেন যখন 'কাকন বিবি' কেবল একটু একটু করে বিশ্বাসের জ...
18/09/2026

মুনার নামের কিছু অংশ আমার নামের সাথে মিলে।

উনি আমাদের সাথে তখন থেকেই আছেন যখন 'কাকন বিবি' কেবল একটু একটু করে বিশ্বাসের জায়গা অর্জন করছে।

এটি তার ফোর্থ পারচেজ। কতবার নিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ নয়। এইসব মানুষদের সাথে আমি যে কানেকশন ফিল করি সেটা অনেক বেশি ম্যাটার করে এসবের চেয়ে।

মুনার চুড়িগুলো হওয়ার পর আমি 'হা' হয়ে তাকিয়ে ছিলাম জাস্ট। ইদানীং আমি আপনাদের কালার আর ডিজাইন সিলেকশন দেখে নিজেই তব্দা খেয়ে যাচ্ছি।

এইসবের ভিডিও পোস্ট করতে হবে। ১০০০+ ভিডিও আছে যেগুলো জাস্ট জমছে। প্রতিটি কম্বিনেশন ইউনিক, প্রতিটি কালার সিলেকশন অসাধারণ।

এখানে আর্থের মত একটা ডিজাইন আছে বাট এটা আর্থ না। মুনার রিকোয়ারমেন্ট ছিলো লালের মধ্যে ওরকম ডিজাইন হতে হবে। আমরা সেভাবে বানানোর চেষ্টা করেছি।

মুনা প্রথমে ইন্সটাতে অর্ডার করেছিলেন। ইন্সটা হারিয়ে যাওয়ার পর ফেইসবুকে নক দিয়েছেন। ওয়েট করেছেন, আমরা যাতে সিচুয়েশনে থেকে বের হতে পারি।

ধন্যবাদ মুনা - কাকন বিবি'কে এই ভালোবাসা দেয়ার জন্য।

16/09/2026

অনেকদিন পর আমরা একটি লম্বা ভিডিও নিয়ে আসলাম। চেষ্টা করবো রেগ্যুলার আপডেইট দেয়ার।

এগুলো বেশ কিছুদিন আগের ভিডিও। শেয়ার করলাম।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাকন বিবি - Kakon BiBi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share